Ferdousi Homeo Hall For Health Restoration

Ferdousi Homeo Hall For Health Restoration Hey there my name is Dr.Hafsa Noor, I am a Homeopathic physician.

যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে তারা সাপ্লিমেন্ট হিসেবে আয়রন নেয়া শুরু করলেও প্রায়ই দেখা যায় তাদের অবস্থার উন্নতি হয় না অথ...
05/12/2025

যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে তারা সাপ্লিমেন্ট হিসেবে আয়রন নেয়া শুরু করলেও প্রায়ই দেখা যায় তাদের অবস্থার উন্নতি হয় না অথবা সাপ্লিমেন্ট নেয়া বন্ধ করে দিলে পূর্বের অবস্থায় ফিরে যায়।
তাই, আমাদের আয়রন স্বল্পতার অন্যান্য কারনগুলো সঠিকভাবে খুঁজে বের করতে হবে।

👉আয়রন ডেফিসিয়েন্সির একটি উপেক্ষিত কারন হতে পারে বায়োএভেইলেবল কপার এর ঘাটতি,যার দরুন আপনি কপারের অভাবে ভুগতে পারেন। বিশেষ করে যাদের ডায়েটে গরু-ছাগল-ভেড়ার অঙ্গ প্রত্যঙ্গ/কলিজা থাকে না, তাদের ক্ষেত্রে এটা বেশি ঘটার সম্ভাবনা থাকে।

👉আয়রন ডেফিসিয়েন্সির আরেকটি কারন হচ্ছে টিস্যুতে অতিরিক্ত এস্ট্রোজেনের উপস্থিতি যা রক্তে মুক্তাবস্থায় চলাচল করতে পারে না।
অতিরিক্ত ওজনের মানুষ, প্রাপ্তবয়স্ক যাদের ব্রণের সমস্যা আছে, যেসকল নারীদের পিসিওএস আছে তারা এই সমস্যার প্রধান ভুক্তভোগী।

👉মলিবডেনাম নামের একটা সেমি হেভি মেটাল কপারকে ধ্বংস করতে পারে। কালো রঙয়ের ভেড়া কে অতিরিক্ত মলিবডেনাম সমৃদ্ধ খাবার খাওয়ালে ভেড়ার পশম সাদাটে হয়ে যায় (কপারের অভাবে বয়সের আগে চুল পেকে যায়)

👉দেহে ভিটামিন বি২ এর ঘাটতি আয়রনের ঘাটতি হিসেবে প্রকাশ পেতে পারে। ভারী ধাতুগুলো (ক্যাডমিয়াম, মার্কারি এবং এই দলভুক্ত) সাধারনত আয়রন শোষণে বাধা দেয়।

👉একই সময়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংকের সাথে আয়রন খেলে প্রায়ই পেটে আয়রনের শোষন ঠিকভাবে হয় না।

👉ভিটামিন সি'র অভাব, ফোলেট ও ভিটামিন বি-১২ এর অভাবেও দেখা যায় অনেকদিন আয়রন সাপ্লিমেন্ট নিয়েও কাজের কাজ কিছু হয় না।

❌আয়রনের স্বল্পতা ঠিক করা ততটা সহজ এবং সোজা নয় যে আয়রন সাপ্লিমেন্ট নিলে সব ঠিক হয়ে যায়।
❌অতিরিক্ত আয়রন আপনার অন্ত্র/গাট কে ধ্বংস করতে পারে, SIBO( Small intestinal bacterial overgrowth) ঘটাতে পারে,ডিএনএ এর ক্ষতি হতে পারে।

✅আয়রনের অভাব দূর করতে হলে তাই-
১)এক সপ্তাহ আগে থেকে প্রোবায়োটিক নিতে শুরু করুন
২) সপ্তাহে একদিন কলিজা খাবেন।
৩) প্রতিদিন ভিটামিন সি অন্তত ৫০০ মি.গ্রাম খাবেন।
৪) ছোট মাছে খাবার চেষ্টা করুন
৫) প্রতিদিন যথাসম্ভব এক্সারসাইজ করবেন।
৬) হোমিওপ্যাথিক মেডিসিন " Lecithinum " আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার অন্যতম রিমেডি। দ্রুত আয়রন ঘাটতি পূরণ করবে এবমগ হিমোগ্লোবিন এর কাউন্ট বাড়াবে এবং আয়রন ডেফিসিয়েন্সি এর লক্ষনসমূহ দূরীভূত হবে।

উপরের উল্লেখিত আয়রন সমৃদ্ধ খাবারে এবং হোমিওপ্যাথিক মেডিসিন এর মাধ্যমে ৬ সপ্তাহের মধ্যেই আয়রন ডেফিসিয়েন্সি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

25/11/2025
🔬 CKD-এ হোমিওপ্যাথিক চিকিৎসা-ধারণা (Approach)১️⃣ সম্পূর্ণ Case Taking:হোমিওপ্যাথিতে CKD-এর চিকিৎসা শুরু হয় রোগীর—▪️শারীর...
18/11/2025

🔬 CKD-এ হোমিওপ্যাথিক চিকিৎসা-ধারণা (Approach)

১️⃣ সম্পূর্ণ Case Taking:

হোমিওপ্যাথিতে CKD-এর চিকিৎসা শুরু হয় রোগীর—

▪️শারীরিক উপসর্গ
▪️মানসিক অবস্থা

▪️পূর্ব ইতিহাস (diabetes, BP, ইনফেকশন)

▪️খাদ্যাভ্যাস

▪️ওষুধ ব্যবহারের ইতিহাস

▪️পরিবারে কিডনি রোগ

সবকিছু বিস্তারিতভাবে নিয়ে।

উদ্দেশ্য:

রোগীর ব্যক্তিগত ছবির (individualistic picture) সঙ্গে মিল থাকা একটি সঠিক remedy নির্বাচন।

---

2️⃣ রোগের Stage এবং Cause বিশ্লেষণ:

CKD কোন পর্যায়ে আছে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ:

🔸GFR লেভেল

🔸Serum Creatinine / Urea

🔸Electrolytes (K+, Na+)

🔸Proteinuria

🔸Blood Pressure

🔰হোমিও চিকিৎসায় গুরুত্ব:

Early stage হলে constitutional remedy কাজ করে ভালো।

Late stage (G4–G5) হলে supportive approach—fluid balance, edema, breathlessness, anemia নিয়ন্ত্রণে সহায়তা।

---

3️⃣ Constitutional Treatment (মূল চিকিৎসা)

প্রতিটি রোগীর দেহ-মন–স্বভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন ওষুধ নির্ধারিত হয়।

সাধারণত দেখা যায়, CKD-এ ব্যবহৃত constitutional remedy গুলো—

Sulphur

Calcarea carb

Lycopodium

Phosphorus

Natrium muriaticum

Arsenicum album

➡️ এগুলো রোগীর উপসর্গ অনুযায়ী দেওয়া হয়, রোগ অনুযায়ী নয়।

---

4️⃣ Organ-Specific / Supportive Remedy

যেসব ওষুধ কিডনির কার্যকারিতা সহায়তা করে (case অনুযায়ী):

Apis mellifica – পানি জমা, চোখ/মুখ ফোলা

Arsenicum album – দুর্বলতা, পা ফোলা, শ্বাসকষ্ট

Berberis vulgaris – কিডনি পাথর বা ব্যথা

Solidago – কিডনি support remedy

Terebinthina – প্রস্রাবে রক্ত, প্রোটিন

Serum Anguillae – acute renal shutdown tendencies

---

5️⃣ Accompanying Conditions চিকিৎসা

কারণগুলো নিয়ন্ত্রণ না করলে CKD উন্নতি কঠিন:

✅ডায়াবেটিস → Syzygium, Uranium nit., Phosphoric acid

✅হাইপারটেনশন → Natrum mur., Lachesis, Glonoine

✅অ্যানিমিয়া → Ferrum phosphoricum, China

➡️ অবশ্যই রোগীর সম্পূর্ণ ছবি অনুযায়ী remedy নির্বাচন করা হয়।

6️⃣ Diet & Lifestyle Guidance (খাদ্য ও জীবনযাত্রা)

হোমিও চিকিৎসার সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ—

✔️লবণ কম

✔️প্রোটিন পরিমিত

✔️প্রচুর পানি নয়—নেফ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী

✔️ডায়বেটিস/বিপি নিয়ন্ত্রণ

✔️ব্যথানাশক NSAID বন্ধ

✔️ধূমপান নিষিদ্ধ

7️⃣ নিয়মিত ফলো-আপ

✳️প্রতি ১–৩ মাসে GFR, creatinine, potassium পরীক্ষা

✳️উপসর্গ অনুসারে potency ও remedy পরিবর্তন

deterioration হলে দ্রুত নেফ্রোলজিস্ট রেফার

---

📌 সারসংক্ষেপ

Constitutional + Organ supportive + Cause-based
—এই তিন অংশ মিলিয়ে চিকিৎসা করা হয়।
উদ্দেশ্য হলো কিডনির ক্ষতি ধীর করা, উপসর্গ কমানো, এবং রোগীর জীবনমান উন্নত করা ।

Chronic Kidney Disease (CKD) বা দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকির কারণগুলো -🩺 প্রধান মেডিকেল ঝুঁকির কারণ:১. ডায়াবেটিসCKD-...
18/11/2025

Chronic Kidney Disease (CKD) বা দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকির কারণগুলো -

🩺 প্রধান মেডিকেল ঝুঁকির কারণ:

১. ডায়াবেটিস

CKD-এর সবচেয়ে সাধারণ কারণ,
রক্তে অতিরিক্ত গ্লুকোজ কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে।

২. উচ্চ রক্তচাপ (Hypertension):

দীর্ঘদিন উচ্চ চাপ থাকলে নেফ্রন নষ্ট হয়।

৩. হৃদরোগ

হার্ট ফেইলিউর, করোনারি আর্টারি ডিজিজ থাকলে CKD-এর ঝুঁকি বাড়ে।

৪. প্রস্রাবে প্রোটিন থাকা (Proteinuria / Albuminuria):

এটা কিডনি ক্ষতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

৫. গ্লোমেরুলার রোগ

যেমন: গ্লোমেরুলোনেফ্রাইটিস, IgA nephropathy।

৬. Polycystic Kidney Disease (PKD)

জন্মগতভাবে কিডনিতে সিস্ট হওয়া।

৭. বারবার কিডনি ইনফেকশন (Pyelonephritis)

৮. মূত্রনালীর বাধা (Obstructive uropathy)

যেমন: প্রোস্টেট বড় হওয়া, কিডনির পাথর, ইউরিনারি স্ট্রিকচার।

🧬 ব্যক্তিগত / ডেমোগ্রাফিক ঝুঁকি

১. বয়স ৬০ বছরের বেশি

২. পরিবারে CKD-এর ইতিহাস

৩. জন্মের সময় কম ওজন (Low birth weight)

📦 জীবনযাপন ও পরিবেশগত ঝুঁকি

১. ধূমপান

২. স্থূলতা (Obesity)

৩. দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ (NSAIDs) সেবন -

ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন ইত্যাদি।

৪. ভারী ধাতুতে দূষণ

সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক।

৫. বারবার পানিশূন্যতা (Dehydration)

