07/03/2026
ইফতারের পরের সময়…
ঘরে ছোটখাটো একটা কাজ—সিলিং ঠিক করা।
হঠাৎ পা পিছলে যায়। পড়ে যাওয়ার মুহূর্তে নিজেকে বাঁচাতে হাত দিয়ে ধরেন। কিন্তু সেই এক মুহূর্তেই ঘটে বিপদ—ডান কাঁধের জয়েন্ট সরে যায় (Anterior Shoulder Dislocation)।
৭০ বছর বয়সী বৃদ্ধ লোকটি তীব্র ব্যথায় দিশেহারা হয়ে পড়েন। কাঁধ নড়াতে পারেন না, ব্যথায় মুখ বিকৃত হয়ে যায়। পরিবারের সবাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। এক্স-রে করে নিশ্চিত হওয়া গেল—কাঁধের জয়েন্ট সরে গেছে।
এখন প্রশ্ন—কি করা হবে? কোথায় নেওয়া হবে?
পরিবারের সবাই তখন ভীষণ উদ্বিগ্ন ও অসহায়।
এই অবস্থায় রোগীর এক স্বজন কমফোর্ট হাসপাতালের Nizam Uddin ভাইয়ের সাথে যোগাযোগ করেন। সেদিন আমার নিয়মিত চেম্বার ছিল না, তবে আল্লাহর রহমতে আমি কাছেই ছিলাম। খবর পেয়ে আমি তাদের আশ্বস্ত করলাম—
“চিন্তা করবেন না, আমি আসছি।”
অল্প সময়ের মধ্যেই হাসপাতালে পৌঁছে রোগীকে পরীক্ষা করি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়েই কাঁধের সরে যাওয়া জয়েন্টটি আবার সঠিক জায়গায় প্রতিস্থাপন করা সম্ভব হয়।
যে মানুষটি কিছুক্ষণ আগেও তীব্র ব্যথায় কাতরাচ্ছিলেন, তার মুখে তখন স্বস্তি আর বিস্ময়ের এক অনন্য অভিব্যক্তি।
সকল প্রশংসা মহান রবের জন্য—
যিনি আমাকে মানুষের উপকার করার এই দক্ষতা শেখার সুযোগ দিয়েছেন এবং তা প্রয়োগ করার তৌফিক দিয়েছেন।
আলহামদুলিল্লাহ।
ডা. সরওয়ার রশিদ তন্ময়
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
ডি. অর্থো ( নিটোর, জাতীয় পংগু হাস্পাতাল)
কনসালটেন্ট
অর্থোপেডিক এন্ড ট্রমাটোলজি বিভাগ
আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা