12/11/2025
প্রসঙ্গ : ❝ আসক্তি❞
বর্তমান সময়ে যার হাতেই ডিজিটাল ফোন / ডিভাইস থাকে, তারা প্রত্যেকেই কম বেশি ক্ষতির মধ্যে থাকেন। বেশি ক্ষতির ঝুঁকিতে আছে যুব সমাজ। তাদের ব্রেনে ডোপামিন ইনসার্জ / ডোপামিনের বন্যা বয়ে যায়। ফলে ছোট ছোট কাজে তারা আনন্দ পাই না, কারণ ডোপামিনের আধিক্য নিঃসরণ ব্রেন কে এমনভাবে অভ্যস্ত করে তোলে যা ব্রেনের রিওয়ার্ডিং পাথওয়েকে ছিনতাই করে নিয়ে যায়। মেজাজ হয় খিটখিটে, মনোযোগ হয় নষ্ট, কাজে ফোকাস আসে না, ভোগে হতাশা, বিষন্নতা এবং যৌন অক্ষমতা সহ নানাবিধ সমস্যায়। কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে বৈবাহিক জীবন।
এগুলো হয়ে থাকে আসক্তি/ অ্যাডিকশনে । যেমন - ড্রাগ অ্যাডিকশন, মোবাইল / ডিভাইস স্ক্রিন টাইম অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন.... এই সবকিছুই ডোপামিনের বন্যা বইয়ে দেয়। যেমন -পর্ন ইন্ডাস্ট্রি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। সুতরাং তার কৌশল হবে গুপ্ত, ধারালো এবং শক্তিশালী।.... ড্রাগ মাফিয়ার থাকে অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক।
কোন উদ্দেশ্য বা পরিকল্পনা না থাকলে নেট ব্রাউজিং করার ক্ষেত্রে কোন নিয়ন্ত্রনরেখা থাকে না। অর্থ্যাৎ Mindless scrolling থেকে যথাসম্ভব বিরত থাকা কঠিন হয়।
রাত ১২ টায় কোন কিছু ট্রিগার করলে ১১ টায় ঘুমাতে যাওয়া উত্তম। জীবনে অনেকগুলো গঠনমূলক টার্গেট রাখলে এই টার্গেটগুলোই এই সকল আসক্তি প্রশমনে বড় সহায়ক। বিষন্নতা, হতাশা, একাকিত্ব, OCD সমস্যা, অগঠনমূলক সঙ্গ এগুলোর বড় ট্রিগারিং ফ্যাক্ট।
যাতায়াতকালীন/ অপেক্ষাকৃত অব্যবহৃত সময়গুলোতে বেশ কিছু ভালো পডকাস্ট শোনার সুযোগ হয়েছে আমার৷ এর একটিতে একজন সমাধানের লক্ষ্যে একটি ফর্মূলা বলেছেন, যিনি অনেক দিন যাবৎ এসব বিষয়ে রিসার্চ করছেন৷ তা হলো " BPPC "... ফলপ্রসু মনে হয়েছে।
B = Blocker. ঘটনাগুলোকে প্রতিহত করে সিকোয়েন্স অফ ইভেন্ট এবং অনিষ্টকারী উপকরণগুলোকে যতটা সম্ভব দূরে রাখা।
P= Pattern. কি কি প্যাটার্নে ঘটনাগুলো ঘটছে তা চিন্হিত করে যথাযথ ব্যবস্হা নেওয়া
P= Planning.... পরিকল্পনা আগে থেকেই করা কিভাবে প্রতিরোধমূলক অবস্হানে যাওয়া যায় এবং আত্মনিয়ন্ত্রণে বলীয়ান হওয়া।
C = Community... অর্থ্যাৎ আশে পাশে সঙ্গী সাথী সেভাবে সুচিন্তিত ভাবে তৈরী করা। এদিকে যেমন সঙ্গী সাথীর অভাবে অনেকে একাকীত্ব বোধ করেন৷ আবার অগঠমূলক সঙ্গ অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।
তবে কোন মানুষ কখনো ১০০% পারফেক্ট হতে পারে না। রিল্যাপস আসতে পারে বহুদিন পরেও। তবে তা আসক্তি না। নিজস্ব মাইন্ড সেট সকল ক্ষেত্রেই বড় হাতিয়ার।
১২/১১/২০২৫
ঢাকা।