12/01/2026
দুধের পুষ্টিগুণ: "সম্পূর্ণ খাবার হিসেবে দুধের গুরুত্ব: হাড়ের সুরক্ষা ও শারীরিক বৃদ্ধিতে এর ভূমিকা।"
দুধ হলো সাদা বা হলুদাভ একধরনের তরল পদার্থ যা স্তন্যপায়ী(mammals) প্রাণীর স্তন্যপায়ী গ্রন্থি(mammary glands) থেকে উৎপাদিত হয়। দুধ যেকোনো স্তন্যপায়ী প্রাণীর জীবনের সর্বপ্রথম খাদ্য উৎস। স্তন্যপায়ী প্রাণীর জীবনের শুরুতে যে দুধ গ্রহণ করে থাকে তা শালদুধ বা colostrum নামে পরিচিত যা কিনা মায়ের শরীরের এন্টিবডি শিশুর শরীরের প্রবেশ করাতে সাহায্য করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।
দুধ বহু পুষ্টিগুণ সম্পূর্ণ একটি খাদ্য। দুধের মধ্যে সকল প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট( কার্বহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট) এবং ম্যাক্রনিউট্রিয়েন্ট(ভিটামিন, মিনারেলস ও পানি) থাকে। এসব নিউট্রিয়েন্টের উপস্থিতির জন্য দুধকে “সম্পূর্ণ খাবার” বলা হয়ে থাকে।
চলুন এবার জেনে নিই দুধে উপস্থিত নিউট্রিয়েন্টের পরিমাণ,
📌দুধে কার্বহাইড্রেট হিসেবে ল্যাকটোজ থাকে যা “milk sugar” নামে পরিচিত। যেমন ২৫০গ্রাম দুধে প্রায় ১৩গ্রাম ল্যাকটোজ থাকে।
📌কার্বহাইড্রেট ছাড়া দুধের মধ্যে ভালো পরিমাণে ফ্যাট থাকে । যেমন ২৫০গ্রাম দুধের মধ্যে প্রায় ২.৫গ্রাম ফ্যাট থাকে, যার মধ্যে ১.৭ গ্রামের মতো সম্পৃক্ত ফ্যাট এবং বাকিটুকু অসম্পৃক্ত ফ্যাট থাকে। দুধকে অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিডের খুব ভালো উৎস হিসেবেও গণ্য করা হয়। যেমন ২৫০গ্রাম দুধে omega-6 এবং omega-3 প্রায় ৭৩.২ মি.গ্রা. এবং ৯.৮ মি.গ্রা থাকে।
📌দুধকে আমরা প্রোটিনের অন্যতম প্রধান উৎস হিসেবে জানি। চলুন এবার জানা যাক দুধে কি পরিমান প্রোটিন রয়েছে। ২৫০গ্রাম দুধে প্রায় ৮.২গ্রাম প্রোটিন রয়েছে যার মধ্যে ০.২ গ্রাম casein এবং ০.০২৫গ্রাম whey প্রোটিন বিদ্যামান।
📌দুধকে আরও আমরা ভিটামিনের খুব ভালো উৎস হিসেবে জানি। যেমন ২৫০ গ্রাম দুধ দৈনিক দৈহিক চাহিদার প্রায় ৪৪% পূরণ করে থাকে। Vitamin A, D, K, B2, B3, B9, B6, B12 সমৃদ্ধ খাবার। এসব দুধের মধ্যে Vitamin B1, C, E এর অভাব রয়েছে।
📌মিনারেলস হিসেবে দুধে Calcium, Fluoride, Iron, Selenium থাকে। এক গ্লাস দুধে এসব মিনারেলস থাকে।
📌তাছাড়াও দুধের মধ্যে পানি এবং কোলেস্টেরল বিদ্যামান।
আসুন এবার জেনে নিই আমাদের দৈহিক সুস্থতার জন্য দুধের ভূমিকা,
দুধ আমাদের দৈহিক সুস্থতার জন্য অন্য ভূমিকা পালন করে। যেমন হাড়ের সুরক্ষা ও শারীরিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসুন এবার জেনে নিই হাড়ের সুরক্ষা ও শারীরিক বৃদ্ধিতে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা ।
✅হাড়ের সুরক্ষা: দুধ সাধারণত উচ্চ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর জন্য সুপরিচিত, যা হাড় এবং দাঁত শক্তিশালী রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত দুধ সেবন অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে এবং হাড় ভাঙার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
✅শারীরিক বৃদ্ধি: শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে দুধের ভূমিকা অনস্বীকার্য। যেমন দুধের উচ্চমানের প্রোটিনে নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা এটিকে পেশী বৃদ্ধি এবং মেরামতের জন্য একটি চমৎকার উৎস করে তোলে। এটি বিশেষ করে ক্রীড়াবিদ, নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তি এবং বয়স্ক প্রাপ্তবয়স্কদের জন্য উপকারী।
আমাদের সুস্থতার জন্য দুধের প্রয়োজনীয়তা অপরিহার্য বলা চলে।
আফনান তাসনীম নুজহা
ফুড এন্ড নিউট্রিশন