Dr. Mahbubul Hasan

Dr. Mahbubul Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mahbubul Hasan, Medical and health, Bosila Road, Arsinagar (Amtola) Keraniganj, Dhaka.

MBBS(Khulna medical College Hospital)
FCPS Part-2(Paediatrics)
PGT(Skin & VD)
CMU(ULTRA)
Advanced Diploma in Aesthetic Dermatology & Sexology

Shaheed Suhrawardy medical college hospital

ঈদের ছুটিতে চট্টগ্রাম বাঁশখালী এবং আশেপাশের এলাকার মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার নিয়তে ইনশাহআল্লাহ দুজনেই ১৯/০৩/২৬ - ২৪/০...
17/03/2026

ঈদের ছুটিতে চট্টগ্রাম বাঁশখালী এবং আশেপাশের এলাকার মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার নিয়তে ইনশাহআল্লাহ দুজনেই ১৯/০৩/২৬ - ২৪/০৩/২৬ পর্যন্ত সীমিত পরিসরে ৫০% কম ভিজিটে চেম্বার করবো। সিরিয়ালের জন্য নিম্নের নাম্বারে ওয়াটসএপে যোগাযোগ করবেন।

📍 চেম্বারের ঠিকানা: (১৯/০৩/২৬ - ২৪/০৩/২৬)
নিজ বাসস্থান:
মৌলভী পাড়া, বৈলছড়ি মাছ বাজার সংলগ্ন মেইন রোড, বৈলছড়ি কে.বি বাজার
বাঁশখালী, চট্টগ্রাম।

🕙 সিরিয়াল:
০১৮১৭২৬৬১৯৪ (ওয়াটসএপ)

ডাঃ মাহবুবুল হাসান।
এমবিবিএস (কেএমসি)
এফসিপিএস (পেডিয়াট্রিক্স) পার্ট-২
পিজিটি (চর্ম ও যৌন),
সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি)
এন্ডভান্সড ডিপ্লোমা ইন এস্হেটিক ডার্মাটোলজি এন্ড সেক্সোলজি
শিশু, চর্ম ও যৌনরোগ অভিজ্ঞ।

ডাঃ নাবিলা নিকিতা।
এমবিবিএস (কেএমসি)
এফসিপিএস পার্ট-2 (মেডিসিন)
সিএমইউ (আল্ট্রা)
পিজিটি (স্কিন এন্ড ভিডি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
রোগ:
➤ চর্ম ও যৌন, মেডিসিন এবং মেডিসিন সম্পর্কিত- জ্বর, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, বাত ব্যাথা, প্রেসার, ডায়বেটিস, লিভার, খাদ্য-পরিপাকতন্ত্র

স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদা...
17/03/2026

স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদার দিয়ে দিয়েছে সোডিকার্ব। দুটো একেবারেই ভিন্ন জাতের দুটো ওষুধ।
রোগীর ছেলে দোকানদারকে বলল, 'পাওয়ার' তো মেলে না। দিয়েছে ৫০ মিগ্রা, আপনি দিলেন ৬০০ মিগ্রা। ওষুধওয়ালা দারুণ একটা উত্তর দিয়েছে। বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৬০০ মিগ্রার বদলে ৫০ মিগ্রা লিখেছে। এই ওষুধ ৬০০ মিগ্রা ছাড়া হয় না। বেচারা আর কী করবে, সে ওষুধই নিয়ে এসেছে।

ওষুধটা আমাদের হাতে পড়াতে নাহয় পরিবর্তন করতে পাঠানো গেছে। ধরুন এই রোগীকে ছুটির কাগজে আমরা এই ওষুধটি লিখে দিয়েছি। আর রোগী প্রতিদিন সোডিকার্ব খেয়ে যাচ্ছে। কল্পনা করা যায়?

আজকেরই আরেক ঘটনা। রোগীকে আনতে দেওয়া হয়েছে Ancor (2.5 mg), রোগীকে দিয়ে দিয়েছে Fincor (10 mg)। রোগীকে বলেছে এই ওষুধ তো ২.৫ হয় না, ১০-ই হয়। অথচ একটা বিটা ব্লকার আরেকটা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর এন্টাগনিস্ট।

এটা শুধু আজকের ঘটনা বললাম। এমন যে কতো ঘটনা...
এক রোগীকে হার্ট ফেইলিওরের জন্য এমপাগ্লিফলোজিন দেওয়া হয়েছে। দোকানদার জিজ্ঞেস করেছে, আপনার কি ডায়াবেটিস আছে? রোগী বললেন, না। দেখেন ডাক্তার আপনাকে ডায়াবেটিসের ওষুধ দিয়ে রেখেছে। রোগীদের ওষুধের দোকানদারদের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সে ঐ ওষুধ বন্ধই করে দিয়েছে। আর খায়নি। বারবার হসপিটালাইজেশান।

ঠিক একই ঘটনা বহুবার ঘটেছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে। তাদেরকে মেটফরমিন দেওয়া হলে ওষুধের দোকানদাররা ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিয়েছে বলে ভয় দেখিয়ে দেয়।
মক্সাক্লাভ ৩৭৫ মিগ্রা দেওয়া হয়েছে। এটি এন্টিবায়োটিক। ৩৭৫ দেখে দোকানদার দিয়ে দিয়েছে জেনোল ৩৭৫। যা একটা শক্তিশালী ব্যথার ওষুধ। আর বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৩ বেলা লিখেছে। এটা ২ বেলা খাওয়ার ওষুধ।

হাই প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ খেয়ে ব্লাড প্রেশার ১১০/৭০ মিমি মার্কারি। ফার্মেসিওয়ালা জিজ্ঞেস করেছে আপনি কি এখনও ওষুধ খান? হ্যাঁ। হায়হায় করে উঠেছে ফার্মেসিওয়ালা। এই প্রেশারে ওষুধ খেলে তো মরবেন মিয়া। ঐ দোকানওয়ালাকে কে বোঝাবে, অনেকদিন প্রেশারের ওষুধ খেয়েই বিপি কন্ট্রোলে আছে। সেই থেকে রোগীর ওষুধ বন্ধ। এরপর এসেছে ২২০/১২০ মিমি মার্কারি বিপি নিয়ে।

এক বাচ্চার এক দিনের ডায়রিয়া। বিশ্বাস করবেন কি-না জানি না, ফার্মেসিওয়ালা গুনে গুনে ৫টি এন্টিবায়োটিক দিয়েছে। নিজের সামান্য লাভের জন্য শিশুটার ক্ষতি করতে এদের একটুও হাত কাঁপে না।
কিছু ফার্মেসিওয়ালা সন্ত্রাসের চেয়েও বড়ো অপরাধ করে। এরা সঙ্গোপনে নিজেদের মূর্খতা, অসভ্যতা ও লকলকে লোভের জন্য রোগীর যে কতো বড়ো ক্ষতি করে চিন্তাই করা যায় না। এদেরকে প্রতিহত না করা গেলে জনগণ নীরবে ধুঁকতেই হবে। রোগীর বড়ো বড়ো ক্ষতি হতেই থাকবে।

ডা. মারুফ রায়হান খান

ডাঃ মাহবুবুল হাসান।এমবিবিএস (খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল)।এফসিপিএস (পেডিয়াট্রিক্স) পার্ট-২ পিজিটি (চর্ম ও যৌন),সিএমইউ (আ...
17/03/2026

ডাঃ মাহবুবুল হাসান।
এমবিবিএস (খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল)।
এফসিপিএস (পেডিয়াট্রিক্স) পার্ট-২
পিজিটি (চর্ম ও যৌন),
সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি)
এন্ডভান্সড ডিপ্লোমা ইন এস্হেটিক ডার্মাটোলজি এন্ড সেক্সোলজি

শিশু, চর্ম ও যৌনরোগ অভিজ্ঞ।

চেম্বারঃ-
হোপ এন্ড হেলথ ডায়াগনস্টিক সেন্টার (Testo life) ।

আরশিনগর,আমতলা,কেরানীগঞ্জ,ঢাকা।মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর রোড।

★সাপ্তাহিক বন্ধঃ- সাপ্তাহিক বন্ধ রবি,মঙ্গল,বুধ

বাকি ৪দিন
চেম্বার টাইমঃ-
সকাল ৮টা- বিকাল ৪টা

Appointment Number:-
📞 09617600100
📞 01339-864856
📞 01339-864857
📞 01334-929875

অনলাইন : ০১৯৭৬৩১৮২৪৮(What's App message)

17/03/2026

ওষুধ ছাড়াই দ্রুত বীর্যপাত (Premature Ej*******on) নিয়ন্ত্রণের ১০টি কার্যকর উপায়
অনেকেই ভাবেন — “একটা ট্যাবলেট খেলেই সব ঠিক।”

কিন্তু সত্য হলো, ৬০–৭০% ক্ষেত্রে সঠিক ট্রেনিং ও মানসিক নিয়ন্ত্রণেই উন্নতি সম্ভব।

১️.Start–Stop Technique
উত্তেজনা বাড়লে কিছুক্ষণ থামুন → উত্তেজনা কমলে আবার শুরু করুন।
নিয়মিত চর্চায় নিয়ন্ত্রণ বাড়ে।

২️. Squeeze Technique
বীর্যপাতের আগমুহূর্তে লিঙ্গের মাথার নিচে হালকা চাপ দিন → উত্তেজনা কমে।

৩️. Pelvic Floor Exercise (Kegel)
প্রতিদিন ১০–১৫ বার × ৩ সেট
প্রস্রাব মাঝপথে থামানোর যে পেশি, সেটাই শক্ত করতে হবে।

এটি প্রমাণিতভাবে নিয়ন্ত্রণ বাড়ায়।

৪️.শ্বাস নিয়ন্ত্রণ (Breathing Control)
গভীর ধীরে শ্বাস নিন → নার্ভাস সিস্টেম শান্ত হয় → উত্তেজনা নিয়ন্ত্রণে আসে।

৫️. ফোরপ্লে বাড়ান
মিলনের সময় সরাসরি pe*******on কমিয়ে
ফোরপ্লে বাড়ালে চাপ কমে।

৬️.পারফরম্যান্সের চাপ কমান
“আজকেই পারফেক্ট হতে হবে” — এই চিন্তাই সমস্যা বাড়ায়।
মাইন্ড রিল্যাক্সেশন জরুরি।

৭️. নিয়মিত ব্যায়াম
ব্যায়াম টেস্টোস্টেরন ব্যালান্স ও রক্তপ্রবাহ উন্নত করে।

৮️. পর্ন আসক্তি কমান
অতিরিক্ত পর্ন → অস্বাভাবিক প্রত্যাশা → দ্রুত উত্তেজনা → দ্রুত বীর্যপাত।

৯️. ঘুম ঠিক করুন
কম ঘুম = বেশি স্ট্রেস = কম নিয়ন্ত্রণ।

১০. সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন
দাম্পত্য বোঝাপড়া যত ভালো, পারফরম্যান্স তত ভালো।

16/03/2026

রাসুলুল্লাহ ( সাঃ) বলেছেন- তোমরা রমাদানের শেষ দশকের বিজোড় রাত গুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান কর। [ সহীহ বোখারী :- ২০১৭ ]

15/03/2026

পুরুষদের ১২টি গোপন সমস্যা ও বৈজ্ঞানিক সমাধান ও গাইডলাইন

১. দ্রুত বী-র্যপাত (Premature Eja-culation)
→ SSRI গ্রুপ (যেমন: Sertraline / Dapoxetine) কিছু ক্ষেত্রে ব্যবহার হয়
→ সাথে কাউন্সেলিং,Behavioral training ,P shot,Shock wave therapy সবচেয়ে গুরুত্বপূর্ণ

২. মিলনের আগ্রহ কম (Low Libido)
→ কারণভিত্তিক চিকিৎসা
→ যদি সত্যিই Testosterone কম প্রমাণিত হয়, তখন hormone therapy বিবেচনা করা হয়
ভিটামিন ও মিনারেল,ফল, ব‍্যায়াম করা,গোনাহ মুক্ত জীবন যাপন করা,স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স ঠিক রাখা।

৩. লিঙ্গ শক্ত না হওয়া (Erectile Dysfunction)
→ PDE-5 inhibitor (যেমন: Tadalafil / Sildenafil)
→ তবে ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ আগে মূল্যায়ন জরুরি

৪. শুক্রাণু কম (Low S***m Count)
→ Antioxidant support (Co-enzyme Q10, Zinc, L-Carnitine ইত্যাদি)
→ Life-style correction অত্যন্ত গুরুত্বপূর্ণ

৫. Testosterone কম (Hypogonadism)
→ শুধুমাত্র ল্যাব টেস্টে কম প্রমাণ হলে Testosterone replacement
→ অকারণে নিলে বন্ধ্যাত্ব ও হার্ট রিস্ক বাড়তে পারে

৬. ঘন ঘন প্রস্রাব (Overactive Bladder)
→ Antimuscarinic / Beta-3 agonist গ্রুপের ওষুধ
→ আগে Prostate ও ডায়াবেটিস স্ক্রিনিং জরুরি

