Dr. GMSK Dalim

Dr. GMSK  Dalim Dr.GMSK Dalim
MBBS,BCS(Health)
MD Resident(Psychiatry)
Bangladesh Medical University,Dhaka

ব্রেইনের বিকাশজনিত বুদ্ধি প্রতিবন্ধিতা যার আওতায় পড়ে অটিজম, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পালসি, কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম সহ ...
06/02/2026

ব্রেইনের বিকাশজনিত বুদ্ধি প্রতিবন্ধিতা যার আওতায় পড়ে অটিজম, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পালসি, কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম সহ বেশ কিছু রোগ আছে যার কারণে বাচ্চাদের ব্রেইন ডেভেলপ ঠিক মতো হতে পারেনা। এই ধরনের রোগে আক্রান্ত শিশু বা ব্যক্তিদের জন্য সরকার থেকে এককালীন সহায়তার জন্য বরাদ্দ দিয়েছে।
জেলা পর্যায়ের সমাজ সেবা অফিস কার্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে।

অনেকেই হয়তো না জানার কারণে তার প্রাপ্য থেকে বঞ্চিত হবে, সম্ভব হলে শেয়ার করে অন্যকে জানিয়ে দিন৷


At your service.. Department of Endocrinology,  BMU
05/02/2026

At your service..
Department of Endocrinology, BMU

Big shout out to my newest top fans! 💎 Tasnim Ahmed, Negar Sultana, Hasanur Rahman, কুহেলী লিজা, Anoara Sultana, Dr-Tuhi...
26/01/2026

Big shout out to my newest top fans! 💎 Tasnim Ahmed, Negar Sultana, Hasanur Rahman, কুহেলী লিজা, Anoara Sultana, Dr-Tuhin Parvej Juwel, Tanvir Azad, Nabidul Hasan Maruf, Shajib Debnath, Shamim Ferdous Noyon, Tabibur Rahman, Gm Abuside, Ahmed Hussain

Drop a comment to welcome them to our community,

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের বহির্বিভাগে দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে টিকিট কাটা বা ডাক্তার দে...
26/01/2026

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের বহির্বিভাগে দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে টিকিট কাটা বা ডাক্তার দেখানো বেশ কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার।
এই ভোগান্তি কমানোর লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফেব্রুয়ারীর শুরু থেকে বহির্বিভাগে অনলাইন টিকিট কেটে দেখানো যাবে রোগী। এই ব্যবস্থা আগে থেকে কার্যকর থাকলেও ফেব্রুয়ারী থেকে আরও বৃহৎ পরিসরে শুরু হবে।
রোগীদের ভোগান্তি কমবে বেশ খানিকটা।

উল্লেখ্য এখন উক্ত হাসপাতালের রেডিওলজিক্যাল সহ বেশ কিছু পরীক্ষা নীরিক্ষার সিরিয়াল ও অনলাইনে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

অনলাইনে টিকিট কাটার জন্য এই লিংকে ঢুকে টিকিট কাটতে পারেন....

https://opd.bmu.ac.bd/



কয়েকদিন এর জন্য এখন রোটেশন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্লাস শেষে কার্জন হলের আইকনিক ভবনের সামনে সহপাঠীদের সাথে...
20/01/2026

কয়েকদিন এর জন্য এখন রোটেশন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ক্লাস শেষে কার্জন হলের আইকনিক ভবনের সামনে সহপাঠীদের সাথে...

রাকিব, বয়স ৩৫ । চাকরি করে, সংসার সামলায়, ব্যস্ত জীবন । কিছুদিন ধরে লক্ষ্য করছে — প্রস্রাবের সঙ্গে ফেনা উঠছে । প্রথমে ভাব...
16/01/2026

রাকিব, বয়স ৩৫ । চাকরি করে, সংসার সামলায়, ব্যস্ত জীবন । কিছুদিন ধরে লক্ষ্য করছে — প্রস্রাবের সঙ্গে ফেনা উঠছে । প্রথমে ভাবল, “হয়তো জোরে গেছে, তাই ফেনা উঠেছে ।” দিন কেটে

গেল… ফেনা রয়ে গেল ।

স্ত্রী বলল, “একবার ডাক্তারের কাছে যাও ।”

সে হাসল —“এত ছোট জিনিসে ডাক্তার লাগবে ?”

আর সেই হাসিটাই একদিন মিলিয়ে গেল যখন পরীক্ষায় ধরা পড়ল, তার কিডনির ফিল্টার (glomerulus) লিক করছে প্রোটিন ।

রোগের নাম Proteinuria

অর্থাৎ প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাওয়া ।

কেন হয় প্রস্রাবে ফেনা

যখন কিডনি দুর্বল হয়ে পড়ে, রক্তের প্রোটিন ঠিকভাবে আটকে রাখতে পারে না, ফলে প্রোটিন প্রস্রাবের সঙ্গে বের হয়ে ফেনা তৈরি করে ।

অতিরিক্ত প্রোটিন = কিডনির ক্ষতি, দীর্ঘমেয়াদে এর মানে = Chronic Kidney Disease (CKD)

সম্ভাব্য কারণ:

• অনিয়ন্ত্রিত ডায়াবেটিস

• উচ্চ রক্তচাপ

• নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ

• অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার বা সাপ্লিমেন্ট

• কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

কি করবেন

1. Urine R/E ও Urine Protein test দিন ।

2. Serum Creatinine, eGFR করে কিডনির কার্যক্ষমতা দেখুন ।

3. রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ।

4 লবণ ও প্রোটিন কম খান, পানি ঠিকভাবে পান করুন ।

5. নেফ্রোলজিস্টের পরামর্শ নিন — দেরি নয়, দ্রুত ।

অনেক সময় রোগীরা বলেন

“অনেক ডাক্তার তো বলে এটা কোনো সমস্যা না !”

সত্য হলো সব ফেনা মানেই রোগ নয়,

কিন্তু স্থায়ীভাবে ফেনা দেখা গেলে সেটি প্রোটিন লসের ইঙ্গিত হতে পারে ।

American Journal of Kidney Diseases (AJKD, 2021):

“Persistent foamy urine can be an early indicator of proteinuria and chronic kidney disease, even before serum creatinine levels rise.”

National Kidney Foundation (NKF):

“Occasional foam in urine is common and may result from speed or dehydration,

but persistent foaminess warrants evaluation for protein loss.”

Mayo Clinic Health Information:

“If urine remains foamy over time, especially with swelling or fatigue,

it may indicate kidney damage and needs medical testing.”

ছোট উপসর্গ কখনোই ছোট নয় ।

প্রস্রাবে ফেনা মানেই দেহের ভেতরে একটি সতর্ক ঘণ্টা বেজে উঠেছে । শুনে নিন, অবহেলা নয়; আজই পদক্ষেপ নিন ।
সতর্ক হবার এখনই সময়।

© Dr. Abdur Rahman



12/01/2026
শীতের ভিন্ন আমেজ..
10/01/2026

শীতের ভিন্ন আমেজ..

আগামী কয়েকদিনের জন্য কর্মস্থল রেডিওলজি ও ইমেজিং বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। প্রচন্ড কুয়াশা, বাইরে দেখা যায়ন...
03/01/2026

আগামী কয়েকদিনের জন্য কর্মস্থল রেডিওলজি ও ইমেজিং বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

প্রচন্ড কুয়াশা, বাইরে দেখা যায়না কিছুই। এমন কুয়াশাচ্ছন্ন সকালে ডিপার্টমেন্ট এর ছাদ বাগানে সবাই মিলে একটা স্থিরচিত্র।

সচেতনতা মূলক পোস্ট :ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য 1253 টাকা। এক টাকা বেশি দিবেন না। প্রয়োজনে ভোক্তা অধিকারী...
02/01/2026

সচেতনতা মূলক পোস্ট :

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য 1253 টাকা।
এক টাকা বেশি দিবেন না।
প্রয়োজনে ভোক্তা অধিকারী কল দিবেন।
জাতীয় ভোক্তা অধিকারের হটলাইন নম্বর হলো ১৬১২১ (১৬১২১), যা ২৪/৭ চালু থাকে এবং ভোক্তা-অভিযোগ কেন্দ্রে অভিযোগ জানানোর জন্য ব্যবহৃত হয়। এছাড়া, অনলাইনে অভিযোগ জানাতে www.dncrp.com ওয়েবসাইটটি ব্যবহার করা যায়।
হটলাইন: ১৬১২১ (২৪/৭)
মোবাইল (অফিস সময়ে): ০১৭৭৭-৭৫৩৬৬৮ (সরকারি ছুটির দিন ব্যতীত)
অনলাইন অভিযোগ: www.dncrp.com
ইমেইল: info@dncrp.gov.bd
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই নম্বরের মাধ্যমে ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও প্রতিকার করে থাকে, যেখানে পণ্য বা সেবার মান, পরিমাণ বা মূল্য নিয়ে প্রতারিত হলে অভিযোগ করা যায়।

Happy new year.
31/12/2025

Happy new year.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. GMSK Dalim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram