Lab One Diagnostic Faridpur

Lab One Diagnostic Faridpur Accuracy & precision with care

10/12/2025
Honorable Directors of Lab One Diagnostics Faridpur.
25/11/2025

Honorable Directors of Lab One Diagnostics Faridpur.

06/11/2025

Creativity ❤️

নতুন সংযোজন!
16/10/2025

নতুন সংযোজন!

এক মা তাঁর ছেলেকে নিয়ে আমার কাছে এলেন। ছেলেটির হাঁটুর কাছে অনেকদিন ধরে ব্যথা হচ্ছিল। মা বললেন “স্যার, খেলতে গিয়ে ব্যথা প...
01/10/2025

এক মা তাঁর ছেলেকে নিয়ে আমার কাছে এলেন। ছেলেটির হাঁটুর কাছে অনেকদিন ধরে ব্যথা হচ্ছিল। মা বললেন

“স্যার, খেলতে গিয়ে ব্যথা পেয়েছিল ভেবেছিলাম। কিন্তু ব্যথা ঠিক হচ্ছে না, বরং রাতে এত বেড়ে যায় যে ঘুমাতে পারে না। জায়গাটা ফুলেও গেছে।”

আমি ছেলেটির এক্স-রে হাতে পেলাম। ভালো করে দেখে বুঝলাম
এটা শুধু সাধারণ আঘাত না, বরং Osteosarcoma 🦴 (হাড়ের ক্যান্সার)।

আমি মাকে শান্ত করে বললাম
“আপনার ছেলে এখনই আরও কিছু পরীক্ষা করতে হবে

এমআরআই

বায়োপসি (হাড়ের টিস্যু পরীক্ষা)
এসব ছাড়া নিশ্চিতভাবে চিকিৎসা শুরু করা যাবে না।”

মা হতবাক হয়ে বললেন
“স্যার, যদি আগে বুঝতাম, এতদিন দেরি করতাম না।”

যে লক্ষণগুলো দেখলে মা-বাবাদের সতর্ক হওয়া উচিত:

হাড়ে দীর্ঘদিন ধরে ব্যথা, বিশেষ করে রাতে বেশি হওয়া

আক্রান্ত জায়গা ফুলে যাওয়া বা শক্ত গুটি হওয়া

হঠাৎ ছোট আঘাতে হাড় ভেঙে যাওয়া

হাঁটতে বা হাত-পা নড়াতে কষ্ট হওয়া

এসব লক্ষণ দেখলেই দ্রুত ডাক্তার দেখান। কারণ Osteosarcoma যত দ্রুত ধরা পড়ে, চিকিৎসার সাফল্যের সম্ভাবনা তত বেশি।

একটা এক্স-রে হয়তো বাচ্চার জীবন বাঁচাতে পারে।
সন্তানের ব্যথাকে অবহেলা করবেন না। সময়মতো পদক্ষেপ নিন।

Dr-Abdur Rahman

যখনই সবজি খাবেন সেখানে লেবুর রস অবশ্যই মেশাবেন!আয়রন হলো হিমোগ্লোবিনের মূল উপাদান, যা লোহিত রক্তকণিকায় (RBC) থাকে। হিমোগ্...
10/09/2025

যখনই সবজি খাবেন সেখানে লেবুর রস অবশ্যই মেশাবেন!

আয়রন হলো হিমোগ্লোবিনের মূল উপাদান, যা লোহিত রক্তকণিকায় (RBC) থাকে। হিমোগ্লোবিনের কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়া। আয়রনের অভাবে রক্তশূন্যতা (Iron-deficiency anemia), ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, চুল পড়া ও ত্বক ফ্যাকাশে হয়ে যায়।

আয়রন (Iron) সমৃদ্ধ সবজি মূলত দুই ধরনের হয়:
১. নন-হিম আয়রন (Non-heme iron) যেটা উদ্ভিদজাত খাবারে পাওয়া যায়। ২. হিম আয়রন (Heme iron) যেটা প্রাণিজ খাবারে পাওয়া যায় (মাংস, মাছ ইত্যাদি)।

শাকসবজির আয়রন হলো নন-হিম আয়রন, যা শরীর সহজে শোষণ করতে পারে না। লেবুর রসে প্রচুর ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড) থাকে। ভিটামিন সি আয়রনকে ফেরাস আয়রনে (Fe²⁺) রূপান্তর করে, যা শরীর সহজে শোষণ করতে পারে।ফলে শাকসবজির আয়রন শরীরে দ্রুত ও বেশি পরিমাণে শোষিত হয়।

পালং শাক বা লাল শাক ভাজি করার পর তার উপর লেবুর রস ছিটিয়ে দিলে শরীর আয়রন বেশি শোষণ করবে। কাঁচা সালাদ (শাক, শসা, টমেটো) এর সাথে লেবুর রস মিশিয়ে খেলে আয়রন শোষণ আরও ভালো হয়।

এছাড়াও আয়রন সমৃদ্ধ সবজি খাওয়ার সাথে সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার (লেবু, কমলা, আমলকি, টমেটো) খাওয়া গেলেও আয়রন দ্রুত শোষণ হবে।

সতর্কতা:
রান্নার সময় লেবুর রস দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। তাই রান্নার পর বা খাওয়ার আগে লেবুর রস দেওয়া সবচেয়ে ভালো।
চা/কফি খাবার সাথে সাথে খাবেন না, কারণ এতে থাকা ট্যানিন আয়রন শোষণ কমায়।

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ কর...
29/08/2025

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

থাইরয়েড  নিয়ে কিছু কথা:- থাইরয়েড  দুই প্রকার হয়। হাইপো ও হাইপার। এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্ত...
28/08/2025

থাইরয়েড নিয়ে কিছু কথা:-

থাইরয়েড দুই প্রকার হয়। হাইপো ও হাইপার। এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয়। ঘন ঘন মুড সুইং হয়, হঠাৎ করেই মানুষ রেগে যায়।
শরীরে অনেক ক্লান্তি থাকে অথচ ঘুম ঠিকমতো হয় না। অনেক সময় মাথা ঘোরায়, হাত পা থর থর করে কেঁপে উঠে। চোখে অন্ধকার দেখা, শরীরে হুটহাট ব্যাথা অনুভব করা। মাথা কাজ করে না, ভুলে যাওয়া, এক রকম উপস্বর্গ দেখা দেয়। কখনও ওজন বাড়ে, আবার কমে। খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে।
চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়, কিন্তু সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেয়া হচ্ছেনা।
মন খারাপ থাকে, কিছুতেই আনন্দ লাগে না, কিন্তু কেউ ভাবে না এটা হরমোনাল ইম্বব‍্যালেন্স কারণেও হতে পারে।
অন্যরা ভাবে “অলস”, অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে কতটা লড়াই করে চলতে হয়।
যাদের থাইরয়েডের সমস্যা নেই সেই মানুষ গুলো সামাজিকভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে এটা কতটা কষ্টদায়ক। তারা ভাবে,
“হাঁটা চলা, খাওয়া দাওয়া সবইতো ঠিকঠাক আছে!!!
“তোমার কষ্ট কিসের?”
“কম খাও, বেশি হাঁটো, সব ঠিক হয়ে যাবে!”
এরা জানে না যে, হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায়, ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিও কমে যায়।।
এটা ঠিক যে, বাইরে থেকে মানুষ না বুঝলেও, হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে- বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েডের রোগী যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করানো হয়। রোগীর সাথে কেমন আচরন করলে তারা স্বাভাবিক থাকবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কি খেতে পারবে কি খাবে না সব॥অথচ আমাদের বাঙ্গালী বেশীরভাগ পরিবারই এই মুডসুইং,ডিপ্রেশনকে ঢং বলে উড়িয়ে দেয়, মানুষ না জেনে নানান ভাবে জাজ করে।এরজন‍্য রোগীর আশেপাশের শুভাকাঙ্খী এবং পরিবার পরিজন সবার সচেতনতা দরকার ॥

ছবির যে গাছটা দেখছেন...এর নাম এট্রোপা বেলাডোনা!এক সময় ধারণা করা হতো...বড় বড় চোখ মেয়েদের মোহনীয় করে তোলে...তাই সেই সময় মে...
22/08/2025

ছবির যে গাছটা দেখছেন...এর নাম এট্রোপা বেলাডোনা!
এক সময় ধারণা করা হতো...বড় বড় চোখ মেয়েদের মোহনীয় করে তোলে...তাই সেই সময় মেয়েরা এ গাছের রস চোখে দিয়ে প্রোগ্রামে যেত.. গাছের রস চোখে দিলে পিউপিল বা চোখের মনি বড় হতো...ফলে চোখ বড় বড় দেখাতো!
তখন তাদের ধারণা অনুযায়ী তারা আরো অধিক সুন্দরী হয়ে উঠত! তাদের ভাষায় Beautiful Lady!
এই ঘটনা অবজার্ভ করল চক্ষু বিজ্ঞানীরা...তারা দেখল এমন বড় চোখ চুক্ষু পরীক্ষায় বেশ সহায়ক!
তাই চোখের ভিতরের পিছনের পর্দা বা রেটিনা পরীক্ষা করতে তারা আবিস্কার করল Atropine নামক চোখের ড্রপ...যা এই গাছের নির্যাস থেকেই তৈরি!
এখন প্রশ্ন হলো,
কেউ যদি বলে আমি অর্গানিক ছাড়া কিছু মানতে চাইনা...সে কি করবে?
এই যুগে এসেও কি গাছের রস চোখে ঢালবে, নাকি ড্রপ দিবে?
অর্গানিক ছাড়া যাদের চলেই না...তাদের বোঝা উচিত...সারাদিন যারা অর্গানিক অর্গানিক করেন...অর্গানিক কেবল তাদের ব্যবসা..! অর্থ উপার্জনের মাধ্যম।
আর ঔষধ যাদের ব্যবসা...তারাও ঔষধ ঔষধ করেন!
আমাদের অবস্থান মধ্যবর্তী। কারণ চিকিৎসা আমাদের পেশা ও নেশা। মানুষের আবেগকে পুজি করে অবৈজ্ঞানিক পথে হাটা আমাদের শোভা পায় না।
আমরা তাই ঔষধের কথা বলি, রোগ প্রতিরোধের কথা বলি...সুচিকিৎসার কথা বলি!
কনস্টিপেশন হলে ঔষধের আগে...শাকসবজি খেতে বলি...ইসুফ গুলের ভুষি খেতে বলি...বেল খেতে বলি!
এবং প্রয়োজন হলে ঔষধও। অর্থাৎ যখন যেটা প্রযোজ্য।
এখনো নিশ্চয়ই অর্গানিক সূর্য দেখে সময় গুনেন না...হাতে ঘড়িই রাখেন। আদিযুগের সেই অর্গানিক পোশাক বাদ দিয়ে হালের বৈজ্ঞানিক পোশাক পরেন!
আবেগকে তালাবদ্ধ করে নিজের বিবেককে কাজে লাগান। সত্যের সন্ধান পাবেন।
লেখা-ডাঃ সাকলায়েন রাসেল

13/08/2025

পুরুষের যৌন দুর্বলতার প্রধান কারন হচ্ছে কোর মাসল ও গ্লুটিয়াল মাসলের দুর্বলতা, অতিরিক্ত বেলি ফ্যাট ও টোটাল বডি ফ্যাট, ধুমপান, সয়াবিন-চিনি ও স্ট্রেস। পাশাপাশি যথেষ্ট এনিম্যাল প্রোটিন না খাওয়ায় ইসেনশিয়াল এমিনো এসিডস-আরজিনিন, সিট্রুলিন, লাইসিন ও লিউসিনের ঘাটতি, ভিটামিন ডি, ই, জিংক ও বোরনের ঘাটতি একে আরো খারাপ দিকে নিয়ে যেতে পারে।

দীর্ঘ সময় ধরে যারা বসে কাজ করেন, তাদের প্রতি পরামর্শ হচ্ছে, কোর মাসল ও গ্লুটিয়াল মাসল ডেভেলপ করুন, পাশাপাশি বেলি ফ্যাট ও টোটাল বডি ফ্যাট কমাতে চেষ্টা করুন।

কোর মাসল হচ্ছে আমাদের দেহের মধ্যভাগের পেশীগুলো, আর গ্লুটিয়াল মাসল হচ্ছে নিতম্বের পেশী।

বেলি ফ্যাট কমাতে সবচেয়ে কার্যকর হচ্ছে সাউন্ড স্লিপ, টাইম রেস্ট্রিক্টেড ইটিং এবং কার্ডিও--HIIT- ওয়ার্ক আউট।

সাউন্ড স্লিপ মানে, আপনি রাত ১১টার মধ্যে ঘুমিয়ে যাবেন, গাঢ় ঘুম।
টাইম রেস্ট্রিক্টেড ইটিং মানে, দিনের প্রথম খাবার থেকে শেষ খাবারের তফাৎ থাকবে সর্বোচ্চ ১০ ঘন্টা এবং তা হবে মূলত দিনের বেলা। রাত ৭টার পর খাওয়া বন্ধ করুন।

কোর মাসল, গ্লুটস এবং পায়ের পেশীর জন্য ভাল কিছু এক্সারসাইজ হচ্ছেঃ

১)প্ল্যাঙ্ক-কোর
২)মাউন্টেইন ক্লাইম্বার-কোর-গ্লুটস-হ্যামস-কাফ
৩)লাঞ্জ-কোয়াড্রিসেপ্স-হ্যামস-গ্লুটস
৪)হ্যাংগিং লেগ রেইজ-কোর-হোল লেগ+গ্লুটস
৫)হিপ ব্রিজ-গ্লুটস-হ্যামস
৬)উইন্ডশিল্ড ওয়াইপার-হোল লেগ+কোর

এই এক্সারসাইজগুলো আপনার রুটিনে রাখুন।

শরীরের সুন্দর শেইপ শুধু মেয়েদের না, ছেলেদেরও সমানভাবে প্রয়োজন, যা ছেলেদের একটা বড় অংশ পাত্তাই দেয় না।

আপনি রাইট শেইপে আছেন মানে, আপনার রাইট হেলথে থাকার চান্স খুবই বেশি।

কোন খাবার হজম হতে কত সময় লাগে
13/08/2025

কোন খাবার হজম হতে কত সময় লাগে

সব সময় নরম শোলের জুতা ব্যবহার করতে হবে, না হলে পায়ের গোড়ালিতে এই জাতীয় রোগ হবে।
12/08/2025

সব সময় নরম শোলের জুতা ব্যবহার করতে হবে, না হলে পায়ের গোড়ালিতে এই জাতীয় রোগ হবে।

Address

Niltuly, Muzib Sarak
Faridpur
7800

Telephone

+8801718384757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lab One Diagnostic Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram