Nutritionist Helena Akter

Nutritionist Helena Akter Certified Nutritionist & Diet Consultant specializing in child nutrition, weight management, and personalized dietary solutions.

Dedicated to promoting lifelong healthy eating habits and informed choices for all age groups. Helena Akter is a passionate and dedicated Nutritionist & Diet Consultant specializing in child nutrition, maternal health, and therapeutic diet planning. With a strong academic background in Nutrition and Food Science and hands-on experience working in both clinical and field settings, Helena is committed to helping individuals and families build healthier lives through informed dietary choices. As a mother herself, Helena brings empathy, real-life experience, and scientific knowledge into her counseling sessions. She understands the everyday challenges parents face and offers practical, personalized nutrition solutions that are both culturally appropriate and achievable.

শিশুদের ২ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের খাবারে কোনো ধরনের অতিরিক্ত চিনি নয়।এমনকি ৩ বছর বয়স পর্যন্ত শিশুদের খাব...
09/02/2026

শিশুদের ২ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের খাবারে কোনো ধরনের অতিরিক্ত চিনি নয়।
এমনকি ৩ বছর বয়স পর্যন্ত শিশুদের খাবারে অতিরিক্ত চিনি সম্পূর্ণরূপে এড়িয়ে চলাই উত্তম। কারণ এই সময়কালে শিশুদের খাদ্যাভ্যাস এবং স্বাদের পছন্দ গঠিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো স্ক্রিন টাইম না দেওয়ার পরামর্শ দেয়।
২-৫ বছর বয়সীদের জন্য দৈনিক ১ ঘণ্টার বেশি নয়। এবং অবশ্যই কোনভাবে ডিভাইসের কন্ট্রোল শিশুর হাতে দেয়া যাবে না।
শিশুদের হাতে স্ক্রিনের বদলে বই, রঙ পেন্সিল, ব্লকস, পাজল, রান্নাবাটির খেলনা বা খেলার সামগ্রী তুলে দিন। এবং বড়রা শিশুদের সাথে এসব খেলনা দিয়ে খেলুন।
শিশুর সামনে নিজে স্ক্রিন দেখবেন না।

Lets Choose a Sugar-free & Screen-free Childhood for our children.


31/01/2026

Catch me live here:

লেডিস ক্লাব ৩১ জানুয়ারি ২০২৬         বিষয়ঃ স্বাদ ও মমতাআপনিও (শুধু নারীরা) আড্ডায় যুক্ত হতে পারেন জুমে: ID : 865 379 286...
30/01/2026

লেডিস ক্লাব
৩১ জানুয়ারি ২০২৬

বিষয়ঃ স্বাদ ও মমতা

আপনিও (শুধু নারীরা) আড্ডায় যুক্ত হতে পারেন জুমে: ID : 865 379 2861
Pass : 1234
ফোনে যুক্ত হতে পারেন (শুধু নারীরা): 09666791234
গ্রুপে যুক্ত হতে (শুধু নারীরা): https://www.facebook.com/groups/nexusladiesclub
Connect with us
Youtube: https://www.youtube.com/NexusTelevisionbd

Big thanks to the team at Nutrilearnbd for the lovely gift set! It’s a great reminder that health is a daily commitment....
07/01/2026

Big thanks to the team at Nutrilearnbd for the lovely gift set! It’s a great reminder that health is a daily commitment.
Looking forward to continuing the journey of learning and wellness.

31/12/2025

সরি এবং থ্যাঙ্ক ইউ সবাইকে!
২০২৫-এর শেষ সূর্য ডোবার আগে নিজের মনকে পরিষ্কার করতে চাই। এই বছরে আমার কারণে কেউ অপমানিত বোধ করে থাকলে আমি ক্ষমা চাচ্ছি।
যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যাদের হারিয়েছি তাদের জন্য ভালোবাসা।
জীবনের খাতা থেকে আরো একটা বছর চলে গেল, নতুন পাতায় যেন শুধু সুন্দর স্মৃতি থাকে।

Lets Welcoming the New Year!!!

এক আপসহীন নেত্রীর বিদায়। ​গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি আজ...
30/12/2025

এক আপসহীন নেত্রীর বিদায়।

​গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি কেবল একজন সফল নেত্রীই ছিলেন না, বরং সামাজিক পরিবর্তনের এক অগ্রদূতও ছিলেন।

​বিশেষ করে বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

➡️ তাঁর সময়েই মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল।
➡️ ছাত্রীদের ঝরে পড়া রোধে উপবৃত্তি কর্মসূচির প্রবর্তন ছিল তাঁর এক যুগান্তকারী পদক্ষেপ, যা গ্রাম-বাংলার লাখো মেয়ের স্বপ্ন পূরণে সহায়ক হয়েছে।

​আজকের বাংলাদেশের নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে যে জোয়ার তৈরি করেছে, তার ভিত্তি স্থাপনে বেগম জিয়ার এই অবদান অনস্বীকার্য।

শিক্ষা প্রসারের মাধ্যমে নারী ক্ষমতায়নের যে পথ তিনি দেখিয়েছিলেন, তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

​আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন

18/12/2025

নারী মুক্তি মানে কেবল ঘর থেকে বাইরে বের হওয়া নয়, নারী মুক্তি মানে হলো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা।

​আমাদের সমাজে অনেক সময় মনে করা হয়, একজন নারীকে শিক্ষিত করা বা চাকরি করতে দেওয়াই বোধহয় নারী মুক্তি।
কিন্তু প্রকৃত মুক্তি তখনই আসে, যখন একজন নারী তার জীবনের ছোট-বড় প্রতিটি ক্ষেত্রে নিজের মতামতকে চূড়ান্ত করার অধিকার পান।
​সেটা হতে পারে তার নিজের ক্যারিয়ার, বিয়ে, কিংবা সন্তান জন্মদান এবং জন্মের পর তাকে লালন-পালনের পদ্ধতিতে। বিশেষ করে একটি নবজাতক জন্মের পর তার যত্ন নিয়ে মায়ের সিদ্ধান্তই হওয়া উচিত চূড়ান্ত। মা-ই সবচেয়ে ভালো জানেন তার সন্তানের জন্য কোনটি সঠিক।

যখন একজন মায়ের ওপর অন্যের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, তখন তার নিজস্ব সত্তা এবং আত্মবিশ্বাস বাধাগ্রস্ত হয় এবং অনিচ্ছায় কুসংস্কার মেনে চলতে হয় বাধ্য হয়ে।

​একজন নারী যখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন:

তিনি একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে বেড়ে ওঠেন।
তিনি তার সন্তানদের জন্য একজন শক্তিশালী রোল মডেল হতে পারেন।
তিনি সমাজ ও পরিবারে প্রকৃত অর্থেই সমান অংশীদার হিসেবে অবদান রাখতে পারেন।

​আসুন, নারীকে শুধু 'অধিকার' দেওয়ার কথা না বলে, তার 'সিদ্ধান্ত'কে সম্মান করতে শিখি। কারণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই হলো নারীর আসল মুক্তি।

​আপনার কাছে নারী মুক্তি মানে কী? আমার কাছে এটি হলো নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখা।

আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।

©হেলেনা আক্তার বৃষ্টি

সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।​আজকের এই দিনে আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই ব...
16/12/2025

সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
​আজকের এই দিনে আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা।

​​মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যেমন চরম প্রতিকূলতা জয় করে দেশকে স্বাধীন করেছিলেন, তাদের সেই অদম্য মনোবল ও শৃঙ্খলা আজও আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায়।

​আসুন, বিজয়ের এই দিনে আমরা প্রত্যেকে নিজেদের জীবনে সেই ডিসিপ্লিন (Discipline) ও ডিটারমিনেশন (Determination) ফিরিয়ে আনি।

জীবনের প্রতিটি ক্ষেত্রে, হোক তা কাজ, স্বাস্থ্য অথবা ব্যক্তিগত লক্ষ্য আমরা যেন বিজয়ী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি। ​একটি সুস্থ ও উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে পারি।

​আসুন, শহীদদের প্রতি সম্মান জানিয়ে একটি সুস্থ, শক্তিশালী ও আত্মবিশ্বাসী জাতি হিসেবে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠা করি।

​সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

13/12/2025

Here is my intro......
Nutritionist Helena Akter


I am delighted to receive this thoughtful and delicious complimentary gift.My sincere thanks to BNWA-Bangladesh Nutritio...
24/11/2025

I am delighted to receive this thoughtful and delicious complimentary gift.
My sincere thanks to BNWA-Bangladesh Nutrition & Wellness Academy for inviting me as a jury member to the "Nutri Debate Championship 2025"
and for this generous token of appreciation.

It was truly an honor to be part of this educational initiative.

