Medical Help Feni

Medical Help Feni মেডিক্যাল বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন, এবং ফ্রী অনলাইন ডাক্তার সেবা গ্রহন করুন,

৫৫ বছর বয়সী এক নারী।পাঁচ দিন ধরে গিলতে গেলে তীব্র ব্যথা।ধীরে ধীরে শক্ত খাবার বন্ধ, তারপর তরলও গিলতে পারছেন না।বুকের মাঝখ...
15/02/2026

৫৫ বছর বয়সী এক নারী।
পাঁচ দিন ধরে গিলতে গেলে তীব্র ব্যথা।
ধীরে ধীরে শক্ত খাবার বন্ধ, তারপর তরলও গিলতে পারছেন না।
বুকের মাঝখানে জ্বালাপোড়া।
কয়েক সপ্তাহ ধরে অকারণে ওজন কমছে, অদ্ভুত ক্লান্তি।
ইতিহাসে জানা গেল—
সম্প্রতি ফুসফুসের সমস্যার জন্য উচ্চ মাত্রার স্টেরয়েড নিয়েছেন।
আর দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে।
এটা Esophageal candidiasis — অর্থাৎ খাদ্যনালীর ফাঙ্গাল সংক্রমণ।
কেন হয়?
ডায়াবেটিস ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকলে এবং বেশি মাত্রায় স্টেরয়েড ব্যবহার করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন ক্যান্ডিডা নামের ফাঙ্গাস সুযোগ পেয়ে খাদ্যনালীতে সংক্রমণ ঘটায়।
লক্ষণগুলো কী?
গিলতে গেলে ব্যথা (odinophagia)
খাবার আটকে যাওয়ার অনুভূতি
বুকের ভেতর জ্বালা
অকারণে ওজন কমা
অনেকেই ভাবেন, “গ্যাস্ট্রিক বেড়েছে”।

বিশেষ করে—
ডায়াবেটিস থাকলে
দীর্ঘদিন বা উচ্চমাত্রায় স্টেরয়েড নিলে
ক্যান্সার, কেমোথেরাপি বা অন্য কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে
এই ধরনের উপসর্গ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে এন্ডোস্কপি করে নিশ্চিত হওয়া যায়, আর সঠিক অ্যান্টিফাঙ্গাল চিকিৎসায় ভালো হয়ে যায়।
মনে রাখবেন,
অবহেলা করলে খাওয়া বন্ধ হয়ে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে।
নিজের সাথে মিলিয়ে দেখুন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। অযথা স্টেরয়েড ব্যবহার করবেন না।
পোস্টটি শেয়ার করুন

ডা.আব্দুর রহমান

ভাবছি সেই পরিবারের কথা, যাদের পরিবারের কেউ হাসপাতালে ভর্তি কিংবা ইমারজেন্সি কিছু টাকা না পাওয়ার অভাবে জীবনের আহাজারি! 💔ধ...
09/02/2026

ভাবছি সেই পরিবারের কথা, যাদের পরিবারের কেউ হাসপাতালে ভর্তি কিংবা ইমারজেন্সি কিছু টাকা না পাওয়ার অভাবে জীবনের আহাজারি! 💔

ধন্যবাদ বাংলাদেশ 🇧🇩🙏

☘️☘️সু-খবর সু-খবর সু-খবর ,,,,, ☘️☘️মেডিক্যাল হেল্প এর সকল মেম্বার ও রুগীদের জন্য বিশাল সু-খবর, কমফোর্ট ডেন্টাল কেয়ার এর ...
02/02/2026

☘️☘️সু-খবর সু-খবর সু-খবর ,,,,, ☘️☘️
মেডিক্যাল হেল্প এর সকল মেম্বার ও রুগীদের জন্য বিশাল সু-খবর, কমফোর্ট ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল সুবিধা, ১০-২০% এর বিশাল ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন নিম্নোক্ত চিকিৎসা সেবা, প্রয়োজনে যোগাযোগঃ Medical Help Feni

শরীরে বদ রক্ত বলে কিছু নেই...হার্ট থেকে যে রক্ত....সারাদেহে যায়...তা অক্সিজেন সমৃদ্ধ হওয়ায়...টকটকে লাল!আর যে রক্ত সারাদে...
29/01/2026

শরীরে বদ রক্ত বলে কিছু নেই...
হার্ট থেকে যে রক্ত....সারাদেহে যায়...তা অক্সিজেন সমৃদ্ধ হওয়ায়...টকটকে লাল!
আর যে রক্ত সারাদেহ থেকে দুষিত পদার্থ নিয়ে হার্টে যায়...তা কার্বনডাইঅক্সাইড সমৃদ্ধ ( ডিঅক্সিজেনেটেড)...ফলে কালচে লাল বর্ণের হয়।
বদজ্ঞানীরা এটাকেই বদ রক্ত বলে!
কেউ কি এই হাতুড়ি চিকিৎসা নিয়েছেন? অনুভূতি কেমন?

©ডাঃ সাকলায়েন রাসেল

26/01/2026

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক,,,,

চেম্বারে রোগী দেখতেছিলাম।হঠাৎ এই ফুটফুটে সুন্দর চিরকুট।😡 পাঠিয়েছেন চেম্বারের ম্যানেজার।কতোটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় তখ...
24/01/2026

চেম্বারে রোগী দেখতেছিলাম।হঠাৎ এই ফুটফুটে সুন্দর চিরকুট।😡 পাঠিয়েছেন চেম্বারের ম্যানেজার।কতোটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় তখন।আমি অযথা রোগীকে টেস্ট দেই না।টেস্ট দেওয়ার সময় রোগীকে বুঝায় বলি কেন টেস্ট দিলাম।।
কিন্তু এই প্রতিষ্ঠানগুলা টেস্ট ছাড়া কিছুই বুঝে না।কিছু ডাক্তার এদের চাপে পড়ে প্রতিষ্ঠানে টিকে থাকার জন্য অনেক অহেতুক টেস্ট দেন এটা আমি মোটামুটি জানি।তবে যেটা অন্যায় সেটা অবশ্যই অন্যায়।পরে ম্যানেজারকে রাগ দেখায় আসছি।এরপর এমন কাজ করলে বা টেস্ট দিতে জোর করলে আর চেম্বারে আসবো না বলে আসছি।✊

ডা:মো:মিনহাজুল করিম (তুষার)
এমবিবিএস

23/01/2026
লিভারের ক্ষতি হলে অনেক সময় ত্বকই আগে সতর্ক সংকেত দেয়। নিচে ত্বকে দেখা দেওয়া ৪টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেওয়া হলো—এগুলো অবহেল...
22/01/2026

লিভারের ক্ষতি হলে অনেক সময় ত্বকই আগে সতর্ক সংকেত দেয়। নিচে ত্বকে দেখা দেওয়া ৪টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেওয়া হলো—এগুলো অবহেলা করা উচিত নয়:
১️⃣ ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
লিভার ঠিকমতো কাজ না করলে রক্তে বিলিরুবিন জমে যায়। ফলে
➡️ ত্বক ও চোখের সাদা অংশ হলুদ দেখায়।
২️⃣ ত্বকে তীব্র চুলকানি
লিভারের সমস্যা হলে পিত্তরস (bile) শরীরে জমে গিয়ে
➡️ সারা শরীরে বা নির্দিষ্ট জায়গায় প্রচণ্ড চুলকানি হতে পারে, অনেক সময় কোনো ফুসকুড়ি ছাড়াই।
৩️⃣ ত্বকে কালচে দাগ বা রং পরিবর্তন
➡️ মুখ, ঘাড়, হাত বা বগলের ত্বক অস্বাভাবিকভাবে কালচে বা মলিন হয়ে যেতে পারে।
➡️ হরমোন ও টক্সিন ঠিকমতো বের না হওয়ায় এমন হয়।
৪️⃣ সহজে নীল দাগ বা রক্ত জমাট দাগ পড়া
➡️ সামান্য আঘাতেই ত্বকে নীলচে দাগ পড়ে
➡️ কারণ লিভার রক্ত জমাট বাঁধার উপাদান তৈরি করতে ব্যর্থ হয়।
⚠️ গুরুত্বপূর্ণ পরামর্শ
এই লক্ষণগুলোর এক বা একাধিক দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় লিভার ফাংশন টেস্ট (LFT) করান।

(মেডিক্যাল হেল্প) হেলথ কার্ড(১ কার্ডে টোটাল মেডিকেল সাপোর্ট)পরিবারের সবার জন্যে ১টি কার্ডই যথেষ্ট।⬇️আপনার হেলথ কার্ডের স...
21/01/2026

(মেডিক্যাল হেল্প) হেলথ কার্ড
(১ কার্ডে টোটাল মেডিকেল সাপোর্ট)
পরিবারের সবার জন্যে ১টি কার্ডই যথেষ্ট।
⬇️
আপনার হেলথ কার্ডের সুবিধাসমূহঃ,
✅ ঘরে বসে অনলাইনে (ভিডিও কলে) ডাক্তার দেখানোর সুবিধা।
✅ বিশেষজ্ঞ ডাক্তারদের এপয়েনমেন্টের সুবিধা।
✅ নিকটস্থ হসপিটালে/ডায়াগনস্টিক সেন্টারে যেকোন পরিক্ষা নিরীক্ষায় ১০-৩০% ছাড়!
✅ ৭-১৫% ছাড়ে মেডিসিন ও হেলথ আইটেম ক্রয়ের সুযোগ। (অনলাইন মার্কেট থেকে)।
✅ জরুরি এ্যাম্বুলেন্স সার্ভিস। (কম ভাড়ায়)।
✅ মেডিকেল টুরিজম সার্ভিস। (কম খরচে)।
✅ যেকোন অপারেশন / হসপিটাল ভর্তি কম খরচে। (শর্ত প্রযোজ্য)
✅ যেকোন চিকিৎসা বিষয়ক পরামর্শ।

রেজিষ্ট্রেশন করুন-সহজেই।
১. আপনার নাম।
২. আপনার পূর্ণাঙ্গ ঠিকানা।
৩. আপনার রেজিষ্ট্রার্ড মোবাইল নাম্বার।
মেসেঞ্জার ইনবক্সে পাঠিয়ে দিন।

লেবার পে*ইন উঠার ৪ দিনেও বাচ্চা হচ্ছিল না শ্বশুর বাড়ির কেউই হাসপাতালে নিয়ে যায় নি সি*জার করাতে হবে তাই।  গর্ভবতী নারীর স...
09/01/2026

লেবার পে*ইন উঠার ৪ দিনেও বাচ্চা হচ্ছিল না শ্বশুর বাড়ির কেউই হাসপাতালে নিয়ে যায় নি সি*জার করাতে হবে তাই। গর্ভবতী নারীর স্বামী প্রবাসী। ৫ম দিনে ডেলিভারির সময় ধাত্রী দিয়ে ডেলিভারি করাতে গিয়ে বাচ্চাকে টা*নাটানি করায় বাচ্চার ঘাড় ভে/ঙ্গে যায় এবং বাচ্চাটি মা*রা যায় এমতাবস্থায় ধাত্রী বুঝতে পেরে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় ডা. কোন স্টেপ নিতে চান নি কারন রোগীর খিচুনি হচ্ছিল। কিছুক্ষন পরেই রোগী মা*রা যান। ঘটনা টি ঘটে চট্টগ্রামে।

Address

Feni Barishal
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Medical Help Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram