20/09/2014
সাময়িক ঘুমে “ভুল” সিদ্ধান্ত !
পর্যাপ্ত না ঘুমিয়ে দিনের কাজ শুরু
করলে আপনি পুরোপুরি জেগে থাকা অবস্থায়ও আপনার মস্তিষ্কের
অংশ বিশেষ ঘুমিয়ে থাকতে পারে। দীর্ঘ সময় জেগে থাকার পর
কিছুক্ষণ ঘুমিয়ে আবার জেগে উঠার পরও মস্তিষ্কের যে অংশ
বিভিন্ন সমস্যার সমাধানে কাজ
করে ,সে অংশটি তখনো “সাময়িক ঘুম”-এ আচ্ছন্ন হয়ে থাকে।
যখন মস্তিষ্কের কিছু অংশ এরকম “সাময়িক ঘুম” পর্যায়ে চলে যায়,
আপনি বুঝতেই পারবেন না। ব্যপারটি চমকপ্রদ,এতে কোন সন্দেহ
নেই। কিন্তু আশঙ্কার কথা হচ্ছে, এই অবস্থায় আপনি “ভুল”
সিদ্ধান্ত নিবেন ও “ভুল” কাজকর্ম করা শুরু করবেন। অর্থাৎ এসময়
আচরণগত পরিবর্তন দেখা যাবে।
কেন পুরোপুরি জেগে থাকা অবস্থায় মস্তিষ্কের একটি অংশ
ঘুমিয়ে থাকে- এই ব্যপারটি এখনো রহস্যময়। বহুল প্রচলিত এক তত্ত্ব
অনুযায়ী, যেহেতু আমাদের মস্তিষ্কের নিউরনগুলো সব সময়ই নতুন
নতুন তথ্য সংরক্ষণ করে চলেছে, সেহেতু তথ্যগুলোর পুনর্বিন্যাস
করার জন্য নিউরনগুলো কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়
বা “সাময়িক” ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। এর
মাধ্যমে নিউরনগুলো আরো নতুন তথ্য গ্রহণের জন্য তৈরি হয়। এই
তত্ত্বকে যদি আমরা সঠিক বলে ধরে নিই,
তবে একইভাবে বলা যায়- যখন আপনি কম সময় ঘুমুবেন, তখন
আপনি আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে বেশি সময় সক্রিয়
রাখছেন। যখন নিউরনগুলো তাদের সক্রিয় থাকার সীমা অতিক্রম
করে ফেলে, তখন তারা নিজ থেকেই কাজ করা বন্ধ করে দেয়। এর
ফলে আপনি জেগে থাকা অবস্থায়ও আপনার মস্তিষ্কের কিছু
নিউরন ঘুমিয়ে থাকবে। আর এটার ফলাফল, আপনি ভুলভাল কাজ
করা শুরু করবেন।
পর্যাপ্ত না ঘুমানোর ফলাফল হতে পারে ভয়াবহ। শুধু ঘুম ঘুম ভাব
থাকলেই যে কোন ধরণের কাজে ভুল হতে পারে তা নয়। আপনার
হয়তো মনে হচ্ছে যে আপনি পুরোপুরি ফিট আছেন। কিন্তু
আপনি জানেনই না যে, আপনার মস্তিষ্কের একটা অংশ
ঘুমিয়ে আছে। আর মস্তিষ্কই কিন্তু আপনার আচরণ আর
সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে ।
---------------------------------------------