Raqi Kamrul Haider

Raqi Kamrul Haider "কুরআন বিশ্বাসীদের জন্য আরোগ্য ও রহমত আর অবিশ্বাসীদের জন্য শুধুই ধ্বংস।"

■ সুরা বনি-ইসরাইল, আয়াত-৮২।

29/03/2026

মুসলিম জ্বিনেরা কখনোই মানুষের সামনে বা সংস্পর্শে আবির্ভূত হয় না।

হযরত উমার (রাঃ) মিম্বারে দাড়িয়ে বলতেন, জ্বিনেরা তোমাদেরকে ভীতি প্রদর্শন করার পূর্বেই তোমরা তাদেরকে ভীতি প্রদর্শন করো। এদের মধ্যকার মুসলিম জ্বিনেরা কখনোই তোমাদের সামনে আবির্ভূত হবে না।

¤ আল-আদাবুল মুফরাদ, হাদিস নাম্বারঃ ৪৪৮।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

"বদনজর এর সেল্ফ রুকাইয়াহ্।"কিভাবে বুঝবেন আপনি  বদনজরে আক্রান্ত ? বদনজর এর লক্ষণগুলো নিচের লিঙ্কে পাবেন,https://www.face...
27/03/2026

"বদনজর এর সেল্ফ রুকাইয়াহ্।"

কিভাবে বুঝবেন আপনি বদনজরে আক্রান্ত ? বদনজর এর লক্ষণগুলো নিচের লিঙ্কে পাবেন,

https://www.facebook.com/share/p/1azpq59Xa7/

🔰 বদনজর এর সেল্ফ রুকাইয়াহঃ

✔ ১ম পদ্ধতিঃ
➖➖➖➖➖
যদি জানা যায় কার নজর লেগেছে তাহলে সাহল ইবনে হুনাইফ (রাঃ) এর হাদিসটা অনুসরণ করলেই হবে।

যার নজর লেগেছে তাকে অযু করতে বলবেন। অযুর পানিগুলো একটা পাত্রে জমা করবেন। এরপর সেই পানি রোগীর গায়ে ঢেলে দিবেন। তাহলেই নজর কেটে যাবে ইনশাআল্লাহ্।

এই পদ্ধতিতে সাধারণত একবারেই বদনজরের প্রভাব দূর হয়ে যায়। তবে প্রয়োজনে ২-৩ দিন করা লাগতে পারে। অনেকের ক্ষেত্রে এই ওযু করার পানি ঢালার পর প্রচণ্ড পায়খানা বা প্রসাবের বেগ আসে। সেটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ্ দ্রুত সুস্থ হয়ে যায়।

📌 যদিওবা এক হাদিসে আছে কুলির কথা, তবে না নিলেও সমস্যা নেই। এমনকি অধিকাংশের ক্ষেত্রে শুধুমাত্র একজনের হাত-মুখ ধোয়া পানি নিয়ে অপরজন হাতমুখ ধৌত করলেই বদনজর নষ্ট হয়ে যায়।

📌 যদি নিজের নজর নিজেরই লাগে? তাহলে ওই রোগীকে ওযু করাবে এবং পানিগুলো জমা করবে, এরপর সেটা রোগীর গায়ে ঢেলে দিবে।

✔ ২য় পদ্ধতিঃ
➖➖➖➖➖
যদি জানা না যায় কার নজর লেগেছে তাহলে নিচের পদ্ধতি ফলো করতে হবে।

নিন্মে বর্ণিত দোআ ও সূরাগুলো নিজের মাথায় বা বুকে হাত রেখে পড়তে পারেন অথবা পড়ার পর হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিতে পারেন। এই পদ্ধতি বাচ্চা-বয়স্ক, ছেলে-মেয়ে সবার জন্য প্রযোজ্য ।

🔰 দোয়া ১ :
==========

أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ : উ"ঈযুকুম বিকালিমা তিল্লা হিত্তাম্মাতি, মিন কুল্লি শাইত্বা-নিও- ওয়া হাম্মাতি, ওয়ামিন কুল্লি আ'ঈনিল্লা-ম্মাতি।

🔰 দোয়া ২ :
==========

بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ

উচ্চারণ : বিসমিল্লা-হি আরকীক্, মিন্ কুল্লি শাইয়িই ইউ'যীক্। মিন্ শার্রি কুল্লি নাফসিন্ আও আ'ইনি হাসিদিন, আল্লা-হু ইয়াশফীক্, বিসমিল্লা-হি আরকীক্।

🔰 দোয়া ৩ :
==========

بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

উচ্চারণ : বিসমিল্লা-হি ইউবরীক্, ওয়ামিন কুল্লি দা-ই ইয়াশফীক। ওয়ামিন শার্রি হাসিদিন ইযা- 'হাসাদ। ওয়া শার্রি কুল্লি যী "আঈন ।

🔰 দোয়া ৪ :
==========

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ، اشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ : আল্লা-হুম্মা রাব্বান না-স আযহিবিল বা'স , আশফি ওয়া আনতাশ শা-ফী লা-শিফাআ ইল্লা-শিফাউকা শিফাআল লা-ইউগা-দিরু সাক্বামা।

🔰 এরপর পড়বেনঃ
===============
১. সুরা ফাতিহা ৭বার,
২. আয়াতুল কুরসি ৩বার,
৩. সুরা ইখলাস ৩ বার
৪. সুরা ফালাক ৩ বার,
৫. সুরা নাস ৩ বার পড়বেন।

(আগে ও পরে কয়েকবার দুরূদে ইব্রাহীম পড়ে নিবেন)।

এরপর দুই হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মাসেহ্/মুছে নিবেন। চাইলে সুরা ফালাক নাস অনেকবার পুনরাবৃত্তি করতে পারেন (৭,১১,২১)। সবধরনের রুকইয়ায় এগুলো বিশেষভাবে উপকারী। আর বাচ্চা বা অন্যের জন্য রুকাইয়াহ করতে চাইলে বাচ্চা/রোগীর মাথায় হাত রেখে এই দুয়াগুলো পড়বেন এবং মাঝেমাঝে বাচ্চা/রোগীর গায়ে ফুঁ দিবেন, এভাবে কয়েকবার করবেন।

সমস্যা বেশি হলে উল্লেখিত পদ্ধতিতে রুকইয়া করা শেষে আরেকবার এগুলো পড়ে পানিতে ফুঁ দিয়ে প্রতিদিন খাবেন এবং গোসল করবেন। সমস্যা ভালো হওয়া পর্যন্ত প্রতিদিন এই দুটো কাজ করবেন।

✪ এছাড়া কোন অঙ্গে ব্যাথা থাকলে যা করবেনঃ

১. সূরা ফাতিহা,
২. আয়াতুল কুরসি,
৩. সূরা বাকারার শেষ দুই আয়াত, ৪. সূরা ইখলাস,
৫. সূরা ফালাক,
৬. সূরা নাস।

(আগে ও পরে কয়েকবার দুরূদে ইব্রাহীম পড়ে নিবেন)

প্রতিটি সুরা ও আয়াত তিন বা ততোধিক বার পরে হাতে ফুঁ দিবেন এবং ডান হাত দিয়ে ব্যথার জায়গা মুছে দিবেন।
[ইবনু হাজার, ফাতহুল বারি]

উল্লেখিত সবগুলো দোয়া রাসুল (সাঃ) থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস থেকে নেয়া।

✔ বিঃদ্রঃ দোআগুলো বাংলায় উচ্চারণ লিখে দেয়া হয়েছে কিন্তু বাংলা উচ্চারণ সহিহ্ হয় না। আরবিতে পড়তে সর্বাত্মক চেষ্টা করবেন।

💎 বদনজর থেকে বাঁচার দোয়াঃ

ইবনু আববাস (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন (রাঃ)-এর জন্য নিম্নোক্ত দু'আ পড়ে পানাহ চাইতেন আর বলতেন, তােমাদের পিতা ইবরাহীম (আঃ) ইসমাঈল ও ইসহাক (আঃ)-এর জন্য দুআ পড়ে পানাহ চাইতেন।

أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة

" আউযু বি কালিমাতিল্লাহিত্ তাম্মাতী মিন কুল্লি শায়তানিউ ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ "

অর্থঃ “আল্লাহর পরিপূর্ণ কালামের সাহায্যে প্রত্যেক শয়তানের আক্রমণ থেকে আশ্রয় চাই। আরও আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর আক্রমণ ও প্রত্যেক ক্ষতিকর চোখ থেকে।"

মহান আল্লাহ্ তা'য়ালা আমাদের সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন, সুস্থতা দান করুন, আমীন।

Raqi Kamrul Haider

01677440419
➖➖➖➖➖

26/03/2026

❝সালাফদের কেউ কেউ বলেছেন, যখন দেখবে যে তুমি আল্লাহ্'র অবাধ্যতা কায়েমে লিপ্ত রয়েছো অথচ এরপরও আল্লাহ্ তোমাকে নিয়ামত দিয়ে'ই যাচ্ছেন, তখন সতর্ক হয়ে যাও। কেননা এটা হচ্ছে ইস্তিদরাজ, এর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পাকড়াও করা হচ্ছে।❞

¤ ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)।

(আদ দা ওয়াদ দাওয়া, পৃ: ৩১, দারু তাইবাহ, ২০১৫ ঈ.)

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

কিভাবে বুঝবেন আপনি বদনজরে আক্রান্ত ⁉️রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَر...
25/03/2026

কিভাবে বুঝবেন আপনি বদনজরে আক্রান্ত ⁉️

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
"কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারতো তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারতো।"

¤ সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ২০৫৯।

⬇️ কীভাবে বুঝবে আপনি বদনজরে আক্রান্ত ❓

এই বিষয়টি আমাদের জানা থাকা উচিত। কারণ বর্তমানে অসংখ্য মানুষ বদনজরে আক্রান্ত হচ্ছে। সুস্থতার জন্য হসপিটাল ও ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও কোনো সুফল আসছে না। ইনশাআল্লাহ বদনজরে আক্রান্ত হওয়ার উপসর্গ বা লক্ষণগুলো তুলে ধরবো।

⬇️ বদনজর এর ️উপসর্গ বা লক্ষণ সমূহঃ

১) কোনো কারণ ছাড়াই কান্না আসা বা চোখ দিয়ে পানি পড়া।
২) সব সময় শরীরে দুর্বলতা অনুভব করা, প্রচুর হাই ওঠা। বিশেষত ইবাদতের সময়।
৩) বুকের মধ্যে চাপ অনুভব করা, বুক ধড়ফড় করা, দম বন্ধ হয়ে আসা।
৪) শরীরে জ্বর আসা। কিন্তু সেটা থার্মোমিটারে না আসা। প্রায়ই শরীরে কাঁপুনি ওঠা।
৫) রুকইয়ার আয়াত ও দু‘আগুলো পড়লে শরীরে অস্বাভাবিকতা অনুভব করা বা মাথা ব্যথা করা।
৬) চেহারা মলিন বা হলদে হয়ে যাওয়া।
৭) কোনো কারণ ছাড়াই ঘামতে থাকা। বিশেষত বডির পেছনের দিকে।
৮) হাত-পা অবশ বা শক্তিহীন হয়ে যাওয়া। শরীরে ঝিমুনি ওঠা। নিজেকে মৃত্যুপথযাত্রী মনে হওয়া।
৯) স্বাস্থ্য অথবা ব্যবসায় ক্ষতি হওয়া, ক্ষুধামন্দা, বমি বমি ভাব। বিশেষত রুকইয়ার সময়।
১০) মানুষের উপস্থিতিতে বিরক্ত হওয়া, একা থাকতে ভালো লাগা। কখনো কখনো কারণ ছাড়াই ভয় লাগা।
১১) কোনো কারণ ছাড়াই বা ঠুনকো কারণে হঠাৎ প্রচণ্ড রেগে যাওয়া।

🔸 ️কু-দৃষ্টি, বদ-নজর বা চোখ লাগার আরো কিছু লক্ষণঃ

সবগুলো মিলতে হবে এমন কোন কথা নেই। ৩-৪ টা মিললেও বলা যায় অল্প-স্বল্প নজরের সমস্যা আছে। ৪-৫ টা মিলে গেলে দ্রুত রুকাইয়াহ্ শুরু করে দিন।

১.শরীরের সাধারণ দুর্বলতা থাকা, ক্ষুধা হ্রাস এবং বমি বমি ভাব লাগা।
২. চেহারা ফ্যাকাশে/ধূসর/হলুদ হয়ে যাওয়া।
৩. ক্ষুধামন্দা,খাবারে অরুচি।
৪. স্থায়ীভাবে/প্রায় সময় উচ্চ শারীরিক তাপমাত্রা/জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না উঠা।
৫. কোন কারণ ছাড়াই কান্নাকাটি করা/অবসন্ন থাকা।
৬. কনস্ট্যান্ট জাগ্রত অর্থাৎ ঘুমিয়ে আছেন কিন্তু মনে হচ্ছে জাগ্রত।
৭. উভয় হাত এবং পায়ের মধ্যে প্রায়ই ব্যথা,শরীরের ব্যথা আবর্তিত, শরীরের ব্যথা এক জায়গায় স্থির না হওয়া।
৮. প্রায় সময় মাথাব্যাথা করা।
৯. বিভিন্ন অসুখ লেগেই থাকা, অনেক চিকিৎসার পরেও ভালো না হওয়া (ঠান্ডা,সর্দিকাশি,জ্বর,মাথাব্যথ ইত্যাদি)।
১০. পঞ্চমুখী মমুলাট অর্থাৎ কাজে মন না বসা, লেখাপড়া মন না বসা ইবাদত, নামাজ, যিকিরে মন না বসা।
১১. মহিলাদের/পুরুষদের অত্যধিক চুল পড়া যা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হয়না।
১২. আত্মীয়,বন্ধু ও সহকর্মীদের সাথে দেখা করতে অপছন্দ লাগা।
১৩. ব্যবসা, কাজ বা পেশায় বিঘ্ন এবং ক্ষতি, ঝামেলা লেগেই থাকা।
১৪. বুকে ধড়ফড় করা, দমবন্ধ বা অসস্তি লাগা।
১৫. পেটে প্রচুর গ্যাস হওয়া/ জমে থাকা।
১৬. মেজাজ খিটখিটে থাকা, কোন কারণ ছাড়াই রেগে যাওয়া।
১৭. অহেতুক মেজাজ বিগড়ে থাকা ।
১৮. একটি প্রাথমিক/বিশেষজ্ঞ কাজ সম্পাদন করতে অক্ষম হওয়া।
১৯. প্রাথমিক/যে কাজে অভিজ্ঞ তা করতে গেলেই অত্যন্ত অলস অথবা অসুস্থ হয়ে পড়া।
২০. স্বপ্নে উঁচু থেকে পড়ে যেতে দেখা, মৃত মানুষ দেখা অথবা স্বপ্নে কাউকে মরে যেতে দেখা।

মহান আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে বদনজর এর ভয়াবহতার থেকে হেফাজত করুন, আমীন।

Raqi Kamrul Haider

01677440419
➖➖➖➖➖

24/03/2026

রাসূল (সাঃ) নিজের এবং অপরের সুস্থতা কামনা করে আল্লাহ্'র নিকটে এই দো‘আ করতেন,

أَذْهِبِ البَأسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا- ‘

অর্থঃ হে মানুষের প্রতিপালক, তুমি রোগ দুর করে দাও এবং আরোগ্য দান কর। তুমি'ই তো আরোগ্যদানকারী, তোমার আরোগ্য ব্যতীত আর কোন আরোগ্য নেই। এমন আরোগ্য দাও, যার পর আর কোন রোগ না থাকে।

¤ বুখারী হা/৫৭৫০, মুসলিম হা/২১৯১, আবু দাঊদ হা/৩৮৮৩।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

23/03/2026

জীবন চলতে'ই থাকবে,,, যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের পিছনে ছুটবেন না। এটা সর্বশক্তিমান আল্লাহ'র পরিকল্পনা। তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে পাঠাবেন, ধৈর্য ধরুন।

”তিনিই হাসান, তিনিই কাঁদান।”

¤ সূরা নাজম, আয়াতঃ ৪৩।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

20/03/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'’

"ঈদ মোবারক"

19/03/2026

আপনার শরীরে থাকা
শাইত্বন খুবই চালাক এবং ধূর্ত, তাকে বোকা ভেবে ধোঁকা
খাবেন না।

17/03/2026

আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম। তাঁর বাক্যের কোন পরিবর্তনকারী নেই।
তিনি'ই শ্রবণকারী, মহাজ্ঞানী।

¤ সুরা আন’আম-১১৫।

16/03/2026

বদনজর শুধুমাত্র মানুষের সৌন্দর্য'ই নষ্ট করে না,, সকল প্রকার সম্পর্ক, শরীর, শান্তি, ক্যরিয়ার, অর্থ সহ জীবটাই ধ্বংস করে দিতে পারে!

15/03/2026

বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু'ই হতে পারে না।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন,“বদ নজর সত্য”।

¤ বুখারি: ১০/১১৩।

তিনি আরও বলেছেন,“কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর।”

¤ তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮।

তিনি আরও বলেন,“আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে।”

¤ আত তারিখ, বুখারি।

বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
"কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।"

¤ সূনান আত তিরমিজী
হাদিস নম্বরঃ ২০৫৯।

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের সবাইকে সমস্ত প্রকার বদনজর থেকে হেফাজতে রাখুন, আমীন।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

13/03/2026

"যে লোক কাউকে সম্পদের জন্য সম্মান করে এবং দারিদ্রের জন্য অবজ্ঞা করে সে অভিশপ্ত।"

¤ ইমাম গাজ্জালী (রহঃ)

Address

Dhaka
1229

Telephone

+8801677440419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Kamrul Haider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Kamrul Haider:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram