28/11/2025
অদ্য ২৭/১১/২৫ ইং তারিখ দেবিদ্বার উপজেলাধীন সুবিল ইউনিয়নের "রাঘবপুর আলী আহমেদ কমিউনিটি ক্লিনিক" এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান ফিতা কেটে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে অত্র কমিউনিটি ক্লিনিকের জমিদাতা জনাব জহিরুল ইসলাম ও ঢাকা থেকে আগত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।