৭. Dry or**sm / লুব্রিকেশন সমস্যা
→ Water-based lubricant (KY jelly ইত্যাদি)
→ Hormonal বা nerve issue থাকলে আলাদা মূল্যায়ন দরকার

৮. যৌ-ন দুর্বলতা (General Sexual Fatigue)
→ Adaptogen (যেমন Ginseng) কিছু ক্ষেত্রে সহায়ক
→ কিন্তু ঘুম, স্ট্রেস, পুষ্টি ঠিক না করলে স্থায়ী উপকার হয় না

৯. Performance anxiety
→ Psychological counselling
→ CBT, Breathing control, Mind-body technique কার্যকর

১০. ইরেকশনের সময় ব্যথা / বাঁকা হওয়া (Peyronie’s suspicion)
→ skin vd এবং Urologist মূল্যায়ন
→ Early stage-এ oral support, advanced stage-এ intervention লাগে

১১. রাতের স্বপ্নদোষ নিয়ে অযথা ভয়
Tab Chear 25 mg ঘুমানোর আগে।
→ বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক
→ চিকিৎসা লাগে না, শুধু কাউন্সেলিং যথেষ্ট

১২. ডায়াবেটিসজনিত যৌন সমস্যা
→ Blood sugar control
→ প্রয়োজনে PDE-5 inhibitor + vascular assessment

এক সমস্যা = এক ওষুধ” — সবসময় সত্য না।
• ৭০% ক্ষেত্রে lifestyle + psychology বড় ভূমিকা রাখে।
• Hormone বা শক্তির ইনজেকশন নিজে থেকে নিলে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে।

Eid-এর আগে শেষ চেম্বারআগামীকাল সোমবার ইনশাআল্লাহ Eid-এর আগে আমার শেষ চেম্বার।যারা চিকিৎসার জন্য আসতে চান, তারা আগামীকালই...
15/03/2026

Eid-এর আগে শেষ চেম্বার
আগামীকাল সোমবার ইনশাআল্লাহ Eid-এর আগে আমার শেষ চেম্বার।
যারা চিকিৎসার জন্য আসতে চান, তারা আগামীকালই চলে আসতে পারেন।

২৬ মার্চ ২০২৬ থেকে আবার নিয়মিত চেম্বার শুরু হবে।
সবার সুস্থতা ও শান্তি কামনা করি।

সবাইকে অগ্রিম Eid Mubarak।
আল্লাহ আমাদের সবার জীবন বরকত ও সুখে ভরে দিন।

15/03/2026
এতিমখানায় থাকা এক অবুঝ শিশুর নিজের মায়ের কাছে লেখা এই চিঠিটি যে পাষাণ হৃদয়কেও কাঁদিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। শি...
15/03/2026

এতিমখানায় থাকা এক অবুঝ শিশুর নিজের মায়ের কাছে লেখা এই চিঠিটি যে পাষাণ হৃদয়কেও কাঁদিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। শিশুর কাঁচা হাতের লেখা, বানান ভুল আর সরল আকুতি যেন বুক ভেঙে দেয়—

“আম্মা, আমারে সাবান দিয়ো, ৩দিন আগে সাবান সেশ, একটা সাদা পানজাবি দিয়ো আগেরেটা সিরা গেসে। ইফতারে বুট মুরি দেয় রাইতে, ভাত দেয়না সেহেরিতে দেয়। আমার লাইগা কিছু খাওন আইনো বালো খাওন। একটা মসারি দিয়ো আর আর চাদর দিয়ো মসা কামরায়”

মায়ের কাছে সন্তানের এই সামান্য চাওয়ার চিঠিটি পড়লে চোখের পানি আটকে রাখা সত্যিই কঠিন। রমজান মাসে আমরা যখন বিলাসবহুল ইফতার করছি, তখন এমন হাজারো শিশু একটু 'বালো খাওন'-এর অপেক্ষায়। চিঠিটি পড়ে আপনার কী অনুভূতি হলো? অন্তত সচেতনতা বাড়াতে শেয়ার করুন।

15/03/2026

বিবাহিত জীবনের ১০ সংকট — জানুন কিছু সহজ ও প্রাকৃতিক সমাধান
অনেক দম্পতি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যা কাউকে বলা হয় না।
কিন্তু সত্য হলো—এই সমস্যাগুলোর অনেকটাই লাইফস্টাইল ঠিক করলেই অনেকটা নিয়ন্ত্রণে আসে।
১️. মিলনের সময় দ্রুত শক্তি কমে যাওয়া
কলা, খেজুর ও মধু শরীরের প্রাকৃতিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে।
রাতে অতিরিক্ত heavy খাবার এড়িয়ে চলুন এবং মানসিক চাপ কমান।

২️. দাম্পত্য জীবনে আগ্রহ কমে যাওয়া
দুধ ও খেজুর নিয়মিত খেলে অনেকের ক্ষেত্রে উপকার পাওয়া যায়।
পর্যাপ্ত ঘুম ও শারীরিক ব্যায়ামও গুরুত্বপূর্ণ।

৩️. বীর্য কম বা পাতলা মনে হওয়া
ডিম, বাদাম ও পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখুন।
ধূমপান ও জাঙ্ক ফুড কমানো জরুরি।
প্রয়োজনে semen analysis করানো উচিত।

৪️.মিলনের সময় ব্যথা বা অস্বস্তি
Foreplay এর সময় বাড়ানো সম্পর্ককে আরামদায়ক করতে সাহায্য করে।
প্রয়োজনে lubrication ব্যবহার করা যেতে পারে।
বারবার infection হলে অবশ্যই পরীক্ষা করা দরকার।

৫️. অতিরিক্ত মানসিক চাপ
মানসিক চাপ দাম্পত্য জীবনে বড় প্রভাব ফেলে।
প্রতিদিন হাঁটা, গভীর শ্বাসের ব্যায়াম বা ধ্যান মনকে শান্ত রাখতে সাহায্য করে।

৬️. ঘুমের সমস্যা
রাতে ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার কমান।
নিয়মিত ঘুমের সময় ঠিক রাখার চেষ্টা করুন।

৭️. শরীর দুর্বল লাগা
Vitamin D ও Iron এর ঘাটতি থাকলে দুর্বলতা বাড়তে পারে।
রোদে কিছু সময় থাকা ও পুষ্টিকর খাবার খাওয়া উপকারী।

৮️. আত্মবিশ্বাস কমে যাওয়া
নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নিন।
অযথা তুলনা না করে নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখুন।

৯️. স্বামী-স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হওয়া
খোলামেলা কথা বলা সম্পর্ককে শক্তিশালী করে।
অভিযোগ না করে অনুভূতি প্রকাশ করা উচিত।

১০. সম্পর্কের উষ্ণতা কমে যাওয়া
সপ্তাহে অন্তত একদিন একসাথে সময় কাটান।
ছোট উপহার বা প্রশংসাও সম্পর্ককে সুন্দর করে তোলে।

ডাক্তারদের ইফতার অনেক সময় এমনই হয়—হাসপাতালের ডেস্কেই।তবুও আলহামদুলিল্লাহ,মানুষের সেবা করার সুযোগটাই সবচেয়ে বড় নিয়ামত। 🤍
14/03/2026

ডাক্তারদের ইফতার অনেক সময় এমনই হয়—
হাসপাতালের ডেস্কেই।
তবুও আলহামদুলিল্লাহ,
মানুষের সেবা করার সুযোগটাই সবচেয়ে বড় নিয়ামত। 🤍

14/03/2026

যৌন সমস্যার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা:

1️.Blood Sugar (FBS / HbA1c)
ডায়াবেটিস থাকলে Erectile Dysfunction হওয়ার ঝুঁকি বেশি।

2️.Serum Testosterone
টেস্টোস্টেরন কম হলে
যৌন আগ্রহ কমে
ইরেকশন দুর্বল হয়।
3️. Lipid Profile
কোলেস্টেরল বেশি হলে পেনাইল রক্তনালীতে ব্লক হতে পারে।
4️. Serum Prolactin
প্রোল্যাকটিন বেশি হলে libido কমে যায় এবং ED হতে পারে।
5️.Thyroid Function Test (TSH)
থাইরয়েড হরমোনের সমস্যা থাকলেও যৌন সমস্যা হতে পারে।
6️. CBC
অ্যানিমিয়া বা ইনফেকশন আছে কিনা বোঝার জন্য।
7️.Penile Doppler Study
পেনিসে রক্ত প্রবাহ ঠিক আছে কিনা তা দেখার জন্য।
8️.Serum LH / FSH
হরমোনাল সমস্যা থাকলে কারণ নির্ণয়ে সাহায্য করে।

Address

Bosila Road, Arsinagar (Amtola) Keraniganj
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahbubul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram