Swazotno

Swazotno সচেতন হোন,, সুস্থ থাকুন।| অপচিকিৎসা নয়,,
সঠিক চিকিৎসাই হোক আমাদের পছন্দ।|

🚨 অতিরিক্ত রক্তক্ষরণ (Postpartum Hemorrhage) – নরমাল ও সিজার দুটোতেই কেন হয়?? •Postpartum Hemorrhage (PPH) মানে হলো বাচ্...
15/03/2026

🚨 অতিরিক্ত রক্তক্ষরণ (Postpartum Hemorrhage) – নরমাল ও সিজার দুটোতেই কেন হয়??

Postpartum Hemorrhage (PPH) মানে হলো বাচ্চা জন্মের পর অতিরিক্ত রক্তপাত হওয়া।| সাধারণত নরমাল ডেলিভারিতে বা সিজারে ১০০০ মি.লি.র বেশি রক্তক্ষরণ হলে তাকে PPH বলা হয়।| এটি মা’দের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রতি ১০০ টা ডেলিভারির মধ্যে ১ থেকে ৫ জনের PPH হতে পারে।|

🌟 PPH কেন হয়..?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°
1️⃣ জরায়ু ঠিকমতো সংকুচিত না হলে (Uterine Atony)
সবচেয়ে সাধারণ কারণ। বাচ্চা ও প্লাসেন্টা বের হওয়ার পর জরায়ু শক্ত হয়ে চেপে না ধরলে রক্তপাত চলতেই থাকে।|

2️⃣ প্লাসেন্টার অংশ ভেতরে রয়ে গেলে
প্লাসেন্টা সম্পূর্ণ বের না হলে জরায়ু সংকুচিত হতে পারে না।|

3️⃣ জরায়ু বা জন্মপথে ছিঁড়ে যাওয়া
নরমাল ডেলিভারিতে ভ্যাজাইনাল টিয়ার, আর সিজারে অপারেশনের কাটা জায়গা থেকেও রক্তপাত হতে পারে |

4️⃣ রক্ত জমাট বাঁধার সমস্যা
মায়ের শরীরে যদি ক্লটিং সমস্যা থাকে, তাহলে রক্ত বন্ধ হতে দেরি হয়।|

5️⃣ বড় বাচ্চা, যমজ গর্ভ বা দীর্ঘ প্রসবব্যথা
এগুলো জরায়ুকে দুর্বল করে দিতে পারে ||

🌟 মনে রাখবেন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°° নরমাল হোক বা সিজার—দুটোতেই PPH হতে পারে।| তাই ডেলিভারির পর প্রথম ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ ।| PPH প্রসবের পর তিন মাস অব্দি হতে পারে অতিরিক্ত রক্তপাত, মাথা ঘোরা, দুর্বল লাগা হলে দ্রুত হাসপাতালে যান ।|

সচেতন থাকুন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করুন ।
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥

🌟 কোমর ব্যথা শুধু ব্যথা নয়, এটা পায়ে পর্যন্ত নেমে যেতে পারে!আপনি কি অনুভব করছেন—• বসার পর কোমর বা হিপে টান• হাঁটতে বা ...
15/03/2026

🌟 কোমর ব্যথা শুধু ব্যথা নয়, এটা পায়ে পর্যন্ত নেমে যেতে পারে!
আপনি কি অনুভব করছেন—
• বসার পর কোমর বা হিপে টান
• হাঁটতে বা নামাজের সময় পায়ে ব্যথা বা ঝিনঝিনি
• সকালে উঠে দাঁড়াতে কষ্ট
অনেকে এটাকে সাধারণ ব্যথা মনে করে সহ্য করেন।|
কিন্তু অনেক সময় এর পেছনে থাকে L4–L5 ডিস্ক সমস্যা — যেখানে মেরুদণ্ডের ডিস্ক স্নায়ুর উপর চাপ দেয়।|

💪 ভালো খবর:
°°°°°°°°°°°°°°°°°°°° সঠিক চিকিৎসা + নিয়মিত কিছু এক্সারসাইজ অনেক ক্ষেত্রে ব্যথা কমাতে সাহায্য করে, দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তোলে।|

এই ছবিতে দেখানো এক্সারসাইজগুলো বিশেষভাবে সহায়ক —
✔ কোমরের চাপ কমাতে
✔ পিঠ ও কোর মাংসপেশী শক্ত রাখতে
✔ শরীরের নমনীয়তা বাড়াতে

⚠️ মনে রাখবেন:
°°°°°°°°°°°°°°°°°°°°°° সবার ব্যথা এক রকম নয়।| তাই দীর্ঘদিন ব্যথা থাকলে অর্থোপেডিক ডাক্তার এর পরামর্শ নিন।|

‎দাদ–দাউদের জন্য স্তন্যদানকারী মাকে শক্তিশালী ওষুধ দেওয়া কি নিরাপদ?‎‎আজ চেম্বারে একটি গুরুত্বপূর্ণ কেস।‎একজন Nursing Mot...
15/03/2026

‎দাদ–দাউদের জন্য স্তন্যদানকারী মাকে শক্তিশালী ওষুধ দেওয়া কি নিরাপদ?

‎আজ চেম্বারে একটি গুরুত্বপূর্ণ কেস।
‎একজন Nursing Mother (যিনি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান) দাদ–দাউদের সমস্যায় এসেছেন।

‎তিনি বললেন— আগে একজন ডাক্তার তাকে Voriconazole 200 mg অ্যান্টিফাঙ্গাল এবং কিছু ওষুধ দিয়েছেন। সাথে ফার্মেসী থেকে Candita SB 65 ও cream. Dermacom নিয়েছে।

‎এই কথা শুনে আমি একটু অবাক হলাম।
‎কারণ সব অ্যান্টিফাঙ্গাল ওষুধ স্তন্যদানকারী মায়েদের জন্য সমানভাবে নিরাপদ নয়।

‎👉 চলুন বিস্তারিত ভাবে জানাই—

‎Voriconazole কী?
‎Voriconazole এটি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যা সাধারণত গুরুতর ফাঙ্গাল সংক্রমণে ব্যবহার করা হয়।
‎যেমন—
‎Aspergillosis, কিছু জটিল ফাঙ্গাল সংক্রমণ।
‎এটি সাধারণ দাদ বা ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের প্রথম সারির ওষুধ নয়।


‎⚠️ স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে কেন সতর্কতা দরকার?
‎অনেক ওষুধ মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে চলে যায়।
‎Voriconazole এর ক্ষেত্রে—
‎এটি দুধে সাথে মিশে যায় এবং বাচ্চার শরীরে সমস্যা সৃষ্টি করে। কিডনি বা লিভার ফাংশনে সমস্যা তৈরী করে।
‎তাই সাধারণত ব্রেস্টফিডিং মায়েদের ক্ষেত্রে মুখে খাওয়া এন্টিফাঙ্গাল হারাম।

‎⚠️ দাদ–দাউদের ক্ষেত্রে ব্রেস্টফিডিং মায়েদের জন্য করণীয় পরামর্শ:
‎দাদ বা Tinea infection হলে সাধারণত—
‎✔️ স্থানীয় অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে।
‎✔️ প্রয়োজন হলে নিরাপদ oral antihistamine.
‎✔️ শরীর পরিষ্কার ও শুকনো রাখতে হবে।
‎এইগুলোই প্রথমে দেওয়া হয়।
‎সব ক্ষেত্রে শক্তিশালী systemic antifungal দরকার হয় না।

‎গুরুত্বপূর্ণ পরামর্শ:
‎✔️ স্তন্যদানকারী মা হলে ডাক্তারকে অবশ্যই জানাবেন।
‎✔️ নিজে থেকে শক্তিশালী ওষুধ খাবেন না।
‎✔️ দাদ হলে প্রথমে সঠিক চিকিৎসা নিন।
‎✔️ কম্বিনেশন স্টেরয়েড ক্রিম ব্যবহার করবেন না।

‎একটি গুরুত্বপূর্ণ কথা:
‎চিকিৎসা সব সময় রোগীভেদে আলাদা হয়।
‎কিন্তু বুকের দুধ খাওয়ানো মায়ের ক্ষেত্রে ওষুধ নির্বাচন খুব সতর্কতার সাথে করতে হয়।

‎💬 আপনার কি দাদ–দাউদের সমস্যা হয়েছে?
‎💬 কেউ কি স্টেরয়েড বা শক্তিশালী ওষুধ দিয়ে দিয়েছে?
‎কমেন্টে জানাতে পারেন।

‎📢 পোস্টটি শেয়ার করুন — অনেকেই না জেনে ভুল ওষুধ ব্যবহার করছেন।

🔥▬▬▬▬▬▬▬▬◈◉◈▬▬▬▬▬▬▬▬🔥

14/03/2026

বাচ্চাদের সাধারণ ঠান্ডা,নাকে পানি আসা,এলার্জির সমস্যা হলে করণীয় কি?

Suspension Fexo 30 mg/5 ml (Fexofenadine HCL)

ডোজ-প্রতি ১০ কেজিতে ১ চামুচ বা ৫ মিলি-১ বেলা-০৭ দিন।

অর্থাৎ বাচ্চার ওজন যদি ৫ কেজি হয় সে পাবে হাফ চামুচ বা ২.৫ মিলি-১ বেলা-০৭ দিন। এভাবে হিসাব করতে হবে।

|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||

🤰⚖️ গর্ভাবস্থায় ওজন বাড়ে কেন? Ftdজানুন কোথা থেকে আসে এই ওজন...অনেক মা গর্ভাবস্থায় ওজন বাড়তে দেখে চিন্তায় পড়েন—“এত ...
14/03/2026

🤰⚖️ গর্ভাবস্থায় ওজন বাড়ে কেন?
Ftdজানুন কোথা থেকে আসে এই ওজন...

অনেক মা গর্ভাবস্থায় ওজন বাড়তে দেখে চিন্তায় পড়েন—
“এত ওজন কি শুধু আমার শরীরেই জমছে?”

আসলে গর্ভাবস্থায় যে ওজন বাড়ে, তার বড় অংশই শিশু ও গর্ভধারণের স্বাভাবিক পরিবর্তনের জন্য। এই ওজন বাড়া একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রক্রিয়া, যা মায়ের শরীরকে শিশুর জন্য প্রস্তুত করে।|

চলুন সহজভাবে বুঝি এই বাড়তি ওজন কোথায় কোথায় যায়—

👶 শিশু (Baby) :
°°°°°°°°°°°°°°°°°°°°°°
প্রায় ৩.৫ কেজি ওজন হয় নবজাতকের।

🌸 গর্ভফুল (Placenta) :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শিশুর পুষ্টি ও অক্সিজেন সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ।
এর ওজন সাধারণত ১–১.৫ কেজি।

💧 অ্যামনিয়োটিক তরল :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শিশুকে সুরক্ষা দেয় এবং তার নড়াচড়ার জন্য জায়গা তৈরি করে।
এর ওজন প্রায় ১–১.৫ কেজি।

🏥 জরায়ু বড় হওয়া :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গর্ভাবস্থায় জরায়ুর আকার অনেক বড় হয়, যার ওজন বাড়ে প্রায় ১–২.৫ কেজি।

💗 স্তনের টিস্যু বৃদ্ধি :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শিশুকে দুধ খাওয়ানোর প্রস্তুতির জন্য স্তনের টিস্যু বাড়ে, যা প্রায় ১–১.৫ কেজি।

🩸 রক্তের পরিমাণ বৃদ্ধি :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গর্ভাবস্থায় শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়, যা প্রায় ২ কেজি পর্যন্ত হতে পারে।

🥑 চর্বি সঞ্চয় :
°°°°°°°°°°°°°°°°°°°
শিশুর জন্য শক্তির উৎস হিসেবে শরীরে কিছু চর্বি জমা হয়, যা প্রায় ২.৫–৪ কেজি হতে পারে।

💦 অতিরিক্ত শরীরের তরল :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গর্ভাবস্থায় শরীরে তরলের পরিমাণও বাড়ে, যা প্রায় ১–১.৫ কেজি।

💡 মোট কথা:
°°°°°°°°°°°°°°°°°° গর্ভাবস্থায় সাধারণত ১০–১২ কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি স্বাভাবিক ধরা হয় (ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে)।|

এই ওজন শুধু মায়ের শরীরের নয়— এটি একটি নতুন জীবনের বৃদ্ধি, সুরক্ষা ও পুষ্টির অংশ।|

💙 মনে রাখবেন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ সুষম খাবার খান
✔ নিয়মিত হালকা ব্যায়াম করুন (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
✔ নিয়মিত ওজন ও স্বাস্থ্য পরীক্ষা করুন

কারণ সুস্থ মা মানেই সুস্থ শিশুর আগমন।

🌟 গর্ভবতী মা বা পরিবারের কারও জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।
পোস্টটি সেভ করুন ও শেয়ার করুন, যাতে আরও অনেক মা উপকৃত হতে পারেন।

|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||


#গর্ভাবস্থা
#মা_ও_শিশুর_স্বাস্থ্য #গর্ভাবস্থার_যত্ন

🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥

যারা যারা FWC কক্ষ ব্যবহার করতে পারবেন :)
14/03/2026

যারা যারা FWC কক্ষ ব্যবহার করতে পারবেন :)

👶💛 আপনার নবজাতকের যত্ন: নতুন বাবা-মায়েদের জন্য সহজ ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°...
13/03/2026

👶💛 আপনার নবজাতকের যত্ন: নতুন বাবা-মায়েদের জন্য সহজ ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°
একটি নবজাতক শিশুর আগমন মানে পরিবারের জীবনে নতুন আনন্দ, নতুন দায়িত্ব।|
এই ছোট্ট মানুষটির সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবনের প্রথম কয়েক সপ্তাহই তার স্বাস্থ্য, নিরাপত্তা ও বিকাশের ভিত্তি গড়ে দেয়।

চলুন সহজভাবে জেনে নিই নবজাতকের যত্নের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম—

🍼 ১️⃣ চাহিদা অনুযায়ী খাওয়ান :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° নবজাতককে সাধারণত দিনে ১২–৮ বার পর্যন্ত খাওয়ানো লাগতে পারে। মায়ের দুধই শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর ও নিরাপদ খাবার।|

😴 ২️⃣ নিরাপদে ঘুমাতে দিন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ শিশুকে সবসময় চিত হয়ে শোয়ান
✔ বালিশ বা নরম খেলনা ছাড়া বিছানা রাখুন
✔ ঘুমের পরিবেশ উষ্ণ ও আরামদায়ক রাখুন

🛁 ৩️⃣ পরিষ্কার ও স্বাচ্ছন্দ্যে রাখুন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ সপ্তাহে ২–৩ বার হালকা গোসল
✔ নরম সাবান ব্যবহার
✔ গোসলের পর ভালোভাবে শুকিয়ে ময়েশ্চারাইজ করুন

🧷 ৪️⃣ নিয়মিত ডায়াপার পরিবর্তন করুন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ সাধারণত প্রতি ২–৩ ঘণ্টা পর ডায়াপার বদলান
✔ পরিষ্কার করে শুকিয়ে ক্রিম লাগান
✔ র‍্যাশ বা ফুসকুড়ি হলে নজর রাখুন

🧴 ৫️⃣ নাভির যত্ন নিন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ নাভির স্থান পরিষ্কার ও শুকনো রাখুন
✔ নাভি টানবেন না
✔ সাধারণত ১–৩ সপ্তাহে নাভি শুকিয়ে পড়ে যায়

👕 ৬️⃣ আবহাওয়া অনুযায়ী পোশাক পরান :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ নরম ও আরামদায়ক পোশাক দিন
✔ অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে শিশুকে রক্ষা করুন

💞 ৭️⃣ ভালোবাসা দিয়ে শান্ত করুন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ কোলে নেওয়া
✔ দোলানো বা গান গাওয়া
✔ ত্বকের স্পর্শ (Skin-to-skin contact)
এসব শিশুকে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দেয়।

🩺 ৮️⃣ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ জন্মের পর, ২ সপ্তাহে এবং ১ মাসে চেকআপ
✔ সময়মতো টিকা
✔ শিশুর ওজন ও বৃদ্ধি পর্যবেক্ষণ

👩‍🍼 ৯️⃣ নিজের যত্নও নিন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মায়ের সুস্থতা শিশুর জন্যও গুরুত্বপূর্ণ।
✔ পর্যাপ্ত বিশ্রাম
✔ পর্যাপ্ত পানি
✔ পুষ্টিকর খাবার

🚨 সতর্কতার লক্ষণ খেয়াল রাখুন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
❗ জ্বর ১০০.৪°F এর বেশি
❗ শ্বাসকষ্ট
❗ কম প্রস্রাব
❗ দুধ না খাওয়া

এসব লক্ষণ দেখা গেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।|

✨ মনে রাখবেন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°° নবজাতকের যত্ন মানে শুধু খাবার বা ঘুম নয়—এটি ভালোবাসা, নিরাপত্তা ও স্নেহে ভরা একটি নতুন জীবনের শুরু।|

আপনার প্রতিটি স্পর্শ, প্রতিটি যত্ন শিশুর জন্য হয়ে উঠবে নিরাপদ পৃথিবীর প্রথম অনুভূতি।|

📌 এই তথ্যটি নতুন বাবা-মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পোস্টটি সেভ করুন এবং শেয়ার করুন, যাতে আরও অনেক মা-বাবা উপকৃত হতে পারেন।|

|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||


#মা_ও_শিশুর_স্বাস্থ্য
#নবজাতক_যত্ন

🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥

আজ "বিশ্ব কিডনি দিবস!" মূলত কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি কমানো এবং সুস্থ জীবনযাত্রার বার্তা দেয়া...
12/03/2026

আজ "বিশ্ব কিডনি দিবস!" মূলত কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি কমানো এবং সুস্থ জীবনযাত্রার বার্তা দেয়ার উদ্দেশ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়।|

|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||

আপনি নিয়মিত ব্যয়াম করছেন কিন্তু শারিরীক সামর্থ্য, বয়সজনিত প্রভাব কমছে না, উল্টো বাড়ছে, আরও বেশি বুড়িয়ে যাচ্ছেন। এমন কি হ...
12/03/2026

আপনি নিয়মিত ব্যয়াম করছেন কিন্তু শারিরীক সামর্থ্য, বয়সজনিত প্রভাব কমছে না, উল্টো বাড়ছে, আরও বেশি বুড়িয়ে যাচ্ছেন। এমন কি হতে পারে..?

হ্যা, পারে। যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার মানুষের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে ঘুমের আদর্শ সময় হলো ৭-৮ ঘন্টা। আমাদের ফেনোটাইপিক এইজ (অনেকে বায়োলজিক্যাল বয়স বলে থাকে) হলো শারিরীক অবস্থার উপর ভিত্তি করে নির্ধারিত বয়স যা জন্মতারিখ অনুসারে বয়সের চেয়ে কম বা বেশি হতে পারে।|

🌟দেখা গেছে:
°°°°°°°°°°°°°°°°°°°
⚠️ কম ঘুম (Short Sleep):
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° যারা নিয়মিত ৭ ঘণ্টার কম ঘুমান, তাদের বায়োলজিক্যাল বা শরীরের বয়স প্রকৃত বয়সের চেয়ে দ্রুত বেড়ে যায়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং বার্ধক্য ত্বরান্বিত হয়।|

⚠️ অতিরিক্ত ঘুম (Long Sleep):
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° অবাক করার মতো বিষয় হলো, খুব বেশি ঘুমানোও শরীরের জন্য ভালো নয়। ৮ ঘণ্টার বেশি ঘুমানোর ফলেও শরীরের বয়স বা ফিনোটাইপিক বয়স বাড়তে দেখা গেছে।|

🏃‍♂️ ব্যায়াম ও ঘুমের সম্পর্ক:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° গবেষণায় একটি চমকপ্রদ তথ্য পাওয়া গেছে—যারা বেশি ঘুমান, তারা নিয়মিত ব্যায়াম করলে উপকৃত হতে পারেন এবং বার্ধক্য কমাতে পারেন।| কিন্তু যারা পর্যাপ্ত ঘুমান না (Short Sleep), তারা যদি খুব বেশি পরিশ্রম বা ব্যায়াম করেন, তবে তা হিতে বিপরীত হতে পারে এবং শরীরের বয়স আরও বাড়িয়ে দিতে পারে।|

🌟মূল কথা:
°°°°°°°°°°°°°°°° পর্যাপ্ত ঘুম ছাড়া শুধু ব্যায়াম করে শরীরকে তরুণ রাখা সম্ভব নয়। তাই শরীরকে সতেজ এবং দীর্ঘায়ু করতে নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুমের অভ্যাস করুন।|

আপনি প্রতিদিন কত ঘণ্টা ঘুমান...?
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥

শিশুর জন্ডিস কমাতে রোদ দেওয়ার সঠিক নিয়ম ☀️👶°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°নবজাতক শ...
11/03/2026

শিশুর জন্ডিস কমাতে রোদ দেওয়ার সঠিক নিয়ম ☀️👶
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°

নবজাতক শিশুর জন্ডিস খুব সাধারণ একটি স'মস্যা। বেশিরভাগ ক্ষেত্রে এটি কয়েক দিনের মধ্যেই কমে যায়।| হালকা জন্ডিস হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে নিয়ন্ত্রিতভাবে রোদে রাখলে উপকার পাওয়া যায়। তবে সঠিক নিয়ম মেনে রোদ দেওয়া খুব গুরুত্বপূর্ণ।|

⏰ রোদ দেওয়ার উপযুক্ত সময় :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শিশুকে খুব তীব্র রোদে দেওয়া যাবে না। নরম রোদে দিতে হবে।|
✔ সকাল ৮টা – ১০টা
✔ হালকা মিষ্টি রোদ ১০টা – ১২টা
✔ বিকাল ৪টা – ৬টা
📌 প্রতিবার ৫–১০ মিনিট করে দিনে ২–৩ বার রোদে রাখা যেতে পারে।|

👕 শিশুর পোশাক কেমন হবে :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° শিশুকে শুধু ডায়াপার বা হালকা কাপড়ে রাখুন বুক ও শরীরে রোদ লাগতে দিন চোখ অবশ্যই ঢেকে রাখুন (কাপড় বা নরম কাপড়ের ব্যান্ড দিয়ে)।|

🏠 কোথায় রোদে রাখবেন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° জানালার পাশে বা এমন জায়গায় রাখুন যেখানে হালকা সূর্যের আলো আসে শিশুকে রোদ থেকে ১–২ মিটার দূরে রাখুন সরাসরি তীব্র রোদে না রেখে নরম আলোতে রাখাই ভালো।|

☀️ রোদ না থাকলে বিকল্প :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° যদি সূর্যের আলো না থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী—
ফোটোথেরাপি,, সাদা LED বাতির আলো
শিশুকে আলো থেকে প্রায় ৩০–৬০ সেমি দূরে রাখা |।

⚠️ কখন স'তর্ক হবেন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° নিচের লক্ষণগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের কাছে যান :>
০১: চোখ বা শরীর খুব বেশি হলুদ হয়ে যাওয়া
০২: শিশু অতিরিক্ত ঘুমানো
০৩: শিশু খেতে না চাওয়া

📢 বিশেষ টিপস :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শিশুকে পর্যাপ্ত বুকের দুধ খাওয়ান
ঘর খোলা ও বাতাস চলাচলযোগ্য রাখুন
শিশুর পরিচ্ছন্নতা বজায় রাখুন।|

🌟মনে রাখবেন:
°°°°°°°°°°°°°°°°°°°°° শিশুকে কখনোই সরাসরি তীব্র রোদে রাখবেন না।|

|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥

🌟 জরায়ুমুখ নরম করার ৮টি উপায় 🌟🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥 প্রসব সহজ করতে জরায়ুমুখ নরম করার ৮টি...
11/03/2026

🌟 জরায়ুমুখ নরম করার ৮টি উপায় 🌟
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
প্রসব সহজ করতে জরায়ুমুখ নরম করার ৮টি উপায়।|

জরায়ুমুখ নরম করার উপায় (Cervical Ripening)
প্রসবের সময় জরায়ুমুখ ধীরে ধীরে নরম ও প্রসারিত হওয়া প্রয়োজন।| কিছু প্রাকৃতিক উপায় আছে যা শরীরকে স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে।| যেমনঃ 👇
👇
০১: নিপল স্টিমুলেশন :
–> ৩৭ সপ্তাহের পর দিনে ২ বার ১৫ মিনিট

০২: রেড রাস্পবেরি লিফ টি :
–> ৩২–৩৪ সপ্তাহের পর দিনে ১ কাপ

০৩: খেজুর :
–> ৩৬ সপ্তাহের পর প্রতিদিন ৫–৬টি

০৪: আকুপাংচার :
–> সপ্তাহে ১–২ সেশন

০৫: ইভিনিং প্রিমরোজ অয়েল
–> ৩৬–৩৭ সপ্তাহের পর

০৬: দাম্পত্য ঘনিষ্ঠতা :
–> প্রাকৃতিকভাবে জরায়ুমুখ নরম হতে সাহায্য করতে পারে ||

০৭: শ্বাস-প্রশ্বাস ব্যায়াম ও হাঁটা :
–> শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতে সহায়ক

⚠️ গুরুত্বপূর্ণঃ
°°°°°°°°°°°°°°°°°° সব মায়ের জন্য সব পদ্ধতি নিরাপদ নাও হতে পারে। তাই অবশ্যই ডাক্তার বা মিডওয়াইফের পরামর্শ অনুযায়ী করবেন।|

|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||

🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬

🤰 গর্ভাবস্থা: একটি সম্পূর্ণ নির্দেশিকা        🌸 মায়ের যত্নেই শিশুর সুস্থ ভবিষ্যৎ 🌸🔥•••••••••••••••••••••••••••••••••••••...
11/03/2026

🤰 গর্ভাবস্থা: একটি সম্পূর্ণ নির্দেশিকা
🌸 মায়ের যত্নেই শিশুর সুস্থ ভবিষ্যৎ 🌸
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
গর্ভাবস্থা একটি নারীর জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এই সময়ে একজন মা শুধু নিজের জন্য নয়, তার গর্ভে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটির জন্যও দায়িত্বশীল হয়ে ওঠেন।

সঠিক তথ্য, সঠিক যত্ন এবং সচেতনতা গর্ভাবস্থাকে করে তুলতে পারে আরও নিরাপদ ও সুন্দর।|
চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক গর্ভাবস্থার কিছু গুরুত্বপূর্ণ বিষয়—

👶 ১. গর্ভাবস্থার ধাপ (Trimester) :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° গর্ভাবস্থা সাধারণত তিনটি ধাপে বিভক্ত :

🔹 ১ম ট্রাইমেস্টার (১–১২ সপ্তাহ) :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° এই সময়ে শিশুর প্রধান অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হতে শুরু করে।|

🔹 ২য় ট্রাইমেস্টার (১৩–২৬ সপ্তাহ) :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° মা শিশুর নড়াচড়া অনুভব করতে শুরু করেন এবং শিশুর বৃদ্ধি দ্রুত হয়।|

🔹 ৩য় ট্রাইমেস্টার (২৭–৪০ সপ্তাহ) :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° শিশু জন্মের জন্য প্রস্তুত হয় এবং ওজন দ্রুত বাড়ে।|

🌟 ২. সাধারণ লক্ষণ ও উপসর্গ :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° গর্ভাবস্থায় অনেক স্বাভাবিক পরিবর্তন দেখা যায় :
✔ পিরিয়ড বন্ধ হওয়া
✔ বমি ভাব বা বমি
✔ ক্লান্তি
✔ স্তনের পরিবর্তন
✔ শিশুর নড়াচড়া অনুভব করা
✔ শরীরের তাপমাত্রা কিছুটা বাড়া

🩺 ৩. গর্ভাবস্থায় প্রয়োজনীয় যত্ন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ নিয়মিত ডাক্তারের চেকআপ
✔ ফলিক অ্যাসিড গ্রহণ
✔ সুষম খাদ্য গ্রহণ
✔ হালকা ব্যায়াম বা হাঁটা
✔ পর্যাপ্ত বিশ্রাম

🥗 ৪. সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° গর্ভাবস্থায় খাদ্য তালিকায় রাখুন :
🍎 ফল ও সবজি
🍗 প্রোটিন (ডিম, মাছ, ডাল, মাংস)
🥛 দুগ্ধজাত খাবার (দুধ, দই)
🍞 পূর্ণ শস্য (ভাত, রুটি)
💧 পর্যাপ্ত পানি

✅ ৫. যেসব বিষয় মেনে চলা ভালো (Do’s) :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✔ পুষ্টিকর খাবার খাওয়া
✔ সক্রিয় থাকা
✔ প্রসবপূর্ব ভিটামিন নেওয়া
✔ ইতিবাচক মানসিকতা রাখা
✔ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

⚠ ৬. যেসব বিষয় এড়িয়ে চলা উচিত (Don’ts):
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
❌ ধূমপান
❌ মদ্যপান
❌ কাঁচা বা অপরিষ্কার খাবার
❌ ভারী জিনিস তোলা
❌ অতিরিক্ত চিনি ও ফাস্টফুড

📢 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° প্রতিটি গর্ভাবস্থা আলাদা এবং প্রতিটি মা তার নিজের মতো করেই এই যাত্রা অনুভব করেন।|
সঠিক যত্ন, ভালোবাসা এবং সচেতনতা থাকলে এই সময়টি হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।|

✨ প্রতি মাসে একটি জীবন বেড়ে ওঠে—মমতা ও যত্নে।|

📌 এই তথ্যগুলো নতুন বা হবু মায়েদের জন্য খুবই উপকারী।
পোস্টটি সেভ করুন এবং শেয়ার করুন, যাতে আরও অনেক মা উপকৃত হতে পারেন।|

|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||


#মা_ও_শিশুর_স্বাস্থ্য
#গর্ভাবস্থা

🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥

Address

Dhaka

Telephone

+8801718958493

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swazotno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram