28/02/2026
দম বন্ধ হওয়া দুঃসহনীয় মূহুর্তেও - Take a deep breath and live.
নিজের জন্য বাঁচুন। বাবা-মায়ের জন্য বাঁচুন। সন্তানের জন্য বাঁচুন।
আপনি যার জন্য মরে যেতে চাচ্ছেন, এতে তার কিছুই আসে যাবে না।
সৃষ্টির শুরু থেকে -
লাখ লাখ মানুষ অন্যের উপর অভিমান করে, অন্যের কাছে কষ্ট পেয়ে আত্মহুতি দিয়েছে! Believe me! তাতে ওদের কিছুই আসে যায়নি।
তারা দিব্যি হাসছে, খাচ্ছে, চুটিয়ে প্রেম করছে, নতুন সংসার করছে। আপনার শুন্যস্থান মূহুর্তেই পূরণ করে ফেলেছে।
কিন্তু আপনার জন্মদাতা মা-বাবা, গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানটির জন্য আপনার শুন্যস্থানের ক্ষত কখনও পূরণ হবে না। বিশেষ করে সন্তানটি অনাদর, অবহেলা, লাঞ্ছনায় বড় হবে।
কারা কষ্ট দিয়েছে? তাদের কথা মাথা থেকে মুছে ফেলে! কারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে? তাদের চেহারা স্মরণ করুন! দেখবেন 'বেঁচে থাকার প্রয়োজনীয়তার' সমীকরণ মিলে যাবে। শ্বাস প্রশ্বাসও একসময় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।
Don’t die for someone else. You are strong. If you overcome this hard time and take a small step forward, you won’t suffer anymore.
So take a deep breath and live.
- অন্তর মাশঊদ