Or Else Purobi

Or Else Purobi Where Wellness meets Style || Certified in Vibes and Vitamins.

10/03/2026

ইফতারের পর দুধ চা নাকি রং চা!!রোজার মাসে ইফতারির পর অনেকেরই দুধ চা বা রং চা খাওয়ার অভ্যাস থাকে। তবে বৈজ্ঞানিকভাবে দেখলে ...
05/03/2026

ইফতারের পর দুধ চা নাকি রং চা!!

রোজার মাসে ইফতারির পর অনেকেরই দুধ চা বা রং চা খাওয়ার অভ্যাস থাকে। তবে বৈজ্ঞানিকভাবে দেখলে ইফতারের পরপরই এসব চা পান করা সবসময় খুব উপকারী নাও হতে পারে। ইফতারের সময় আমরা সাধারণত খেজুর, ছোলা, ডাল, শাকসবজি বা বিভিন্ন খাবার খাই, যেগুলোতে আয়রনসহ গুরুত্বপূর্ণ খনিজ থাকে। চায়ে থাকা ট্যানিন নামক একটি উপাদান খাবার থেকে আয়রন শোষণকে কমিয়ে দিতে পারে। ফলে ইফতারের পরপর নিয়মিত চা পান করলে শরীর পর্যাপ্ত আয়রন শোষণ করতে পারে না এবং দীর্ঘমেয়াদে এতে Iron Deficiency Anemia হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

ইফতারের পর দুধ চা খাওয়ার আরেকটি সম্ভাব্য সমস্যা হলো হজমের সমস্যা। সারাদিন রোজা রাখার পর অনেক সময় আমরা তেল-মশলাযুক্ত বা ভারী খাবার খাই। এর পরপরই দুধ চা পান করলে অনেকের ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা Gastroesophageal Reflux Disease (GERD) রয়েছে, তাদের ক্ষেত্রে দুধ চা এসব উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া চায়ে থাকা ক্যাফেইন হালকা ডাইইউরেটিক হিসেবে কাজ করে, অর্থাৎ এটি মূত্রের পরিমাণ কিছুটা বাড়াতে পারে। রোজার সময় শরীর দীর্ঘ সময় পানিশূন্য অবস্থায় থাকে, তাই বেশি চা পান করলে শরীর থেকে আরও পানি বের হয়ে যেতে পারে। দুধ চায়ে সাধারণত চিনি ও দুধ থাকে, যা অতিরিক্ত ক্যালোরি যোগ করে এবং নিয়মিত বেশি খেলে ওজন বাড়ার ঝুঁকিও তৈরি করতে পারে।

রং চা বা ব্ল্যাক টি দুধ চায়ের তুলনায় কিছু ক্ষেত্রে তুলনামূলক ভালো হলেও এটিতেও কিছু বিষয় খেয়াল রাখা দরকার। রং চাতেও ট্যানিন থাকে, এছাড়া বেশি পরিমাণে রং চা পান করলে অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে।

এই কারণে দুধ চা বা রং চায়ের পরিবর্তে অনেক ক্ষেত্রে হারবাল টি একটি ভালো বিকল্প হতে পারে। বেশিরভাগ হারবাল টিতে ক্যাফেইন থাকে না এবং এগুলো শরীরকে হালকা ও সতেজ রাখতে সাহায্য করতে পারে। যেমন লেমন মিন্ট টি হজম ভালো করতে সাহায্য করে, গ্যাস কমাতে পারে এবং এতে থাকা ভিটামিন সি শরীরের জন্য উপকারী। একইভাবে রোজ টি বা গোলাপের চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এটি হালকা মানসিক প্রশান্তি দিতে পারে, পাশাপাশি হজমের জন্যও সহায়ক হতে পারে। বিভিন্ন ফুল বা ফল দিয়ে তৈরি হারবাল টি—যেমন Hibiscus বা Chamomile—অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, ক্যাফেইনমুক্ত এবং শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করতে পারে, ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে, যা রমজান মাসে অনেকের জন্য উপকারী হতে পারে।

সামগ্রিকভাবে বলা যায়, ইফতারের সাথে সাথে দুধ চা বা রং চা পান করা খুব ভালো অভ্যাস নয়। ইফতারের অন্তত ৩০ থেকে ৬০ মিনিট পরে চা পান করা তুলনামূলকভাবে ভালো। আর সম্ভব হলে মাঝে মাঝে হারবাল টি বেছে নেওয়া শরীরের জন্য আরও উপকারী হতে পারে, কারণ এতে ক্যাফেইন কম বা থাকে না এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়

পিসিওএস (PCOS) বা ডায়াবেটিস—দুই ক্ষেত্রেই মূল সমস্যা ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়ায়: ইনসুলিন রেজিস্ট্যান্স। অনেক পিসিওএস...
28/02/2026

পিসিওএস (PCOS) বা ডায়াবেটিস—দুই ক্ষেত্রেই মূল সমস্যা ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়ায়: ইনসুলিন রেজিস্ট্যান্স। অনেক পিসিওএস আক্রান্ত নারীই প্রি-ডায়াবেটিক পর্যায়ে থাকেন, আর ডায়াবেটিস রোগীদের তো রক্তে শর্করা নিয়ন্ত্রণ করাই প্রধান চ্যালেঞ্জ। তাই ইফতারের প্লেট সাজানোর সময় “যা সামনে পেলাম তাই খেলাম” মানসিকতা চলবে না।

অনেকে বলেন, “আগে তো সবাই এসব খেত, কিছু হতো না!” কিন্তু আগের জীবনযাপন আর এখনকার লাইফস্টাইল এক নয়। আগে মানুষ নিয়মিত শারীরিক পরিশ্রম করতেন, রোদে কাজ করতেন, পর্যাপ্ত ঘুমাতেন, সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকতেন না। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ফাস্টফুড, মানসিক চাপ—এসবও এতটা ছিল না। এখনকার বাস্তবতায় একই খাবার শরীরে ভিন্ন প্রভাব ফেলে—বিশেষ করে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে।

তাই ইফতার মানেই প্রতিদিন ভাজাপোড়া, বেগুনি, পেঁয়াজু, জিলাপি—এভাবে চললে সুগার ও হরমোন দুই-ই বিগড়ে যেতে পারে। এর বদলে বেছে নিতে পারেন প্রোটিনসমৃদ্ধ, ফাইবারযুক্ত, কম গ্লাইসেমিক খাবার। প্রতিদিন একঘেয়ে না করে ভিন্ন ভিন্ন স্বাস্থ্যকর অপশন রাখা যায়।

যেমন- হালকা মশলায় গ্রিল করা চিকেন কাবাব, সাথে টমেটো আর শসা দিয়ে চিকেন স্টিক।
খুব সহজ, পেট ভরানো, আর ব্লাড সুগার স্পাইক কম হয়।

কেন এটা ভালো অপশন?
উচ্চ প্রোটিন, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
কম কার্ব ,ব্লাড সুগার দ্রুত বাড়ায় না।
ফাইবার আছে (সবজি থেকে),গ্লুকোজ শোষণ ধীর করে।
ক্যালোরি নিয়ন্ত্রণে সাহায্য করে।

25/02/2026

"কেন আল্লাহ আমার কথা শুনে না?"

আমরা যখন কোন কিছু নিয়ে হতাশ হয়ে যায় তখন আমাদের মনে প্রথম যে কথাটা আসে "আল্লাহ আমাকে কেন এমন শাস্তি দিচ্ছে / আমি যে জিনিসটা চাচ্ছি সেটা আমি কেন পাচ্ছি না!!"
এখন প্রশ্ন হলো ,আমি যেটা চাচ্ছি আমি সেটা কেন পাচ্ছি না কিন্তু আমাকে যে কাজ করতে বলা হইছে,আমি কি সেই কাজটা করছি?
আমি এখানে শুধু নামাজ রোজা বা যাকাত এই তিনটা বিষয়ে কথা বলছি না,
আমার নফস্ কতটা পবিত্র?
*আমি নিজেকে খারাপ কাজ থেকে কতটা সংযত রাখতে পারি, বা এমন কোন কাজ যেটা হয়তো আমাকে আনন্দ দিচ্ছে কিছু সময়ের জন্য কিন্তু আমাকে ঐ জিনিস থেকে বিরত থাকতে বলা হয়েছে।
*একটা মানুষকে না চিনে তার পরিস্থিতি না জেনে তাকে নিয়ে খারাপ মন্তব্য করা
*হাসি-ঠাট্টার ছলে কাউকে মনে কষ্ট দেওয়া বা কাউকে কটু কথা বলা
*মিথ্যা বলা
এরকম হাজারো কাজ আমরা সময়ের সাথে সাথে নরমালাইজ করে ফেলছি, যেগুলা আমাদের করতে মানা করা হয়েছে, আমরা নিজেরা কি শুনি?
এরপরও আমাদের মহান আল্লাহর কাছে কত আহাজারি যে "কেন আল্লাহ আমার কথা শুনে না?"

আজকে আপনার ইফতার প্লেটে কি ভাজাপোড়া বেশি ছিল ??আমার ইফতার প্লেটে ছিল ডিম সিদ্ধ, বাদাম, খেজুর, ছোলা সিদ্ধ(হালকা ঝাল, পেঁ...
19/02/2026

আজকে আপনার ইফতার প্লেটে কি ভাজাপোড়া বেশি ছিল ??

আমার ইফতার প্লেটে ছিল ডিম সিদ্ধ, বাদাম, খেজুর, ছোলা সিদ্ধ(হালকা ঝাল, পেঁয়াজ ভাজি), পেয়ারা, বিফ কাবাব ।

✨Ramadan Mubarak ✨                ゚viralシfypシ゚viralシalシ
19/02/2026

✨Ramadan Mubarak ✨

゚viralシfypシ゚viralシalシ

✨Myth: Eating before bedtime automatically leads to weight gain.✅ Fact: What you eat and your total energy balance matte...
17/02/2026

✨Myth: Eating before bedtime automatically leads to weight gain.
✅ Fact: What you eat and your total energy balance matter more than when you eat.

Weight gain comes from consistently eating more than your body needs, not from the clock on the wall.That said, late-night eating can become a problem if it leads to mindless snacking or excess calories. Context matters. Habits matter more!

Focus on overall intake, food quality, and consistency.

ঘুমানোর আগে খেলে স্বয়ংক্রিয়ভাবে ওজন বেড়ে যায় তথ্যটি কতটুকু সঠিক??
: কখন খাচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কী খাচ্ছেন এবং সারাদিনের মোট ক্যালোরি ব্যালান্স।

ওজন বাড়ে তখনই, যখন আপনি নিয়মিতভাবে শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করেন—দেয়ালে ঝোলানো ঘড়ির সময়ের কারণে নয়।( তবে সন্ধ্যা রাত এর মধ্যে রাতের আহারের পর সারারাত এবং সকালের নাস্তার আগে পর্যন্ত আমাদের শরীর ইন্টারমিটেন্ট ফাস্টিং এ থাকে, যা আমাদের হজম শক্তি বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।)

তবে, রাতের বেলা খাওয়া সমস্যা হতে পারে যদি তা অজান্তে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের কারণ হয়। আর যদি অভ্যাসে পরিণত হয়।

নির্দিষ্ট সময়সীমার পাশাপাশি মনোযোগ দিন মোট খাবারের পরিমাণে।

゚viralシfypシ゚viralシalシ

Last year, we visited দোয়েল স্কুল , operated by the Help For Deprived Foundation, and conducted a free health awareness ...
09/02/2026

Last year, we visited দোয়েল স্কুল , operated by the Help For Deprived Foundation, and conducted a free health awareness campaign for students and their parents.

The session focused on nutrition education, balanced diets, healthy tiffin ideas, basic hygiene, and the vital connection between gut health, brain function, and academic performance. We also organized a short quiz to make the session interactive and distributed small gifts to motivate the students.

Our goal was to explain these concepts in a simple and practical way, helping children make healthier choices in their everyday lives.

Another "Weight loss diet journey"✨মেডিক্যাল সুপারভাইজড ডায়েট ও লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ১৪ দিনে ৫ কেজি ওজন হ্রাস ...
28/01/2026

Another "Weight loss diet journey"✨

মেডিক্যাল সুপারভাইজড ডায়েট ও লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ১৪ দিনে ৫ কেজি ওজন হ্রাস হয়েছে। এই পরিকল্পনা রোগীর শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে,(Proper food,Timing and Exercise) এর মাধ্যমে, কোনো ক্র্যাশ ডায়েট অনুসরণ করা হয়নি।

(ফলাফল ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। এটি কোনো দ্রুত বা ম্যাজিক সলিউশন নয়। দীর্ঘমেয়াদি সুস্থতাই আমাদের প্রধান লক্ষ্য।)
゚viralシfypシ゚viralシalシ

In Winter, serum, moisturizer, and sunscreen work best as a team to protect your skin from dryness and damage.A hydratin...
16/01/2026

In Winter, serum, moisturizer, and sunscreen work best as a team to protect your skin from dryness and damage.
A hydrating serum (especially with ingredients like hyaluronic acid or centella) helps draw moisture into the skin and soothe irritation caused by cold air. Following it with a rich moisturizer locks in hydration and strengthens the skin barrier, preventing flakiness and tightness. Even in winter, sunscreen is essential—UV rays can still damage skin and worsen dryness and pigmentation. Using a moisturizing sunscreen keeps your skin protected while maintaining softness and glow throughout the colder months.

Best combo for Normal to Dry skin;
From - Brand Glam Shop 🩵

゚viralシfypシ゚viralシalシ

📢“পিঠা তো উৎসবের, কিন্তু সময়টা কি ঠিক?”শীতকাল বা নবান্ন এলেই পিঠা–পুলির কথা মনে পড়ে।এটা আমাদের সংস্কৃতি, আবেগ আর স্মৃতি...
11/01/2026

📢“পিঠা তো উৎসবের, কিন্তু সময়টা কি ঠিক?”

শীতকাল বা নবান্ন এলেই পিঠা–পুলির কথা মনে পড়ে।
এটা আমাদের সংস্কৃতি, আবেগ আর স্মৃতির সাথে জড়ানো।
ভাপা পিঠা, চিতই, পুলি, রস পিঠা—সবকিছুর মূল উপকরণ কিন্তু প্রায় একই:
চাল বা চালের গুঁড়া,খেজুরের রস / গুড় / চিন, নারকেল, দুধ
অর্থাৎ পিঠা = High carbohydrate + High sugar

কিন্তু সমস্যা কোথায় জানেন?
অনেকেই সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে পিঠা খান
আবার সকালে ভাত খাওয়ার পর পিঠা খান

⚠️ এখানেই শুরু হয় শরীরের বিপদ।

⏰ সকালে শরীরের ভেতরে কী ঘটে?

সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর পুরোপুরি “খাবার গ্রহণের জন্য প্রস্তুত” থাকে না।

এই সময়—

1.Cortisol নামের stress hormone বেশি থাকে

2.রক্তে শর্করার প্রতি শরীর বেশি sensitive থাকে

3.পেট খালি থাকে

এখন যদি এই অবস্থায়
খেজুরের রস, গুড় বা মিষ্টি পিঠা খাওয়া হয়—

* চিনি খুব দ্রুত রক্তে ঢুকে যায়
* রক্তে sugar হঠাৎ বেড়ে যায়
* Pancreas অতিরিক্ত insulin ছাড়ে

এর ফল হয় খুব দ্রুত।

⚠️ সকালে মিষ্টি খেলে কী কী অসুবিধা হয়?

1.সকালে মিষ্টি খেলে সাময়িকভাবে শক্তি লাগে,
কিন্তু কিছুক্ষণ পর
শরীর ক্লান্ত লাগে, ঝিমুনি আসে, আবার ক্ষুধা লাগে

এটাকে বলা হয় Sugar Crash।

2.ধীরে ধীরে ওজন বাড়তে থাকে

সকালে শরীর চিনি থেকে শক্তি বানানোর বদলে
এটাকে চর্বি হিসেবে জমাতে শুরু করে শরীরের বিভিন্ন অংশে যেমন পেট, কোমর, লিভার।

3.হরমোনাল সমস্যা বাড়ে

বারবার সকালে sugar spike হলে—

*Insulin resistance তৈরি হয়
*হরমোনের ভারসাম্য নষ্ট হয়

(এটা বিশেষ করে নারীদের জন্য ঝুঁকিপূর্ণ)

4.গ্যাস্ট্রিক ও অ্যাসিড সমস্যা বাড়ে

খালি পেটে মিষ্টি খেলে—

অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়

বুক জ্বালা,পেট ফাঁপা

✅ তাহলে কখন পিঠা বা মিষ্টি খাওয়া তুলনামূলক নিরাপদ?

সবচেয়ে ভালো সময়—
🕐 দুপুরের খাবারের পরে

কারণ এই সময় শরীর খাবার হজম করতে প্রস্তুত থাকে,
Sugar spike তুলনামূলক কম হয়,
Fat হিসেবে জমার ঝুঁকি কমে

🍽️ কতটুকু খাওয়া উচিত?

সুস্থ মানুষ: ১–২টি ছোট পিঠা (সপ্তাহে ১–২ দিন)

রস পিঠা ও ভাজা পিঠা যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।

゚viralシfypシ゚viralシalシ

✨Healthy Weight loss Diet journey✨আমার পরিচিত এক সিনিয়র আপুর দুইটা বেবি হওয়ার পর ওজন ক্রমাগত বাড়তে থাকে। তার ফলে  সে ...
20/11/2025

✨Healthy Weight loss Diet journey✨

আমার পরিচিত এক সিনিয়র আপুর দুইটা বেবি হওয়ার পর ওজন ক্রমাগত বাড়তে থাকে। তার ফলে সে বিভিন্ন সমস্যায় ভুগতে শুরু করে। এর মধ্যে irregular period একটি।
সে যখন আমার কাছে আসে তার মনে হয়েছিল ইন্টারমিটেন্ট ফাস্টিং ছাড়া তার ওজন কমানো সম্ভব না। কারণ তার উচ্চতার তুলনায় ওজন অনেক বেশি ছিল।
আমি তাকে হেলদি ডায়েট + ওয়ার্কআউট সাজেস্ট করি।
এবং ফলস্বরূপ সে ১৭ দিনে ৬ কেজি ওজন কমিয়েছে। আলহামদুলিল্লাহ। ❤️
゚viralfbreelsfypシ゚viral

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Or Else Purobi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category