08/09/2021
• সুস্হতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত ।
তেমনি আল্লাহর বান্দার প্রতি জ্বর রোগটি_ও একটি নিয়ামত স্বরুপ শাস্তি। তাই দ্রুত সুস্থ হওয়ার জন্য “আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষুধ সেবন করতে হবে।
♥️ জ্বর কিভাবে আল্লাহর পক্ষ হতে একটি নিয়ামত স্বরুপ শাস্তি ?
🌡 🌸একদিন রাসুল (সা.) আয়েশার (রা.) কাছে গেলেন। দেখলেন আয়েশা কপালে একটি জলপট্টি দিয়ে আছেন এবং ব্যথার প্রকোপে কাঁপছেন।
রাসুল (সা.) জিজ্ঞেস করেন, ‘কী হয়েছে তোমার আয়েশা?’ বলেন, ‘জ্বর হয়েছে। আল্লাহ দ্রুত আরোগ্য দান করুন।
’ রাসুল (সা.) বলেন, ‘জ্বরকে মন্দ বোলো না। এটি বনি আদমের গুনাহকে এভাবে দূর করে দেয়, যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়।
’ (মুসলিম, হাদিস: ২৫৭৫)
🌸 আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘কোনো রোগ আমার কাছে জ্বরের চেয়ে অধিক প্রিয় নয়। কেননা জ্বর শরীরের প্রতিটি অঙ্গ ও জোড়ায় পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা সে অনুপাতে সওয়াব দিয়ে থাকেন।
(আদাবুল মুফরাদ, হাদিস নং: ৫০৩)
🌷🌷 আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে বান্দার মান-মর্যাদা বৃদ্ধি করেন। সে জন্যে বিভিন্ন রোগ-বালাই দিয়ে পরীক্ষাও করেন। আবার কখনো এমন হয় যে, আল্লাত তাআলা বান্দার জন্য জান্নাতে উচ্চ মর্যাদার আসন নির্ধারণ করে রেখেছেন, কিন্তু বান্দা নিজের আমলের মাধ্যমে সেখানে পৌঁছতে সক্ষম নয়। তাই বিভিন্ন ছোট-খাটো পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সে মর্তবায় পৌঁছিয়ে দেন।🌷🌷
🌼🌼 সুবাহান আল্লাহ 🌼🌼
🥺 আল্লাহর রসূল(ﷺ) বলেছেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে । অতঃপর তোমরা তা পানি দিয়ে ঠাণ্ডা কর।
হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) এক রোগীকে দেখতে যান যে জ্বরের কারণে অসুস্থ ছিল। রাসুল (সা.) তাকে বললেন, ‘সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ তায়ালা বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়াতে আমার বান্দার ওপর প্রবল করি, যেন তা আখেরাতের আগুনের বিনিময় হয়ে যায়।
জ্বরের দ্বারা বান্দাকে লঘু শাস্তি প্রদান করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে দেন।
🌸🌸 সুবাহান আল্লাহ 🌸🌸
.. জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন। মাস্ক ব্যবহার করুন, সু্স্হ থাকুন। ডেঙ্গু থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষা রাখতে আপনার বাসার আশে - পাশের আঙ্গিনায় জমে থাকা পানি এবং ময়লা পরিস্কার রাখুন “ ।
— ডা: নাহিদ খাঁন