Nutritionist Jayoti

Nutritionist Jayoti Inbox now to learn more. Thanks!
(2)

২০১১ থেকে অফলাইন, ২০১৭ থেকে অনলাইন; হাজারেরও বেশি মানুষের ফিটনেস জার্নির Proud Partner 💪🏻
দেশের বাহিরে থাকি, সময়ের অভাবে সপ্তাহে মাত্র ১০-১৫টি অনলাইন স্লট রাখতে পারি— তাই এপয়েন্টমেন্ট পেতে দেরি হতে পারে। 🛑 তাড়া থাকলে নক দিবেন না।Inbox for details! Jayoti has spent over twelve years helping people lose/gain weight, fight obesity/malnutrition, overcome wellness challenges and achieve ideal health while enjoying real food.

04/02/2026

Before After Pictures to inspire you... 😊

ব্রেকফাস্টে সিরিয়াল মানে কি সব একই রকম? 🤔 অনেকেই Granola আর Muesli কে এক করে ফেলেন। দেখতে প্রায় একই হলেও—নিউট্রিশনের দিক...
04/02/2026

ব্রেকফাস্টে সিরিয়াল মানে কি সব একই রকম? 🤔
অনেকেই Granola আর Muesli কে এক করে ফেলেন। দেখতে প্রায় একই হলেও—নিউট্রিশনের দিক থেকে কিন্তু এরা একদম আলাদা।

আজ কথা বলি Muesli নিয়ে—যেটা breakfast হিসেবে খুব ভালো একটি অপসন।

🥣 এই বোলে রয়েছে:
Milk + Muesli + Fruits + Nuts/Seeds

🔍 Nutrition reality
• Carbohydrate: Moderate (whole grains + fruits থেকে)
• Protein: Moderate (milk + nuts/seeds)
• Fibre: High (whole grains + seeds)
• Healthy fat: আছে (nuts & seeds থেকে)
• Added sugar: খুবই কম / নেই (plain muesli হলে)

👉 Calories: প্রায় ১৮০–২০০ kcal
(portion ও কী কী add করছেন তার উপর নির্ভর করে)

✅ Muesli কেন Granola থেকে ভালো?

1. Added sugar কম
👉 Granola সাধারণত baked হয় honey / syrup / oil দিয়ে, Muesli raw থাকে আলাদা কোনো sugar বা oil যোগ করা হয় না

2. Calorie density কম
👉 একই পরিমাণে Granola = বেশি calorie
Muesli = তুলনামূলক কম calorie

3. Blood sugar friendly
👉 Muesli তে whole grains থাকে যা ধীরে হজম হয় এবং Energy stable থাকে

4. Portion control সহজ
👉 Granola crunchy, sweet এবং খেতে ভালো তাই বেশি খাওয়া হয়ে যায়। Muesli plain → portion control করা সহজ ।

কখন সাবধান হবেন?
– Flavoured muesli হলে hidden sugar থাকতে পারে
– Dry fruits বেশি হলে calorie দ্রুত বাড়ে

👉 তাই সবসময় plain muesli বেছে নিন, সাথে পছন্দ ও পরিমান মতো সিড্স ও নাটস যোগ করে নিন।

💡Bottom line:
Granola মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু daily breakfast হিসেবে Muesli বেশি smart choice ✔️

😂😂
03/02/2026

😂😂

ব্রেকফাস্ট নিয়ে আলোচনা করলে সিরিয়াল কে বাদ দেওয়া অসম্ভব। বাজারে হরেক রকম সিরিয়াল পাওয়া যায়, তার ভিতর আজকে আলোচনা করবো গ্...
03/02/2026

ব্রেকফাস্ট নিয়ে আলোচনা করলে সিরিয়াল কে বাদ দেওয়া অসম্ভব। বাজারে হরেক রকম সিরিয়াল পাওয়া যায়, তার ভিতর আজকে আলোচনা করবো গ্রানোলা নিয়ে।

এই বোলে রয়েছে Yogurt + Granola + Fruits

🔍 Nutrition reality

• Carbohydrate: Moderate to high (granola + fruits থেকে)
• Protein: Moderate (yogurt থেকে)
• Fibre: high (granola + berries)
• Healthy fat: কিছুটা আছে (added nuts/seeds থেকে )

👉Calories: ২০০–২২০ kcal
(গ্রানোলার পরিমান এবং এতে কি কি এড করা আছে তার উপর নির্ভর করবে)

অর্থাৎ—ঠিক পরিমাণে নিলে এটা একটা ভালো ব্রেকফাস্ট হতে পারে, কিন্তু পরিমান ঠিক রাখতে না পারলে সহজেই ক্যালোরি ইনটেক বেড়ে যেতে পারে।

কেন এই ব্রেকফাস্ট ভালো হতে পারে?

🥣Yogurt:
– Protein + probiotics
– Gut health ও digestion support করে

🌾Granola:
– Fibre দেয়
– Crunchy হবার কারণে satiety বাড়ায়

🍓 Fruits (berries):
– Antioxidants
– Low-GI carbs
– Gut & immunity friendly

⚠️ কোথায় সমস্যা হতে পারে?
– Granola খেতে ভালো তাই পোরশন কন্ট্রোল করা কঠিন, তাই ক্যালোরি ও সুগার ইনটেক বেড়ে যেতে পারে
– Protein তুলনামূলক কম থাকলে দ্রুত ক্ষুধা লাগতে পারে

ফলাফল
✅Right portion এ:
– Energy fairly steady থাকে
– Gut happy থাকে
– Sweet craving control হয়

❎Wrong portion এ:
– Blood sugar spike হতে পারে
– Weight loss slow হতে পারে

🕘কখন ভালো অপশন?
- অন্য সিরিয়ালের পাশাপাশি মাঝে মাঝে ১–২ দিন খেলে
- Portion ঠিক রেখে seeds, nuts ও fruits এর পরিমাণ বাড়ালে
- কেনার সময় label পড়ে কী কী added আছে তা সতর্কভাবে দেখে নিলে

আপনারা যারা সকালের নাস্তাটা খুব লাইট কিন্তু সুপার হেলথি রাখতে চান, আজকের অপশনটা তাদের জন্য।এখানে আছে Chia + Yogurt + Fru...
02/02/2026

আপনারা যারা সকালের নাস্তাটা খুব লাইট কিন্তু সুপার হেলথি রাখতে চান, আজকের অপশনটা তাদের জন্য।

এখানে আছে Chia + Yogurt + Fruits 🥣🍓🍌
চলুন জানা যাক—এটা কিভাবে একটি ভালো ব্রেকফাস্ট অপশন।

🔍 Nutrition reality
• Carbohydrate: Low to moderate (Fruits থেকে)
• Protein: Good (yogurt ও chia থেকে)
• Fibre: High (chia + fruits)
• Healthy fat: Good (chia seeds)
• Micronutrients: Calcium, probiotics (yogurt), Omega-3 (chia), Vitamin C, antioxidants (fruits)

Calories: প্রায় ১৫০-১৭০ kcal
(২tsp chia, ১৫০ml লো ফ্যাট দই, হাফ কলা, ১টা স্ট্রবেরি)

এই কম্বিনেশন এ ক্যালোরির পাশাপাশি শরীরের জন্য দরকারি অনেক পুষ্টি উপাদানও পাচ্ছেন।

🥣 Yogurt:
– ভালো মানের protein
– Gut health ও digestion support করে
– দীর্ঘ সময় পেট ভরা রাখে

🌱 Chia seeds:
– High fibre + omega-3
– Blood sugar stable রাখতে সাহায্য করে
– Heart health friendly

🍓🍌 Fruits:
– Natural carbs → স্ট্যাবল এনার্জি দেয়
– Vitamin ও antioxidants রয়েছে
– Craving control করতে সাহায্য করে

⚡ফলাফল:
– Energy steady থাকে
– Gut happy থাকে
– Unnecessary snacking কম হয়
– Weight loss / fat loss friendly

👉কখন খেতে পারেন:
- সকালের নাস্তা হিসেবে হালকা কিন্তু পুষ্টিকর কিছু চাইলে
- মিডমর্ণিং বা বিকালের স্ন্যাক হিসাবে
- Busy day এর শুরুতে

💡 Tip:
Protein আরও বাড়াতে চাইলে সাথে কিছু nuts যোগ করতে পারেন

Zero calorie cake 🍰 😃
01/02/2026

Zero calorie cake 🍰 😃

ছুটির দিন দুই রকম হয়, একটা হয় একদম রিলাক্সিং। আরেকটা হয় এমন—যেদিন ঘরে বাইরে অনেক কাজ থাকে, প্রচুর হুড়াহুড়ি।আজকের সকালটা ...
01/02/2026

ছুটির দিন দুই রকম হয়, একটা হয় একদম রিলাক্সিং। আরেকটা হয় এমন—যেদিন ঘরে বাইরে অনেক কাজ থাকে, প্রচুর হুড়াহুড়ি।

আজকের সকালটা আমার জন্য সেরকমই ছিল। তাই ব্রেকফাস্ট টাও ছিল একটু ফাঁকিবাজি টাইপের 😉

আজকের ব্রেকফাস্ট Brown bread toast + ১ চা-চামচ Nutella 🍞🍫

দেখতে simple, quick আর tempting—সময় কম থাকলে অনেকেই এটা বেছে নেন। কিন্তু—এটা কি ভালো ব্রেকফাস্ট অপশন?

🔍 Brown bread toast + Nutella (১ slice + ১ tsp)

Nutrition reality
• Carbohydrate: হাই
• Protein: খুবই কম
• Fibre: অল্প
• Healthy fat: খুবই কম
• Added sugar: হাই
Calories: প্রায় ১০০-১২০ kcal

কেন এটা ভালো ব্রেকফাস্ট না?

🍞 Brown bread
– Fibre আছে কিন্তু ছোট ১ স্লাইস ব্রেডে খুব একটা long-lasting energy দেয় না

🍫 Nutella
– চিনি + refined oil বেশি
– Blood sugar দ্রুত বাড়ায় → আবার দ্রুত নামিয়ে দেয়
– একটু পরেই আবার ক্ষুধা লাগে

⚡ ফলাফল:
– Energy steady থাকে না
– বারবার ক্ষুধা লাগে বা খাওয়ার craving হয়
– Weight loss বা fat loss ধীর হয়

📍 এটা “সময় বাঁচানো” অপশন হতে পারে, কিন্তু “nutrition-friendly” ব্রেকফাস্ট না।

💡Busy morning smart tip:
Brown bread এর সাথে ডিম যোগ করুন,
আর Nutella এর বদলে peanut butter নিলেই—
এই ফাঁকিবাজি ব্রেকফাস্টও হয়ে যাবে nutrition-friendly

31/01/2026

Diet diet diet 😁

ব্রেকফাস্ট অপসন তো মনে হয় শেষই হবে না।যারা কি খাবেন, না খাবেন আইডিয়া পান না; তারা আগের ব্রেকফাস্ট অপসন গুলো দেখে নিতে পা...
31/01/2026

ব্রেকফাস্ট অপসন তো মনে হয় শেষই হবে না।

যারা কি খাবেন, না খাবেন আইডিয়া পান না; তারা আগের ব্রেকফাস্ট অপসন গুলো দেখে নিতে পারেন। আরো অনেক অপসন আছে, আস্তে আস্তে শেয়ার করছি।

সকালে যেদিন সময় থাকে, স্পেশালি ছুটির দিনে আমার সকালের নাস্তা হয় ক্রাম্পেট + ডিম + সালাদ। নিউট্রিশনালি এটা একটা balanced ও smart breakfast। চলুন দেখি—এই কম্বিনেশনটা কেন ভালো।

এখানে আছে ক্রাম্পেট (আমি ১টা খেয়েছি ), ১টা ডিম পোচ, কিছু চেরি টমেটো, ১/৪ এভোকাডো।

🔍 Nutrition reality
• Carbohydrate: ~22–24 g
• Protein: ~9–11 g
• Fibre: ~5-6 g
• Healthy fat: ~9–11 g
• Micro-nutrients: এছাড়া এতে পাবেন Vitamin A, D, B12, Folate, Potassium, Antioxidants (Lycopene)

👉 Calories: প্রায় ২০০–২২০ kcal (১টি crumpet ধরে)

অর্থাৎ ক্যালোরির পাশাপাশি শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাচ্ছেন। কেন এই ব্রেকফাস্ট ভালো অপশন?

🍳 Poached Egg:
- High-quality protein
- দীর্ঘ সময় পেট ভরা রাখে
- Muscle repair ও metabolism support করে

🥯 Crumpet:
- Easy-to-digest carbs
- সকালবেলার energy দেয়
- Bread toast + butter এর চেয়ে বেটার

🥑 Avocado:
- Healthy fat + fibre
- Blood sugar stable রাখতে সাহায্য করে
- Hormone ও heart health support করে

🍅 Cherry Tomatoes:
- Antioxidant (lycopene)
- Gut health ও immunity support করে

⚡ফলাফল:
- Energy steady থাকে
- বারবার snack craving হয় না
- Blood sugar spike কম হয়
- Weight loss / fat loss friendly

🥯🍳🥑🍅 এই কম্বিনেশন আপনাকে প্রোটিন, কার্ব, হেলদি ফ্যাট, স্টেডি এনার্জি এই সবগুলোই দেয়। তাই এটি একটি ভালো ব্রেকফাস্ট অপশন।

*ক্রাম্পেট এর পরিবর্তে ১ পিস ব্রাউন ব্রেড নিতে পারেন।

আজকের লেখা পড়ে অনেকে কস্ট পাবেন, কারন দুধচা দিয়ে পরটা অনেকেরই খুব প্রিয়। কিন্তু প্রশ্ন হলো— এটা কি ভালো একটা ব্রেকফাস্ট...
30/01/2026

আজকের লেখা পড়ে অনেকে কস্ট পাবেন, কারন দুধচা দিয়ে পরটা অনেকেরই খুব প্রিয়।

কিন্তু প্রশ্ন হলো— এটা কি ভালো একটা ব্রেকফাস্ট অপশন? চলুন জানা যাক।

🔍 Paratha + Milk Tea

Nutrition reality
• Carbohydrate: হাই
• Protein: কম/নাই
• Fibre: খুবই কম
• Healthy fat: নেই
• Sugar: হাই

👉 Calories: প্রায় ৪০০–৬০০ kcal

(Paratha-এর সাইজ, তেল/ঘি আর চা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে)

মানে কী?
👉 ক্যালোরি ঠিকই ঢুকছে শরীরে কিন্তু কোন পুস্টি পাচ্ছে না।

কেন Paratha + Milk Tea ভালো breakfast না?

🫓 Paratha: Refined flour + তেল/ঘি
• রক্তে শর্করার দ্রুত ওঠানামা
• পেট ভরা মনে হলেও দ্রুত এনার্জি ড্রপ করে

☕ Milk Tea: চিনি + ক্যাফেইন
• acidity/gastric বাড়ায়
• Iron absorption কমায়

⚡ ফলাফল:
• সকালেই ঝিমুনি বা heavy feel
• ২–৩ ঘণ্টার মধ্যে আবার ক্ষুধা
• বারবার চা/মিষ্টির craving
• Weight loss বা metabolic health সাপোর্ট করে না

✔ কখন খাওয়া যেতে পারে?
• মাঝে মধ্যে comfort food হিসেবে
• সাথে যদি ডিম, ডাল, সবজি বা অন‍্য কোন প্রোটিন থাকে

❌ কিন্তু প্রতিদিনের breakfast হিসেবে নয়। কারন শুধু Paratha + Milk Tea = অসম্পূর্ণ মিল

আজকাল কোনো কিছু নিয়ে ভালোভাবে, সুন্দর করে লিখতে বা পোস্ট করতে মোটিভেশন পাইনা।প্রথমত পেজার কোনো রিচ নাই, মানুষ আসলে কিছু ...
29/01/2026

আজকাল কোনো কিছু নিয়ে ভালোভাবে, সুন্দর করে লিখতে বা পোস্ট করতে মোটিভেশন পাইনা।
প্রথমত পেজার কোনো রিচ নাই, মানুষ আসলে কিছু জানতে চায়না। খালি শর্টকাট খোঁজে, রিল দেখে ৩০ সেকেন্ডে “সমাধান” চায়।

তার উপর আছে কিছু নির্লজ্জ মানুষ—
লেখা হুবহু কপি করে নিজের পেজে / প্রোফাইলে চালিয়ে দেয়, কোনো ক্রেডিট নেই, কোনো লজ্জাও নেই।

তবুও লিখি।
কারণ জানি—সবাই না হলেও কিছু মানুষ এখনো পড়ে, বোঝে, আর ভ্যালু দেয়।
এই পোস্টটা তাদের জন্যই। 🤍
Thank you!

ইনফ্লুয়েঞ্জা ব্রেকফাস্ট 🙂Coffee + Croissant কে আমি বলি ইনফ্লুয়েঞ্জা ব্রেকফাস্ট। কনটেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সারদের দেখব...
29/01/2026

ইনফ্লুয়েঞ্জা ব্রেকফাস্ট 🙂

Coffee + Croissant কে আমি বলি ইনফ্লুয়েঞ্জা ব্রেকফাস্ট।

কনটেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সারদের দেখবেন প্রায়ই ব্রেকফাস্টে Coffee, Croissant খেতে। ইনফ্লুয়েন্সাররা এটা খায় কারণ—
দেখতে সুন্দর, বানাতে হয় না, আর ক্যামেরায় ভালো লাগে।

কিন্তু ক্যামেরা-friendly মানেই body-friendly না।

Coffee, Croissant আমারও পছন্দ, আমিও খাই। আর আমার এখানে যে কত ধরণের Croissant পাওয়া যায়, তা কি বলবো! কিন্তু পছন্দ হলেও আমি এটা ব্রেকফাস্ট হিসেবে খাই না।

👉 এটা কি আদৌ ভালো একটা ব্রেকফাস্ট অপশন? চলুন জেনে নেওয়া যাক।

🔍Coffee + Croissant:

Nutrition reality
• Carbohydrate: হাই
• Protein: খুবই কম
• Fibre: কম বা নেই
• Healthy fat: নেই
• Added sugar: হাই

👉 Calories: প্রায় ৩৫০–৫০০ kcal (Coffee ও Croissant এর ধরণের উপর নির্ভর করে)

অর্থাৎ ক্যালোরি ঠিকই ঢুকছে শরীরে, কিন্তু প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাচ্ছেন না।

কেন খালি পেটে Coffee + Croissant ভালো অপশন না?

☕ Coffee:

*Caffeine → এসিডিটি ও গ্যাস্ট্রিক বাড়াতে পারে
*Cortisol spike → anxiety, jittery feel
*Iron absorption কমায়

🥐 Croissant:

*Refined flour + butter + sugar
*রক্তে শর্করার দ্রুত ওঠানামা ঘটে
*পেট ভরে মনে হলেও ১–২ ঘণ্টার মধ্যেই আবার ক্ষুধা লাগে

⚡ ফলাফল:
*এনার্জি ঠিক থাকে না
*বারবার coffee/snack craving হয়
*Weight loss বা fat loss ধীর হয়
*Insulin spike ঘটে, যা দীর্ঘমেয়াদে metabolic সমস্যার ঝুঁকি বাড়ায়

কখন খাওয়া যেতে পারে?
✔ Occasional café treat/স্নাক্স হিসেবে বিকেলে
❌ Daily breakfast হিসেবে নয়

ভালো ব্রেকফাস্ট মানে কী?
👉 ভালো ব্রেকফাস্ট মানে
Protein + Fibre + Complex Carb + Stable energy

🥐 + ☕ এর কোনোটাই ঠিকমতো দেয় না।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Jayoti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Jayoti:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Our Story

অতিরিক্ত ওজন বা কম ওজন আপনার সমস্যা যেটাই হোক না কেন, শেয়ার করুন আমাদের সাথে, আশা করছি সমাধান পাবেন।