01/02/2026
শিশুদের খাবার গিলতে সমস্যা: কারণ ও ঝুঁকিপূর্ণ শিশু
অনেক শিশু খাবার খেতে গিয়ে কাশি দেয়, খাবার মুখে ধরে রাখে বা গিলতে কষ্ট পায়।
এই সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ডিসফেজিয়া (Dysphagia)।
খাবার গিলতে সমস্যা শুধু সাধারণ অভ্যাস নয়, অনেক সময় এটি শিশুর শারীরিক বা মানসিক বিকাশজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে।
কোন কোন শিশুর খাবার গিলতে সমস্যা বেশি হয়?
✅ স্নায়বিক সমস্যাযুক্ত শিশু
সেরিব্রাল পালসি (Cerebral Palsy)
খিঁচুনি বা ব্রেন ইনজুরি
✅ বিকাশগত সমস্যাযুক্ত শিশু
ডাউন সিনড্রোম
অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (ASD)
বুদ্ধিপ্রতিবন্ধিতা
গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে (GDD)
✅ মুখ ও গলার গঠনগত সমস্যা
ঠোঁট বা তালু কাটা
জিহ্বা বা গলার ত্রুটি
টনসিল বড় হওয়া
✅ অকাল জন্ম (Premature baby)
দুর্বল মুখের পেশি
চুষা ও গিলতে সমন্বয়ের সমস্যা
✅ পেশী ও শ্বাসনালীর সমস্যা
দুর্বল পেশি
খাবার খাওয়ার সময় কাশি
বারবার শ্বাসকষ্ট বা নিউমোনিয়া
✅ সেন্সরি ও আচরণগত সমস্যা
খাবারের টেক্সচার সহ্য না করা
নতুন খাবার এড়িয়ে চলা
সতর্ক সংকেত
খাবার খাওয়ার সময় দম বন্ধ হওয়া
বারবার বমি
খাবার মুখে জমে থাকা
ওজন না বাড়া
বারবার অসুস্থ হওয়া
এসব লক্ষণ থাকলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
#শিশুরখাবারসমস্যা