Green Life Homeo

  • Home
  • Green Life Homeo

Green Life Homeo অনলাইন হোমিওপ্যাথিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মাতৃভাষার জন্য আত্মত্যাগ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। আমরা জানি এটা কতটা মূল্যবান, তাই প্রতিটি মাতৃভাষাকে সম...
21/02/2023

মাতৃভাষার জন্য আত্মত্যাগ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। আমরা জানি এটা কতটা মূল্যবান, তাই প্রতিটি মাতৃভাষাকে সম্মান জানাই।

11/02/2023

স্কিন এলার্জি বা‌ আর্টিকেরিয়া কি, কেন হয় এবং এর
কার্যকরী ও স্থায়ী আরোগ্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কিছু জানতে চেষ্টা করবো।

ত্বকের বিভিন্ন রকম এলার্জির মধ্যে আর্টিকেরিয়া বা আমবাত বেশি দেখা যায়।যে কোনো বয়সে আর্টিকেরিয়া হতে পারে। তবে স্বল্পস্থায়ী আর্টিকেরিয়া বাচ্চাদের মধ্যে এবং দীর্ঘস্থায়ী আর্টিকেরিয়া বেশিরভাগই বড়দের মধ্যে দেখা যায়।

✒️আর্টিকেরিয়ার কারণ :

🟣রক্তে আইজিইর ও ইয়োসিনোফিলের মাত্রা বেড়ে গেলে।
🟣খাবার থেকে বিশেষ করে গরুর গোশত, চিংড়ি, ইলিশ, বেগুন, কুমড়া, কচু থেকে।
🟣যে ওষুধগুলি আমবাতের‌ কারণ হতে পারে সেগুলির মধ্যে রয়েছে এন্টিবয়োটিক, অ্যাসপিরিন এবং উচ্চ রক্তচাপের ওষুধ বা ব্যথানাশক ঔষধ, ঘুমের ঔষধ।
🟣পোকার দংশন বা কামড়।
🟣ঠান্ডা থেকে এই রোগ হতে পারে।
🟣ক্লান্তি, তাপ ,উত্তেজনা কোন কোন ক্ষেত্রে এ রোগের কারণ হতে পারে। যেমন গরম পানিতে গোসল, সূর্যালোকে বিচরণ, গরম খাদ্য গ্রহণ, উত্তপ্ত ঘরে কাজ-বাজ করা।
🟣ফুলের রেণু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে।
🟣কোন কোন রাসায়নিক দ্রব্য ত্বকের সংস্পর্শে এলে।
🟣পেটে ক্রিমি হলেও এ রোগ দেখা দিতে পারে।
🟣এই রোগের একটি অন্যতম কারণ হচ্ছে ক্যানডিডা নামক ছত্রাক।

✒️আর্টিকেরিয়ার লক্ষণ:

🟣আর্টিকেরিয়ার ফলে ত্বকে লালচে ফোলা ফোলা হয় এবং ভীষণ চুলকায়।
🟣ত্বকের গভীর স্তরে হলে মুখে, হাত-পা ফুলে যেতে পারে।
আর্টিকেরিয়ার ফলে সৃষ্টি ফোলা অংশসমূহ মাত্র কয়েকঘণ্টা স্থায়ী থাকে কিন্তু কখনও কখনও বার বার হয়।
🟣কোন কোন চাকা খুবই ক্ষণস্থায়ী হয় আবার দীর্ঘস্থায়ীও হয় এবং মিলিয়ে যাওয়ার পর সে স্থানে আর কোন চিহ্ন থাকে না।
🟣আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সুনির্দিষ্ট কোন ঋতুতে এটা দেখা দেয় আবার ঋতুশেষে এটা আবার ভাল হয়ে যায়।

✒️করণীয়ঃ

🟣এলার্জি টেস্ট করার পরে যে সমস্ত খাবারে আপনার অ্যালার্জি রয়েছে সেগুলি এড়িয়ে চলতে হবে।
🟣মশার কয়েল, ধূপকাঠি, সর্বপ্রকার স্প্রে এসবের ব্যবহার বন্ধ করতে হবে।
🟣লুজ ফিটিং জামা কাপড় পরিধান করতে হবে কারণ অনেকেরই শরীরে একটু চাপ লাগলেই চাকা চাকা দিয়ে ফুলে ওঠে।
🟣বিছানার চাদর, বালিশের কভার, জামা কাপড়, ভালোভাবে রোদে শুকিয়ে পরিধান করতে হবে।

চিকিৎসা :
এই সমস্যার জন্য খুবই কার্যকরী এবং নিশ্চিত ও আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে।এখানে চিকিৎসা খরচ খুবই কম এবং ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের রোগীরা তাদের সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতেছে।

আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে থাকি।

📝বিঃ দ্রঃ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোন ঔষধ সেবন করবেন না।

হোয়াটসঅ্যাপ ঃ ০১৮২৭২৪৬৬৪৬
(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

হোমিওপ্যাথিস্ট মোঃ কবীর
(ডি.এইচ.এম.এস)
আল হিকমাহ্ হোমিও ফার্মা

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম আজকে আমরা পাইলস, ফেস্টুলা, অরিশ বা অর্শ -গেজ যাই বলেন মলদ্বারের এই জটিল রোগ কেন হয়, এর থেকে মুক্তির উপা...
11/02/2023

আসসালামু আলাইকুম

আজকে আমরা পাইলস, ফেস্টুলা, অরিশ বা অর্শ -গেজ যাই বলেন মলদ্বারের এই জটিল রোগ কেন হয়, এর থেকে মুক্তির উপায় এবং কার্যকরী ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কিছু জানতে চেষ্টা করবো।
=====================================

নিম্নলিখিত বিষয়সমূহ অর্শ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেঃ
১. যদি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া থাকে।
২. শাকসব্জী ও অন্যান্য আঁশযুক্ত খাবার এবং পানি কম খাওয়া হলে।
৩. শরীরের অতিরিক্ত ওজন বেড়ে গেলে।
৪. গর্ভাবস্থাতেও হতে পারে।
৫. লিভার সিরোসিস এর কারনেও।
৬. মল ত্যাগে বেশী চাপ দেওয়া পড়লে।
৭. অতিরিক্ত মাত্রায় লেকজেটিভ (মল নরমকারক ওষুধ)ব্যবহার করা বা এনেমা (শক্ত মল বের করার জন্য বিশেষ
তরল মিশ্রণ ব্যবহার করা) গ্রহণ করালে।
৮. টয়লেটে বেশী সময় ব্যয় করা করলে।
৯. বৃদ্ধ বয়সেও।
১০. পরিবারে কারও পাইলস থাকা হতে পারে।
১১. ভার উত্তোলন, দীর্ঘ সময় বসে থাকা ইত্যাদি।

অর্শের লক্ষণসমূহঃ

১. পায়খানার সময় ব্যথাহীন রক্তপাত হলে।
২. মলদ্বারের ফোলা বাইরে বের হয়ে আসতে পারে।
৩. মলদ্বারে জ্বালাপোড়া, যন্ত্রণা বা চুলকানি হলে।
৪. কোন কোন ক্ষেত্রে মলদ্বারে ব্যথাও হতে পারে।

কি করব (অর্শ বা পাইলস রোগে করণীয়)

১. কোষ্ঠকাঠিন্য যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকা এবং নিয়মিত মলত্যাগ করার চেষ্টা করতে হবে।
২. পর্যাপ্ত পরিমাণে শাকসব্জী ও অন্যান্য আঁশযুক্ত খাবার খাওয়া এবং পানি(প্রতিদিন ৮-১০ গ্লাস) পান করতে হবে।
৩. সহনীয় মাত্রার অধিক পরিশ্রম না করা।
৪. প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুমানো।
৫. শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে।
৬. টয়লেটে অধিক সময় ব্যয় না করার চেষ্টা করতে হবে।
৭. সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করতে হবে।
৮. ডাক্তারের পরামর্শ ছাড়া লেকজেটিভ বেশী গ্রহণ না করা।
৯. মল ত্যাগে বেশী চাপ না দেয়া।
১০. দীর্ঘমেয়াদী ডায়রিয়া আমাশয় থাকলে তার চিকিৎসা করাতে হবে।

অর্শ বা পাইলস রোগে বর্জনীয় কিছু খাবার

খোসাহীন শস্য, গরু, খাসি ফার্মের মুরগ ও অন্যান্য চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল, কলে ছাঁটা আটা, ময়দা, চা, কফি, চীজ, মাখন, চকোলেট, আইসক্রীম, কোমল পানীয়, সব ধরণের ভাজা খাবার যেমনঃ পরোটা, লুচি, চিপস ইত্যাদি।

চিকিৎসা
======
পাইলসের চিকিৎসার ক্ষেত্রে অপারেশন করা হয়। কিন্তু পাইলসের অপারেশন সেনসেটিব জায়গায় হওয়ায় তা কখনো ক্যান্সারে রুপ নেয় আাবার পুনরায় তৈরি হয়। তবে শত বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসায় পাইলস এর চিকিৎসা পরিক্ষিত।
এই সমস্যার জন্য খুবই কার্যকরী এবং নিশ্চিত ও আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে।এখানে চিকিৎসা খরচ খুবই কম এবং ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের রোগীরা তাদের সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতেছে।

আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে থাকি।

📝বিঃ দ্রঃ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোন ঔষধ সেবন করবেন না।

হোয়াটসঅ্যাপ ঃ ০১৮২৭২৪৬৬৪৬
(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

হোমিওপ্যাথিস্ট মোঃ কবীর
(ডি.এইচ.এম.এস)
আল হিকমাহ্ হোমিও ফার্মা

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
ধন্যবাদ।

01/02/2023

⭐ সফলতার ১৫টি সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

31/01/2023

কালিজিরা (Black Seed) তেল বিশুদ্ধ দেশী কালিজিরা দানা থেকে প্রস্তুতকৃত। কালিজিরা কে বলা হয় মৃত্যু বাদে সকল রোগের মহৌষধ। ছোট কালো রঙের এই দানার ভিতর লুকিয়ে আছে চমৎকার সব স্বাস্থ্যগুণ। এতে আছে প্রায় শতাধিক যৌগের উপস্থিতি যা নানান রোগ থেকে সুরক্ষা প্রদান করে। হালকা ঝাঁঝালো স্বাদের এই ছোট দানা রসুইঘরে যেমন মসলা হিসেবে ব্যবহৃত হয় ঠিক তেমনই ভেষজ হিসেবে রোগের সুরক্ষায়ও ব্যবহৃত হয়। এমনকি এই দানা থেকে নিঃসৃত তেলও ব্যবহার করা হয়। খাস ফুড আপনাদের জন্য সরবরাহ করছে ঘানিতে ভাঙানো কালিজিরা তেল।

কালিজিরা (Black Seed) তেলের গুণাগুণ

১। দুশ্চিন্তা দূর করতে চমৎকার কাজ করে। পাশাপাশি মেধার বিকাশে ভূমিকা রাখে। এক্ষেত্রে এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস অথবা এক কাপ লাল চা এর সাথে এক চা চামচ কালিজিরার তেল মিশিয়ে গ্রহণ করতে হবে।
২। হাঁপানী বা শ্বাসকষ্টের রোগীদের জন্য এই তেল বিশেষ উপকারী। এক চা চামচ পরিমাণ এই তেল দুধ বা চা এর সাথে মিশিয়ে নিয়মিত ভাবে গ্রহণে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব।
৩। বাতের ব্যথা প্রশমনে এই তেল ভালো কাজ করে। ব্যথার স্থান ভালো করে পরিষ্কার করে এই তেল দিয়ে উত্তমরূপে মালিশ করলে ব্যথা উপশম হয়।
৪। হঠাৎ মাথাব্যথা দেখা দিলে এই তেলের মালিশ ভালো কাজ করে। এছাড়ার এক চা চামচ কালিজিরার তেলের সাথে সমপরিমাণ মধু মিশিয়ে দিনে ৩ বার করে ২ থেকে ৩ সপ্তাহ নিয়মিত গ্রহণ করলে এই সমস্যার সমাধান হয়।
৫। এই তেল নারী – পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
৬। ব্রণের সমস্যায় অ্যাপেল সাইডার ভিনেগার ও এই তেলের মিশ্রণ ব্যবহারে উপকার পাওয়া যায়।
৭। চুলের গোড়া শক্ত ও মজবুত হয় এবং নতুন চুল গজায়।

31/01/2023

পলিপাস কি, কেন হয়,লক্ষন কি কি এবং স্থায়ী আরোগ্য হোমিওপ্যাথি চিকিৎসা।

পলিপাস কিঃ

মানবদেহের রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই’র পরিমাণ বেড়ে গেলে ঠান্ডা, সর্দি, হাঁচি লেগে থাকে এবং নাকের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে শ্লৈষ্মিক ঝিল্লিগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। ঝিল্লি থেকে আস্তে আস্তে এক ধরনের গোশতপিন্ড বাড়তে থাকে। প্রথমে এটা মটরশুটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়ে আঙ্গুরের মতো হয় এবং নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়। এটিকে Nasal Polip বা নাকের পলিপাস বলে। এটি এক বা দুই নাকেও হতে পারে। এ রোগ মহিলাদের তুলনায় পুরুষদের

পলিপাস হওয়ার কারণঃ
নাসারন্ধ্রের শ্লৈষ্মিক ঝিল্লি হতে উদ্ভুদ হয়। নাসিকা প্রদাহ বৃদ্ধির কারণেও হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহই এর প্রধান কারণ। এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে সঙ্গে হাঁপানিও থাকে। দুই শতাংশ ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি দায়ী। অনেক সময় বংশানুক্রমিকও হতে পারে।

লক্ষণঃ
এ ব্যাধি নাসারন্ধ্রের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। বারবার হাঁচি, সর্দি থাকা, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরা, নাক বন্ধ থাকা, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, মুখ হা করে নিঃশ্বাস নেওয়া, নাক চুলকানো, নাকে ব্যথা, মাথাব্যথা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, জ্বর জ্বর অনুভূতি, অরুচি, নাক ডাকা ইত্যাদি।

চিকিৎসা:
নাকের পলিপাসের সমস্যায় খুব ই ভালো নিশ্চিত আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
সর্তকতাঃ
সব ধরনের অ্যালার্জিটিক খাদ্য পরিহার, ঠান্ডা লাগা ও ধূলাবালি থেকে সাবধান থাকতে হবে। প্রথম অবস্থায় পলিপাসের চিকিৎসা না নিলে পরবর্তী সময়ে সাইনাসের ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ও এ্যাজমা দেখা দেয়।

আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে থাকি।

হোয়াটসঅ্যাপ ঃ ০১৮২৭২৪৬৬৪৬
(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

30/01/2023
29/01/2023
শুভ সকাল।
28/01/2023

শুভ সকাল।

25/01/2023

Address

Uttara

Alerts

Be the first to know and let us send you an email when Green Life Homeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram