প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার সঠিক ফিজিওথেরাপি নিন সুস্থ থাকুন।

22/06/2024

যারা কর্পোরেট অফিসে কর্মরত রয়েছেন, একটানা দীর্ঘক্ষন চেয়ারে বা ডেস্কে বসে কাজ করতে হয়, একটানা বসে থাকার ফলে সঠিক পোসচার বা পজিশন মেন্টেইন না থাকার ফলে হাতে, কাধে, ঘাড় এবং কোমরের মাংশপেশীতে রক্তাচলাচল ব্যহত হওয়া এবং এলাইনমেন্ট সঠিক থাকেনা। একটানা দীর্ঘক্ষন বসে না থেকে ৩০ মিনিট পর পর একটু উঠে হাটাহাটি করুন, রক্তচলাচল বৃদ্ধিপাবে এবং এতে আপনার হাটু ব্যথা, ঘাড় ব্যথা ও কোমর ব্যথা জনিত সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন৷ এবং ব্যাথাজনিত সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী চিকিৎসা ও ফলপ্রসূ। বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও নিয়মিত থেরাপিউটিক ব্যায়াম করুন, সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করুন।

ফিজিওথেরাপি চিকিৎসক
প্রদীপ চন্দ্র দাস।
নিউরোসার্জারী বিভাগ,
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকা।

পরামর্শ পেতে ও ফিজিওথেরাপি চিকিৎসা নিতে এপয়েন্টমেন্ট এর জন্যে ফোন করুন - 01780-019208

আমার সাথে যে ভদ্রলোক রয়েছেন আংকেলের নাম  সেন্টু মিয়া, বয়স ৫৮ বছর,তিনি এসেছিলেন মানিকগঞ্জ থেকে ৷ ৬ বছর আগে ব্রেইন স্ট্রোক...
11/06/2023

আমার সাথে যে ভদ্রলোক রয়েছেন আংকেলের নাম সেন্টু মিয়া, বয়স ৫৮ বছর,তিনি এসেছিলেন মানিকগঞ্জ থেকে ৷ ৬ বছর আগে ব্রেইন স্ট্রোকজনিত কারনে এক পাশ প্যারালাইজড হয়ে যায়। বেশ কিছুদিন ফিজিওথেরাপি চিকিৎসাও নেন তিনি৷ কিন্তু উনি সঠিক ফিজিওথেরাপি না পাওয়ায় পুরোপুরি সুস্থ্য হতে পারেন নি। উনি উনার স্বাভাবিক হাটাচলায় ব্যঘাতসহ বিভিন্ন সমস্যা নিয়ে আমার চেম্বারে আসেন। উনাকে ফিজিক্যালি এসেসমেন্ট করে ফিজিওথেরাপি চিকিৎসা প্ল্যন অনুযায়ী বেশকিছুদিন ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়। এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা চলমান রয়েছে, এখন আগের কন্ডিশন থেকে ৬০% এর মতো ভালো (উনার ভাষ্যমতে)। তবে উনি পুরোপুরি সুস্থ্য না হলেও রিহ্যাবিলিটেশন স্টেজ এর পর উনাকে স্বাভাবিক জীবনযাপন বা এক্টিভিটি অব ডেইলি লিভিং মানে উনি যেনো দৈনন্দিন জীবনযাপন স্বাভাবিক করতে পারেন নিজের কাজকর্ম নিজে করতে পারেন ততোটুক করতে পারবেন আশাকরি ।

স্ট্রোকজনিত কারনে প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী। স্ট্রোক পরবর্তীতে বিভিন্ন জটিলতা তথা প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ ও গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের স্বরনাপন্ন হবেন। এতে করে প্যারালাইসিস বা প্রতিবন্ধীতার ঝুকি এড়াতে পারবেন।

ফিজিওথেরাপি চিকিৎসা সংক্রান্ত পরামর্শ বা চিকিৎসা পেতে যোগাযোগ করতে পারেন৷

১৪৩/১৫-১৬, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।
মোবাইল -৷ 01780-019208

💥অনেকদিন যাবৎ ব্যথায় ভুগছেন⁉️কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধ ব্যথা, গোড়ালি ব্যথা সহ অন্যান্য জয়েন্ট ব্যথা 🌀স্ট্...
04/06/2023

💥অনেকদিন যাবৎ ব্যথায় ভুগছেন⁉️

কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধ ব্যথা, গোড়ালি ব্যথা সহ অন্যান্য জয়েন্ট ব্যথা 🌀স্ট্রোক প্যারালাইসিস 🌀মুখ বাঁকা 🌀অপারেশন বা প্লাস্টার পরবর্তী জয়েন্ট শক্ত ইত্যাদি সমস্যার আধুনিক ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।

🏥চেম্বার:👇
প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
🚩১৪৩/১৫-১৬, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা -১২০৬।
যোগাযোগ: 📞01780019208
⏲️সময়: বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত।

#হাঁটু #ফিজিওথেরাপি

তীব্র গরম ও তাপদাহে শরিরকে পানিশূন্যতা থেকে মুক্ত রাখতে প্রচুর পানি পান করতে হবে।  শরীরের আর্দ্রতা ধরে রাখতে দিনে ৩ থেকে...
03/06/2023

তীব্র গরম ও তাপদাহে শরিরকে পানিশূন্যতা থেকে মুক্ত রাখতে প্রচুর পানি পান করতে হবে। শরীরের আর্দ্রতা ধরে রাখতে দিনে ৩ থেকে ৪ লিটার বিশুদ্ধ পানি পান করতে হবে। গরমে সুস্থ সতেজ ও কর্মচঞ্চল প্রাণোচ্ছ্বল থাকতে পানি পানের কোনো বিকল্প নেই। জুস শরীর ঠাণ্ডা রাখতে ভিটামিন, খনিজ পদার্থ সমৃদ্ধ লেবু, তরমুজ, শসা, কাঁচা আমের পুষ্টিকর জুস নিয়মিত পান করুন সুস্থ্য থাকুন। এই গরমে ভাজাপোড়া খাবার পরিত্যাগ করুন।

প্রদীপ চন্দ্র দাস
ফিজিওথেরাপি চিকিৎসক ।

স্ট্রোক কি,প্রতিকার এবং চিকিৎসা... স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে।প...
03/06/2023

স্ট্রোক কি,প্রতিকার এবং চিকিৎসা...

স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে।প্রধানত দুই ধরনের স্ট্রোক রয়েছে: মস্তিষ্কের রক্তসংরোধজনিত ও অন্তকরোটি রক্তক্ষরণজনিত স্ট্রোক।উভয় কারণেই মস্তিষ্কের কিছু অংশ ঠিকমতো কাজ করতে পারে না।স্ট্রোকের উপসর্গগুলোর মধ্যে রয়েছে অর্ধ-পক্ষাঘাত বা শরীরের একপাশ নড়াতে অক্ষম হওয়া বা অনুভূতিহীন হওয়া, কথা বুঝতে বা বলতে না পারা, মাথা বা গা ঝিমঝিম করা, একপাশের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া।স্ট্রোক ঘটার পরপরই সাধারণত উপসর্গগুলো প্রকাশ পায়।যদি উপসর্গ এক বা দুই ঘন্টার কম থাকে তাহলে একে ক্ষণস্থায়ী রক্তসংরোধজনিত আক্রমণ (TIA) বলে যা ছোট স্ট্রোক নামেও পরিচিত। রক্তক্ষরণজনিত স্ট্রোক বিশেষ করে উপ-অ্যারাকনয়েড রক্তক্ষরণে তীব্র মাথাব্যথা হয়।স্ট্রোকের লক্ষণসমূহ স্থায়ী হয়। দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে অন্যতম হলো নিউমোনিয়া ও মূত্রথলির নিয়ন্ত্রণ হারানো।

স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা বজায় রাখলে অনেক খানি ঝুকি কমানো যায় প্রতিরোধ করা যায়ঃ-

ব্লাড প্রেসার জানা এবং কন্ট্রোল করা
ধূমপান না করা
কোলেসটেরল এবং চর্বি জাতীয় খাবার না খাওয়া
নিয়ম মাফিক খাবার খাওয়া
সতর্ক ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা
নিয়ম করে হাটা বা হালকা দৌড়ানো
দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করা
মাদক না নেয়া , মদ্য পান না করা
ওজন কমানো

চিকিৎসাঃ হাসপাতালে স্থানান্তর এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া। এবং স্ট্রোক পরবর্তী জটিলতা বা অক্ষমতায় ফিজিওথেরাপি চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেয়া।

স্ট্রোক পরবর্তীতে অক্ষমতা থেকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা । তবে অবশ্যই একজন অভিজ্ঞ ও ফিজিওথেরাপিতে স্নাতক সম্পন্নকারী ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকেই ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহন করবেন । অন্যথায় প্রতারিত হয়ে অর্থব্যায় এর পাশাপাশি সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন।

স্ট্রোক পরবর্তীতে অক্ষমতা থেকে সুস্থ এবং ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা সম্পর্কে জানতে বা চিকিৎসা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

ফিজিওথেরাপি চিকিৎসক
প্রদীপ চন্দ্র দাস
ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি, এস সি এইচ এস)ফ্যাকাল্টি অব মেডিসিন, ঢাবি।
ডিএমটি(ফিজিওথেরাপি), আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট , ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬।
এফ টি, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) , ঢাকা ক্যান্টনমেন্ট ।

সাবেক ফিজিওথেরাপিস্ট ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যানপুর ঢাকা।

ইনচার্জ, ফিজিওথেরাপি বিভাগ
সোস্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল, পান্থপথ, ঢাকা ১২০৫।

চেম্বারঃ প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
বাসা নংঃ- ১৪৩/১৫-১৬,নিচতলা(রাইয়ান হজ্ব এজেন্সির পাশের গলি),ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা-১২০৬।
মোবাইলঃ- 01780019208
ইমেইলঃ- Prodipchandradas65@gmail.com

 #ফ্রোজেন_সোল্ডার_অথবা_এডহেসিভ_ক্যাপসুলাইটিস_কিহাতের সাথে কাঁধের যে জয়েন্ট তার নাম শোল্ডার। এই জয়েন্টে কোন ধরণের প্রদাহ ...
02/06/2023

#ফ্রোজেন_সোল্ডার_অথবা_এডহেসিভ_ক্যাপসুলাইটিস_কি
হাতের সাথে কাঁধের যে জয়েন্ট তার নাম শোল্ডার। এই জয়েন্টে কোন ধরণের প্রদাহ হলে তাকে ফ্রোজেন শোল্ডার বলে। ফ্রোজেন সোল্ডার কে এডহেসিভ ক্যাপসুলাইটিস ও বলা হয়। সোল্ডার জয়েন্টের ভেতরে সাইনোভিয়াল ক্যাপসুল থাকে।ক্যাপসুলের ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে যা ধীরে ধীরে কমে যায়। ফলে সাইনোভিয়াল ক্যাপসুল সংকুচিত হয়ে জয়েন্ট জমে যায় বা শক্ত হয়ে যায়। মুভ করানো যায় না।
গবেষণা থেকে দেখা যায় ৪০-৬০ বছরের মানুষ এ রোগে বেশী আক্রান্ত হয়।
পুরুষদের থেকে নারীরা ৪ গুণ বেশী আক্রান্ত হয়।

#ফ্রোজেন_সোল্ডারের_কারণ_সমূহ
এ রোগের নির্দিষ্ট কারণ জানা যায়নি,তবে কিছু কারণ প্রভাবক হিসেবে কাজ করে-
১) সোল্ডার জয়েন্টে কোন আঘাত
২) ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি
৩) কোন কারণে দীর্ঘদিন জয়েন্ট যদি অকার্যকর থাকে যেমনঃ শয্যাশায়ী, প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগী
৪) ফুসফুস,হৃৎপিণ্ড বা হাতের অস্ত্রোপচারের পর
৫) থাইরয়েড সমস্যা
৬) সোল্ডার জয়েন্টের সার্জারি
গবেষণা থেকে দেখা যায় যাদের ডায়াবেটিস আছে তাদের ফ্রোজেন সোল্ডার হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষদের থেকে ৫ গুণ বেশী।
#ফ্রোজেন_সোল্ডারের_স্টেজ:
ফ্রোজেন সোল্ডারের তিনটি স্টেজ আছে।
স্টেজ-১ বা ফ্রিজিং স্টেজ বা পেইনফুল স্টেজ
স্টেজ-২ বা ফ্রোজেন স্টেজ বা এডহেসিভ স্টেজ
স্টেজ-৩ বা রিকভারি স্টেজ বা থোয়িং স্টেজ

#ফ্রোজেন_সোল্ডারের_উপসর্গসমূহ_কি_কি:
১) কাঁধ শক্ত হয়ে যাওয়া
২) হাতের মুভমেন্ট কমে যাওয়া
৩) হাতে দুর্বলতা
৪) পিঠ চুলকানো, জামা পড়া বা জামায় হাত ডোকানো, চুল আছড়ানো ইত্যাদি কাজ করতে কষ্ট হওয়া
৫) আক্রান্ত পাশে কাঁত হয়ে শুতে বা ঘুমাতে কষ্ট হওয়া

#ফ্রোজেন_সোল্ডারের_চিকিৎসা
ফ্রোজেন সোল্ডারের চিকিৎসা রোগীর কন্ডিশন এর উপর ডিপেন্ড করে।
তবে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ । তাই একজন অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ ও চিকিৎসা নিন৷

ফিজিওথেরাপি চিকিৎসা পেতে যোগাযোগ করুনঃ ১৪৩/১৫-১৬,ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।
মোবাইল - 01780-019208

আমার সাথে ছবিতে যে ভদ্রমহিলা রয়েছেন উনার নাম মোছাঃ আকলিমা বেগম(ছদ্মনাম) , বয়স ৬২ বছর। উনি কোমড়ের ব্যথাজনিত সমস্যা নিয়ে আ...
31/05/2023

আমার সাথে ছবিতে যে ভদ্রমহিলা রয়েছেন উনার নাম মোছাঃ আকলিমা বেগম(ছদ্মনাম) , বয়স ৬২ বছর। উনি কোমড়ের ব্যথাজনিত সমস্যা নিয়ে আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আসেন। আমাদের সেন্টারের ফিজিওথেরাপি চিকিৎসক উনাকে ফিজিক্যালি এসেসমেন্ট এবং পুর্বের সকল রিপোর্ট এনালাইসিস করেন এবং নির্নয় করেন উনার কোমরের ডিস্ক প্রলাপ্স হয়েছে( L4, L5, S1) । উনাকে ফিজিওথেরাপি চিকিৎসকের চিকিৎসা প্ল্যান অনুযায়ী ৩ সপ্তাহের ফিজিওথেরাপি চিকিৎসা সাজেস্ট করেন। ভদ্রমহিলা নিয়মিত ৩সপ্তাহ আমাদের সেন্টারের মহিলা ফিজিওথেরাপিস্টের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার পর এখন তিনি ৯০% সুস্থ্য । ফিজিওথেরাপি চিকিৎসার পর উনার রিহ্যাবিলিটেশন স্টেজ চলছে। আশাকরি রিহ্যাবিলিটেশন স্টেজ শেষ হলে উনি পুরোপুরি সুস্থ্য হয়ে যাবেন।

ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ -
১৪৩/১৫-১৬ ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা -১২০৬।
মোবাইল- 01780-019208

ফিজিওথেরাপি চিকিৎসা পেতে যোগাযোগ করুনঃ ১৪৩/১৫-১৬,ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট , ঢাকা-১২০৬। মোবাইল 01780-019208
13/05/2023

ফিজিওথেরাপি চিকিৎসা পেতে যোগাযোগ করুনঃ ১৪৩/১৫-১৬,ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট , ঢাকা-১২০৬।
মোবাইল 01780-019208

আমাদের প্রতিনিয়ত কমবেশি কোমর ব্যথা হয়ে থাকে। কয়েকটি নিয়মকানুন মেনে চললে এই কোমর ব্যথা থেকে পরিত্রান পেতে পারি। যেমন:১. ও...
11/05/2023

আমাদের প্রতিনিয়ত কমবেশি কোমর ব্যথা হয়ে থাকে। কয়েকটি নিয়মকানুন মেনে চললে এই কোমর ব্যথা থেকে পরিত্রান পেতে পারি। যেমন:
১. ওজন নিয়ন্ত্রনে রাখা।
২. অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে না থাকা।
৩. সামনে ঝুকে কোন ভারী কিছু উত্তোলন না করা।
৪. যানবাহনে উঠতে নামতে সতর্কতা অবলম্বন করা।
৫. সকাল-বিকাল কোমরের মাংশপেশি সচল রাখতে কিছু নির্দিষ্ট ব্যায়াম করা।
৬. দৈনিক পরিমাণ মতো পানি পান করা।

ফিজিওথেরাপি চিকিৎসা পেতে যোগাযোগ করুনঃ 01780-019208


11/05/2023

Address

Dhaka
1206,DHAKA,

Telephone

+8801780019208

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রগ্রেসিভ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার:

Share