02/11/2025
ধর্মঘট স্থগিত
জরুরি বিজ্ঞপ্তি
তারিখঃ ০২/১১/২০২৫
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সকল জেলা শাখা, উপ-শাখার নেতৃত্ববৃন্দ ও সকল ঔষধ ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়ের আহ্বানে আগামী ০২ নভেম্বর সকাল ১০.০০ ঘটিকার সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্মেলন কক্ষে যৌথ সভার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনায় ঔষধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি নিয়ে বিস্তৃতভাবে আলোচনার শেষে অধিদপ্তর কর্তৃক ঔষধ ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতি একমত পোষণ করেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে আলোচনার মাধ্যমে বিষয়খানার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সাথে ধর্মঘট প্রত্যাহারের জন্য আহ্বান জানান।
যার প্রেক্ষিতে সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃত্বে তাদের আহ্বানে আজকের পূর্বঘোষিত ৩ নভেম্বরের ধর্মঘট স্থগিত ঘোষণা করা হলো।
কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে
(স্বাক্ষর)
মমুনুল হক চৌধুরী
সভাপতি
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি
কেন্দ্রীয় পরিচালনা পরিষদ
তারিখঃ ২.১১.২৫