Hostingo

Hostingo Hostingo — Fast, Secure & Reliable Web Hosting in Bangladesh. High-performance servers, 99.9% uptime, Free SSL, and professional support.

সুইডেন এম্বাসি ঢাকায় সহজে সেনজেন ভিসার বিশাল সুযোগ,সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভ...
24/05/2024

সুইডেন এম্বাসি ঢাকায় সহজে সেনজেন ভিসার বিশাল সুযোগ,

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, কেবল যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

সময়সীমা:
সাধারণত, সেনজেন ভিসা প্রক্রিয়াকরণের সময় ১৫ দিন থেকে ৩০ দিন পর্যন্ত হতে পারে। তবে সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই সময় আরও কম হতে পারে।
তথ্য সংগ্রহ:
CSL SYSTEMS

28/02/2021

হাই ব্লাড প্রেশার কমানোর ঘরোয়া উপায়..

28/02/2021

বাড়িতে ব্লাড প্রেশার মাপার পদ্ধতি - আলোচনা করেছেন ডাক্তার..

🍋 আকারে ছোট আর স্বাদে টক কিন্তু গুণে অনন্য লেবু।সাধারণত খাবারের স্বাদ বাড়াতে এবং শরবত তৈরি করতে লেবু ব্যবহার করি। কিন্তু...
09/11/2020

🍋 আকারে ছোট আর স্বাদে টক কিন্তু গুণে অনন্য লেবু।
সাধারণত খাবারের স্বাদ বাড়াতে এবং শরবত তৈরি করতে লেবু ব্যবহার করি। কিন্তু এর উপকারিতা এখানেই শেষ না। লেবুতে আছে ভিটামিন সি ও খনিজ উপাদান যা আমাদের হৃদযন্ত্রের ধড়ফড়ানি কমানো থেকে ফুসফুসকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। আর সকাল সকাল লেবু পানি নিয়মিত পান করলে আপনাদের দেহ পায় জাদুকরী উপকারিতা।

১০০ গ্রাম লেবুতে রয়েছেঃ ১.১০ গ্রাম প্রোটিন, ৯.৩২ গ্রাম কার্বোহাইড্রেট, ৪৮ ক্যালোরি শক্তি, ০৫ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৭ মিলিগ্রাম লোহা, ১১ মাইক্রো গ্রাম ফোলিয়েট সহ আরও নানা উপকারি উপাদানে সমৃদ্ধ লেবু৷

এতে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) বাড়িয়ে তোলে ও সর্দি-কাশি-ঠাণ্ডা লাগার হাত থেকে রক্ষা করে৷ লেবুতে থাকা এন্টি অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে ভূমিকা রাখে।

কালিজিরার উপকারিতাঃ🧊কালিজিরার তেলের উপকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।🧊এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের...
07/11/2020

কালিজিরার উপকারিতাঃ
🧊কালিজিরার তেলের উপকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
🧊এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ-জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুধা বাড়ায়। যারা মোটা হতে চান, তাদের জন্য কালিজিরা উপকারী পথ্য।
🧊মায়ের বুকে দুধের পরিমাণ বৃদ্ধি করতে কালিজিরার তেলের তুলনা হয় না।
🧊ইনসুলিন রোধ হ্রাস করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
🧊কালিজিরায় থাকা অ্যান্টিমাইক্রোরিয়াল এজেন্ট শরীরের রোগ-জীবাণু ধ্বংস করে। এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোড়া, সংক্রামক রোগ হতে বাধা দেয়।
🧊কাশি ও হাঁপানির উপশম, স্মৃতিশক্তি বৃদ্ধি, হৃদরোগের আশঙ্কা হ্রাস করে।
🧊চুল পড়া কমাতে ও ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে কালিজিরার তেলের তুলনা হয় না।
🧊যাদের শরীরে পানি জমা বা হাত-পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে, তাদের জন্য এই তেল বেশ উপকারী।
🧊মেধার বিকাশের জন্য কালিজিরার তেল কাজ করে দ্বিগুণ হারে।
🧊কালিজিরা কৃমি দূর করার জন্য কাজ করে।

06/11/2020

ওজন কমাতে সহায়ক ওটস সূপ | ১ কেজি কমান ২ দিনে

06/11/2020

ওজন কমাতে সহায়ক ওটস সূপ | ১ কেজি কমান ২ দিনে

সরিষার উপকারিতাগুলি কী? বাঙালিরা কেন সরিষাকে বাদ দিয়ে সয়াবিনকে প্রধান তেল হিসেবে বেছে নিলো?•সরিষার তেলকে বলা যেতে পারে প...
06/11/2020

সরিষার উপকারিতাগুলি কী? বাঙালিরা কেন সরিষাকে বাদ দিয়ে সয়াবিনকে প্রধান তেল হিসেবে বেছে নিলো?

•সরিষার তেলকে বলা যেতে পারে প্রাকৃতিক লোশন। অনেকে সারাবছর সরিষার তেল গায়ে মাখেন। গায়ের তাপমাত্রা কমাতে সরিষার তেল বেশ কার্যকরী। সরিষার তেলে রয়েছে গ্লুকোসিনোলেট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং ছত্রাক প্রতিরোধক উপাদান। যা রক্ষা করে ছোঁয়াচে জাতীয় রোগ থেকে ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে।
•রুপচর্চাতে সরিষার তেলের জুড়ি নেই। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূরীকরণে সরিষার তেলের কার্যকরিতা অপরিসীম। তবে একটানা বেশি দিন ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। রমণীরা দীর্ঘ কালো চুল পেতে চাইলে নিয়মিত ব্যবহার করুন খাটি সরিষার তেল।
•অপকারিতা হিসেবে সয়াবিন অ্যান্টি-নিউট্রিয়েন্টস হিসেবে কাজ করে থাকে। অতিরিক্ত সয়াবিন তেল সেবনে ক্যানসার, হার্টের রোগ ও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়।
•সয়াবিন তেলে রয়েছে ১৬৬৩ ক্যালোরি ও এক কাপ তেলে চর্বি থাকে ২১৮ গ্রাম পরিমান।

গুণে মানে অনন্য সরিষার তেল বাঙালির পাতে না হলে যেন চলেই না।গরীব মানুষের সকালের নাশতায় কাঁচা মরিচ লবন আর একটু সরিষার তেল হলেই চলে। মাছ ভাজা, তরকারি রান্না কি ভর্তা যেটাই খাবেন সরিষার তেল চাই ই চাই। বিকেলে চায়ের সঙ্গে মুড়ি মাখা কিন্তু মন্দ নয়। ঔষধ হিসেবে সরিষার তেলের জুড়ি মেলা ভার। খনখনে কাশি আর সর্দি লেগে গেলে টপ করে একটু খানি সরিষার তেল।

খাঁটি সরিষার তেলের অভাব আর দামেও বেশ চড়া। বাজারেরও ভেজালের ছড়াছড়ি। তাই দেখেশুনে খাঁটি তেল কিনুন। তাই অনেকেই সরিষার তেলের পরিবর্তে সয়াবিনকেই বেছে নিয়েছে।

05/11/2020

ডায়েটে ডিম খাবেন নাকি খাবেন না

Address

House No # 10, Road No # 8, Mirpur # 13

1216

Alerts

Be the first to know and let us send you an email when Hostingo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram