Quantum Foundation

Quantum Foundation ভালো ভাবুন, ভালো থাকুন
(Official Page)

ছোট ছোট ভালো কাজ বদলে দেবে সমাজ-সমাজ পরিবর্তনের সবসময় বড় কোন বিপ্লব দিয়ে শুরু হয় না।অনেক সময় ছোট ছোট ভালো কাজই  ধীরে ধীর...
07/04/2026

ছোট ছোট ভালো কাজ বদলে দেবে সমাজ-

সমাজ পরিবর্তনের সবসময় বড় কোন বিপ্লব দিয়ে শুরু হয় না।অনেক সময় ছোট ছোট ভালো কাজই ধীরে ধীরে বড় পরিবর্তনের পথ তৈরি করে।
একজন মানুষের সামান্য সচেতনতা বা সহানুভূতি অন্যদেরও অনুপ্রাণিত করে। তাই আমাদের প্রত্যেকের ছোট উদ্যোগই হতে পারে বড় পরিবর্তনের সূচনা।

• যখনই এবং যেখানেই জাতীয় সংগীত বাজবে—দাঁড়িয়ে সম্মান জানান এবং পুরো সময় দাঁড়িয়ে থাকুন। একসাথে গাইতে থাকুন বা মৌন থেকে শুনুন। জাতীয় সংগীত চলাকালে গল্প করবেন না, রসিকতা ও হাসাহাসি করবেন না। অন্য দেশের জাতীয় সংগীতকেও একইভাবে সম্মান করুন। কখনোই ব্যঙ্গ করবেন না, মন্তব্য করবেন না।

• বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে লালন করুন। ধর্ম-বর্ণ-অঞ্চল নির্বিশেষে সব মানুষকে সমমর্যাদা প্রদান করুন।

• জাতীয় স্থাপনাসমূহের চত্বরে কোনো ময়লা ফেলবেন না। স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ সকল জাতীয় স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন।

• হই-হুল্লোড়, উচ্চস্বরে গান বাজানো, আড্ডা দেয়াসহ যে-কোনো ধরনের অমার্জিত-অশ্লীল কাজ ও আচরণ থেকে জাতীয় স্থাপনাসমূহকে মুক্ত রাখুন।

• দেশপ্রেম হোক আপনার প্রতিটি কাজের প্রধান মানদন্ড। কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, কাজটি দেশ ও দেশের মানুষের জন্যে কল্যাণকর, না ক্ষতিকর? কল্যাণকর হলে কাজটি করুন।আর ক্ষতিকর হলে সে-কাজ করা থেকে বিরত থাকুন।

• অন্য দেশে ভ্রমণের সময় দৃষ্টিনন্দন বা ভালো কিছু দেখে নিজের দেশের কোনোকিছুর সাথে নেতিবাচক তুলনা করবেন না। অন্যত্র ভালো যা-কিছু দেখলেন ও শিখলেন, তা কাজে লাগিয়ে নিজের দেশ গড়ায় মনোনিবেশ করুন।

• শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন। অন্য ভাষার সাথে মিলিয়ে ভাষার জগাখিচুড়ি বানানো মাতৃভাষার জন্যে অসম্মানজনক।

• সন্তানকে ছোটবেলা থেকেই—বিশেষত ইংলিশ মিডিয়াম/ ভার্সনে পড়লেও শুদ্ধ বাংলায় কথা বলা ও লেখা শেখাতে সচেষ্ট থাকুন। মাম্মি-ড্যাডি নয়, মা-বাবা অথবা আম্মা-আব্বা; আন্টি-আংকেল নয়, চাচা-চাচী/ মামা-মামী/ খালা-খালু/ ফুপা-ফুপু ডাকতে উদ্বুদ্ধ করুন।

• দেশকে ভালবাসুন। সবসময় মনে রাখুন—নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম।

07/04/2026

এসোসিয়েট টোটাল ফিটনেস প্রোগ্রাম প্রমো ভিডিও I ৮ এপ্রিল ২০২৬
এখনই রেজিস্ট্রেশন করুন।

06/04/2026

মাত্র ১টি ব্যায়ামে কোষ্ঠকাঠিন্য ও পাইলস হতে মুক্তি!

২০২১ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন মো. হানিফ তালুকদার। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে ...
06/04/2026

২০২১ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন মো. হানিফ তালুকদার। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
উল্লেখ্য, মরহুমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তাসনিম কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টামম, বান্দরবান, লামাতে প্রো-অর্গানিয়ার হিসেবে কর্মরত এবং জামাতা এস.এম.এ ইয়াহিয়া সোহেল ফাউন্ডেশনের আর্ডেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন মরহুম মো. হানিফ তালুকদার। পরম করুণাময় তার সকল ভালো কাজ সৎকর্ম হিসেবে কবুল করুন। আমরা তার অনন্ত প্রশান্তি কামনা করছি। বান্দরবান লামার আরোগ্যশালায় প্রতিদিন মহাজাগতিক সফরে যাত্রীদের জন্যে দোয়া করা হয়।

#শ্রদ্ধাঞ্জলিTribute
#চিরস্মরণীয়ForeverRemembered
#স্মৃতিতে_অমরInLovingMemory
#অনন্তপ্রশান্তিRestInPeace
#প্রেরণারজীবনLifeOfInspiration

২০১৬ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন তোহফা তুন নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার ব...
06/04/2026

২০১৬ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন তোহফা তুন নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
উল্লেখ্য, তিনি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণ করেছিলেন ৩৩১ তম ব্যাচে। কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিটি প্রোগ্রামে তার অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

পরম করুণাময় তার সমস্ত কাজ সৎকর্ম হিসেবে কবুল করুন। আমরা তার আত্মার অনন্ত প্রশান্তি ও মাগফেরাত কামনা করছি। বান্দরবান লামার আরোগ্যশালায় প্রতিদিন মহাজাগতিক সফরে যাত্রীদের জন্যে দোয়া করা হয়।

#শ্রদ্ধাঞ্জলিTribute
#চিরস্মরণীয়ForeverRemembered
#স্মৃতিতে_অমরInLovingMemory
#অনন্তপ্রশান্তিRestInPeace
#প্রেরণারজীবনLifeOfInspiration

২০১৬ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন কোমেলা বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স...
06/04/2026

২০১৬ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন কোমেলা বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
উল্লেখ্য, তার পুত্র রিয়াসাত আরেফিন শোভনও ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ অর্গানিয়ার।
তিনি ছিলেন চার পুত্র এবং সাত কন্যার জননী।

আমরা তার আত্মার অনন্ত প্রশান্তি ও মাগফেরাত কামনা করছি। বান্দরবান লামার আরোগ্যশালায় প্রতিদিন মহাজাগতিক সফরে যাত্রীদের জন্যে দোয়া করা হয়।

#শ্রদ্ধাঞ্জলিTribute
#চিরস্মরণীয়ForeverRemembered
#স্মৃতিতে_অমরInLovingMemory
#অনন্তপ্রশান্তিRestInPeace
#প্রেরণারজীবনLifeOfInspiration

টোটাল ফিটনেস সিরিজটি যারা জীবনের ব্যাপারে সিরিয়াস তাদের জন্যে।সত্যিকার অর্থে যারা জীবনে বড় কিছু করতে চান।স্বপ্নকে বাস্তব...
06/04/2026

টোটাল ফিটনেস সিরিজটি যারা জীবনের ব্যাপারে সিরিয়াস তাদের জন্যে।
সত্যিকার অর্থে যারা জীবনে বড় কিছু করতে চান।
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান। নিজের সীমাবদ্ধতাগুলোকে শক্তিতে পরিণত করতে চান, তাদের জন্যে এটি অনন্য সুযোগ।
কোয়ান্টাম মেথডের উদ্ভাবক, প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক এ পর্যন্ত ৪৯৯টির বেশি ব্যাচে লক্ষাধিক মানুষকে কোয়ান্টাম মেথড প্রশিক্ষণ দিয়েছেন।
কোয়ান্টামের টেকনিক অনুসরণ করে লাখো মানুষ গত ৩৩ বছর ধরে সুস্থতা, নিরাময় ও সাফল্যকে জীবনের সহজাত অনুষঙ্গে পরিণত করেছেন।
টোটাল ফিটনেস অর্জনের এই সিরিজ প্রোগ্রামে একটি পর্বে অংশ নিন। আপনি নিজেই অনুভব করবেন পরিবর্তনের জন্যে আপনার কী প্রয়োজন।
দ্বিধা, সংশয়, আলস্য জয়ের শক্তি যে আপনার ভেতরেই রয়েছে, একজন মহান মানুষ হিসেবে নিজেকে গড়ার সমস্ত সুযোগ যে আপনার জন্যে উন্মুক্ত, এই সত্য অনুভব বদলে দেবে আপনার সবকিছু।
বিস্তারিত: ০১৩৩৫-১৩৮৬৩৩

06/04/2026

লক্ষ্যের বিপরীত কাজকে ‘না’ বলুন

রাইট ভ্রাতৃদ্বয় বিশ্বাস করতেন—মানুষও একদিন পাখির মতো আকাশে উড়বে। তাই অন্যেরা যতই হাসাহাসি করুক, তারা ছিলেন লক্ষ্যে অবিচল।

দীর্ঘ প্রচেষ্টার পর তারা উড়োজাহাজ আবিষ্কার করেন এবং বদলে দেন সভ্যতার গতি।

ইতিহাস দেখায়—অটল বিশ্বাস, সঠিক অভ্যাস এবং সময়ের সঠিক ব্যবহার মানুষকে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে।

যে-কোনো লক্ষ্যে পৌঁছানোর প্রধান শর্ত লক্ষ্যের বিপরীত কাজগুলো বর্জন করা এবং লক্ষ্যের অনুকূলে সময় বিনিয়োগ করা।

সুস্বাস্থ্য
বড় লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সুস্থ শরীর ও শক্তিশালী মন। কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে অনেক তরুণ অল্প বয়সেই নানা শারীরিক সমস্যায় ভুগছে।

ফাস্ট ফুড, সফট ড্রিংকস ও এনার্জি ড্রিংকস দীর্ঘদিন গ্রহণ করলে শরীরে ধীরে ধীরে ক্ষতিকর প্রভাব পড়ে।

তাই সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ক্ষতিকর খাবার বর্জন করা জরুরি।

চিনির ক্ষতিকর প্রভাব
অতিরিক্ত চিনি শরীরের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চিনিযুক্ত খাবার স্থূলতা, ডায়াবেটিস ও নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়।

তাই মিষ্টি ও চিনিজাত খাবার কমিয়ে ফল, খেজুর, ডাবের পানি বা স্বাস্থ্যকর পানীয় গ্রহণের অভ্যাস গড়ে তোলা উচিত।

সময়কে শ্রদ্ধা করুন
সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অথচ সোশ্যাল মিডিয়া, গেমিং বা অপ্রয়োজনীয় আড্ডায় অনেক সময় নষ্ট হয়ে যায়। সাময়িক আনন্দ দিলেও এগুলো বড় অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়।

তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করে জ্ঞান অর্জন, প্রযুক্তি শেখা এবং নিজের দক্ষতা বাড়ানোর কাজে মনোযোগ দেওয়া প্রয়োজন।

ক্ষতিকর সঙ্গ ত্যাগ করুন
বন্ধুত্ব মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক বন্ধু নির্বাচন আরও গুরুত্বপূর্ণ। যাদের চিন্তা ইতিবাচক এবং লক্ষ্যভিত্তিক, তাদের সঙ্গ মানুষকে এগিয়ে নেয়।

আর আড্ডাবাজি, নেশা বা নেতিবাচক কাজে প্রলুব্ধ করে এমন সঙ্গ অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে।

তাই সচেতনভাবে ভালো সঙ্গ বেছে নেওয়া উচিত।

নেতিবাচকতা দূর করুন
নিজের প্রতি অবিশ্বাস, ভয় বা হীনম্মন্যতা মানুষের অগ্রগতিকে থামিয়ে দেয়।

লক্ষ্য অর্জনের জন্য নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখা জরুরি। ব্যর্থতা এলে থেমে না গিয়ে তা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে।

ধৈর্য, পরিকল্পনা ও অধ্যবসায়ই সফলতার পথ তৈরি করে।

মানসিক শক্তি বৃদ্ধি
লক্ষ্যে অবিচল থাকতে মানসিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিয়মিত মেডিটেশন, অটোসাজেশন, ইয়োগা ও দমচর্চা মনকে স্থির করে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

এতে শরীর ও মন উভয়ই শক্তিশালী হয় এবং মানুষ নিজের লক্ষ্য অর্জনে আরও মনোযোগী হয়ে ওঠে।

ভালো বই পড়ার অভ্যাস
ভালো বই মানুষের চিন্তাকে সমৃদ্ধ করে এবং জীবনের লক্ষ্যকে পরিষ্কার করে। বরণীয় ব্যক্তিদের জীবনী, চিরায়ত সাহিত্য ও অনুপ্রেরণামূলক বই মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।

হাতের কাছে রাখুন কোয়ান্টাম প্রকাশনার বইগুলো। ধর্মবাণী পড়ুন। নিয়মিত বই পড়ার অভ্যাস মানুষকে ইতিবাচক ও প্রেরণাদায়ী মানসিকতায় গড়ে তোলে।

সফল হওয়াজীবনে যা চাই তাই পাওয়া যা হতে চাই তাই হওয়া সম্ভব!!কীভাবে??মনছবি শিখতে হবেশিখতে হবে কিভাবে মনে মনে যা চাই তা বাস্...
05/04/2026

সফল হওয়া
জীবনে যা চাই তাই পাওয়া
যা হতে চাই তাই হওয়া সম্ভব!!
কীভাবে??
মনছবি শিখতে হবে
শিখতে হবে কিভাবে মনে মনে যা চাই তা বাস্তব বা জীবন্ত করে তুলতে হয়!!
আসুন, মনছবি শিখুন
একবার মনছবির প্রক্রিয়ায় প্রবেশ করতে পারলে আপনি যা চান তাই পাবেন
বিস্তারিত: 01335-138633

#কোয়ান্টাম #কোয়ান্টামমেথড #কোর্স #মনছবি #জীবনেরলক্ষ্য #সাফল্য

২০২১ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন বেগম শামসুন্নাহার। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে ত...
05/04/2026

২০২১ সালের আজকের দিনে মহাজাগতিক সফরে যাত্রা করেন বেগম শামসুন্নাহার। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ঢাকার কাফরুলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংক্ষিপ্ত পরিচিতি:
বেগম শামসুন্নাহারের জন্ম ১৯৪৪ সালের ১৩ জানুয়ারি। তার মা মরহুমা তসিরুন্নেসা এবং বাবা মরহুম আমজাদ হোসেন। স্বামী মরহুম মো. সৈয়দ আলী। তিন পুত্র এবং এক কন্যা এবং নাতি-নাতনি নিয়ে ছিল তার পরিবার।

বেগম শামসুন্নাহার ছিলেন সদালাপী, পরোপকারী এবং দানশীল একজন মানুষ। আত্মীয়-স্বজন যে-কারো প্রয়োজনে তিনি সহযোগিতা করতেন।

বেগম শামসুন্নাহার কোয়ান্টাম মেথড কোর্সের ৪৬৭ ব্যাচে অংশগ্রহণ করেন। বঞ্চিতের কল্যাণে তিনি কোয়ান্টাম মাটির ব্যাংকে দান করতেন।

পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন বেগম শামসুন্নাহার। পরম করুণাময় তার সকল ভালো কাজ সৎকর্ম হিসেবে কবুল করুন। বান্দরবান লামার আরোগ্যশালায় প্রতিদিন মহাজাগতিক সফরে যাত্রীদের জন্যে দোয়া করা হয়।

#শ্রদ্ধাঞ্জলিTribute
#চিরস্মরণীয়ForeverRemembered
#স্মৃতিতে_অমরInLovingMemory
#অনন্তপ্রশান্তিRestInPeace
#প্রেরণারজীবনLifeOfInspiration

নতুন প্রজন্ম আগের মতো আর বই পড়ছে নাসম্প্রতি বিশ্বের ১০২টি দেশে চালানো একটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মানুষ বই পড়ে ...
05/04/2026

নতুন প্রজন্ম আগের মতো আর বই পড়ছে না

সম্প্রতি বিশ্বের ১০২টি দেশে চালানো একটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মানুষ বই পড়ে সবচেয়ে বেশি। আর তালিকার একদম তলানির দিকে রয়েছে বাংলাদেশ।
এই আধুনিকতার যুগে নিত্যনতুন প্রযুক্তি আসায় আমরা বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছি।
এর প্রধান কারণ হচ্ছে আমাদের সন্তানদের আবদার মেটাতে কিনে দিচ্ছি ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার।

যখন তাদের মাঠে গিয়ে খেলার কথা তখন তারা ইন্টারনেটে গেমে আসক্ত হয়ে পড়ছে। আসক্ত হয়ে পড়ছে নিত্যনতুন প্রযুক্তিতে।

মানুষ কেন আগের মতো বই পড়ছে না? এই লেখায় কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এখানে রয়েছে বই পড়ার গুরুত্ব, না পড়ার পেছনের কারণ ও কিছু সমাধান।

বই পড়ার আগ্রহ কমে যাওয়ার কারণগুলো—

১. স্মার্টফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার।
২. পরিবারে বই পড়ার পরিবেশ কমে যাওয়া।
৩. অভিভাবকদের পক্ষ থেকে সন্তানদের উৎসাহ না দেওয়া।
৪. অনেক অভিভাবকের ধারণা—পাঠ্যবইয়ের বাইরে বই পড়া সময় নষ্ট।
৫. কোচিং, স্কুল ও প্রাইভেট পড়াশোনার অতিরিক্ত চাপ।
৬. ব্যস্ত জীবনযাত্রা ও সময়ের অভাব।
৭. শিক্ষাব্যবস্থায় সৃজনশীল পাঠের গুরুত্ব কম।
৮. শিক্ষার্থীদের পড়া শুধুমাত্র পরীক্ষাকেন্দ্রিক হয়ে যাওয়া।
৯. সারাংশ, শর্টকাট বা ভিডিও দেখে পড়ার প্রবণতা।
১০. স্কুল-কলেজে লাইব্রেরি ব্যবহারের অভাব।
১১. পারিবারিক গ্রন্থাগার ও স্থানীয় লাইব্রেরির সংকট।
১২. বইয়ের উচ্চমূল্য এবং নিম্ন আয়ের পরিবারের জন্য বই কেনা কঠিন হওয়া।
১৩. মানসম্মত ও আকর্ষণীয় বই সহজে হাতের কাছে না পাওয়া।
১৪. অনলাইনে বইয়ের পিডিএফ সহজলভ্য হওয়ায় মুদ্রিত বই পড়ার আগ্রহ কমে যাওয়া।
১৫. মনোযোগের ঘাটতি ও মানসিক চাপ বৃদ্ধি।
১৬. সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
১৭. বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ কমে যাওয়া।
১৮. মানুষের যোগাযোগ পদ্ধতির পরিবর্তন (চিঠি বা হাতে লেখার সংস্কৃতি হারিয়ে যাওয়া)।

বই পড়ার গুরুত্ব:

> বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে।
> বই চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়ায়।
> বই মানুষকে মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে।
> বই মনের বিকাশ ঘটায়।
> একটি জাতির মানসিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখে।

বই পড়ার অভ্যাস বাড়ানোর উপায়—

১. পরিবার থেকেই শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
২. বাবা-মায়ের পক্ষ থেকে সন্তানদের বই পড়তে উৎসাহ দেওয়া।
৩. শিক্ষকদের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উদ্বুদ্ধ করা।
৪. স্কুল ও কলেজে নিয়মিত বই পড়ার ক্লাস চালু করা।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগারগুলো সচল ও সমৃদ্ধ করা।
৬. শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা।
৭. শিশু ও কিশোরদের উপযোগী মানসম্মত ও আকর্ষণীয় বই সরবরাহ করা।
৮. প্রতিদিন নির্দিষ্ট সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
৯. সাহিত্য প্রতিযোগিতা, পাঠচক্র ও বইমেলার আয়োজন করা।
১০. প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করে ই-বুক ও অডিওবুক পড়ার সুযোগ তৈরি করা।
১১. সুলভ মূল্যে বই সরবরাহ করা এবং বই কেনাকে সহজলভ্য করা।
১২. গ্রামাঞ্চলে নতুন লাইব্রেরি স্থাপন এবং পুরোনো লাইব্রেরিগুলো উন্নত করা।
১৩. পাইরেটেড বই বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. বইকে জ্ঞান ও সুস্থ বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তুলে ধরা।
১৫. পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে পাঠাভ্যাস গড়ে তোলা।

সর্বশেষে বলা যায়, বই শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়,
এটি চিন্তাশক্তি, মানবিক গুণাবলি এবং সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলে।
তাই বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ও পাঠাভ্যাসকে শক্তিশালী করা
আমাদের সকলের দায়িত্ব।

আসক্তির ‘বাঁধন’ থেকে মুক্তি পেতে চান?নিজেকে জয় করে গড়ে তুলুন সুস্থ, সচেতন ও স্বাধীন জীবন।Associate Total Fitness Progr...
05/04/2026

আসক্তির ‘বাঁধন’ থেকে মুক্তি পেতে চান?
নিজেকে জয় করে গড়ে তুলুন সুস্থ, সচেতন ও স্বাধীন জীবন।
Associate Total Fitness Program– হতে পারে আপনার নতুন শুরু।
আজই রেজিষ্ট্রেশন করুন।

Address

31/v Shilpacharya Zainul Abedin Sarak, Shantinagar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Quantum Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram