06/11/2021
# শীতকালে রুকইয়াহ গোসল!
আসসালামু আলাইকুম। সামনে শীতকাল আসছে। অনেকেই দ্বিধায় পড়ে যান রেগুলার রুকইয়াহ গোসল কীভাবে করবেন এটা নিয়ে কারণ রুকইয়াহ এর জন্য রেডি করা পানি যেহেতু গরম করতে নিষেধ করা হয়। তাদের জন্য এই পোস্ট।
শীতকালে গোসলের জন্য প্রথমে চুলায় গরম করা পানিটা নামিয়ে নিয়ে বালতিতে নরমাল পানির সাথে মিশাবেন। এরপর দেখবেন সেটা আপনার শরীরে সহ্য করতে পারেন কিনা। না পারলে আরো নরমাল পানি যোগ করে সেটাকে আপনার শরীরের জন্য সহ্যের উপযোগী করে নিবেন। এরপর নিচের নিয়মে ব্যবহার করবেন।
***বদনজরের রুকইয়াহ গোসলের ক্ষেত্রেঃ***
বালতি বাথরুমের বাইরে আনবেন। দুই হাত কনুই পর্যন্ত ডুবাবেন। এরপর দরুদ, ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক্ব, নাস, আবার দরুদ প্রতিটা ৭/৩/১ বার করে [আপনার সুবিধা জনক বারে পড়বেন, তবে ৭ বার করে পড়লে ফায়দা বেশি] পড়ে হাত উঠিয়ে ফেলবেন। ফুঁ দেয়া লাগবে না। এরপর বালতি বাথরুমের ভিতরে নিয়ে গোসল দিয়ে ফেলবেন।
***সিহরের রুকইয়াহ গোসলের ক্ষেত্রেঃ***
আগে থেকে রেডি করা সিহরের আয়াত পড়া পানি ১ গ্লাস পরিমান নিয়ে বালতির পানিতে ঢেলে দিবেন। এরপর সেটা দিয়ে গোসল করে ফেলবেন।
***বরই পাতা গোসলের ক্ষেত্রেঃ***
বাটা বরই পাতা বালতির পানিতে গুলাতে থাকবেন আর যে আয়াতগুলা পড়তে বলা হয়েছে সেগুলা পড়বেন। এরপর সেই পানি দিয়ে গোসল করে ফেলবেন।
***ডিটক্স এর গোসলের ক্ষেত্রেঃ***
ডিটক্স এর জন্য রেডি করা পানি ১ গ্লাস পরিমাণ নিয়ে বালতির পানিতে ঢেলে দিবেন। এরপর সেই পানি দিয়ে গোসল দিয়ে ফেলবেন।
নোটঃ যারা এরপরেও তীব্র ঠাণ্ডা সমস্যায় ভুগেন, গোসল করতে পারেন না রেগুলার। তারা যেদিন গোসল দিবেন না সেইদিন প্রথমে উপরের নিয়মে যে রুকইয়াহ করতেছেন [নজর/যাদু/বরই পাতা/ডিটক্স] সেই রুকইয়াহ পানি তৈরি করে নিবেন। এরপর সেই পানিতে গামছা ভিজিয়ে সারা শরীর ভালভাবে মুছে নিবেন অথবা সেই পানি অযু করবেন।