02/03/2026
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল, কোন সন্দেহ নেই। সুন্নতী খাবার, সেজন্য আগ্রহ করে আমরা প্রায় সবাই ইফতারে খেজুর খাই। খেজুর ছাড়া মুসলমানের ইফতার যেন একেবারেই অপুর্ন থেকে যায়, কিন্তু যাদের ডায়বেটিস আছে, তাদের জন্য এই চমৎকার ফলটাও হিসাব করে খেতে হয়।
অন এভারেজ খেজুরের প্রতি একশো গ্রামে ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট, খেজুর থেকে পাওয়া এনার্জির প্রায় পুরোটাই ন্যাচারাল সুগার। কিন্তু পার হান্ড্রেড গ্রাম ৭ গ্রামের কাছাকাছি ফাইবার থাকায় গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, ৫০ এর আশেপাশে। ফলে, খেজুর খাওয়া আসলে ব্রাউন রাইস খাওয়ার চেয়েও হেলদি অনেক সময়।
কিন্তু, খেজুরের সমস্যা হচ্ছে এইটা অনেক ক্যালরি ডেন্স, মানে অল্প একটু জায়গার মধ্যে প্রচুর এনার্জি রাখে। এজন্য ওপরে যতই গুনাগুন বর্ননা করি না কেন, ৪-৬টার বেশি খেজুর খেয়ে গ্লুকোজ কন্ট্রোলে রাখাটা ডায়বেটিক প্যাশেন্টদের জন্য কঠিন হয়ে যাবে। আর ইফতারে তো আপনি শুধু খেজুরই খাবেন না, আরো তো খাবার আছে। সব হিসাব করলে টোটাল খেজুর ২ থেকে ৪টার মধ্যে রাখাই যথেষ্ট।
অতএব, আপনি যদি ডায়বেটিক প্যাশেন্ট হয়ে থাকেন, ইফতারে ৪টার বেশি খেজুর খাবেন না।