ডায়াবেটিস আজ একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি। বাংলাদেশও এর বাইরে নয়। তবে সুখবর হলো, খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও জীবনযাত্রার সঠি...
14/11/2025

ডায়াবেটিস আজ একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি। বাংলাদেশও এর বাইরে নয়। তবে সুখবর হলো, খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও জীবনযাত্রার সঠিক পরিবর্তনের মাধ্যমে আমরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারি।

এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য:

"know more and do more for diabetes at work"

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে:

➡️ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা
➡️ প্লেটের অর্ধেক রাখুন শাকসবজি ও ফল
➡️ সাদা ভাত/ময়দার খাবারের বদলে বেছে নিন উচ্চ আঁশযুক্ত খাবার
➡️ অতিরিক্ত চিনি, সফট ড্রিংক ও জাঙ্ক ফুড কমান
➡️ ওজন নিয়ন্ত্রণে রাখুন
➡️ স্ট্রেস কমান ও পর্যাপ্ত ঘুমান
➡️ নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন

শিশুদের ক্ষেত্রেও সতর্ক হন :

চিনি-সমৃদ্ধ খাবার, স্ক্রিন টাইম ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে শিশুদের মধ্যেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে!
আজ থেকেই শিশুদেরকেও স্বাস্থ্যকর অভ্যাস শেখাতে শুরু করুন।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি-

ডায়াবেটিস যেন নিয়ন্ত্রণ না নেয় আমাদের জীবনের উপর,
বরং আমরাই নিয়ন্ত্রণ করবো ডায়াবেটিসকে!

📞 Nutrition Counseling | Child Nutrition
✉️ Inbox for personalized guidance

©পুষ্টিবিদ হেলেনা আক্তার

নবজাতকের চোখে হলুদ রং দুই সপ্তাহের বেশি থাকলে কি করবেন? সোনামণির স্বাস্থ্য সুরক্ষায় জরুরি বার্তা: নবজাতকের জন্ডিস একটি খ...
10/11/2025

নবজাতকের চোখে হলুদ রং দুই সপ্তাহের বেশি থাকলে কি করবেন?
সোনামণির স্বাস্থ্য সুরক্ষায় জরুরি বার্তা: নবজাতকের জন্ডিস একটি খুবই সাধারণ ঘটনা, কিন্তু খেয়াল রাখুন সব জন্ডিসই নিরীহ নয়!

​জন্ডিস কেন হয়?

​শিশুর রক্তে বিলিরুবিন নামক হলুদ রঞ্জক পদার্থ জমে গেলে ত্বক ও চোখ হলুদ দেখায়। ​বেশিরভাগ শিশুর ক্ষেত্রে এটি স্বাভাবিক (ফিজিওলজিক্যাল জন্ডিস)। কারণ জন্মের পর লোহিত রক্তকণিকা দ্রুত ভাঙে এবং অপরিণত যকৃৎ (লিভার) সেই অতিরিক্ত বিলিরুবিন দ্রুত সরাতে পারে না।

​কখন সতর্ক হবেন?

​সাধারণত জন্ডিস ২ সপ্তাহের মধ্যে নিজে থেকেই চলে যায়।
​কিন্তু, যদি আপনার শিশুর চোখ বা ত্বকের হলুদ রং ২ সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে সতর্ক হোন।

​২ সপ্তাহের বেশি জন্ডিস থাকলে কী করতে হবে?

​➡️ তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ: একজন শিশু বিশেষজ্ঞের কাছে যান।

➡️ বিলিরুবিন পরীক্ষা: রক্তে বিলিরুবিনের মাত্রা ও ধরন নির্ণয় করুন। সরাসরি বিলিরুবিন বেশি থাকা গুরুতর সমস্যার লক্ষণ।

➡️ অন্যান্য পরীক্ষা: ডাক্তার প্রয়োজনে লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড টেস্ট বা আল্ট্রাসনোগ্রাফি করাতে পারেন।

​দীর্ঘস্থায়ী জন্ডিস কিছু গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে, যার দ্রুত চিকিৎসা প্রয়োজন:

​পিত্তনালীর অ্যাট্রেসিয়া : পিত্তনালী বন্ধ থাকলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে শিশুর মল সাদা হয়।

​হাইপোথাইরয়েডিজম: থাইরয়েড হরমোনের ঘাটতি।

​কিছু বিপাকীয় রোগ বা দীর্ঘস্থায়ী সংক্রমণ।

​সঠিক সময়ে রোগ নির্ণয় হলে সহজ চিকিৎসায় (যেমন ফটোথেরাপি) বা প্রয়োজনে বিশেষ চিকিৎসায় শিশুকে সুস্থ রাখা সম্ভব।

​সচেতনতা, সঠিক পর্যবেক্ষণ এবং সময়মতো বিশেষজ্ঞের পরামর্শই আপনার শিশুর সুস্থ শৈশবের চাবিকাঠি।

©পুষ্টিবিদ হেলেনা আক্তার

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Helena Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category