Doctors for National Acquittance-DNA

Doctors for National Acquittance-DNA Doctors for National Acquittance(DNA)

জাতীয় মুক্তির জন্য চিকিৎসক

আজব এক দেশ! যেখানে চিকিৎসকদের চিকিৎসক হিসেবে প্রমাণ দিতে হয়, আর ভন্ডরা বীরদর্পে চিকিৎসা করে বেড়ায়! লিখেছেন ডা.জিএমএসকে ড...
02/02/2025

আজব এক দেশ! যেখানে চিকিৎসকদের চিকিৎসক হিসেবে প্রমাণ দিতে হয়, আর ভন্ডরা বীরদর্পে চিকিৎসা করে বেড়ায়!

লিখেছেন ডা.জিএমএসকে ডালিম
"প্রায় অসম্ভব রকমের একটা কাজ সম্পন্ন হয়েছে বলা চলে। দীর্ঘদিন ধরে এক স্যাকমো ওটি করে বেড়ায় , খোঁজ পাওয়া যায় কিন্তু প্রমাণ পাওয়া যায়না। ছোটখাটো সাক্ষী মিললেও নানা রকম চাপে নতি স্বীকার করে হয়তো মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এইবার গোপন তথ্যের ভিত্তিতে একটা টিম গিয়ে হাতে নাতে ধরে। সাথে সাথে ছবি, ভিডিও ও সব ধরনের প্রমাণ রাখা হয় । ওটির ভেতরে গিয়ে সবার চক্ষু চড়কগাছ। হার্নিওপ্লাস্টি অপারেশন করছে, কোন সার্জন নাই এনেস্থেটিস্ট নাই। এবং সবাই যাবার পরেও বীরদর্পে তারমতো কাজ করেই যাচ্ছে। গায়ে ওটি গাউন তো দূরের কথা একটা ওটি ড্রেস ক্যাপ কিছুরই বালাই নাই। মানুষের জীবন নিয়ে পল্লী চিকিৎসক, DMF, SACMO দের ছেলেখেলা চলছে। বেশ কয়েকবার যোগাযোগ করার পর ম্যাজিস্ট্রেট আসলেন। সকল ভিডিও ফুটেজ দেখানো হল। দীর্ঘক্ষণ বিচার বিশ্লেষণ করে এসিল্যান্ড দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন"।

স্থান: কেশবপুর
রাত ১২:১৫
২ ফেব্রুয়ারী, ২০২৫

Doctors for National Acquittance-DNA
01/02/2025

Doctors for National Acquittance-DNA

01/02/2025

সম্মানিত চিকিৎসক বৃন্দ,
বিগত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের আপামর চিকিৎসক সমাজও মনে করেছিলো এবার হয়তো স্বাস্থ্য খাতেও চলমান বঞ্চনা এবং নৈরাজ্যের অবসান ঘটবে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করা যায়, চলমান স্বাস্থ্য প্রশাসন দায়িত্বে নেবার পর থেকেই যথেচ্ছভাবে স্বাস্থ্যখাতে নৈরাজ্য বেড়ে চলেছে। শুরুতেই চর দখলের মত স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএসএমএমইউ এর প্রশাসনে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি করা এবং পোস্টিং এর নামে বিশেষজ্ঞদের ঢাকার বাইরে পাঠিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার অবনতি পরিলক্ষিত হয়৷ অপরদিকে বিভাগীয় ও জেলা মেডিকেল কলেজের হাসপাতালে "ছাত্রজনতার" ব্যানারে চিকিৎসক হয়রানি যে কোন রাজনৈতিক সরকারের সময়ের চেয়ে সীমা অতিক্রান্ত করে ফেলেছে৷ কেবল তাই নয়, এফসিপিস এর পদায়নে বিসিপিএস প্রায় একনায়কতান্ত্রিক ভাবে চিকিৎসকদের সাথে এমন আচরণ করছে যাতে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানটি উনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক নীলকর এবং চিকিৎসক সমাজ হল সেই ঔপনিবেশিক নীল চাষী। এরই মাঝে স্বাস্থ্য সেবার সর্বোচ্চ প্রশাসক হিসেব স্বাস্থ্য উপদেষ্টা জনাব নুরজাহান বেগম-এর সরকারি হাসপাতাল নিয়ে বক্তব্য চিকিৎসক সমাজকে হতাশার অন্ধকারে নিমজ্জিত করে। অন্যদিক পররাষ্ট্র উপদেষ্টা জনাব ড.তৌহিদ হোসেন দেশের রোগীদের উন্নত চিকিৎসার জন্য চীন গমন এর কথা বলেন তখন বলতেই বাংলাদেশের চিকিৎসক সমাজ যেন "ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে" পতিত হল। এই সকল ইস্যুতে রাজনৈতিক পেশাজীবি সংগঠন ড্যাব এবং এনডিএফকে কোন বক্তব্য চোখে পড়ে নি। নজরে আসে নি বিডিএফ নামক তথাকথিত চিকিৎসকদের ইভ্যালি'র কোন বিবৃতি।

তাই চলমান পরিস্থিতিতে শহীদ ডা: ফজলে রাব্বি, শহীদ ডা: আলীম চৌধুরি, শহীদ ডা: শামসুদ্দিন, শহীদ ডা: মিলন সহ প্রমুখের উত্তরসূরি হিসেবে একদল নিবেদিতপ্রাণ চিকিৎসকদের তত্ত্বাবধানে আত্মপ্রকাশ করছে চিকিৎসকদের অধিকার আদায়ের উন্মুক্ত মুখপাত্র " Doctors For National Acquittance, DNA"।
আপনার তথা চিকিৎসকদের অধিকার আদায়ের সংগ্রামে বাঙালির অধিকার আদায়ের মাস ঐতিহাসিক ফেব্রুয়ারিতেই চালু হল এই প্ল্যাটফর্ম।
স্বাস্থ্যখাতে যেকোন অব্যবস্থাপনা কিংবা অভিযোগ অনুযোগ আমাদের নির্দ্ধিধায় জানাতে পারেন।
আমাদের পেইজে আপনাকে অভ্যর্থনা।

Address

Shahbag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors for National Acquittance-DNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram