A n u

A n u জীবনটাকে আল্লাহমুখী করা দরকার,পাপের অভ্যাস ও ভুল ত্রুটি গুলো সংশোধন করা দরকার!
(1)

আল্লাহুম্মাগফিরলী!
09/02/2026

আল্লাহুম্মাগফিরলী!

30/01/2026

অধিক পরিমাণে দুরুদ পাঠ করুন। ছোট দুরুদও পড়া যাবে। দুরুদে ইবরাহীম পাঠ করলে উত্তম হয়।

সম্ভব হলে অল্প কিছু টাকা সদকাহ্ করে দিন। জুমআর দিন আসর থেকে মাগরিবের সময়টা দুআ করে কাটাবেন। সদকাহ্-র উসিলায় আল্লাহর কাছে দুআ করবেন। দুআ কবুলের বিশেষ সময়ে,উত্তম কাজের উসিলা দিয়ে দুআ করলে,আল্লাহ অবশ্যই তা কবুল করবেন।

সংগৃহীত

29/01/2026

চলুন একটু ইস্তেগফার পাঠ করি..💞

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ 🌸

মাতৃত্বকে আমি এতটাই পছন্দ করি ও ভালোবাসি যে,এটা আমার কাছে আমার জীবনে সব চাওয়া-পাওয়ার মধ্যে অন্যতম। একটি বড় স্বপ্নও বটে। ...
25/01/2026

মাতৃত্বকে আমি এতটাই পছন্দ করি ও ভালোবাসি যে,
এটা আমার কাছে আমার জীবনে সব চাওয়া-পাওয়ার মধ্যে অন্যতম। একটি বড় স্বপ্নও বটে।

এতটা ভালোবাসি এই অনুভূতিটাকে, যে মাঝে মাঝে আমার প্রচুর ক্রেভিংস হয়,“আম্মা” ডাকটি শুনার জন্য। এখানে, এই ডাকে, কেন যে এত মায়াময় এক প্রশান্তি অনুভব হয় আমার, তা আমি নিজেও জানি না।

আমি শুধু মনেপ্রাণে চাই এবং দুআ করি, মহান আল্লাহ তায়ালা যেন একদিন অফুরন্ত কল্যাণ ও পরিপূর্ণ আফিয়াহর সাথে আমার এই দুআ কবুল করেন।

সংগৃহীত

23/01/2026

আর মাত্র কিছুক্ষন। এরপর ই শুরু হবে সআতুল ইজাব (দুয়া কবুলের উত্তম মুহুর্ত)। প্রস্তুতি নিন দুয়া করার জন্য। আজ শা'বান এর প্রথম সআতুল ইজাব এটা। বড় বড় দুয়াগুলো করে ফেলুন সব।আল্লহ'র কাছে কেদে কেদে যা চাওয়ার চেয়ে নিন।যত বড় আর আপনার কাছে অসম্ভব ই মনে হোক না কেন আল্লহ'র কাছে চাইবেন।আল্লহ'র কাছে কিছুই অসম্ভব না।

নবিজী ﷺ বলেছেন—
“তোমরা যদি কোনো নেক বান্দার সাক্ষাৎ পাও, তাহলে তার কাছে নিজের জন্য দুয়া চাইবে।”
- সহিহ মুসলিম (অর্থগত বর্ণনা)

আশে পাশে নেক বান্দা থাকলে তাদের কাছে দু'আ চান।আমার আইডিতেও অনেক মাকবুল আল্লহ'র বান্দিরা আছেন তাদের কাছেও দু'আ চাচ্ছি আমার জন্য।আমাকে আল্লহ যেন মুস্তাজাবুদ দাওয়াহ হিসেবে কবুল করেন এই দু'আ করবেন।আপনাদের জন্যও দুয়া করবো ইং শা আল্লহ।

23/01/2026

বারবার দরজায় কড়া নাড়লে যেমন একসময় ঘরের মালিক বিরক্ত হলেও দরজা খুলে দেন—ঠিক তেমনই আল্লাহর দরজায় বারবার কড়া নাড়লে, দোয়ার দরজায় বারবার হাত পাতলে, চোখের পানিতে বারবার মিনতি করলে—আল্লাহও অবশ্যই তাঁর রহমতের দরজা খুলে দেন।

আল্লাহ কখনো বিরক্ত হন না, মানুষ যত বেশি চায়—আল্লাহ তত বেশি খুশি হন। আমরা মানুষদের কাছে বারবার চাইতে লজ্জা পাই, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইতে লজ্জা নেই—বরং এটাই বান্দার সবচেয়ে বড় সম্মান।

কারণ আল্লাহ নিজেই বলেছেন, “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।” তাই যখন মনে হবে দোয়া কবুল হচ্ছে না, তখন থেমে যাবেন না—আরও জোরে ডাকবেন, আরও কেঁদে ডাকবেন, আরও বিশ্বাস নিয়ে ডাকবেন।

হয়তো দরজা তখনই খুলবে না, কিন্তু যেদিন খুলবে—সেই দিন বুঝবেন, এই অপেক্ষাটাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় রহমত।

লেখা :হাফসা আক্তার...

21/01/2026

যাই হতে চাও হও, আগে আল্লাহভীরু হও!
কারণ দুনিয়াবি প্রাচুর্য যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতো, তবে ফেরাউনের স্থান সবার উপরে থাকতো! আসল শ্রেষ্ঠত্ব তো কেবল আল্লাহর সন্তুষ্টি আর ঈমানে!

إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَىٰ صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَٰكِنْ يَنْظُرُ إِلَىٰ قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ
“নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান!”
(সহিহ মুসলিম: ২৫৬৪)

19/01/2026

কষ্ট ছাড়া একদম সহজ আর ছোট্ট একটা আমল বলে দেই....প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অযূ করে নিবেন। যদি খুব ক্লান্ত লাগে, দিনটা খারাপ যায়, অলসতা লাগে তবুও এই আমলটা ছাড়বেন না। অযু করে বিসমিল্লাহ বলে ঘুমিয়ে যাবেন। এবার এর ফায়দাটাও বলি..

সারাদিনে বাবা-মা, স্বামী/স্ত্রী, বন্ধুবান্ধব এছাড়াও কত মানুষের সাথে উঠাবসা হয় কত কথা হয়। আমাদের লাগাম ছাড়া জবান দিয়ে এর-ওর নামে কত উল্টাপাল্টা কথা বলে ফেলি, খারাপ ব্যবহার করে বসি, এই দুই চোখ দিয়ে মোবাইল ফোনে অযথা স্ক্রলিং, রিলস, মিউজিক গুনাহের কতকিছু দেখি এগুলোর জন্য কখনো অনুতপ্ত হওয়া তারপর আল্লাহর কাছে মাফ চাওয়া তো দূরের কথা গুনাহও মনে করিনা।

কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসমানী এক বিশেষ ফেরেশতা আমার হয়ে আল্লাহর কাছে এই ছোট্ট আমলটার কারণে আমার এসব ভুলের জন্য ক্ষমা চাইতে থাকবে, আমার জন্য দুআ করতে থাকবে। যতবার ঘুমের ঘোরে পাশ ফিরাতে থাকবেন ততবার সে দুআ করবে আর বলতে থাকবে, হে আল্লাহ! তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, সে তো পবিত্র অবস্থায় ঘুমিয়েছে।

যে ব্যক্তি পবিত্র অবস্থায় (ওজু করে) ঘুমায়, তার পাশে একটি ফেরেশতা রাত কাটায় এবং প্রতিবার পাশ ফিরলে বলে: হে আল্লাহ! তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, সে তো পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। (সহীহ ইবনে হিব্বান- ১০৫১)

আমার খুব প্রিয় একটা কাজ হলো মোনাজাতের ভাষা শেখা,আল্লাহপাকের কাছে চাইতে শেখা।আমরা চাইতেও জানিনা,গাড়ি চাই,বাড়ি চাই,টাকা চা...
19/01/2026

আমার খুব প্রিয় একটা কাজ হলো মোনাজাতের ভাষা শেখা,আল্লাহপাকের কাছে চাইতে শেখা।আমরা চাইতেও জানিনা,গাড়ি চাই,বাড়ি চাই,টাকা চাই অথচ সুন্দর ভাষায় দুনিয়া আর আখিরাতের কল্যাণ চাইলে কিন্তু সব cover হয়! সুন্দর একটা মোনাজাত সংগ্রহ করেছি আজকে। কথাগুলো বেশিরভাগই জানা,চেষ্টা করি এভাবেই আল্লাহপাকের কাছে চাইতে।ফেসবুক ওয়ালে দিয়ে দিলাম আমার মতন আরো অনেকেই যাতে শিখতে পারে।

"আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সায়্যিদিল মুরসালিন।

ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল যালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রব।
রব্বুল আলামীন আপনার ঐ মহান নামের উছিলায় আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দিন।

আমাদের রিযিক বৃদ্ধি করে দিন, আমাদের কে ঋনমুক্ত, অভাব মুক্ত, চিন্তা মুক্ত রাখুন মাবুদ। রব্বুল আলামীন আমাদের কে নেক হায়াত দান করুন, আমাদের পিতা মাতার মঙ্গল করুন।

যেসব আত্নীয় স্বজন কবরবাসি হয়েছে তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরের আজাব মাফ করে দিন।

রব্বুল আলামীন আপনার তাওহীদ -
লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়,আপনার হাবীব প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার উছিলায়
আমাদের মনের নেক ইচ্ছে গুলো কবুল আর মঞ্জুর করুন আল্লাহ।

রব্বুল আলামীন মা বাবার সন্তানদের উপর রহমত বর্ষণ করুন, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দিন, প্রত্যেকটি পরিবারের উপর রহমত বর্ষণ করুন, আমাদের মানসিক দুশ্চিন্তা, দুঃখ কষ্ট দূর করে দিন।

আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন..আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন...আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন..কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন.,ইয়া রব! আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন,,তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো-তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব।

আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন।

আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন।

আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না..

আমি জানি আমি ছাড়া আপনার অনেক উওম বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই ইয়া রব!

আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই।

ইয়া রব! আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না! আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরীক্ষা সহজ করে দিন।

আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়া পূরণ করুন, ইয়া মালিক,

আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন..!!! আমিন.!!!"

19/01/2026

একের পর এক গুনাহ করতে থাকলে—

• কুরআন আমাকে ছেড়ে চলে যায়।
• তাহাজ্জুদ আমাকে ছেড়ে চলে যায়।
• আল্লাহর ভয়ও আমাকে ছেড়ে চলে যায়।
• আল্লাহর যিকির আমাকে ছেড়ে চলে যায়।
• তারপর যায় মানসিক প্রশান্তি।
• এরপর আমার সলাতে শৈথিল্য দেখা দেয়।
• কিছুদিন পর সলাত ছুটেও যেতে থাকে।
• একের পর এক দুঃখ-দুশ্চিন্তা এসে আমাকে গ্রাস করে নিতে থাকে।
• জীবন ও জীবিকা থেকে বরকত উধাও হয়ে যায়।
• স্থায়ী মানসিক অস্থিরতা দেখা দেয়।
• সহজ কাজও অতীব কঠিন হয়ে যায়।
• ঘর-সংসারে অস্থিরতা তৈরি হয়।
• বাড়িঘরে পরিবেশ অশান্ত হয়ে ওঠে।
• গুনাহ এক ভয়ংকর মহামারী।

لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰه

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمْ

صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم

- [শাইখ আতীকউল্লাহ, আরবী সংযোজিত ও পরিবর্ধিত]

📌 আপনার জীবনে বরকত (Barakah) আনার ৫ টি উপায় —1️⃣ নামাজ সময়মতো পড়া 2️⃣ প্রতিদিন কুরআন তিলাওয়াত করা 3️⃣ যেকোনো কাজ শুর...
18/01/2026

📌 আপনার জীবনে বরকত (Barakah) আনার ৫ টি উপায় —

1️⃣ নামাজ সময়মতো পড়া
2️⃣ প্রতিদিন কুরআন তিলাওয়াত করা
3️⃣ যেকোনো কাজ শুরু করার আগে ‘বিসমিল্লাহ’ বলা
4️⃣ কথা ও লেনদেনে সত্যবাদী হওয়া
5️⃣ আন্তরিকভাবে অন্যদের সাহায্য করা

বরকত মানে বেশি থাকা নয়, বরকত মানে—আল্লাহ যা দিয়েছেন, তাতে তিনি রহমত ও কল্যাণ দান করেন। আল্লাহ আমাদের সবার জীবনে বরকত দান করুন। আমিন।

— সংগৃহিত

16/01/2026

শবে মেরাজে আলাদা কোনো রোজা,নফল নামাজ,নফল ইবাদত নেই।

৫ ওয়াক্ত নামাজ ঠিকমত আদায় করা ই শবে মেরাজের শিক্ষা।যদিও শবে মেরাজ ঘটেছে এটা মহা সত্য তবে ঠিক কবে ঘটেছে সেই তারিখ নিয়ে মতভেদ আছে।

কিছু লেখা কমেন্টে দিয়ে দিচ্ছি,যারা ইসলামের বিধান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চান তাঁরা পড়তে পারেন।

আর যারা হাদীস,কুরআনের বাইরে সমাজে প্রচলিত ভুল আমলে অভ্যস্ত তারা নিজেদের ভুল শুধরানোর জন্য হলে পড়তে পারেন,আর যদি অযথা বিরোধীতা করতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য নয়।স্কিপ করুন।

শামছুন্নাহার রুমি

Address

Chittagong

Telephone

+8801881480567

Website

Alerts

Be the first to know and let us send you an email when A n u posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to A n u:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram