ডাঃ ফারহা আব্দুল্লাহ্

ডাঃ ফারহা আব্দুল্লাহ্ Help people

27/04/2024

💥স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।

♦️আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে।

♦️এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু ।

♦️মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

✍️কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

18/04/2024

সুস্থ থাকতে তৈলাক্ত খাবার বর্জন করুন।

02/04/2024

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই,
কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসেনা।

23/02/2024

রমজানে ওমরাহ প্যাকেজের বিস্তারিত জানতে কল করুন +880179 8880111
আসন সংখ্যা সিমিত

05/03/2023
30/06/2021

জিবনে তুমি কতটা সার্টিফিকেট উপার্জন করেছে সেটা বড় বিষয় নয়, তুমি কতটা মানুষের উপকারে আসতে পেরেছ, ভালোবাসা অর্জন করতে পেরেছ, সেটাই উপলব্ধি করার বিষয়। এক কথায়_ "আমাদের সার্টিফিকেটের শিক্ষায় শিক্ষিত না হয়ে, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।_আল ফাহাদ

🩺🩺🩺মহামারি করোনা থেকে বাছতে ও আপনার ফুসফুস সতেজ রাখতে করণীয়..১. কাজু, আখরোট, পেস্তা, চিনাবাদামসহ মিষ্টি কুমড়ার বীজ ইত্যা...
29/06/2021

🩺🩺🩺
মহামারি করোনা থেকে বাছতে ও আপনার ফুসফুস সতেজ রাখতে করণীয়..

১. কাজু, আখরোট, পেস্তা, চিনাবাদামসহ মিষ্টি কুমড়ার বীজ ইত্যাদিতে প্রচুর ভিটামিন ‘ই’ রয়েছে। সেই-সঙ্গে খনিজ লবণ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এসব খাবার ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে।

২. মধুতে অ্যান্টি-মাইক্রোবায়াল ও প্রদাহনাশক ক্ষমতা রয়েছে, যা ফুসফুস পরিষ্কার করে। তাই প্রতিদিন এক চা চামচ মধু খেলে তা হবে ফুসফুসের জন্য উপকারী।

৩. ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধে বেশ কার্যকরী। বিশেষ করে ভিটামিন ডি’র অভাবে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়। এর মূল উৎস সূর্য। এ ছাড়া দুধ, ডিম, দই, মাছ, মাংস ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন ‘ডি’ রয়েছে।

৪. তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। আর এই অ্যান্টি-অক্সিডেন্ট ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর। বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী। তাই শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর করতে তুলসীপাতার রস কিংবা এই পাতা পানিতে ফুটিয়ে পান করুন। ফুসফুস ভালো থাকবে।

৫. ফুসফুস ভালো রাখতে কালোজিরা অনেক ভালো কাজ করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট শ্বাসনালির প্রদাহ রোধ করতে সাহায্য করে। প্রতিদিন আধা চা চামচ কালোজিরার গুঁড়া এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে।

৬. ভিটামিন ‘সি’সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধ করে এই ভিটামিন। শ্বাসযন্ত্রে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং শ্বাসনালির জীবাণু ধ্বংস করে। লেবু, আমলকি, কমলা, আপেল, পেয়ারা ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে।

৭. রসুনে রয়েছে প্রচুর সেলিনিয়াম ও অ্যালিসিন। এ দুটি প্রাকৃতিক উপাদান ফুসফুস ও শ্বাসনালি ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া দীর্ঘদিন ধরে ভাইরাসজনিত সংক্রমণ রোধে রসুনের ব্যবহার হয়ে আসছে।

৮. শারীরিক কসরতের বিকল্প নেই। শরীর সুস্থ রাখার পাশাপাশি ব্যায়াম আপনার ফুসফুসকে ভালো রাখবে। এ জন্য এরোবিক্স, ইয়োগা বা কার্ডিও এক্সারসাইজ প্রতিদিন করতে হবে।

৯. গ্রিন টি বা সবুজ চায়ে ফ্ল্যাবিনয়েড নামের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ফুসফুসের কার্য পরিচালনায় সহায়তা করে। সে সঙ্গে ফুসফুস থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে।

১০. হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট কারকিউমিন ফুসফুসকে দূষিত পদার্থের প্রভাব থেকে সুরক্ষা করে। সর্দি-কাশি ও শ্বাসকষ্ট হলে কাঁচা হলুদের রস করে মাখন বা ঘির সঙ্গে মিশিয়ে খেলে ভালো কাজ হয়।

১১. সামুদ্রিক মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ রাখুন।

✳️✳️✳️ করোলার গুনাগুনঃ ১. উচ্চ রক্তচাপ  (হাই প্রেসার) এবং চর্বি কমায়।২. মাথাব্যাথা কমায়।৩. ম্যালেরিয়ায় স্বস্তি দেয়।৪. তা...
07/06/2021

✳️✳️✳️ করোলার গুনাগুনঃ
১. উচ্চ রক্তচাপ (হাই প্রেসার) এবং চর্বি কমায়।
২. মাথাব্যাথা কমায়।
৩. ম্যালেরিয়ায় স্বস্তি দেয়।
৪. তারুন্য ধরে রাখে।
৫. রক্তশূন্যতা দূর করে।
৬. দৃষ্টিশক্তি ভালো রাখে।
৭. ত্বক ও চুল ভালো রাখে।
৮. কৃমিনাশক।

মাস্ক পরুন, সতর্ক খাকুন। করোনা এখনো পৃথিবী থেকে যায়নি।
07/06/2021

মাস্ক পরুন, সতর্ক খাকুন। করোনা এখনো পৃথিবী থেকে যায়নি।

আপনার কষ্ট হলেও শিশুকে কোলে নিন। হেয়ালিপনায় আপনার শিশুকে টান দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন।এটি আপনার শিশুর জন্য বিপদজ...
21/01/2021

আপনার কষ্ট হলেও শিশুকে কোলে নিন। হেয়ালিপনায় আপনার শিশুকে টান দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন।এটি আপনার শিশুর জন্য বিপদজনক হতে পারে।

🤲 সুস্থ্যতার জন্য মহান প্রভুর নিকট সর্বদা প্রার্থনা করুন...
09/01/2021

🤲 সুস্থ্যতার জন্য মহান প্রভুর নিকট সর্বদা প্রার্থনা করুন...

Address

Marium Mansion. TNT Road Rohimanogor , Kachua
Chandpur
3632

Telephone

+8801798880111

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ ফারহা আব্দুল্লাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ ফারহা আব্দুল্লাহ্:

Share

Category

সকল ভরসা আল্লার উপর রাখুন।

সকল ভরসা আল্লার উপর রাখুন।