🦠 সংক্রমণজনিত ঝুঁকি

🔹হেপাটাইটিস B

🔹হেপাটাইটিস C

🔹HIV

05/09/2025

যারা হাইপারটেনশনের (HTN) পেশেন্ট এবং থাইরয়েড ডিসওর্ডার রয়েছে, নিয়মিত ব্লাড প্রেশার কন্ট্রোল এর ওষুধ ( ACE inhibitors, Angiotensin II Receptor Blockers (ARBs), calcium channel blockers, and diuretics, with beta-blockers)
সেবন সত্ত্বেও প্রেশার তেমন কন্ট্রোল হচ্ছে না , তাদের জন্য অবশ্যই থাইরয়েড এর ওষুধ পরিবর্তন অথবা থাইরয়েড টেস্ট গুলি পুনরায় করে একজন হোমিওপ্যাথিক ডাক্তার এর সাথে পরামর্শ করে, কন্ডিশন অনুযায়ী ওষুধ সেবন করলে, থাইরয়েড এবনরমালিটিস কন্ট্রোল এ চলে আসবে এবং ব্লাড প্রেশার ও নিয়ন্ত্রিত হবে।
এখন অনেক রোগীরাই বলেন, তারা নিয়মিত ডাক্তারের প্রেসক্রাইব করা সিন্থেটিক থাইরয়েড সাপ্লিমেন্ট খাচ্ছেন ; কিন্তু তবুও থাইরয়েড ডিসওর্ডার রয়েই যাচ্ছে। তাই আমি রোগীর প্রাথমিক কাউন্সেলিং এ এই ব্যাপারে বুঝানোর চেষ্টা করি এবং একটি খাদ্য তালিকা ও দিয়ে দেই, কেননা হরমোনার ডিজিজ এ খাদ্যাভ্যাস পরিবর্তন অনেক প্রভাব ফেলে এবং আরোগ্য নিয়ে আসে সম্পূর্ণভাবে।
পেশেন্ট এর প্রগ্রেস অনুযায়ী থাইরয়েড সাপ্লিমেন্ট বন্ধ করে দিয়ে তাকে মেডিসিন এবং অবজারভেশনে রেখে স্থায়ীভাবে থাইরয়েড ডিসওর্ডার থেকে মুক্তি দেয়া সম্ভব।
৭- ১০ বছর যাবত থাইরয়েড সাপ্লিমেন্ট গ্রহণকারী রোগী ও সম্পূর্ণ সুস্থ এবং থাইরয়েড ডিসওর্ডার থেকে মুক্তি পেয়েছে আমাদের চিকিৎসা নেয়ার পর। আলহামদুলিল্লাহ!
তাই থাইরয়েড হলেই আজীবন ওষুধ খেতে হবে এই চিন্তা ছেড়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।

05. 09. 2025
Dr.Hafsa Noor

13/08/2025

Prof. George Vithoulkas in this lecture delves into the qualities and characteristics of an ideal healer. Prof. Vithoulkas shares his profound understanding ...

🌿 হলুদের চা — রোগ প্রতিরোধের প্রাকৃতিক সহায়ক 🫖 প্রতিদিন এক কাপ হলুদের চা —✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়✅ গলা ব্যথা ও সর...
10/08/2025

🌿 হলুদের চা — রোগ প্রতিরোধের প্রাকৃতিক সহায়ক

🫖 প্রতিদিন এক কাপ হলুদের চা —
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ গলা ব্যথা ও সর্দি-কাশিতে উপকারী
✅ শরীরের প্রদাহ কমায়
✅ হজম শক্তি উন্নত করে

💛 প্রকৃতির সোনালী উপহার — হলুদ 💛

📌সমুদ্রের মাছের স্বাস্থ্য উপকারিতা(সুষম খাদ্যের অংশ হিসেবে)1. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ▪️স্যামন, টুনা, লইট্টার  মতো...
09/08/2025

📌সমুদ্রের মাছের স্বাস্থ্য উপকারিতা

(সুষম খাদ্যের অংশ হিসেবে)

1. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ

▪️স্যামন, টুনা, লইট্টার মতো সমুদ্রের মাছ EPA ও DHA-এর চমৎকার উৎস।

▪️উপকারিতা: মস্তিষ্কের সুস্থতা বজায় রাখা, মনের অবস্থা উন্নত করা, প্রদাহ কমানো, হৃদরোগের ঝুঁকি হ্রাস করা।

2. উচ্চ মানের প্রোটিন

▪️শরীরের জন্য প্রয়োজনীয় সব অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে যা পেশি গঠন, টিস্যু মেরামত ও এনজাইম তৈরিতে সহায়ক।

▪️লাল মাংসের তুলনায় কম চর্বিযুক্ত, তাই ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

3. হৃদপিণ্ডের সুরক্ষা

▪️ওমেগা-৩ খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়।

▪️রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায়।

4. মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী

▪️মাছের DHA মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে জরুরি।

▪️চোখের রেটিনা সুস্থ রাখে এবং বয়সজনিত চোখের সমস্যা কমায়।

5. ভিটামিন ও খনিজে সমৃদ্ধ

▪️ভিটামিন D → হাড় মজবুত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

▪️ভিটামিন B12 → স্নায়ুর সুস্থতা ও রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ।

▪️আয়োডিন ও সেলেনিয়াম → থাইরয়েডের কাজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষায় সহায়ক।

6. গর্ভাবস্থায় সহায়ক

▪️ওমেগা-৩ গর্ভের শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে সহায়তা করে।

▪️মাঝারি পরিমাণে (কম পারদযুক্ত মাছ বেছে) খাওয়া সুস্থ প্রসবের সম্ভাবনা বাড়ায়।

7. প্রদাহ কমাতে সহায়ক

নিয়মিত মাছ খাওয়া আর্থ্রাইটিস, সোরিয়াসিসসহ দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ নিয়ন্ত্রণে সহায়ক।

8. ওজন নিয়ন্ত্রণে সহায়ক ও পেট ভরাট রাখে

▪️ক্যালোরি কম কিন্তু পুষ্টিতে ভরপুর, যা অতিরিক্ত চর্বি ছাড়াই পেট ভরাট রাখে।

9. ত্বক ও চুলের জন্য ভালো

▪️স্বাস্থ্যকর ফ্যাট ত্বক নরম ও চুল মজবুত রাখে।

▪️মাছের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য ধীর করে।

10. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

▪️সেলেনিয়াম, জিঙ্ক ও ভিটামিন D শরীরকে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

---

💡 ডায়েটিশিয়ানের টিপস – নিরাপদে সমুদ্রের মাছ খাওয়া

🔹সপ্তাহে ২–৩ বার (প্রতি বার প্রায় ১০০–১৫০ গ্রাম) মাছ খাওয়ার চেষ্টা করুন।

🔹ভাজার পরিবর্তে ভাপানো, গ্রিল বা বেক করা ভালো।

ডা. হাফসা নূর
হোমিওপ্যাথিক কনসালটেন্ট এন্ড নিউট্রিশনিস্ট

🔰 PLID কী?🦴 PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc)  হল এমন একটি অবস্থা যেখানে কোমরের ডিস্ক সরে গিয়ে স্নায়ুতে চাপ স...
07/08/2025

🔰 PLID কী?

🦴 PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc) হল এমন একটি অবস্থা যেখানে কোমরের ডিস্ক সরে গিয়ে স্নায়ুতে চাপ সৃষ্টি করে। এতে কোমর ব্যথা, পায়ে ব্যথা (সায়াটিকা), ঝিনঝিন ভাব ও দুর্বলতা দেখা দেয়।

🦴 PLID (স্লিপড ডিস্ক) এর লক্ষণ ও ঝুঁকির গ্রেডিং

🔹গ্রেড ১ : (হালকা) সামান্য ডিস্ক স্ফীতি
• হালকা কোমর ব্যথা
• মাঝে মাঝে শক্তভাব
• দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বাড়ে

🔹গ্রেড ২ : (মাঝারি) ডিস্ক বের হয়ে স্নায়ুতে হালকা চাপ
• কোমর ব্যথা
• পায়ে ব্যথা বা সায়াটিকা
• ঝিন ঝিন ভাব বা অবশতা
• সোজা হয়ে বসলে আরাম

🔹গ্রেড ৩ : (গুরুতর) স্নায়ুতে স্পষ্ট চাপ পড়ছে

• তীব্র ব্যথা
• এক বা দুই পায়ে ব্যথা ছড়ানো
• পায়ের দুর্বলতা
• হাঁটতে কষ্ট হয়

🔹গ্রেড ৪ : (জটিল/জরুরি) স্নায়ু মারাত্মকভাবে চেপে গেছে
• মল-মূত্র ধরে রাখতে না পারা
• যৌনাঙ্গ ও পায়ুপথের চারপাশে অবশভাব (Saddle anesthesia)
• পায়ে সম্পূর্ণ দুর্বলতা➡️ Cauda Equina Syndrome – জরুরি চিকিৎসা প্রয়োজন

🧠 অতিরিক্ত লক্ষণ:

▪️দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা বেড়ে যায়

▪️কোমর থেকে পায়ে ব্যথা নেমে আসে

▪️সিঁড়ি ভাঙা, ভারি জিনিস তোলা, হঠাৎ বাঁকা হওয়ায় ব্যথা বেড়ে যায়

▪️পিঠে চাপ, ভারী ভাব বা টান

🟢 মনে রাখবেন:

➡️ PLID-এর চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করবেন, তত ভালো ফল পাবেন
➡️ MRI দিয়ে রোগ নির্ণয় নিশ্চিত করুন
➡️ ফিজিওথেরাপি, সঠিক জীবনযাপন ও হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়

🌿 উপসর্গ অনুযায়ী কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ
( নিজে নিজে অভিজ্ঞ হোমিওপ্যাথ এর পরামর্শ ছাড়া ওষুধ কিনে খাবেন না)

🧪 ওষুধের নাম 💡 ব্যবহারযোগ্য উপসর্গ

Rhus Tox : বিশ্রামের পর ব্যথা বাড়ে, চলাফেরায় কমে
Bryonia : নড়াচড়া করলে ব্যথা বাড়ে, বিশ্রামে আরাম
Hypericum : স্নায়ু ব্যথা, অবশভাব, আঘাতজনিত সমস্যা
Colocynthis : কোমর থেকে পায়ে ব্যথা, চাপে আরাম
Kali Carb : ভোরে ব্যথা, কোমরে দুর্বলতা
Aesculus : কোমরের নিচে ভার ও চাপ
Gnaphalium : সায়াটিকা, অবশভাব
Calcarea Phos : হাড় ও ডিস্ক পুনর্গঠনে সহায়ক

📌উপরিউক্ত ছাড়া আরো লক্ষনভিত্তিক মেডিসিন এর মাধ্যমে প্রাইমারি টু সেকেন্ডারি প্রলাপ্স এর চিকিৎসা করা সম্ভব। তবে গ্রেড ৪ এ সার্জিকাল ট্রিটমেন্ট নিতে হবে।

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:

🔹 PLID এর ক্ষেত্রে ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকর গ্রেড ১,২,৩ এর ক্ষেত্রে।


🔹 উপসর্গ অনুযায়ী ওষুধ নির্বাচন করে চিকিৎসা শুরু করতে হবে। দীর্ঘমেয়াদি ক্ষেত্রে কনস্টিটিউশনাল চিকিৎসা প্রয়োজন।
🔹 অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন
🔹 নিয়মিত ফলোআপ ও ব্যায়াম অপরিহার্য

📌 নিয়মিত ব্যায়াম করুন, সঠিক ভঙ্গিমায় চলাফেরা করুন, হোমিও চিকিৎসা গ্রহণ করুন – আর সুস্থ থাকুন।

📞 চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
ডা. হাফসা নূর
১.ফেরদৌসী হোমিও হল, রামপুরা, ঢাকা
২. ইভা হোমি হল, বাইপাইল, আশুলিয়া থানা সংলগ্ন ]
01866193123

গরুর মাংস খাওয়া নিয়ে ভাবছেন? নিশ্চিন্তে খান!  😊রেড মিট (গরুর, খাসি, ভেড়া) এর মাংস শরীরের জন্য উপকারী তখনই যখন রান্না টা ...
06/08/2025

গরুর মাংস খাওয়া নিয়ে ভাবছেন?
নিশ্চিন্তে খান! 😊

রেড মিট (গরুর, খাসি, ভেড়া) এর মাংস শরীরের জন্য উপকারী তখনই যখন রান্না টা সঠিক ভাবে করা হয় -

১. মাংস যতটা সম্ভব ফ্রেশ হলে উত্তম, অনেকদিন এর ফ্রোজেন মাংসের প্রোটিন স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায় যা শরীরের জন্য একদমই ভালো না।
২. লো টু মিডিয়াম হিট এ রান্না করা।
৩. সরিষার তেল দিয়ে রান্না করবেন।
৪. পেয়াজ, রসুন, আদা, দারচিনি, লবংগ এবং আরো যেসব মসলা আছে তা পরিমাণ মত মিশিয়ে রান্না করতে হবে। মসলা গুলির এনজাইম এলকালাইন, যা মাংসের এসিডিক অবস্থার সাথে মিশে গিয়ে নিউট্রাল অবস্থা তৈরি করে যা হজম এর জন্য সহজ।

- রেড মিট এ এসেন্সিয়াল এমিনো এসিড থাকে যা শরীরের জন্য খুবই জরুরি, তাই পরিমিত পরিমানে খাওয়া উচিত।
- আর রেড মিট এর সাথে সাদা চালের ভাত বা রুটি পরিহার করলেই ভালো,
- তার পরিবর্তে সালাদ বা রান্না করা সবজি খেলে সবচেয়ে ভালো।
- যাদের হজমে খুব বেশি সমস্যা তারা মাংস খাবার আগে এবং পরে ১ চামচ এপল সাইডার ভিনেগার খাবেন।

***যাদের IBS আছে তাদের পরিমাণে কম খেলেই ভালো।

উপরের নিয়ম মেনে চললে রেড মিট খেয়ে কোনো সমস্যা হবে না ( ইনশাআল্লাহ) বরং শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়া যাবে।

Dr. Hafsa Noor
BHMS (Dhaka University )
Certified Integrative Nutritionist ( UIH) (USA)

🌿 টনসিলাইটিস সচেতনতা👄 একটি সুস্থ গলা মানে সুখী জীবন!🩺 লক্ষণ, কারণ ও প্রতিরোধ সম্পর্কে জানুন📍আয়োজক: [ BOHF ]📞 যোগাযোগ: [ ...
06/08/2025

🌿 টনসিলাইটিস সচেতনতা
👄 একটি সুস্থ গলা মানে সুখী জীবন!
🩺 লক্ষণ, কারণ ও প্রতিরোধ সম্পর্কে জানুন
📍আয়োজক: [ BOHF ]
📞 যোগাযোগ: [ 01716651488 ]

🔍 দ্রুত তথ্য

টনসিলাইটিস কী?
টনসিলাইটিস হলো গলার দুই পাশে অবস্থিত টনসিলের প্রদাহ, যা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে।

কারা বেশি আক্রান্ত হয়?
🔹 শিশু ও কিশোররা
🔹 কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি
🔹 সংক্রমণের সংস্পর্শে আসা লোকজন

📞 প্যানেল ৩: কখন চিকিৎসা নেবেন
⛔ নিচের লক্ষণগুলো অবহেলা করবেন না:
✅ ১০১° ফারেনহাইট বা তার বেশি জ্বর
✅ গিলতে বা শ্বাস নিতে কষ্ট
✅ টনসিলে সাদা বা হলুদ ছোপ
✅ বারবার গলা ব্যথা
👉 এই উপসর্গগুলো ৩ দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিন।

💡 প্যানেল ৪: টনসিলাইটিসের লক্ষণ
🦠 গলা ব্যথা
🦠 টনসিল ফুলে যাওয়া
🦠 গিলতে কষ্ট
🦠 জ্বর ও ঠান্ডা লাগা
🦠 কানে ব্যথা
🦠 মাথাব্যথা
🦠 মুখে দুর্গন্ধ
🦠 গলায় গিঁট বা গ্ল্যান্ড ফুলে যাওয়া

🛡️ প্যানেল ৫: প্রতিরোধের উপায়
✅ নিয়মিত হাত ধোয়া
✅ অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকা
✅ একে অপরের খাবার/বোতল ভাগ না করা
✅ হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা
✅ পর্যাপ্ত পানি পান করা ও পুষ্টিকর খাবার খাওয়া
✅ অসুস্থতার পর টুথব্রাশ বদলানো

🩺 প্যানেল ৬: চিকিৎসা

🔹 ঘরোয়া যত্ন: বিশ্রাম, প্রচুর পানি পান, উষ্ণ লবণ পানি দিয়ে কুলি
🔹 ওষুধ: হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর লক্ষন ভিত্তিক মেডিসিন দিয়ে দ্রুত এই কষ্টদায়ক রোগ হতে মুক্তি পাওয়া সম্ভব।

• আসুন, একসাথে টনসিলাইটিস প্রতিরোধ করি!
★★★ প্রাথমিক যত্ন = সহজ চিকিৎসা

Dr. Hafsa Noor
BHMS (DU)
CIN ( USA)

Address

306, Purbo Rampura
Dhaka
1219

Telephone

+8801866193123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ferdousi Homeo Hall For Health Restoration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ferdousi Homeo Hall For Health Restoration:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram