05/01/2026
দুই চোখের মাঝখানে হারিয়ে যাওয়া সেতু
আজ ক্লিনিকে এক ভদ্রলোক এলেন একটু অস্বস্তি নিয়ে। বললেন,
“ডাক্তার, সামনে তাকালে কোনো সমস্যা নেই। কিন্তু বাম দিকে তাকাতে গেলেই সব গুলিয়ে যায়, ডাবল দেখি।”
আমি বললাম,
“চোখ দুটো একসাথে দেখি।”
পরীক্ষার সময় লক্ষ্য করলাম—
👉 বাম দিকে তাকাতে বললে, বাম চোখ ঠিকই বাইরে ঘুরছে,
কিন্তু ডান চোখ মাঝখান ছাড়াতে পারছে না।
ডান চোখ যেন বাম চোখের সাথে তাল রাখতে পারছে না।
তখনই ছবিটা পরিষ্কার হয়ে গেল।
চোখের পেশী ঠিক আছে, চোখের শক্তিও ঠিক—
সমস্যাটা চোখে নয়,
সমস্যাটা ডান পাশের নিউরোলজিক যোগাযোগের রাস্তায়।
এই অবস্থার নাম —
👉 Right-sided Internuclear Ophthalmoplegia (Right INO)
আমি রোগীকে সহজ করে বললাম,
“আমাদের মস্তিষ্কে দুই চোখকে একসাথে নড়াচড়া করানোর জন্য একটা বিশেষ স্নায়ুপথ আছে—
যার নাম Medial Longitudinal Fasciculus (MLF)।
আপনার ক্ষেত্রে ডান পাশের MLF কাজ করছে না,
তাই বাম দিকে তাকাতে গেলে ডান চোখ ভেতরের দিকে ঘুরতে পারছে না।”
ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন,
“মানে আমার ডান চোখ ঠিকই আছে, কিন্তু ওর নির্দেশ পৌঁছাচ্ছে না?”
আমি মাথা নেড়ে বললাম,
“ঠিক তাই। চোখ নয়, সমস্যাটা চোখের নির্দেশের রাস্তায়।”
কারণ কী হতে পারে?
👉 বয়স্কদের ক্ষেত্রে — Stroke
👉 তরুণদের ক্ষেত্রে — Multiple Sclerosis
👉 কখনো — সংক্রমণ বা অন্য নিউরোলজিক কারণ
প্রয়োজনীয় পরীক্ষা শুরু হলো।
চিকিৎসার পথও ঠিক করা হলো।
রোগী চলে যাওয়ার পর মনে হলো—
চোখ অনেক সময় নীরবে মস্তিষ্কের গল্প বলে দেয়।
আর Right INO সেই গল্পেরই একটি স্পষ্ট অধ্যায়।
👉 একটি চোখ আটকে যাওয়া মানেই সব সময় চোখের সমস্যা নয়—
কখনো সেটা মস্তিষ্কের ডান পাশের ভাঙা সেতুর ইঙ্গিত।
When the Bridge on the Right Side Stopped Working…
A gentleman came to my clinic today with a sense of discomfort.
He said,
“Doctor, when I look straight ahead everything is fine. But when I try to look to the left, things get mixed up and I see double.”
I said,
“Let’s examine your eyes together.”
During the examination, I noticed—
👉 When he tried to look to the left, the left eye moved outward normally,
but the right eye could not move inward and seemed stuck in the middle.
The right eye simply couldn’t keep up with the left.
At that moment, the picture became clear.
The eye muscles were fine. Vision was intact.
The problem wasn’t in the eyes themselves—
the problem was in the neurological communication pathway on the right side.
This condition is called —
👉 Right-sided Internuclear Ophthalmoplegia (Right INO)
I explained it to the patient in simple terms:
“There is a special nerve pathway in the brain called the
Medial Longitudinal Fasciculus (MLF).
This pathway allows both eyes to move together in coordination.
In your case, the right MLF is not functioning properly,
which is why your right eye cannot move inward when you look to the left.”
The patient looked surprised and said,
“So my right eye is fine, but the message isn’t reaching it?”
I smiled and replied,
“Exactly. The eye isn’t the problem—the pathway carrying the command is.”
What could be the cause?
👉 In older patients — Stroke
👉 In younger patients — Multiple Sclerosis
👉 Sometimes — infection or other neurological conditions
Necessary investigations were started,
and the treatment plan was discussed.
After the patient left, one thought stayed with me—
The eyes often speak quietly, but they tell powerful stories about the brain.
And Right INO is one such story.
👉 An eye that fails to move isn’t always an eye problem—
sometimes it points to a broken bridge on the right side of the brain.