04/03/2026
শেষ চেষ্টা! হার মানবে রোগ, নাকি হারাবে জীবন?
অপারেশন করতে গিয়ে ডাক্তার.....
রাধিকা… চট্টগ্রামের এক অসহায় কন্যা শিশু। জন্মের পর থেকেই তার জীবন যেন এক অসম লড়াই। তার ছোট্ট শরীরের তুলনায় মাথা এতটাই অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে যে প্রথম দেখায় যে কেউ আতকে উঠবে। ৮৮ সেন্টিমিটার বলয়ের সেই ভারী মাথা এখন আর মায়ের কোলে ঠিকমতো ধরে না—মায়ের বুক আছে, কিন্তু সেই বুকেও স্বস্তি পায় না শিশুটি।
নিজের সন্তানের চিকিৎসার আশায় রাধিকার বাবা-মা হাসপাতাল থেকে হাসপাতালে, চিকিৎসকের দরজা থেকে দরজায় ঘুরেছেন। কিন্তু কোথাও মেলেনি নিশ্চয়তা, কেউ নেননি দায়িত্ব। আর্থিক অসহায়ত্ব আর অনিশ্চয়তার ভেতর দিন কাটছিল তাদের—কারণ এমন জটিল অপারেশনের খরচ তাদের সাধ্যের বহু বাইরে। ভয়ংকর ঝুঁকিপূর্ণ এই অপারেশন করতে অনেক সার্জনই প্রস্তুত হননি।
ঠিক তখনই একদিন ফেসবুকে তারা দেখতে পান ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের কার্যক্রম। অন্ধকারের মাঝখানে যেন হঠাৎ একটি আলো জ্বলে ওঠে। শেষ আশাটুকু নিয়ে তারা ছুটে আসেন অধ্যাপক ডাঃ মোঃ মজিবুর রহমানের কাছে।
আজ রাধিকা একা নয়। ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশন তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তার অপারেশন ও চিকিৎসা সম্পন্ন হবে—একটি নতুন জীবনের আশায় শুরু হয়েছে আরেকটি কঠিন লড়াই।
অধ্যাপক ডাঃ মোঃ মজিবুর রহমান দেশবাসীর কাছে রাধিকার জন্য দোয়া চেয়েছেন। কারণ চিকিৎসা বিজ্ঞান তার পথ তৈরি করে, কিন্তু অনেক সময় সুস্থতার শেষ দরজাটি খুলে দেয় মানুষের আন্তরিক প্রার্থনা।
আসুন, আমরা সবাই রাধিকার জন্য দোয়া করি।
এই ছোট্ট শিশুটির ভয়ংকর বড় হয়ে যাওয়া মাথার সফল অপারেশন যেন তাকে ফিরিয়ে দেয় স্বাভাবিক জীবনের আলো।
আপনার একটি দোয়া—হয়তো বদলে দিতে পারে একটি শিশুর পুরো ভবিষ্যৎ। 🤲🏻💙