পিরিতের পেত্নীও ভালো

পিরিতের পেত্নীও ভালো only for real fun

তাদের এক ডাইনী আম্মোই যথেষ্ট সব কুকর্মের চিহ্ন  ঢেকে দেয়ার জন্য!
19/07/2024

তাদের এক ডাইনী আম্মোই যথেষ্ট সব কুকর্মের চিহ্ন ঢেকে দেয়ার জন্য!

20/09/2023

মানুষের মন ভাঙ্গতে মুখের কয়েক টি বাক্যই যথেষ্ঠ।

19/09/2023

ভালো আর খারাপ যাই থাকুক না কেনো,সেটা আসল বিষয় না।আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন,সে দিবে আপনাকে ভালোর উপাধী টা।আর যার মনের সাথে আপনার কোন কারণে যখন যাবেনা,তখন আপনাকে বলা হবে খারাপ।শুধু মাত্র নিজেদের পছন্দ আর অপছন্দের ভিত্তিতেই আমরা মূলত একজন মানুষ কে দুইটার যে কোন একটি উপাধী দিয়ে থাকি।ভালো হয়ে যায় আমাদের চোখে খারাপ,আর খারাপ হয়ে যায় চোখের মধ্য মনি।

14/10/2022

একদিন সব ঠিক হয়ে যাবে, এই সান্ত্বনাটা আমাদের মানসিকভাবে কেবল দূর্বল'ই করে দেয়।
একদিন আসলে কিছুই ঠিক হয়না, একদিন কেবল সবকিছুই স্বাভাবিক হয়ে আসতে থাকে। তীব্রতা কমে আসে, দূরত্ব বাড়তে বাড়তে এক সময় গুরুত্ব কমে আসে।

20/06/2022

মানুষ উপরের সৌন্দর্যের পূজারী,আর সেই জন্যই বেশির ভাগ মানুষ তাদের ভিতর সুন্দর না করে বাহির নিয়ে ব্যাস্ত।এই সমাজে উপরে পরিপাটি মানুষের দাম চড়া, ভিতর কোন রকম হলেই হলো।

20/06/2022

আমার ব্যক্তিত্বকে আমার আচরণের সাথে কখনও এক করে দেখো না।কারণ আমার ব্যাক্তিত্ব হচ্ছে আমি আর আমার আচরণ নির্ভর করছে তোমার উপর।

20/06/2022

কারো ব্যাপারে যদি মনে কোন ক্ষোভ,রাগ বা অভিমানের জন্ম নেয় তবে সেই মুহূর্তে তার এমন কোন গুনের কথা মনে করার চেষ্টা করুন,যা আপনাকে জীবনের কোন একটা পর্যায়ে আনন্দ দিয়েছিলো।দেখবেন আপনার মন নরম হয়ে গেছে আর সেই ব্যাক্তির উপর জমে থাকা সব খারাপ অনুভূতিও কমে গেছে।দুঃখের বিষয়,আমরা শুধু খারাপ গুলোই মনে গেঁথে রাখি আর ভালো গুলো ভুলে যাই।

03/06/2022

আবেগ নিয়ে খেলা: মানুষের সহানুভূতি পাওয়ার জন্য যারা আবেগ নিয়ে খেলে, যাকে বলা যেতে পারে আবেগের পরজীবী, তাদের থেকে দূরে থাকাই ভালো। এই ধরনের মানুষ নিজেকে খুবই ভঙ্গুরভাবে উপস্থাপন করে অন্যের সহানুভূতি যোগাড় করবে। তারপর নিজের কাজ হয়ে গেলে সেই মানুষকে অগ্রাহ্য করবে।
যতক্ষণ না সেই মানুষটার প্রয়োজন ফুরাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা হয় স্বার্থপর, একগুয়ে, চাহিদা পূরণের জন্য চেষ্টা চালিয়ে যাবে।
এই ধরনের মানুষের সঙ্গে পরিচয় থাকলে দূরে সরে যান। কারণ মনে রাখবেন আবেগ বেঁচে যারা সম্পর্ক করে তারা ভালোবাসা চায় না, তারা খালি আপনার শক্তিটাই শুষে নেবে।

03/06/2022

দুনিয়ার সাথে স্বার্থ জিনিসটা ওতপ্রোত ভাবে জড়িত। স্বার্থের জন্যই আপনার সাথে অধিকাংশ মানুষ সম্পর্কে জড়ায়, কিন্তু তারা সেটা আপনাকে বুঝতে দেয় না। যখন মুগ্ধতা কেটে যাবে, আপনি দেখবেন স্বার্থের জন্য এতো দিনের 'ভালোবাসার' মানুষ গুলো রাতারাতি কী রকম পাল্টে গেছে।
তাই সরল হওয়া ভালো, কিন্তু বোকা না।

17/05/2022

মেঘের পালক চাঁদের নোলক,
কাগজের খেয়া ভাসছে।
বুক ধুকপুক চাঁদপানা মুখ,
চিলেকোঠা থেকে হাসছে।

17/05/2022

দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর হাসবেনা।
চোখ ভর্তি অশ্ৰু, মন ভর্তি যন্ত্রণা নিয়ে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর কাঁদবেনা।
এ-সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।

17/05/2022

তেপান্তরেও বৃষ্টি নামে অঝোর ধারায় ঝলমলে রোদের ক্যানভাসে;
ভেসে ওঠে ঐ রংধনু🤍

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিরিতের পেত্নীও ভালো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share