Rx Point Lab, Telemedicine & Imaging Center.

  • Home
  • Rx Point Lab, Telemedicine & Imaging Center.

Rx Point Lab, Telemedicine & Imaging Center. Doctors and a full range of diagnostics services including lab and imaging with Telemedicine Services

চমৎকার উপদেশ
22/06/2025

চমৎকার উপদেশ

আপনার শিশুসন্তানকে শিক্ষা দিতে পারেনঃ

১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।

২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।

৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।

৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।

৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।

৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।

৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।

৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।

৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।

১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।

১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।

১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।

১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।

মনে রাখবেন আপনি হয় বাবা মা হবেন দু’দিন বাদে, যে কোন ব্যথা কিন্তু সারাজীবন বয়ে বেড়াতে হয়...

আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।

(সংগৃহিত)

এন্টিবায়োটিকের ইতিহাস।কেন খাবেন? উপকারিতা বা অপকারিতাই বা কি?এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিল...
31/05/2025

এন্টিবায়োটিকের ইতিহাস।
কেন খাবেন? উপকারিতা বা অপকারিতাই বা কি?
এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন - এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।

এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে,একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় - এন্টিবায়োটিক রেজিসটেন্স।

ধরুন,আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা।

তারা ভাবল,যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে,আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা,বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-
কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়,পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না!

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে,জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন,কাশি দেন,ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।

আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন "জ্যাকেট" এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না,বাকি
গুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে,সেখানে এফসিপিএস,এমডি,
পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে।

উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,

This organism is registant against this Drugs in the subcontinent - অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম।

টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে,কাশি হলে ডাক্তার দেখাতে হবে,নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। আগুন নিয়ে খেলছে ফার্মেসি ওয়ালারা।

রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin_Cefixime_Cefuroxime অথবা Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক,কিন্তুু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন,সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।

চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

-------- সংগৃহীত ✍️📷

06/04/2025
> স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা এখন মিরপুর কাজীপাড়ায়।> ঘরে বসে প্যাথলজি টেস্ট করুন ৩০% পর্যন্ত ছাড়ে।> প্রতি সোমবার গর্ভবত...
03/03/2025

> স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা এখন মিরপুর কাজীপাড়ায়।
> ঘরে বসে প্যাথলজি টেস্ট করুন ৩০% পর্যন্ত ছাড়ে।
> প্রতি সোমবার গর্ভবতী মায়েদের কালার আল্ট্রাসনোগ্রাফী মাত্র ৬০০ টাকায়।
আমাদের সেবা গুলো হলো-
#ডক্টরচেম্বার, #কালারআল্ট্রাসনোগ্রাফী, #টেলিমেডিসিনসার্ভিস, #হেল্থকেয়ার হোম সার্ভিস, #হোমস্যাম্পল কালেকশন।
যেকোন তথ্যের জন্য কল করুন- 01511-116318

> স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা এখন মিরপুর কাজীপাড়ায়।> ঘরে বসে প্যাথলজি টেস্ট করুন ৩০% পর্যন্ত ছাড়ে।> প্রতি সোমবার গর্ভবত...
27/10/2024

> স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা এখন মিরপুর কাজীপাড়ায়।
> ঘরে বসে প্যাথলজি টেস্ট করুন ৩০% পর্যন্ত ছাড়ে।
> প্রতি সোমবার গর্ভবতী মায়েদের কালার আল্ট্রাসনোগ্রাফী মাত্র ৬০০ টাকায়।
আমাদের সেবা গুলো হলো-
#ডক্টরচেম্বার, #কালার আল্ট্রাসনোগ্রাফী, #টেলিমেডিসিন সার্ভিস, #হেল্থ কেয়ার হোম সার্ভিস, #হোম স্যাম্পল কালেকশন।
যেকোন তথ্যের জন্য কল করুন- 01511-116318

28/02/2024

আপনার কিডনির অবস্থা জানতে Serum.Creatinine,,কিডনির একটা আল্ট্রা,Urine R/E,ACR।বেসিক এই চারটা টেস্ট করতে পারেন।এই টেস্টগুলো করে প্রয়োজনে একজন মেডিসিন এর ডাক্তার দেখাতে পারেন।

সকল প্যাথলজি টেস্ট এখন ঘরে বসে,, হোম স্যাম্পল কালেকশন পাবেন Rx Point Lab, Telemedicine & Imaging Center. এর পক্ষ থেকে
09/01/2024

সকল প্যাথলজি টেস্ট এখন ঘরে বসে,,
হোম স্যাম্পল কালেকশন পাবেন Rx Point Lab, Telemedicine & Imaging Center. এর পক্ষ থেকে

গর্ভবতীদের জন্য  প্রতি সোমবার  আল্ট্রাসনোগ্রাফীর বিশেষ ছাড় দিচ্ছেন Rx Point Lab, Telemedicine & Imaging Center. এছাড়া প্...
09/01/2024

গর্ভবতীদের জন্য প্রতি সোমবার আল্ট্রাসনোগ্রাফীর বিশেষ ছাড় দিচ্ছেন Rx Point Lab, Telemedicine & Imaging Center. এছাড়া প্রতিদিন সকল প্যাথলজি টেস্ট এর ৩০% ছাড়

09/01/2024

(Urine Test)
প্রসাব বা Urine আমাদের শরীরের তরল বর্জ্য পদার্থ। পানি, লবণ,ইউরিক এসিড ও আরো বিভিন্ন এলিমেন্ট দিয়ে প্রসাব গঠিত। শরীর প্রসাবের মাধ্যমে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর জিনিস বের করে দেয়। প্রসাব সঠিক ভাবে পরিক্ষার মাধ্যমে অনেক রোগ সহজেই ধরা সম্ভব।
এরকম বিভিন্ন টেস্ট এর সুযোগ সুবিধা দিচ্ছে Rx Point Lab, Telemedicine & Imaging Center.

গর্ভবতী  মায়েদের নিয়মিত মেডিকেল চেকআপ করাতে হবে। এটি মা এবং তার অনাগত সন্তান উভয়ের জন্যই সুস্বাস্থ্য নিশ্চিত করে। পাশ...
08/01/2024

গর্ভবতী মায়েদের নিয়মিত মেডিকেল চেকআপ করাতে হবে। এটি মা এবং তার অনাগত সন্তান উভয়ের জন্যই সুস্বাস্থ্য নিশ্চিত করে। পাশাপাশি, এই পরীক্ষাগুলি ভ্রূণের জটিলতাগুলি আগে থেকেই সনাক্ত করতে পারে। ডাক্তাররা সেই অনুযায়ী পরবর্তী কার্যাবলী নির্ধারণ করতে পারেন। প্রয়োজনে, তাঁরা শিশুর সুস্থ জন্ম নিশ্চিত করার জন্য চিকিৎসাগতভাবে হস্তক্ষেপ করতে পারেন।
গর্ভবতী মায়েদের টেস্ট এর জন্য Rx.point. Lab দিচ্ছে সুযোগ সুবিধা এছাড়া বিভিন্ন টেস্ট করার সুযোগ সুবিধা।

Address

House No/485, Road No # 05, Madrasha Road, East Kazipara, Mirpur

1216

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801511116318

Alerts

Be the first to know and let us send you an email when Rx Point Lab, Telemedicine & Imaging Center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rx Point Lab, Telemedicine & Imaging Center.:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram