03/10/2025
গতকাল রাতে আমার ব্যক্তিগত আইডিটি দুঃখজনকভাবে হ্যাক হয়ে যায়।
আমার পরিচিত একজনের মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
হ্যাক হওয়ার পর আমার অজান্তেই একটি পোস্ট দেওয়া হয়, যার উদ্দেশ্য ছিল আমার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করা এবং আমার পরিবারকে বিব্রত করা।
সেই পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা ছিল, যা আমার পরিবারের সম্মান ও আমার ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারত।
আমি যখনই আমার আইডি পুনরুদ্ধার করতে সক্ষম হই, তখনই দ্রুত পদক্ষেপ নিয়ে ভোরবেলা সেই পোস্টটি মুছে ফেলেছি।
এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত
আমি সকলকে অনুরোধ করছি, এই বিষয়ে আর কোনো আলোচনা না করে বিষয়টি এখানেই শেষ করতে। আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তি এ নিয়ে মন্তব্য করুক বা ভুল ব্যাখ্যা করুক।
এ বিষয়ে আর কেউ আলোচনা করবেন না বা কোনো ভুল বোঝাবুঝি তৈরি করবেন না
ধন্যবাদ ❤️