Treatment Holl

Treatment Holl এই গ্রুপটা শুধু ঔষধ নিয়ে জানার জন্য
অযথা ডিস্টার্ব করবেন না🙂

সবাইকে আমার পেইজের পক্ষ থেকে  নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ❤️🥀❤️
13/04/2022

সবাইকে আমার পেইজের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন
❤️🥀❤️

নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহোদর শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর সারা দেশে একটি নির্দিষ্ট ব্যাচে প্রস্তুত ঔষধট...
13/03/2022

নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহোদর শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর সারা দেশে একটি নির্দিষ্ট ব্যাচে প্রস্তুত ঔষধটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

দুই ভাইয়ের মৃত্যুর খবর প্রকাশের পর জেলার সকল ঔষধের দোকানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাপা সিরাপ ও নাপা ড্রপ বিক্রি বন্ধ রাখার জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

আসসালামু আলাইকুম কিছু ঔষধ সম্পর্কে জানি পেজে ও গ্রুপে আপনাকে আবারও স্বাগতম 🌺❤️🥰পার্টঃ-০২..............আজকে আমরা জানবো যদ...
07/01/2022

আসসালামু আলাইকুম
কিছু ঔষধ সম্পর্কে জানি পেজে ও গ্রুপে আপনাকে আবারও স্বাগতম 🌺❤️🥰

পার্টঃ-০২..............

আজকে আমরা জানবো যদি স্টাফেন(কিটোটিফেন ১mg)খাওয়ার পরও যদি স্বর্দি ভালো না হয় তবে আমাদের কোন গ্রপের ঔষধ খেতে হবে। এর নাম নাম, দাম, দিনে কতটি ট্যাবলেট খাওয়া যাবে, এর পরিবর্তে
কোন কোম্পানির ঔষধ আছে ঐ ঔষধের নাম ইত্যাদি।

[ বিঃদ্রঃ- আমি এর আগে একটি স্বর্দির ঔষধ নিয়ে পার্ট ১ পোস্ট করেছিলাম যারা ঐ পোস্টটি পড়েননি তারা আমার পেজ অথবা গ্রুপে ঢুকে পড়ে নিবেন ]

আমরা ঠান্ডা ভালো না হলে যে ঔষধটি সেবন করবো তার নাম অ্যাসলর।

গ্রুপঃ- ডেসলোরাটাডিন ৫mg

সেবনবিধিঃ- ১২ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা ১টি দিনে সর্বোচ্চ ২বার ২টি ট্যাবলেট সেবন করতে পারবে।

কার্যকারিতাঃ- স্বর্দি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, এর্লাজিজনিত সমস্যা, কাশি নিরাময় করে।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ- সকল ঔষধের পার্শ্বপ্রতিক্রয়া হতে পারে। এ ঔষধেরও কিছু পাশ্বপ্রতিক্রয়া আছে তবে সবার ক্ষেত্রে নয়। পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলোঃ- মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যাথা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব,মাংসপেশিতে ব্যাথা, বদহজম ইত্যাদি

সর্তকতাঃ- যাদের কিডনিতে সমস্যা আছে তাদের এ ঔষধ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহারঃ- অতি প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো।

অন্য কোম্পানির ঔষধের নামঃ- অ্যাসলর(ড্রাগ), নিওসিলর(ইনসেপ্টা), অরিনেক্স(এক.মি) মোমেন্টা(বেক্সিমকো), এলারটাডিন(বিকন), ডেসোডিন(এস.কে.এফ), সেডনো(স্কয়ার), ডেস(ওপসনিন),ডেসাট্রল(নাভানা), ডেসটিন(ইউনিমেড),ডেসটা(হোয়াইট হর্স), ডেসলর(ওরিয়ন), ডেসলোনা(গ্লোব)।
[বেকেটের বাইরে ঔষধের নাম, বেকেটের ভিতরে কোম্পানির নাম এবং আমার লেখা প্রতিটি ঔষধের ছবি নিচে দেওয়া আছে]

মূল্যঃ- প্রতি পিস ২.৫০/৩/৪ টাকা
প্রতি পাতা ২৫/৩০/৪০ টাকা।

যেকোনো ধরনের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভূল। যেকোনো ধরনের ঔষধ সম্পর্কে জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি সম্পূর্ণ পোস্ট পড়েছেন।

ধন্যবাদ সবাইকে ❤️🌺🌺🥰🥰

আসসালামু আলাইকুম।। কিছু ঔষধ সম্পর্কে জানি পেজে ও গ্রুপে আপনাকে স্বাগতম।  পার্টঃ১.........আজকে আমরা জানব সাধারণ স্বর্দি হ...
22/11/2021

আসসালামু আলাইকুম।।
কিছু ঔষধ সম্পর্কে জানি পেজে ও গ্রুপে আপনাকে স্বাগতম।
পার্টঃ১.........

আজকে আমরা জানব সাধারণ স্বর্দি হলে কোন ঔষধ খাব।তার নাম, দাম, দিনে সর্বোচ্চ কয়টি ঔষধ সেবন করা যাবে, এর পরিবর্তে কোন কোম্পানির কী ঔষধ আছে তার নাম ইত্যাদি।
সাধারণ স্বর্দির জন্য আমরা স্টাফেন নামক ঔষধ সেবন করতে পারব।

গ্রুপঃ কিটোটিফেন ১mg.....

সেবনবিধিঃ ৮ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা১টি করে ট্যাবলেট দিনে সর্বোচ্চ ২বার ২টি ট্যাবলেট সেবন করতে পারবে।।

কার্যকারিতাঃ কিটোটিফেন শ্বাসনালির হাঁপানি, রাইনাইটিস, কনজাংটিভাইটিস, এলার্জি সহ স্বর্দিজনিত সমস্যায় কার্যকারি।।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ অতিমাত্রায় সেবনের ফলে তন্দ্রাচ্ছন্নতা, মাথাব্যাথা, শ্বাস প্রশ্বাসে সমস্যা মুখগহ্বরে শুষ্কতা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।।

গর্ভাবস্থায় ও স্তনদান কালে ব্যবহারঃ প্রেগনেন্সি ক্যাটাগরি সি। গর্ভবতি মহিলাদের ক্ষেত্রে এ ঔষধ প্রযোজ্যনয়। স্তনদানকালে এ ঔষধ সতর্কতার সাথে ব্যবহার করা উচিৎ।।

অন্যকোম্পানির ঔষধঃ স্টাফেন (এরিস্টো), এল্যারিড (স্কয়ার), এসমাফেন(গ্লোব) , ব্রোকেট (ওরিয়ন), ফেনাট (ড্রাগ), কোটিফেন(এক.মি.), কিটোফ(ইবনে সিনা) , টোফেন (বেক্সিমকো), কিটোমার(ইনসেপ্টা), প্রোজমা (এ.সি. আই.),কোফেন (ওপসনিন), টোটিফেন(রেনেটা),টোটি(এস.কে. এফ.), জেডিটেন (সেনডোস), কিটোরিফ(বায়োফার্মা)।।[[[ ব্রেকেট ভিতর কোম্পানির নাম, ব্রেকেটের বাইরে ঔষধের নাম, আমার লেখা প্রত্যেকটি ঔষধের ছবি নিচে দেওয়া আছে]]]

মূল্যঃ প্রতি পিসঃ ২টাকা।
প্রতি পাতাঃ ২০ টাকা।

আমার পোস্টে এক ভাই কমেন্ট করেছিলেন যাতে আমি জ্বর ও স্বর্দির ঔষধ নিয়ে পোস্ট করি। আমি সর্বপ্রথম আমি নাপা নিয়ে পোস্ট করিছিলাম নাপা জ্বরের ক্ষেত্রে কার্যকারি।।। নাপাবাদে অন্যকোন ঔষধ জ্বরের ঔষধ সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন।।।আমি স্বর্দি ঔষধ নিয়ে আরো ২টি পোস্ট করব। ইনশাআল্লাহ।

যেকোনো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল। যেকোনো ঔষধ সম্পর্কে জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাবেন।।
ভালো লাগলে একটা লাইক দিবেন।।।
আপনারা লাইক দিলে আমি বুঝতে পারি যে আাপনারা পোস্টটা সম্পূর্ণ পড়েছেন।।।

ধন্যবাদ সবাইকে🌺🌺🥀🥀🌻🌼
💖💖💖💖💖

আমাদের সকলের পরিচিত একাটি ঔষধ হলো সেকলো।আজকে আমরা জানব সেকলো কোন গ্রুপের ঔষধ, এটি কী কী রোগে কাজ করে,কীভাবে সেবন করতে হব...
29/10/2021

আমাদের সকলের পরিচিত একাটি ঔষধ হলো সেকলো।আজকে আমরা জানব সেকলো কোন গ্রুপের ঔষধ, এটি কী কী রোগে কাজ করে,কীভাবে সেবন করতে হবে। দিনে সর্বোচ্চ কয়টি ঔষধ সেবন করা যাবে। কখন খেতে হবে। এর পরিবর্তে কোন কোন কোম্পানির ঔষধ আছে। তাদের নাম কী? ইত্যাদি

গ্রুপঃ ওমিপ্রাজল ২০ mg

সেবনবিধিঃ ১৩ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা একটি করে দিনে সর্বোচ্চ ২ বার ২টি ঔষধ সেবন করতে পারবে।

পার্শ্ব-প্রতিক্রয়াঃ ওমিপ্রাজল একটি সহনীয় ঔষধ। কিছু মৃদু ও ক্ষণস্থায়ী পাশ্ব-প্রতিক্রয়া হলো-- বমি বমি ভাব, মাথা ব্যাথা, মাথা ঘোরা, উদরীয় সংকোচন ও প্যারেসথেসিয়া হতে পারে। এই সাধারণ সমস্যার জন্য এর সেবনমাত্রা কমানোর কোন প্রয়োজন নেই।।

কার্যকারিতাঃ গ্যাসটিকের জন্য এ ঔষধ কার্যকারি।।

গর্ভবস্থায় বা স্তন্যকালে ব্যবহারঃ অন্যকোন নিরাপদ ঔষধ থাকলে গর্ভাবস্থায় এই ঔষধ পরিহার করা উচিৎ। যদি ওমিপ্রাজল ব্যবহার অতি প্রয়োজন হয় তবে স্তন্যদান বন্ধ রাখা উচিৎ।।

অন্য কোম্পানির ঔষধের নামঃ সেকলো(স্কয়ার), ওমেপ(এরিস্টো),ওমিগাট(পপুলার), প্রোলক(ইবনে সিনা), ওমিনিক্স ( ইনস্পেটা), ওমিটিড (ওপসনিন), প্রোসেপটিন (বেক্সিমকো), লোসেকটিল (এস.কে.এফ), জেলড্রিন ( এ.সি.আই), ওমিট্যাক (নাভানা) ওপাল (হেলথকেয়ার), পিপিআই (একমি), জিলন (রেড়িয়েন্ট), কোসেক (ড্রাগ), প্রোমিজল (শরিফ), প্রিসেক ( ইউনিমেড ইউনি হেলথ), ওপি (গ্লোব), প্রাজল (রেনাটা), নুপ্রাজল ( নুভিসতা), প্রোক্যাপ( ওরিয়ন)
[[[ বেকেট ছাড়া অংশ ঔষধের নাম। বেকেটের ভিতরে কোম্পানির নাম ও নিচে আমার লেখা সব কোম্পানির ঔষধের ছবি দেওয়া আছে]]] ইত্যাদি। ওমিপ্রাজল গ্রুপের সকল ঔষধ ও সেকলো একই

মূল্যঃ প্রতি পিস ৪/৫ /৬ টাকা।
প্রতি পাতা ৪০/৫০/৬০ টাকা

বিঃদ্রঃ ওমিপ্রাজল গ্রুপের সকল ঔষধই খাবার খাওয়ার কমপক্ষে ৩০মি. আগে সেবন করতে হবে।

আমার নতুন পেজে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা 🌹🌷🥀🌺

যেকোনো ধরনের ঔষধ সম্পর্কে জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট বক্সে অথবা এই পেজে মেসেজ করবেন। আমি পররর্তিতে ঐ ঔষধ সম্পকে লিখব।

যেকোন ধরনের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল।

ধন্যবাদ সবাইকে 🌺🥀🌷🌹🥰😍🤩🤗🤗

Address

ভূমিহীন পুকুর পাঁড়, সুরাবাড়ী কাশিমপুর, গাজীপুর
Gazipur

Telephone

+8801858614510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Treatment Holl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Treatment Holl:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram