22/06/2025
Nutrient Deficiencies Behind Depression :
আজকের দ্রুতগামী জীবনে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো ডিপ্রেশন।ডিপ্রেশন কেবল মানসিক বিষয় নয়, এর পেছনে রয়েছে শরীরের ভেতরের জটিল পুষ্টিগত ঘাটতিগুলোও।সঠিক পুষ্টি না পেলে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়, যেটা সরাসরি প্রভাব ফেলে আমাদের মন-মেজাজ, ঘুম, শক্তি, মনোযোগ ও আবেগে।
চলুন জেনে নেই, কোন কোন পুষ্টির ঘাটতি ডিপ্রেশনের জন্য দায়ী এবং কীভাবে তা প্রতিরোধ করা যায় :
▪️Vitamin B12 :
Vitamin B12 নিউরোট্রান্সমিটার যেমন-সেরোটোনিন ও ডোপামিন তৈরিতে সাহায্য করে।এই ভিটামিনের অভাবে মন খারাপ, হতাশা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, অবসাদ ইত্যাদি দেখা দেয়।
- উৎস : গরুর কলিজা, ডিম, দুধ, মাছ, মুরগির মাংস
▪️ ফোলেট বা ভিটামিন B9 :
ফোলেটের ঘাটতিতে ব্রেইনে “হ্যাপি হরমোন” উৎপাদন ব্যাহত হয়।এর ফলে বিষণ্নতা, রাগ, অস্থিরতা ও ক্লান্তি দেখা দেয়।
- উৎস: পালংশাক, মুগ ডাল, ডিম, বরবটি, কলা।
▪️Vitamin B1 :
ভিটামিন B1 কে বলা হয় “অ্যান্টি-স্ট্রেস ভিটামিন”, কারণ এটি নার্ভাস সিস্টেমকে সাপোর্ট করে।এর ঘাটতিতে দেখা দেয় বিরক্তি, উদ্বেগ, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিভ্রান্তি এবং বিষণ্নতা।
- উৎস : কালো ডাল, মুগ ডাল, সয়াবিন, বাদাম, ডিম, গমের তৈরি খাবার
▪️ ভিটামিন D3 :
ভিটামিন D3 কে অনেকে “Happy Vitamin” বলেন, কারণ এটি মন ভালো রাখার হরমোন সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।ভিটামিন D3 এর ঘাটতিতে হতাশা, ক্লান্তি, ও “Seasonal Affective Disorder (SAD)” দেখা দেয়।
- উৎস : রোদ, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ, D3 সাপ্লিমেন্ট
▪️ Zinc :
Zinc শরীরের স্ট্রেস রেসপন্স এবং ব্রেইনের নিউরোকেমিক্যাল ব্যালেন্সে ভূমিকা রাখে।এটি কমে গেলে উদ্বেগ, একাকীত্ব ও মনমরা ভাব তৈরি হয়।
- উৎস : ডিম, মাংস, মটরশুঁটি, বাদাম, চিয়া সিড
▪️ প্রোবায়োটিকস :
আমাদের অন্ত্রে রয়েছে gut-brain axis, যা মন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে গেলে দেখা দেয় ইনফ্লামেশন, হরমোন ভারসাম্যহীনতা ও বিষণ্নতা।প্রোবায়োটিকস উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে সেরোটোনিন উৎপাদন বাড়ায় ও মেজাজ ভালো রাখতে সাহায্য করে।
- উৎস : দই, ছানা, ফার্মেন্টেড খাবার যেমনঃ ঘরে তৈরি আচার
▪️ ম্যাগনেসিয়াম :
ম্যাগনেসিয়াম স্নায়ুর শান্তি এবং ঘুম ভালো রাখার জন্য অপরিহার্য।এর ঘাটতিতে উদ্বেগ, ঘুমের সমস্যা, অতিরিক্ত চিন্তা ও বিষণ্নতা বেড়ে যায়।
- উৎস : বাদাম, কলা, ডাল, ডার্ক চকলেট, তিল বীজ