ডা. রিয়াজুল জান্নাত সুমন

ডা. রিয়াজুল জান্নাত সুমন MBBS (Mymensingh Medical College)
BCS(Health)
DMU(CMUD), ECGP
Medical Officer
Upazilla Health Complex, Alfadanga, Faridpur. Ex-SMO, HSM, DGHS.

Ex-MO, Covid Unit, Mymensingh Medical College Hospital.

 #গর্ভাবস্থার_আল্ট্রাসাউন্ড_স্ক্যান –(কোন সপ্তাহে কোন স্ক্যান ও কেন করা হয়)⸻১. ডেটিং স্ক্যানসময়: ৬–৯ সপ্তাহ✔ গর্ভধারণ নি...
20/04/2026

#গর্ভাবস্থার_আল্ট্রাসাউন্ড_স্ক্যান –

(কোন সপ্তাহে কোন স্ক্যান ও কেন করা হয়)



১. ডেটিং স্ক্যান

সময়: ৬–৯ সপ্তাহ
✔ গর্ভধারণ নিশ্চিত করে
✔ ভ্রূণের হৃদস্পন্দন শনাক্ত করে
✔ গর্ভকাল নির্ধারণ করে
✔ একটোপিক (জরায়ু ব্যতীত)গর্ভধারণ আছে কিনা তা যাচাই করে।



২. এনটি (NT) স্ক্যান (নুচাল ট্রান্সলুসেন্সি)

সময়: ১১–১৩ সপ্তাহ।
✔ ক্রোমোজোমজনিত ত্রুটি স্ক্রিনিং
✔ ডাউন সিনড্রোমের (প্রতিবন্ধী) ঝুঁকি মূল্যায়ন
✔ নুচাল ট্রান্সলুসেন্সি পরিমাপ



৩. অ্যানোমালি স্ক্যান

সময়: ১৮–২২ সপ্তাহ
✔ শিশুর অঙ্গপ্রত্যঙ্গের বিস্তারিত পরীক্ষা
✔ জন্মগত ত্রুটি শনাক্ত
✔ হৃদযন্ত্র, মস্তিষ্ক ও মেরুদণ্ড পরীক্ষা
✔ প্লাসেন্টা (ফুল)ও অ্যামনিয়োটিক(পানি) তরল মূল্যায়ন



৪. গ্রোথ স্ক্যান

সময়: ২৮–৩২ সপ্তাহ
✔ শিশুর বৃদ্ধি ও ওজন মূল্যায়ন
✔ অ্যামনিয়োটিক ফ্লুইড ইনডেক্স (পানি)পরিমাপ
✔ প্লাসেন্টার (ফুল) অবস্থান নির্ণয়
✔ IUGR বা অতিরিক্ত বড় শিশুর সমস্যা



৫.ফাইনাল / পজিশন স্ক্যান

সময়: ৩৬–৩৮ সপ্তাহ
✔ শিশুর অবস্থান (মাথা নিচে / ব্রিচ) নিশ্চিত করা
✔ চূড়ান্ত ওজন অনুমান
✔ অ্যামনিয়োটিক তরলের পরিমাণ মূল্যায়ন
✔ প্লাসেন্টার অবস্থান যাচাই।

ডা. রিয়াজুল জান্নাত (সুমন)
এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বিসিএস (স্বাস্থ্য)
সিএমইউ,ডিএমইউ (সিমুড)
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা, ফরিদপুর।

চেম্বারের ঠিকানা:
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার,
হাসপাতাল রোড, বোয়ালমারী, ফরিদপুর।

আজ ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন।ইপিআই নীতিমালা অনুযায়ী, সম্প্রসারিত টিকাদান কর্...
20/04/2026

আজ ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন।

ইপিআই নীতিমালা অনুযায়ী, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপনায় আপনি শিশুর টিকা কার্ড নিয়ে দেশের যে প্রান্তেই যান না কেন সেখানেই টিকা প্রদান করা হবে। নির্ধারিত কেন্দ্রেই টিকা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

পূর্বে হাম রুবেলা টিকা পেয়ে থাকলেও এই ক্যাম্পেইনে পুনরায় ১ ডোজ টিকা গ্রহণ করতে হবে। এটি একটি অতিরিক্ত ডোজ হিসেবে শিশুকে সুরক্ষা দেবে।

তবে এক ডোজ হাম রুবেলা টিকা থেকে আর এক ডোজ হাম রুবেলা টিকার মধ্যবর্তী বিরতি হতে হবে কমপক্ষে ২৮ দিন।

মনে রাখবেন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা পূর্বে যত ডোজ হাম রুবেলা টিকা পেয়ে থাকুক না কেন এই ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে। ৯ মাস এবং ১৫ মাস বয়সে ইপিআই নিয়মিত টিকাদান কার্যক্রমে হাম রুবেলা টিকা পেলেও এই ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে। হাম সংক্রমণ মোকাবেলায় এটি অতিরিক্ত ডোজ হিসেবে বিবেচিত হবে।
#হাম

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরিভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স...
02/04/2026

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরিভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির জন্য আন্তর্জাতিক সংস্থা গ্যাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন) থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা ধার হিসেবে নেওয়া হচ্ছে।

এর আগে ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদেরই কেবল হামের টিকা দেওয়া হতো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির কাছে থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া টিকা কেনার জন্য ৬০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টিকা কেনা হলে গ্যাভির কাছ থেকে নেওয়া টিকা ফিরিয়ে দেওয়া হবে।"

তিনি বলেন, "আগে ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুরা এই টিকা পেলেও বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশু-কিশোররা এখন টিকা নিতে পারবে।"

মন্ত্রী জানান, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে সিরিঞ্জ সংগ্রহ করে যেসব উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলোসহ প্রতিটি উপজেলায় এসব টিকা পাঠিয়ে দেওয়া হবে।

Medicine cure diseases but only DOCTOR can cure patients. ❤️
30/03/2026

Medicine cure diseases but only DOCTOR can cure patients. ❤️

বাংলাদেশে হাম (Measles) এর সাম্প্রতিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।বর্তমান প্রাদুর্ভাব  (২০২৬ সালে)-২০২৬ সালের শুরু থে...
28/03/2026

বাংলাদেশে হাম (Measles) এর সাম্প্রতিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

বর্তমান প্রাদুর্ভাব (২০২৬ সালে)-

২০২৬ সালের শুরু থেকে (বিশেষ করে জানুয়ারি থেকে) ঢাকার Infectious Diseases Hospital (IDH, মহাখালী)-এ হামের রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

• এ বছর (মার্চ ২০২৬ পর্যন্ত) IDH-এ ২৫৫ জন হাম রোগী ভর্তি হয়েছে।
• গত বছর (২০২৫ সালে) পুরো বছরে ছিল মাত্র ৬৯ জন।
• অনেক দিন ৬০-৮০ জন রোগী ভর্তি থাকছে। বেশিরভাগ রোগী ১ বছরের নিচের শিশু।

👉কেন এই বৃদ্ধি?

🚩🚩 করোনাকালীন সপ্রসারিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়া।

• হামের প্রাদুর্ভাব সাধারণত প্রতি ৫ বছর পরপর হয়। সর্বশেষ বড় প্রাদুর্ভাব ছিল ২০১৯ সালে।

• টিকাদানের কভারেজ এখনো ৯৫% এর নিচে (হার্ড ইমিউনিটির জন্য দরকার)। ২০২৩ সালের Coverage Evaluation Survey অনুসারে পূর্ণ টিকাদানের হার ৮১.৬%। শহরাঞ্চলে এটি আরও কম (৭৯%)।

• শূন্য-ডোজ (zero-dose) শিশু আছে প্রায় ৭০,০০০, আংশিক টিকা না পাওয়া আরও বেশি (প্রায় ৪ লাখ)।

• শহুরে দরিদ্র এলাকা, স্লাম, সীমান্ত এলাকা এবং চা বাগান এলাকায় টিকাদানের গ্যাপ বেশি।
বাংলাদেশের EPI (Expanded Programme on Immunization) প্রোগ্রামের মাধ্যমে MR (Measles-Rubella) ভ্যাকসিন দেওয়া হয় — প্রথম ডোজ ৯ মাসে, দ্বিতীয় ডোজ ১৫-১৮ মাসে। কিন্তু সময়মতো ও পূর্ণ ডোজ না নেওয়ার কারণে অনেক শিশু ঝুঁকিতে থাকে।

👉জাতীয় প্রেক্ষাপট-

• সারাদেশে বড় আকারের জাতীয় প্রাদুর্ভাবের (large-scale national outbreak) খবর এখনো নেই, তবে ঢাকাসহ কয়েকটি এলাকায় স্থানীয় বৃদ্ধি দেখা যাচ্ছে।

• ২০২৩ সালে সন্দেহজনক হামের কেস ছিল ৭,০০০+ , কিন্তু ল্যাব-কনফার্মড ছিল কম।

• রোহিঙ্গা ক্যাম্পে ২০২৬ সালের শুরুতে সন্দেহজনক মেজলস/রুবেলা কেস কম, কিন্তু সতর্কতা আছে।

👉প্রতিরোধের উপায়-

• MR ভ্যাকসিন দুই ডোজ নিন — ৯৭% কার্যকর।

• শিশুর টিকাদান কার্ড চেক করুন। যদি মিস হয়ে থাকে, স্থানীয় ইপিআই কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

• হাম খুব ছোঁয়াচে (একজন ১২-১৮ জনকে ছড়াতে পারে)। আক্রান্তের সংস্পর্শ এড়ান, বিশেষ করে শিশু ও গর্ভবতীদের।

🚩🚩হামের লক্ষণ (সাধারণত সংস্পর্শের ১০-১৪ দিন পর দেখা যায়)
হামের লক্ষণ দুই ধাপে দেখা যায়:

প্রথম ধাপ (প্রোড্রোমাল স্টেজ — ৪-৭ দিন):
• উচ্চ জ্বর (১০৪° ফারেনহাইট বা তার বেশি)
• তীব্র কাশি (Cough)
• নাক দিয়ে পানি পড়া (Coryza/Runny nose)
• চোখ লাল হয়ে জ্বালা-পোড়া করা ও পানি পড়া (Conjunctivitis)

দ্বিতীয় ধাপ:

• মুখের ভিতরে (গালের ভিতর) ছোট সাদা দাগ — কপলিক স্পট (Koplik spots) (র‍্যাশ ১-২ দিন আগে দেখা যায়)
• মুখ, ঘাড় থেকে শুরু হয়ে শরীরে ছড়িয়ে পড়া লাল দানা বা র‍্যাশ (maculopapular rash) — এটি জ্বরের ৩-৫ দিন পর বের হয়
র‍্যাশ সাধারণত মাথা থেকে নিচের দিকে ছড়ায় এবং ৭-১০ দিন পর ধীরে ধীরে কমে যায়।

🚩🚩জটিলতা (বিশেষ করে ছোট শিশু ও অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে)-

• নিউমোনিয়া (ফুসফুসের প্রদাহ)
• ডায়রিয়া
• কানের সংক্রমণ
• মস্তিষ্কের প্রদাহ (Encephalitis)
• অন্ধত্ব (ভিটামিন এ-এর অভাবে)
• মৃত্যু (বিশেষ করে দুর্বল শিশুদের ক্ষেত্রে)
হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে অন্যান্য সংক্রমণ।

💢কারণ-
রুবেওলা ভাইরাস। এটি শ্বাসনালী দিয়ে শরীরে ঢোকে এবং রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

👨‍⚕️👨‍⚕️চিকিৎসা-

হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসা সহায়ক (supportive):

• জ্বর কমানোর জন্য প্যারাসিটামল
• পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার
• ভিটামিন এ সাপ্লিমেন্ট (ডাক্তারের পরামর্শে) — জটিলতা কমায়
• জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন, অ্যান্টিবায়োটিক (সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য) ইত্যাদি

👨‍⚕️👨‍⚕️পরামর্শ: আপনার শিশুর টিকা আপডেট আছে কিনা চেক করুন। সন্দেহ হলে (জ্বর + লাল দানা + কাশি + চোখ লাল) দ্রুত ডাক্তার দেখান।

ডা. রিয়াজুল জান্নাত সুমন
এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বিসিএস (স্বাস্থ্য)
সিএমইউ,ডিএমইউ (সিমুড)
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা, ফরিদপুর।

চেম্বারের ঠিকানা:
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার,
হাসপাতাল রোড, বোয়ালমারী, ফরিদপুর।

অনেকেই মাঝে মাঝে জিজ্ঞেস করেন  #ইনফ্লুয়েঞ্জা (Seasonal Flu) এর ভ্যাক্সিন এর ডোজ কেমন হবে-💉 Influvax ডোজ সিডিউল (সহজভাবে)...
27/03/2026

অনেকেই মাঝে মাঝে জিজ্ঞেস করেন #ইনফ্লুয়েঞ্জা (Seasonal Flu) এর ভ্যাক্সিন এর ডোজ কেমন হবে-

💉 Influvax ডোজ সিডিউল (সহজভাবে)

👶 ৬ মাস – ৮ বছর (প্রথমবার নিলে)
• ২ ডোজ
• ২ ডোজের মাঝে ৪ সপ্তাহ গ্যাপ
• এরপর প্রতি বছর ১ ডোজ

🧑 ৯ বছর বা তার বেশি
• প্রতি বছর ১ ডোজ

👴 বয়স্ক (≥৬৫ বছর)
• প্রতি বছর ১ ডোজ (High dose হলে ভালো)


🔑 মনে রাখবেন
• Flu vaccine প্রতি বছর নিতে হয়
• সবচেয়ে ভালো সময়: শীত শুরুর আগে।

এখন দেখা যাক ইনফ্লুয়েঞ্জা ( মৌসুমি ফ্লু) আসলে কি রোগ-

ইনফ্লুয়েঞ্জা (সাধারণত ফ্লু নামে পরিচিত) একটি সংক্রামক ভাইরাল শ্বাসযন্ত্রের রোগ। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (প্রধানত Influenza A এবংB) দ্বারা হয়, যা নাক, গলা ও ফুসফুসকে আক্রান্ত করে। সাধারণ সর্দি-জ্বর থেকে এটি আলাদা, কারণ লক্ষণগুলো হঠাৎ করে তীব্রভাবে দেখা দেয় এবং শরীর অনেক বেশি দুর্বল করে দেয়।

👉ইনফ্লুয়েঞ্জার প্রধান লক্ষণ

লক্ষণগুলো সাধারণত সংক্রমণের ১-৪ দিনের মধ্যে হঠাৎ শুরু হয়:
• উচ্চ জ্বর (১০০°F বা তার বেশি) বা ঠান্ডা লাগা/কাঁপুনি
• শুকনো কাশি বা গলাব্যথা
• নাক বন্ধ বা সর্দি
• শরীরে তীব্র ব্যথা (মাংসপেশি ও জয়েন্টে)
• মাথাব্যথা
• চরম ক্লান্তি (যেন “ট্রাক চাপা পড়েছে” এমন অনুভূতি)
• কিছু ক্ষেত্রে বমি বা ডায়রিয়া (বিশেষ করে শিশুদের মধ্যে)
লক্ষণ সাধারণত ৩-৭ দিন স্থায়ী হয়, তবে কাশি ও ক্লান্তি কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।

👉কারণ ও ছড়ানোর উপায়

ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসে ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির হাত বা জিনিস স্পর্শ করে নাক-মুখে হাত দিলেও ছড়াতে পারে। বাংলাদেশে এটি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে (বর্ষাকালে) বেশি দেখা যায়, তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে যেকোনো সময় হতে পারে।

👉কারা বেশি ঝুঁকিতে?
• ছোট শিশু (বিশেষ করে ৫ বছরের নিচে)
• বয়স্ক মানুষ (৬৫+)
• গর্ভবতী নারী
• যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম (ডায়াবেটিস, হার্ট, ফুসফুসের রোগ, অ্যাজমা ইত্যাদি আছে তাদের)
জটিলতা হিসেবে নিউমোনিয়া, হাসপাতালে ভর্তি লাগতে পারে।

👉চিকিৎসা

• বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসজনিত হওয়ায় লক্ষণীয় চিকিত্সা হয়:
• প্রচুর বিশ্রাম
• প্রচুর পানি/তরল খাওয়া (পানিশূন্যতা এড়াতে)
• জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল (অ্যাসপিরিন শিশুদের না দেওয়া ভালো)
• কাশির ওষুধ (ডাক্তারের পরামর্শে)
•অ্যান্টিবায়োটিক কাজ করে না (যদি না ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ইনফেকশন হয়)।

👉✅যখন ডাক্তার দেখাবেন?

জ্বর ৩ দিনের বেশি থাকলে, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ঘোর লাগা, অতিরিক্ত দুর্বলতা বা শিশু/বয়স্কদের ক্ষেত্রে দ্রুত যোগাযোগ করুন।

✅👉প্রতিরোধের উপায় (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
1. প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নিন — এটি সংক্রমণের ঝুঁকি ও তীব্রতা অনেক কমায়। বাংলাদেশে উপলব্ধ (ডাক্তারের পরামর্শে নিন)।
2. হাত ভালো করে ধোয়া (সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড)
3. হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকা
4. আক্রান্ত ব্যক্তির থেকে দূরত্ব রাখা
5. ভিড় এড়ানো এবং মাস্ক ব্যবহার (প্রয়োজনে)

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে (২০২৫-২০২৬) ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে, বিশেষ করে জুলাই-আগস্ট মাসে অনেকের জ্বর-সর্দি ইনফ্লুয়েঞ্জা থেকে হয়েছে।

সচেতনতায়-
ডা. রিয়াজুল জান্নাত (সুমন)
এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বিসিএস (স্বাস্থ্য)
সিএমইউ,ডিএমইউ (সিমুড)।
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা, ফরিদপুর।

চেম্বারের ঠিকানা:
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার,
হাসপাতাল রোড, বোয়ালমারী, ফরিদপুর।

হঠাৎ তীব্র মাত্রার ডায়রিয়া( Diarrhoea)-ফুড পয়জনিং এর মাধ্যমে হয়েছে কিনা কিভাবে বুঝবেন? ফুড পয়জনিং হলে অবশ্যই প্রথমে বমি ...
24/03/2026

হঠাৎ তীব্র মাত্রার ডায়রিয়া( Diarrhoea)-
ফুড পয়জনিং এর মাধ্যমে হয়েছে কিনা কিভাবে বুঝবেন?

ফুড পয়জনিং হলে অবশ্যই প্রথমে বমি শুরু হবে ২-৬ ঘন্টার মধ্যে তারপর ধীরে ধীরে ডায়রিয়া শুরু হবে।

অর্থাৎ প্রথমে বমি+ তারপর ডায়রিয়া= ফুড পয়জনিং (Food Poisoning)

একজন IBS (Irritable Bowel Syndrome) ( পুরাতন আমাশয়/ কোষ্ঠকাঠিন্য ) রোগী দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে Met...
23/03/2026

একজন IBS (Irritable Bowel Syndrome) ( পুরাতন আমাশয়/ কোষ্ঠকাঠিন্য ) রোগী দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে Metronidazole ফ্রী খাচ্ছেন—ফলাফল-

হাত–পায়ে ঝিনঝিনি

জ্বালাপোড়া অনুভূতি

অবশভাব

হাঁটতে অস্বস্তি

মানে Peripheral neuropathy ডেভেলপ করেছেন...

দীর্ঘদিন যাবত Metronidazole খেলে peripheral Neuropathy হতে পারে....

“পাতলা পায়খানা/পেট খারাপ” মানেই বারবার Metronidazole নয়।

Rational use of antibiotics saves nerves, not just lives.

  (র‍্যাবিস ভ্যাকসিন) সমাচার-র‍্যাবিস একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, কারণ একবার লক্ষণ শুরু হলে প্রায় ১০০% ক্ষেত্রে মৃত্যু...
18/03/2026

(র‍্যাবিস ভ্যাকসিন) সমাচার-

র‍্যাবিস একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, কারণ একবার লক্ষণ শুরু হলে প্রায় ১০০% ক্ষেত্রে মৃত্যু ঘটে। কিন্তু ভালো খবর হলো—সময়মতো ভ্যাকসিন নিলে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।



🦠 Rabies কীভাবে ছড়ায়?
♦আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড় ইত্যাদির কামড়/ আঁচড়ে।.
♦ লালার মাধ্যমে খোলা ক্ষত বা চোখ/মুখে লাগলে।



💉 Rabies Vaccine কী?

র‍্যাবিস ভ্যাকসিন হলো এমন একটি প্রতিরোধমূলক টিকা, যা শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে।



📌 কখন Rabies Vaccine দিতে হয়?

১. Post-Exposure Prophylaxis (PEP) – কামড়/এক্সপোজারের পর

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ 👇

👉 করণীয় ধাপ:
1. ক্ষত ভালোভাবে ১৫ মিনিট সাবান ও
পানি দিয়ে ধোয়া।
2. দ্রুত হাসপাতালে যাওয়া।
3. ভ্যাকসিন শুরু করা।

👉 ভ্যাকসিন শিডিউল (Essen regimen):
• Day 0 (প্রথম দিন)
• Day 3
• Day 7
• Day 14


👉 গুরুতর কামড়ে (Category III)
➡️ Rabies Immunoglobulin (RIG) দিতে হয় (ক্ষতের চারপাশে)।
🚩ছবির পেশেন্ট এই ক্যাটাগরি তাই RIG দেয়া হয়েছে।



২. Pre-Exposure Prophylaxis (PrEP) – আগে থেকে প্রতিরোধ

যারা ঝুঁকিতে থাকেন:
• ভেটেরিনারিয়ান
• ল্যাব কর্মী
• কুকুর/প্রাণীর সাথে কাজ করেন

👉 শিডিউল:
• Day 0
• Day 7
• Day 21 বা 28



⚠️ Rabies Exposure Category
• Category I: শুধু ছোঁয়া → ভ্যাকসিন দরকার নেই
• Category II: হালকা আঁচড় → ভ্যাকসিন লাগবে
• Category III: গভীর কামড়/রক্তপাত → ভ্যাকসিন + RIG



💡 গুরুত্বপূর্ণ বিষয়
• যত দ্রুত ভ্যাকসিন শুরু করবেন, তত বেশি নিরাপদ
• দেরি করা বিপজ্জনক
• গর্ভবতী হলেও ভ্যাকসিন দেওয়া নিরাপদ
• শিশুর ক্ষেত্রেও একই নিয়ম



🧠 Doctor’s POV (সংক্ষেপে)-

র‍্যাবিস এমন একটি রোগ যেখানে “prevention is the only cure”।
একবার symptoms শুরু হলে কিছু করার থাকে না—তাই কামড়কে কখনোই হালকা ভাবে নেওয়া যাবে না।
👨‍⚕️
ডা. রিয়াজুল জান্নাত (সুমন)
এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বিসিএস (স্বাস্থ্য)
সিএমইউ,ডিএমইউ (সিমুড)
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা, ফরিদপুর।

চেম্বারের ঠিকানা:
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার,
হাসপাতাল রোড, বোয়ালমারী, ফরিদপুর।

13/03/2026

#চেম্বার_সনোগ্রাফিকথা
আজকে কথা বললাম Hydronephrosis নিয়ে। ভিডিও টা একজন ছেলে পেশেন্ট এর উপর আল্ট্রাসনোগ্রাম করার সময় করা।

হাইড্রোনেফ্রোসিস কী?
হাইড্রোনেফ্রোসিস (Hydronephrosis) হলো এমন একটি অবস্থা যেখানে একটি বা উভয় কিডনি ফুলে যায়। এটা মূলত তখনই ঘটে যখন প্রস্রাব কিডনি থেকে ঠিকমতো বের হতে পারে না এবং কিডনির ভেতরে জমে যায়। সহজ ভাষায় বলা যায় — কিডনিতে পানি/প্রস্রাব জমে যাওয়া।
এটি কোনো রোগ নিজে নয়, বরং অন্য কোনো সমস্যার ফলাফল (যেমন: বাধা বা অবস্ট্রাকশন)।

👉কেন হয়? (প্রধান কারণসমূহ)

• কিডনি থেকে মূত্রথলিতে যাওয়ার নল (ইউরেটার) আটকে যাওয়া
• পাথর (কিডনি স্টোন বা ইউরেটার স্টোন)
• টিউমার বা ক্যান্সার (কিডনি, ইউরেটার, মূত্রথলি বা প্রোস্টেটে)
• প্রোস্টেট বড় হয়ে যাওয়া (বয়স্ক পুরুষদের ক্ষেত্রে সাধারণ)
• জন্মগত ত্রুটি (শিশুদের ক্ষেত্রে ইউরেটারের সরু হয়ে যাওয়া বা ভেসিকো-ইউরেটেরাল রিফ্লাক্স)
• গর্ভাবস্থায় জরায়ু বড় হয়ে চাপ দেওয়া
• ইউরেটারে সংকোচন বা স্কার টিস্যু (পুরোনো অপারেশন/ইনফেকশনের পর)
• মূত্রথলির নিচের দিকে বাধা (পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ — শিশুদের ক্ষেত্রে।

👉লক্ষণগুলো কী কী?

অনেক সময় প্রথম দিকে কোনো লক্ষণই দেখা যায় না। যখন দেখা যায় তখন সাধারণত এগুলো হয়:
• কোমরে, পিঠে বা পেটের পাশে তীব্র/মাঝারি ব্যথা (কখনো কুঁচকি পর্যন্ত ছড়ায়)
• প্রস্রাব করার সময় জ্বালাপোড়া বা ব্যথা
• ঘন ঘন প্রস্রাব পায় বা প্রস্রাব আটকে যাওয়ার অনুভূতি
• প্রস্রাবে রক্ত আসা
• বমি বমি ভাব, বমি হওয়া
• জ্বর, ঠান্ডা লাগা (ইনফেকশন হলে)
• শিশুদের ক্ষেত্রে: পেট ফুলে যাওয়া, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন

👉কীভাবে ধরা পড়ে? (পরীক্ষা)

• আল্ট্রাসাউন্ড (সবচেয়ে সাধারণ ও নিরাপদ)
• CT স্ক্যান বা MRI
• ইউরিন টেস্ট (ইনফেকশন/রক্ত দেখার জন্য)
• কখনো ডাই দিয়ে X-ray (IVP) বা রেনোগ্রাম

👉চিকিৎসা কেমন হয়?

চিকিৎসা মূল কারণের ওপর নির্ভর করে। লক্ষ্য হলো — প্রস্রাবের প্রবাহ ঠিক করা এবং কিডনির ক্ষতি রোধ করা।

• জরুরি অবস্থায়: নেফ্রোস্টোমি বা ইউরেটারাল স্টেন্ট দিয়ে প্রস্রাব বের করে দেওয়া

• পাথরের ক্ষেত্রে: ESWL (শক ওয়েভ), ইউরেটোরেনোস্কোপি, লেজার দিয়ে ভাঙা

• প্রোস্টেট বড় হলে: ওষুধ বা অপারেশন (TURP)

• জন্মগত সমস্যায়: শিশুদের অপারেশন (পাইলোপ্লাস্টি)

• ইনফেকশন থাকলে: অ্যান্টিবায়োটিক

• হালকা ক্ষেত্রে শুধু নিয়মিত ফলোআপ + পর্যাপ্ত পানি খাওয়া

✅গুরুত্বপূর্ণ কথা

দীর্ঘদিন ধরে থাকলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং ক্রনিক কিডনি ডিজিজ পর্যন্ত হতে পারে। তাই কোমরে/পেটে ব্যথা + প্রস্রাবে সমস্যা দেখা দিলে দেরি না করে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্ট দেখানো খুব জরুরি।
আল্ট্রাসাউন্ড করালেই বেশিরভাগ ক্ষেত্রে সহজেই ধরা পড়ে যায়।

ডা. রিয়াজুল জান্নাত (সুমন)
এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বিসিএস (স্বাস্থ্য)
সিএমইউ,ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (সিমুড)
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা, ফরিদপুর।

চেম্বারের ঠিকানা:
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার,
হাসপাতাল রোড, বোয়ালমারী, ফরিদপুর।


゚viralシ

 #চেম্বার_সনোগ্রাফিকথা লিভারের সবচেয়ে সাধারণ benign (অক্যান্সারজনিত) টিউমার হলো Liver Hemangioma। এটি মূলত লিভারের ভেতরে...
07/03/2026

#চেম্বার_সনোগ্রাফিকথা
লিভারের সবচেয়ে সাধারণ benign (অক্যান্সারজনিত) টিউমার হলো Liver Hemangioma। এটি মূলত লিভারের ভেতরে ছোট ছোট রক্তনালীর অস্বাভাবিক জটলা বা গুচ্ছ থেকে তৈরি হয়। অনেক সময় এটিকে cavernous hemangiomaও বলা হয়।

কী কারণে হয়

লিভার হেম্যানজিওমার নির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে কিছু বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়—
• জন্মগতভাবে রক্তনালীর গঠনের অস্বাভাবিকতা
• হরমোনাল প্রভাব (বিশেষ করে estrogen)
• মহিলাদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়

লক্ষণ কী

বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণই থাকে না।
অনেক রোগী অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করতে গিয়ে হঠাৎ জানতে পারেন যে তার লিভারে হেম্যানজিওমা আছে।

তবে বড় হলে কিছু লক্ষণ দেখা যেতে পারে—
• ডান পাশের পেটে অস্বস্তি বা ব্যথা
• পেট ভরা ভরা অনুভূতি
• বমি বমি ভাব
• খুব বড় হলে পাশের অঙ্গগুলোর উপর চাপ পড়তে পারে

কিভাবে ধরা পড়ে-

সাধারণত নিচের পরীক্ষাগুলোতে ধরা পড়ে—
• Ultrasonography (USG)
• Contrast CT scan
• MRI

MRI সাধারণত সবচেয়ে নির্ভুলভাবে হেম্যানজিওমা শনাক্ত করতে সাহায্য করে।

চিকিৎসা দরকার হয় কি

অধিকাংশ ক্ষেত্রে কোনো চিকিৎসা দরকার হয় না।

যদি—
• আকার ছোট হয়
• কোনো উপসর্গ না থাকে

তাহলে শুধু periodic follow-up যথেষ্ট।

তবে চিকিৎসা প্রয়োজন হতে পারে যদি—
• টিউমার খুব বড় হয়ে যায় (সাধারণত >5 cm, যাকে giant hemangioma বলা হয়)
• ব্যথা বা অন্য জটিলতা হয়
• দ্রুত আকার বাড়ে

সম্ভাব্য জটিলতা (দুর্লভ)
• rupture হয়ে internal bleeding
• compression of nearby organs
• খুব বিরল ক্ষেত্রে Kasabach-Merritt syndrome

রোগীকে কী পরামর্শ দেওয়া হয়
• আতঙ্কিত হওয়ার কিছু নেই—এটি সাধারণত harmless
• নিয়মিত follow-up imaging করা
• হঠাৎ তীব্র পেটব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

ডা. রিয়াজুল জান্নাত (সুমন)
এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বিসিএস (স্বাস্থ্য)
সিএমইউ,ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (সিমুড)
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা, ফরিদপুর।

চেম্বারের ঠিকানা:
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার,
হাসপাতাল রোড, বোয়ালমারী, ফরিদপুর।

12/06/2025

Address

Boalmari

Telephone

01834774120

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. রিয়াজুল জান্নাত সুমন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category