Mentor Mohsin

Mentor Mohsin The Peddler of Happiness ~ হ্যাপিনেস এর ফেরিওয়ালা 😃
🌱 Cultivating the Mental Well-being
☀️ Teach Folks Hacks for Mental Sunshine
😊 Over 100+ Smiles Made !

Want Yours ?
💌 DM for Your Dose of Inner Pea

21/02/2026

বুঝলি নিতাই,,,,
আমি ভাবছিলাম আমায় ছাড়া সে অপূর্ণ।।
কিন্তু, ভুল ভাঙলো যখন বুঝলাম আমার থাকা না থাকায় তার কিছু যায় আসে না।।

Smart(Hospitality) Investment Talk 🗣️🎙️
08/02/2026

Smart(Hospitality) Investment Talk 🗣️🎙️


Alhamdulillah!!! Alhamdulillah!!! Alhamdulillah!!! Grateful to announce that I’ve received my certification in Mental He...
31/01/2026

Alhamdulillah!!! Alhamdulillah!!! Alhamdulillah!!!
Grateful to announce that I’ve received my certification in Mental Health Counseling, and I’m thrilled to share that now I'm a Certified Mentor (Mind, happiness and sports). I’m ready to start the next chapter of supporting, growth and healing!!! 😇


আমি আমার বাবা সহ পৃথিবীর সকল বিবাহিত পুরুষদের বলতে চাই। যদি সংসারে সুখ ধরে রাখতে চান তাহলে কিছু বিষয় অভ্যাসে পরিণত করতে...
03/12/2025

আমি আমার বাবা সহ পৃথিবীর সকল বিবাহিত পুরুষদের বলতে চাই। যদি সংসারে সুখ ধরে রাখতে চান তাহলে কিছু বিষয় অভ্যাসে পরিণত করতে হবে।

১/ প্রথম স্ত্রীকে সম্মান করতে হবে।
২/ স্ত্রী যখন কোন কথা বলবে টা মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং খুব বুজে শুনে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে উত্তর দিতে হবে।
৩/ মতামতের গুরুত্ব দিতে হবে।
৪/ নিজেদের মধ্যে সম্মান বজায় রাখতে হবে।
৫/ স্ত্রীর দায়িত্ব পরিপূর্ণ ভাবে নেওয়া এবং তার কাজে তাকে সাহায্য করা।
৬/ দুইজনের স্বপ্নগুলোকে একত্রে পুরা করার চেষ্টা করা।
৭/ স্ত্রীর কাজের প্রশংসা করা। কোন সমস্যা হলে সেই বিষয় নিয়ে ঝগড়া না করে তাকে সাহায্য করা কিভাবে সেই কাজটা করতে হয়।
৮/ স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যাওয়া।
৯/ ছোট ছোট সারপ্রাইজ দেওয়া।
১০/ নিজেদের মধ্যে বিশ্বাস স্থাপন করা। এবং একে অপরের বিশ্বাস না ভাঙ্গা।
১১/ মাঝে মাঝে স্ত্রীকে তার পরিবার এর সাথে সময় কাটানোর বা নিজের মতো একা থাকার সুযোগ করে দেওয়া। কিন্তু স্ত্রী মনে রাখতে হবে বিশ্বাস যাতে নষ্ট না হয়, এই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখা।
১২/ সর্বক্ষেত্রে স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা।
১৩/ স্ত্রীর শারীরিক এবং মানসিক যত্ন নেওয়া।

মনে রাখবেন, কোন মানুষ নিখুঁত নয়। আপনি যেমনটা পছন্দ করে আপনার জীবনসঙ্গীকে তেমনি গড়ে তুলুন। ইনশাআল্লাহ্ সংসারে সুখ এবং বরকত দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।


আমি আমার মা সহ পুরো পৃথিবীর বিবাহিত নারীদের বলতে চাই সংসারে সুখ টিকিয়ে রাখতে হলে এই  কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন। ১/...
02/12/2025

আমি আমার মা সহ পুরো পৃথিবীর বিবাহিত নারীদের বলতে চাই সংসারে সুখ টিকিয়ে রাখতে হলে এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন।

১/ স্বামীর সাথে কখনোই মিথ্যা কথা বলবেন না।
২/ সংসারের কাজের প্রতি উদাসীনতা এবং দায়িত্বের প্রতি অবহেলা করবেন না।
৩/ অতিরিক্ত সন্দেহ প্রবণ হবেন না। কোন সমস্যার সৃষ্টি হলে প্রথমে নিজেদের মধ্যে পরামর্শ করে সমাধান করার চেষ্টা করুন। যদি সমাধান না হয় তাহলে, সঠিক পরামর্শ দিবে এমন কারো কাছ থেকে পরামর্শ নিন।
৪/ অতিরিক্ত অভিযোগ করবেন না। আপনার যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলে সুখে থাকতে শিখুন, আর যা লাগবে আল্লাহ রাব্বুল আলামীন এর কাছে দুয়া করুন এবং চেষ্টা করুন কিভাবে তা পাওয়া যায়।
৫/ আপনার স্বামীকে অতিরিক্ত মানসিক চাপে রাখবেন না।
৬/ আপনার স্বামীর উপার্জন, উপহার, কিংবা ভালোবাসা নিয়ে কখনোই অকৃতজ্ঞতা বা অসন্তোষজনক কথা বলবেন না, এতে তো রিযিক নষ্ট হয়, তার সাথে নেমে আসে অশান্তি।
৭/ অন্যের সংসারের সাথে নিজের সংসারের তুলনা করবেন না।
৮/ নামাজ কখনও কাজা করেন না, বেশি বেশি জিকির করবেন। ইনশাআল্লাহ সংসারে সুখ আর বরকত আসবে।

একটা কথা মনে রাখবেন, আপনি শুধু একজন নারী নন, আপনি মা-আলোকিত সমাজ গড়ার কারিগর, আপনি একটা পরিবারের শান্তির মুকুট, আপনি একটা পুরুষের উত্থান পতনের সাথী। সব নারীর একটাই আকাঙ্ক্ষা সে তার পরিবারের রানী হয়ে থাকবে। আপনি রানী তখনই হতে পারবেন যখন আপনার স্বামীকে রাজা আর পরিবারকে রাজপ্রাসাদ বানাবেন।


আমাদের জীবনে উত্থান এবং পতন রয়েছে। কিন্তু, এরমাঝে কিছু সময় আমরা উপলব্ধি করি যে আমাদের সাথে ন্যায় বা ইনসাফ হচ্ছে না, ত...
02/12/2025

আমাদের জীবনে উত্থান এবং পতন রয়েছে। কিন্তু, এরমাঝে কিছু সময় আমরা উপলব্ধি করি যে আমাদের সাথে ন্যায় বা ইনসাফ হচ্ছে না, তখন ভেঙ্গে পড়বেন না। শুধু এটাই মনে রাখবেন, আপনার সাথে আপনার রব রয়েছে। সবাই আপনাকে হতাশ করলেও আপনার রব মহান রাব্বুল আলামীন কখনও আপনাকে হতাশ করবেন না।

তাই, জীবনে যদি কখনও মনে হয় আপনার সাথে ইনসাফ হচ্ছে না, তখন ধৈর্য ধরুন এবং আল্লাহ পাক এর উপর তাওয়াক্কুল থাকুন। মনে রাখবেন, আল্লাহ আখিরাতে পরিপূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করবেন।


আমরা অনেকেই কাজ শুরু করি কিন্তু যেই কাজ করছি কেন করছি? এর ভবিষ্যত কি এটা নিয়ে আমাদের অনেকেরই সঠিক পরিকল্পনা থাকে না। যা...
01/12/2025

আমরা অনেকেই কাজ শুরু করি কিন্তু যেই কাজ করছি কেন করছি? এর ভবিষ্যত কি এটা নিয়ে আমাদের অনেকেরই সঠিক পরিকল্পনা থাকে না। যার ফলে আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলে চিন্তাগ্রস্ত হয়ে যাই। আর একটাবার চিন্তা বা নেগেটিভিটি আমাদেরকে কাবু করলে সেই জায়গা থেকে বের হয়ে আসা খুব সহজ হয় না। আসলে মানুষ বাঁচেই তার লক্ষ্য পূরণের জন্য। আর যার লক্ষ্য যেমন হয় মহান রাব্বুল আলমীন তাকে সেই ভাবেই পরিচালনা করে। তাই লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ।

আপনার জীবনের লক্ষ্য কী? এটি খুঁজে বের করুন এবং এর সাথে আপনার আখিরাতের লক্ষ্যকে মিলিয়ে দিন। তাহলেই আপনি সত্যিকারের সাফল্য পাবেন।


আমারতো খুব সহজেই ভেঙ্গে পড়ি, ভাগ্যের উপর দোষ দেই, অতীত বা ভবিষ্যতের কোন বিষয় নিয়ে পরে থাকি। যার ফলে আমাদের বর্তমান সম...
01/12/2025

আমারতো খুব সহজেই ভেঙ্গে পড়ি, ভাগ্যের উপর দোষ দেই, অতীত বা ভবিষ্যতের কোন বিষয় নিয়ে পরে থাকি। যার ফলে আমাদের বর্তমান সময় নষ্ট হয়। কিন্তু প্রকৃত অর্থে একটু চিন্তা করে দেখেন আপনি অতীত বা ভবিষ্যত নিয়ে যখন পরে থাকেন তখন কি সমস্যার সমাধান হয়ে যায়??

তাকদীর (ভাগ্য) নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করুন, আর ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দিন। এটাই প্রকৃত শান্তি। মনে রাখবেন, সঠিক পরিশ্রম কখনও ধোঁকা দেয় না।


29/11/2025

প্রতিদিন সকালটা যদি শুরু হয় প্রশান্তিময় কৃতজ্ঞতা দিয়ে তাহলে কেমন হয়??
আর সেই প্রশান্তিময় কাজটা হলো ফজরের নামাজ।

27/11/2025

ছোট ছোট অভ্যাসগুলো একসময় বড় ইমপ্যাক্ট ফেলে জীবনে।

যদি পজিটিভ অভ্যাস হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর নেগেটিভ হলে......!!!!

Address

Gulshan Dhaka 1212
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mentor Mohsin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mentor Mohsin:

Share