24/02/2026
ইফতারীর পরপরই ফোন আসল,"যে রিপোর্ট করতে দেওয়া হয়েছিল সেগুলো দেখে আমাদের রোগ সমন্ধে একটু ধারণা দিয়ে যাও।"
রোগ সম্বন্ধে ধারণা দিতে গিয়ে মামার বাড়ির এলাকার স্মৃতিচারণ হল।
সেখানে যাই নি ১৫ বছর হবে।
যে বটগাছ তলার একটু সামনে মসজিদ থেকে হালাকা বাঁক নিয়ে মামার বাড়ি পৌঁছানো যেত সেই বটগাছটা এখনো আছে।
অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে।
অনন্তকাল পথযাত্রার এই ছোট্ট ইহকালীন সময়ের পাথেয় সংগ্রহ করছি যেটা পরকালে গিয়ে ফুল ফুটবে।