Md. Samiul Islam

Md. Samiul Islam Assistant Professor, Department of Pharmaceutical Technology, University of Dhaka, Dhaka-1000.

১২ই জানুয়ারি, ২০২৫! আমার ছেলের স্কুলে যাওয়ার প্রথম দিন। আমি নিজে কবে প্রথমে স্কুল গিয়েছিলাম তা মনে নেই।  আমাদের সময় ...
12/01/2025

১২ই জানুয়ারি, ২০২৫! আমার ছেলের স্কুলে যাওয়ার প্রথম দিন। আমি নিজে কবে প্রথমে স্কুল গিয়েছিলাম তা মনে নেই। আমাদের সময় মনে রাখার কোন সুযোগও ছিল না। বর্তমান যুগে তাই স্মৃতি হিসেবে ছবিটি রেখে দিলাম। শুধু একটাই আফসোস! আজকে তার সঙ্গে আমি থাকতে পারলাম না। যাইহোক তার জন্য রইলো অনেক দোয়া ও শুভকামনা। সবাই দোয়া করবেন।

31/12/2024

Happy New Year 2025!

Japanese Driving License Test: জাপানে গাড়ির দাম তুলনামূলক কম হওয়ায় সহজেই একটা গাড়ি কিনে ফেলি। ইন্টারন্যাশনাল ড্রাইভি...
02/06/2024

Japanese Driving License Test:

জাপানে গাড়ির দাম তুলনামূলক কম হওয়ায় সহজেই একটা গাড়ি কিনে ফেলি। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকায় এক বছর গাড়ি চালাতে কোন সমস্যা হবে না। কিন্তু এই এক বছরের মধ্যেই জাপানিজ ড্রাইভিং লাইসেন্স না পেলে আর গাড়ি চালানো যাবে না। কাজেই জাপানি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আঁদা জল খেয়ে মাঠে নামা ছাড়া আর কোন উপায় ছিল না।

হ্যাঁ , আঁদা জল খেতেই হবে!!
কেননা....
১. একবার পরীক্ষা দিয়েই ড্রাইভিং লাইসেন্স পেয়েছে এমন কোন রেকর্ড জানা নাই।
২. পরীক্ষা হয় তিন ধাপে মৌখিক, লিখিত এবং প্র্যাকটিক্যাল।
৩. মৌখিক এবং লিখিত পরীক্ষায় পাশ করা গেলেও প্রাকটিক্যাল পরীক্ষা নিয়ে বিপত্তি হয়।
৪. কাজেই একাধিকবার প্রাকটিক্যাল পরীক্ষা দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

এজন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ছয় মাস বাকি থাকার আগেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

আলহামদুলিল্লাহ, গত 30 শে মে,২০২৪ আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হই।

অভিজ্ঞতা: আমার অভিজ্ঞতা হল ভালোভাবে গাড়ি চালানোর পাশাপাশি কত সতর্কভাবে গাড়ি চালানো যায় বা সতর্কভাবে গাড়ি চালাতে হবে এটাই ওনারা চেক করেন।
কারণ জাপানে পথচারীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
মূল কথা প্রত্যেক নাগরিকের জীবনের গুরুত্ব দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় যেন একটি প্রাণও না যায় এটাই হয়তো তাদের মূল লক্ষ্য।

২০২৪.০৪.২৪....ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল স্যার আজকে জাপানের কিউশু বিশ্ববি...
24/04/2024

২০২৪.০৪.২৪....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল স্যার আজকে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। এরপর কিউশু বিশ্ববিদ্যালয়ে গবেষণারত সকল বাংলাদেশী গবেষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে আমরা সবাই মিলে Maksud Kamal স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাই! সামগ্রিকভাবে একটি সুন্দর ও প্রাণবন্ত বিকেল উপহার দেয়ার জন্য মাননীয় উপাচার্য স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি😇।
২০২৪.০৪.২৩....
এর আগে মাননীয় উপাচার্য স্যার Fukuoka সিটিতে পৌঁছালে Kyushu University তে গবেষণারত আমরা (৭জন) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাই এবং রাতে একসাথে ডিনারে অংশগ্রহণ করি।

Wisteria Flowers: ইহা একটি বিস্ময়কর ফুল এবং অনেক সুমিষ্ট সুগন্ধের অধিকারী। জাপানে এসে প্রথমবার এই ফুল দেখার সৌভাগ্য হয়...
21/04/2024

Wisteria Flowers: ইহা একটি বিস্ময়কর ফুল এবং অনেক সুমিষ্ট সুগন্ধের অধিকারী। জাপানে এসে প্রথমবার এই ফুল দেখার সৌভাগ্য হয়। পরে এর ইতিহাস নিয়ে একটু জানার চেষ্টা করলাম। In Japan, it is thought to represent love, good luck, kindness and longevity. The beautiful blooms are also believed to have romantic connotations. It is popular to give wisteria to newlyweds as it represents a long and happy marriage. In Japanese culture, Wisteria is said to bring good luck to humans and bad luck to demons.

আজকের দিনটি ছিল বাংলা নববর্ষ ১৪৩১ এর প্রথম দিন। বরাবরের মতোই নববর্ষ উদযাপনের জন্য নতুন কোন একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছ...
14/04/2024

আজকের দিনটি ছিল বাংলা নববর্ষ ১৪৩১ এর প্রথম দিন। বরাবরের মতোই নববর্ষ উদযাপনের জন্য নতুন কোন একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। কিউশু ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর রাশেদ আল মামুন ভাইয়ের মেয়ের জন্মদিনের সুবাদে আমরা ওডো পার্কে গিয়েছিলাম। সমুদ্রের পাড় ঘেঁষে গড়ে ওঠা অনন্য সুন্দর একটি পার্ক। উল্লেখ্য যে, এটি একটি সরকারি পার্ক। অথচ এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবাক হয়ে যাই। সদিচ্ছা থাকলে সরকারি জায়গাও সুন্দরভাবে সুসজ্জিত রাখা যায় এবং পরিষ্কার রাখা যায় সেটা চোখে না দেখলে বোঝা যায় না। যদিও জন্মদিন পালনের মূল উদ্দেশ্যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছিলাম তারপরেও বাংলা নববর্ষের প্রথম দিনটি আমরা কেউ ভুলি নাই । তাই সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনায়, আল্লাহ হাফেজ।
ফক্রে: সরকার সাহেব 👍

সুশি- জাপানের প্রধান জাতীয় খাবারের মধ্যে একটি। ডিশটি একটি ছোট বল বা রোল। রোল করা হয় যা বিভিন্ন ধরনের মাছ, শাকসবজি এবং ...
08/02/2024

সুশি- জাপানের প্রধান জাতীয় খাবারের মধ্যে একটি। ডিশটি একটি ছোট বল বা রোল। রোল করা হয় যা বিভিন্ন ধরনের মাছ, শাকসবজি এবং ভাত দিয়ে। সাথে সয়া সস ব্যবহৃত হয় খাওয়ার সময়। জাপানে এসেছি প্রায় ছয় মাস হতে চলল । জাপানে আসার আগে সবচেয়ে বেশি যে খাবারটির কথা শুনেছি তা হলো সুশি । জাপানে আছি সুশি খাবো না তা কি হয়! আজকে সুযোগ হলো সেই সুস্বাদু সুশি খাওয়ার । অসাধারণ মান-অসাধারণ স্বাদ😋। এক কথায় অসাধারণ😍

Address

Khundakar Mukarrom Hossain Building, Ground Floor, Faculty Of Pharmacy, University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Md. Samiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram