22/02/2026
ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যা এবং ডায়াবেটিক ফুট এর লক্ষণ সমূহঃ
ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা ডায়াবেটিক ফুট হবার জন্য উচ্চ ঝুঁকিতে আছেন এবং তারা সাধারণত যে যে সমস্যা নিয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হন তার মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, কর্নস, কেলাস এবং ফোসকা পরা, পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি অন্যতম।
ডায়াবেটিক ফুট হবার জন্য ডায়াবেটিসের রোগীদের উচ্চ ঝুঁকিপূর্ণ দিক গুলো হচ্ছেঃ
১. Foot Deformities বা পায়ের গঠনগত ত্রুটি
২. Callosities বা পায়ের কড়া পড়া রোগ
৩. নখের সমস্যা যেমনঃ- paronychia
৪. রক্ত সঞ্চালন কমে যাওয়া
৫. Charcot Foot
৬. পূর্ববর্তিতে ডায়াবেটিক ফুট এর জটিলতার জন্য পা কাটা পড়েছে
৭. Foot Ulcer
৮. দীর্ঘদিন ধরে পায়ের যত্ন না নেওয়া
৯. শারীরিক অক্ষমতা
১১. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
১২. Retinopathy & Nephropathy
ডায়াবেটিক ফুট এর রোগী সাধারণত যে লক্ষণ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন তা হলোঃ-
পায়ের পাতা বা পা ফুলে যাওয়া
পায়ের চামড়ার রং পরিবর্তন
পায়ের বোধশক্তি লোপ পাওয়া
পায়ের নখের অন্তরমুখি বৃদ্ধি বা ingrowing toe nail
পায়ের গোড়ালির ক্ষত ভাল হতে সময় নেওয়া
পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছত্রাক বা ইনফেকশন
পায়ের বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া, পচন ধরা, দুর্গন্ধ হওয়া, পানি জমা বা কাটা স্থানে ম্যাগট অবস্থায় আসে।
অতএব যারা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিক ফুট জনিত উচ্চ ঝুঁকিতে আছেন, তারা অবশ্যই ৬ মাস পর পর ফুট স্ক্রিনিং করবেন এবং আক্রান্তরা অবহেলা না করে দ্রুত আপনারা নিকটস্থ ডায়াবেটিক ফুট সার্জন বা পোডিয়াট্রিসট এর সাথে যোগাযোগ করবেন।
সচেতনতাই পারে অকাল ডায়াবেটিক ফুট জনিত জটিলতার হাত থেকে বাঁচাতে।
Information -01339810565
www.ehospitalbd.com