Dr Masum Billah Health Tips

Dr Masum Billah Health Tips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Masum Billah Health Tips, Doctor, Al-Karim Pharmacy, Bonomala Road, Jashim uddin sarker market. Tongi. Gazipur, Gazipur.

আমি ডাঃ মো: মাসুম বিল্লাহ
এমবিবিএস-এমডি (রাশিয়া)। পিজিটি (মেডিসিন ও শিশু), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
আমার উদ্দেশ্য, সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। নিয়মিত স্বাস্থ্য টিপস ও পরামর্শের জন্য আমার পেইজ ফলো করুন। আপনার সুস্থতাই আমার অনুপ্রেরণা।

ভোট আপনার সাংবিধানিক অধিকার, গণতন্ত্র রক্ষার শক্তিশালী হাতিয়ার। একজন সচেতন নাগরিক হিসেবে তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর সত...
11/02/2026

ভোট আপনার সাংবিধানিক অধিকার, গণতন্ত্র রক্ষার শক্তিশালী হাতিয়ার। একজন সচেতন নাগরিক হিসেবে তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর সততা, যোগ্যতা, নৈতিকতা ও জনকল্যাণে কাজ করার মানসিকতা বিবেচনা করুন।
সৎ, যোগ্য ও চরিত্রবান ব্যক্তিকে নির্বাচিত করলে এলাকা ও দেশের উন্নয়ন নিশ্চিত হয়। কিন্তু অযোগ্য ও অসৎ ব্যক্তিকে ভোট দিলে তার ভুল সিদ্ধান্ত ও অপকর্মের দায় শেষ পর্যন্ত জনগণের ওপরই বর্তায়।

তাই বিবেক, দায়িত্ববোধ ও দেশের প্রতি ভালোবাসা থেকে সঠিক প্রার্থীকে ভোট দিন—কারণ আপনার ভোটই পারে গড়ে তুলতে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ। ধন্যবাদ I

ডাক্তার–রোগীর সম্পর্ক নিয়ে অনেক গল্প শুনেছি। দীর্ঘ ৭ বছর রাশিয়ায় থাকার সুবাদে এমন অনেক অভিজ্ঞতার সাক্ষীও হয়েছি। আজ আ...
25/01/2026

ডাক্তার–রোগীর সম্পর্ক নিয়ে অনেক গল্প শুনেছি। দীর্ঘ ৭ বছর রাশিয়ায় থাকার সুবাদে এমন অনেক অভিজ্ঞতার সাক্ষীও হয়েছি। আজ আমার চেম্বারেও ঠিক তেমনই একটি ঘটনা ঘটল।
৭ দিন আগে আমার চেম্বারে একটি ছোট্ট রোগী এসেছিল। তার একসাথে অনেকগুলো রোগ ছিল—রিকেটসিয়াল ফিভার, এরপর নিউমোনিয়া, আবার ডেঙ্গুও পজিটিভ ছিল। টানা ৭ দিন ইনজেকশন দেওয়ার পর আজ ফলোআপে আসতে বলেছিলাম।
আজ সে চেম্বারে দেখা করতে এসেছে। মাশা আল্লাহ, সে এখন পুরোপুরি সুস্থ। আমার জন্য সে তার সবচেয়ে প্রিয় একটি উপহার নিয়ে এসেছে—একটি অমূল্য চকলেট।
মাঝে মাঝে রোগীর কাছ থেকে এমন নিঃস্বার্থ ভালোবাসা পেলে সত্যিই ভালো লাগে। তখন মনে হয়, জীবনে হয়তো কিছু একটা করতে পেরেছি। এই পৃথিবীতে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।
সকল মানুষ সুস্থ থাকুক—এই প্রার্থনাই আমি মহান আল্লাহর কাছে করি।

Dr. Masum.

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ 👇✅️ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত। এ প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন প্রখ্য...
22/01/2026

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ 👇✅️

জাতীয় নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত। এ প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু এরপর দেখলেন যে, না আপনি আসলে যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক হয় নাই, লোকটা রাইট পার্সন না- এ জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না I

তবে চেষ্টা করতে হবে, যে কয়জন আছে এর মাঝে সবচেয়ে ভালো সৎ-যোগ্য মানুষ কে। সে জিতবে কী জিতবে না এটা আপনার দেখার বিষয় না। আমাদের দেশের বেশিভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে। মনে করে যে, তাকে ভোট দিয়ে লাভটা কী! ভোট নষ্ট হবে।

ভোট নষ্ট হয় না উল্লেখ করে আহমাদুল্লাহ বলেন, একটা ভালো মানুষ যদি অল্প কয়টা ভোটও পায়, তাহলে সে এটার ওপর ভিত্তি করে সামনে আরও কয়টা পাবে,তারপর আবার আরও কয়েকটা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার রাস্তাটা বন্ধ করেন অথবা সে ভোট কম পাবে এটা ভেবে আরেকজনকে ভোট দেন, তাহলে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরও বেশি করে করতে পারবে।

তিনি আরো বলেন, কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জেতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো, আপনার কাছে মত চাওয়া হয়েছে, এখন আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো লোকটাকে মত দেবেন। এটা হলো আপনার কাজ।

সবশেষে ইসলামী এই স্কলার বলেন, যাকে ভোট দিলে আপনার ইমান-আমল, ইসলামের স্বার্থ এবং মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষিত হবে বলে আপনি বিশ্বাস করেন, যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি-ডাকাতি হবে না- তাকে ভোট দেবেন। এ ক্ষেত্রে সামান্য টাকা-পয়সার জন্য লোভের ফাঁদে পড়বেন না। কারণ, ভোট আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের নির্দেশ করেছেন, আমানত যথাস্থানে পৌঁছাও।

এটা গণভোটের পত্র। ভালো করে পড়ুন, তারপর সিদ্ধান্ত নিন—হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট।""এই দলের  সাপোর্ট করি তাই ‘হ্যাঁ’ ভোট...
08/01/2026

এটা গণভোটের পত্র। ভালো করে পড়ুন, তারপর সিদ্ধান্ত নিন—হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট।"

"এই দলের সাপোর্ট করি তাই ‘হ্যাঁ’ ভোট দিবো, ওই দল বলেছে তাই ‘না’ ভোট দিবো —এমনটি যেন না হয়। দলের আগে দেশের কথা এবং জাতীয় স্বার্থের কথা ভাবা উচিত।" ধন্যবাদ I

✅ ৩০টি ঐকমত্য (Consensual) বিষয় — সারসংক্ষেপ 👇

১. প্রধানমন্ত্রী মেয়াদ সীমা নির্ধারণ (Term Limit)।সর্বোচ্চ ১০ বছর (২টি মেয়াদ)I
২. প্রেসিডেন্টের ক্ষমতা ও ভূমিকায় পরিবর্তন।
৩. সংসদকে দুই কক্ষে (বাইকেমারাল) গঠন।
৪. উচ্চকক্ষে ১০০ সদস্যবিশিষ্ট আসন ও নির্বাচন পদ্ধতি।
৫. প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার দায়িত্ব‑কর্তৃত্বে সীমাবদ্ধতা।
৬. বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদ নিশ্চয়তা।
৭. বিরোধী দলের প্রতি সংসদের স্থায়ী কমিটি‑সভাপতির সুযোগ।
৮. নারীর প্রতিনিধিত্ব বাড়ানো (কোনও নির্দিষ্ট সংখ্যায়)।
৯. সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক অনুচ্ছেদের সংশোধন।
১০. মৌলিক অধিকারসমূহের বিস্তার ও শক্তিশালীকরণ।
১১. বিচার বিভাগের স্বাধীনতা ও স্বয়ত্তশাসন।
১২. স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন বৃদ্ধির কাঠামো।
১৩. নির্বাচন কমিশনের স্বাধীনতা ও সক্ষমতা উন্নয়ন।
১৪. তফসিলভুক্ত বিচার ব্যবস্থা‑সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংস্কার।
১৫. নির্বাচন কালীন সরকারের কাঠামো ও নিরপেক্ষতা (Caretaker/Equivalent)।
১৬. তত্ত্বাবধায়ক সরকারের আইনি ও সংবিধানিক অবস্থান (নতুন ধারা)।
১৭. প্রশাসনের জনবান্ধব ও দায়বদ্ধ করার বিধান।
১৮. পুলিশ প্রশাসন সংস্কার (পুলিশ কমিশন).
১৯. দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ‑সম্পর্কিত সাংবিধানিক ও আইনগত পরিবর্তন।
২০. নাগরিকত্ব সংক্রান্ত পরিচয় ও সংজ্ঞা পরিবর্তন।
২১. রাষ্ট্রভাষা ও মাতৃভাষার সম্প্রসারণ/স্বীকৃতি‑সম্পর্কিত বিধান।
২২. রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংযোজন ও পরিমার্জন।
২৩. শিক্ষা‑স্বাস্থ্য‑সমাজ‑অর্থনৈতিক নীতিতে সাংবিধানিক লক্ষ্য/সিদ্ধান্ত।
২৪. সমাজে বৈষম্যবিরোধী ব্যবস্থা ও সমতা‑সংশ্লিষ্ট আইন।
২৫. মানবাধিকার ও নাগরিক নিরাপত্তা‑সম্পর্কিত বিধান।
২৬. গণতান্ত্রিক মূল্যবোধ ও সংখ্যালঘু‑অধিকার সংরক্ষণ।
২৭. সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা ও নিয়োগ‑সংক্রান্ত সংস্কার।
২৮. নৈতিকতা, স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধের কাঠামোগত প্রস্তাব।
২৯. প্রশাসনিক ও নাগরিক পরিষেবায় সময়মত মূল্যায়ন/গুণগত মান উন্নয়ন।
৩০. সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অসাম্য হ্রাস‑সম্পর্কিত নীতির সংযোজন।

🐾🐕প্রাণীরা কি আগেভাগে ভূমিকম্প টের পায়? — চলুন বিস্তারিত জেনে নেই I 👇 আমাদের চারপাশে থাকা প্রাণীদের ইন্দ্রিয়শক্তি মানুষ...
09/12/2025

🐾🐕প্রাণীরা কি আগেভাগে ভূমিকম্প টের পায়? — চলুন বিস্তারিত জেনে নেই I 👇

আমাদের চারপাশে থাকা প্রাণীদের ইন্দ্রিয়শক্তি মানুষের চেয়ে অনেক বেশি প্রখর। তাই বহু সময় দেখা যায়, ভূমিকম্পের আগেই তারা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে I

১৯৭৫ সালের চীনের হাইচেং ভূমিকম্প। মূল ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে বিভিন্ন প্রাণী অস্বাভাবিক আচরণ দেখায় এবং সে অনুযায়ী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফলে প্রাণহানি কম হয়।

ইউরোপের একটি গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের ৪ থেকে ২০ ঘণ্টা আগে গরু, ভেড়া ও কুকুরের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তারা হঠাৎ অস্থির হয়ে পড়ে, চলাফেরার গতি বেড়ে যায়, খাদ্য গ্রহণের অভ্যাস বদলে যায়।

🔍 কেন প্রাণীরা আগে টের পেতে পারে?🤔

বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দেন—

1. মাইক্রো-কম্পন অনুভব করা
ভূমিকম্পের আগে ছোট ছোট ভূকম্পন (microtremors) হয় যা মানুষ টের পায় না, কিন্তু প্রাণীদের স্নায়ুতন্ত্র খুব সংবেদনশীল।

2. ইলেকট্রিক চার্জ/গ্যাস পরিবর্তন
ভূত্বকে চাপ তৈরি হলে বাতাসে আয়ন পরিবর্তন বা গ্যাস নির্গমন হতে পারে—প্রাণীরা এগুলো ঘ্রাণ/অনুভূতি দ্বারা টের পেতে পারে।

3. শব্দ (infrasound)
ভূমিকম্পের আগে কিছু নিম্ন-ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হয় যা মানুষ শুনতে পায় না কিন্তু কুকুর, হাতি, পাখিরা শুনতে পারে।

🐕 কোন কোন প্রাণী দেখা গেছে অস্বাভাবিক আচরণ করতে?

কুকুর (ঘেউ ঘেউ করা, অস্থির হওয়া)

বিড়াল (লুকিয়ে পড়া, অতিরিক্ত দৌড়াদৌড়ি)

পাখি (হঠাৎ দল বেঁধে উড়ে যাওয়া)

মাছ (পানির ওপর ওঠা)

গরু, ঘোড়া (অস্বাভাবিক অস্থিরতা)

✅️পরিশেষে বলা যায় অনেক প্রাণী আগেভাগে ভূমিকম্প বুঝতে পারে বলে মনে হয়,
তবে চারপাশের প্রাণীদের আচরণে হঠাৎ পরিবর্তন দেখলে সতর্ক থাকা অবশ্যই ভালো।

Dr Masum Billah Health Tips

🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

🕒মৃত্যুর পর প্রথম ৩০ মিনিটে শরীরে কী ঘটে?🤔– আসুন বিস্তারিত জেনে নেই I 👇 মৃত্যু একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। কিন্তু ম...
09/12/2025

🕒মৃত্যুর পর প্রথম ৩০ মিনিটে শরীরে কী ঘটে?🤔– আসুন বিস্তারিত জেনে নেই I 👇

মৃত্যু একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। কিন্তু মৃত্যুর ঠিক পরের মুহূর্তগুলোতে শরীরে কী কী পরিবর্তন ঘটে—এ নিয়ে অনেকের কৌতূহল থাকে। আজ জানুন মৃত্যুর পর প্রথম ৩০ মিনিটের মধ্যে আমাদের শরীরে যে পরিবর্তনগুলো হয়:

1️⃣ শ্বাস ও হৃদস্পন্দন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়❌️

ফুসফুসে আর বায়ু ঢুকে–বের হয় না

হার্ট একেবারে থেমে যায়

রক্ত চলাচল পুরোপুরি বন্ধ

2️⃣ চেতনা সম্পূর্ণ নিস্তেজ🚫

মস্তিষ্কে রক্ত না যাওয়ায় ২০–৩০ সেকেন্ডের মধ্যে ব্রেইন ডেথ শুরু হয়, ৩–৫ মিনিটের মধ্যেই মস্তিষ্ক স্থায়ী ক্ষতিগ্রস্ত হয় I

3️⃣ চোখের পরিবর্তন 👁

চোখের মণি বড় হয়ে যায় (Pupil dilatation)

চোখের বল নরম হয়ে পড়ে

অশ্রু গ্রন্থির কাজ বন্ধ হওয়ায় চোখ শুকাতে শুরু

Pupillary Light Reflex আর থাকে না (আলো ফেললে সাড়া দেয় না)

4️⃣ রক্তের নিচে বসে যাওয়া শুরু হয় (Livor Mortis)

হার্ট থেমে গেলে রক্ত আর পাম্প হয় না

মাধ্যাকর্ষণের কারণে নিচের দিকে রক্ত জমা হতে শুরু

এটি মৃত্যুর ২০–৩০ মিনিট পর থেকে ধীরে ধীরে স্পষ্ট হয়

5️⃣ শরীর ঠান্ডা হওয়া শুরু (Algor Mortis) 🧊

প্রতি ঘণ্টায় গড়ে ১–১.৫°C করে শরীর ঠান্ডা হতে শুরু

কিন্তু প্রথম ৩০ মিনিটে পরিবর্তন খুব সামান্য

6️⃣ পেশি ঢিলে হয়ে যায় (Primary Flaccidity)

সমস্ত মাংসপেশি পুরো ঢিলে নরম হয়ে যায়

মুখের পেশি ঢিলে হওয়ায় মুখ খানিকটা খুলে যেতে পারে

চোখের পাতা নিজে থেকে বন্ধ হয় না

7️⃣ ত্বকে ফ্যাকাশে ভাব (Pallor Mortis)

রক্ত চলাচল বন্ধ হওয়ায় ১৫–৩০ মিনিটের মধ্যে চামড়া ফ্যাকাশে ও মোমের মতো হয়ে যায়

8️⃣ সেলুলার মৃত্যু শুরু🛑

শরীরের প্রতিটি কোষ অক্সিজেন না পেয়ে মারা যেতে থাকে

এই সময় থেকে decomposition (পচন)–এর রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, কিন্তু বাহ্যিকভাবে এখনও দেখা যায় না I

🔚 পরিশেষে বলা যায়✅️

মৃত্যু আমাদের অত্যন্ত সন্নিকটে থাকা এক অনিবার্য সত্য। তাই জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করি, অহঙ্কার ভুলে যাই এবং পরকালের জন্য নেক আমলের পাথেয় সংগ্রহ করি।

🤲 দোয়া:

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, নেক আমল করার তাওফিক দিন এবং পরকালে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী করুন। আমিন।

Dr Masum Billah Health Tips

🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

🌿 কেন শারীরিক রোগের চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা জরুরি?🤔আমরা অনেক সময় শরীরের রোগ দেখলেই শুধু ওষুধ–ইঞ্জেকশন—এই ভেবে ...
08/12/2025

🌿 কেন শারীরিক রোগের চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা জরুরি?🤔

আমরা অনেক সময় শরীরের রোগ দেখলেই শুধু ওষুধ–ইঞ্জেকশন—এই ভেবে থাকি।
কিন্তু সত্য হলো, শরীর ও মন একসাথে কাজ করে।
শরীরের চিকিৎসার মতোই মানসিক সাপোর্টও রোগ সারাতে সমান গুরুত্বপূর্ণ।

💚 ১️⃣ শরীর–মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত I মন অসুস্থ হলে শরীরের রোগ বাড়ে

দুশ্চিন্তা, ভয়, স্ট্রেসে

BP বাড়ে

ঘুম কমে

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে
ফলে রোগ ধীরে ভালো হয়।

💚 2️⃣ মানসিক শক্তি বাড়লে রোগ দ্রুত সারে

ডাক্তাররা বলেন— Positive Mindset = Faster Healing
মানসিক চাপ কম থাকলে

ওষুধ ভালো কাজ করে

রোগী নিয়মিত চিকিৎসা অনুসরণ করে

ক্ষুধা–ঘুম–জীবনযাপন ঠিক থাকে
ফলে সুস্থতা ত্বরান্বিত হয়।

💚 3️⃣ দীর্ঘমেয়াদি রোগে মানসিক সাপোর্ট জীবন বাঁচায়

ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ, হৃদরোগ—
এসব দীর্ঘমেয়াদি অসুখে রোগীরা অনেক সময় ভয়, হতাশা ও মানসিক ক্লান্তিতে ভোগে।
সঠিক কাউন্সেলিং তাদেরকে রোগকে মেনে নিয়ে চলতে ,নিয়মিত চিকিৎসা নিতে, মানসিক শক্তি ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে।

💚 4️⃣

অনেক রোগী বলে—
“ব্যথা বেশি লাগছে”,
“ঘুম আসছে না”,
“বুক ধড়ফড় করছে”।
এগুলোর অনেকটাই মানসিক চাপের কারণে বাড়ে।
মানসিক চিকিৎসা এসব উপসর্গ কমাতে কার্যকর।

💚 5️⃣ রোগীকে সাহস, আত্মবিশ্বাস ও Motivation দেয় , রোগের নাম শুনে অনেকে ভেঙে পড়ে।
একজন দক্ষ কাউন্সেলর রোগীকে মানসিকভাবে শক্ত করে তোলে—
যা চিকিৎসার সবচেয়ে বড় সহায়ক।

শারীরিক চিকিৎসা + মানসিক সাপোর্ট = দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা।
মন ভালো থাকলে শরীরও দ্রুত ভালো হয়। 🌿💚

Dr Masum Billah Health Tips

🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

✅ সিসিইউ, আইসিইউ, ভেন্টিলেশন কি? কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া হয়? আসুন বিস্তারিত জেনে নেই 👇এইচডিইউ বলতে কী বোঝায়?...
06/12/2025

✅ সিসিইউ, আইসিইউ, ভেন্টিলেশন কি? কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া হয়? আসুন বিস্তারিত জেনে নেই 👇

এইচডিইউ বলতে কী বোঝায়?🤔

এইচডিইউ–এর পূর্ণরূপ ‘হাই ডিপেন্ডেন্সি ইউনিট’। রোগীর অবস্থা বেশি খারাপ না, আবার স্বাভাবিকও না, অতিরিক্ত মনিটরিং প্রয়োজন— এমন অবস্থায় রোগীকে এইচডিইউতে পাঠানো হয়।

ওয়ার্ড বা কেবিন এবং আইসিইউ-এর মাঝামাঝি যে অবস্থা সেটি হলো এইচডিইউ।

আইসিইউ কী?🤔

আইসিইউ-এর পূর্ণরূপ ‘ইন্টেনসিভ কেয়ার ইউনিট’। কোনো কোনো হাসপাতালে এটিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও বলা হয়। রোগীর যখন একাধিক অঙ্গের জন্য সাপোর্ট প্রয়োজন হয়, সেই অবস্থার জন্য আইসিইউ।

কোনো রোগী হয়ত এইচডিইউতে আছে, কিন্তু তাও তার অবস্থার অবনতি হচ্ছে, যেমন, কিডনি সমস্যা এমন পর্যায়ে যে তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে; অথবা ফুসফুস প্রয়োজন অনুযায়ী অক্সিজেন নিতে পারছে না, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে তখন তাকে আইসিইউতে নিয়ে প্রয়োজনীয় সব অঙ্গ সক্রিয় রাখার জন্য বাহ্যিকভাবে সাপোর্ট দেওয়া হয়।

সিসিইউ কী 🤔

সিসিইউ-এর পূর্ণরূপ ‘করোনারি কেয়ার ইউনিট’। মূলত হৃদরোগজনিত জরুরি অবস্থা যেমন, হার্ট অ্যাটাক, অ্যাকিউট করোনারি সিন্ড্রোম এসব ক্ষেত্রে রোগীকে সিসিইউতে রেফার করা হয়।

ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট🚫

খুব সংকটময় অবস্থায় শ্বাসযন্ত্রের কার্যক্রম সচল রাখার প্রক্রিয়া হলো ভেন্টিলেশন। সাধারণ মানুষ যেটাকে বলে লাইফ সাপোর্ট।

Dr Masum Billah Health Tips
🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

🐱 বিড়াল কামড়ালে কি ভ্যাকসিন নেয়া লাগে? আসুন বিস্তারিত জেনে নেই!👇বিড়াল কামড়ানো বা আঁচড়ানোকে অনেকেই গুরুত্ব দেন না। কিন্ত...
06/12/2025

🐱 বিড়াল কামড়ালে কি ভ্যাকসিন নেয়া লাগে? আসুন বিস্তারিত জেনে নেই!👇

বিড়াল কামড়ানো বা আঁচড়ানোকে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু জানেন কি? র‍্যাবিস একবার হলে চিকিৎসা নেই — মৃত্যু নিশ্চিত। তাই সাবধান থাকা জরুরি।

✅ বিড়াল কামড়ালে প্রথমে কী করবেন?

ক্ষত জায়গা ১৫ মিনিট সাবান দিয়ে ধুয়ে ফেলুন

পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন

আয়োডিন/পোভিডিন লাগাতে পারেন

✅ কখন অবশ্যই র‍্যাবিস ভ্যাকসিন নিতে হবে?

রাস্তার বিড়াল হলে

বিড়ালের র‍্যাবিস টিকা দেওয়া আছে কি না জানা না থাকলে

কামড় যদি গভীর হয় / রক্ত পড়ে

কামড়ানোর পর বিড়ালটি হারিয়ে গেলে

👉 এসব ক্ষেত্রে তৎক্ষণাৎ র‍্যাবিস ভ্যাকসিন + প্রয়োজনে Rabies Immunoglobulin (RIG) নিতে হবে।

⚠️ নিজের পোষা বিড়াল হলে কি লাগবে?

যদি বিড়ালের নিয়মিত Rabies টিকা দেওয়া থাকে, আর কামড় হালকা হয়, তাহলে ঝুঁকি কম।
তবুও বিড়ালটিকে ১০ দিন পর্যবেক্ষণে রাখুন—অসুস্থ না হলে র‍্যাবিসের ভয় নেই।

💉 ভ্যাকসিনের শিডিউল:

Day 0, 3, 7, 14, 28 — মোট ৫ ডোজ।

Dr. Dr Masum Billah Health Tips

🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

🕊️ ঘরে কবুতর, পাখি লালন পালন করলে  সত্যই কি শ্বাসকষ্ট ও অ্যালার্জি হয়? আসুন বিস্তারিত জেনে নেই I 👇 অনেকেই শখ করে ঘরে কবু...
01/12/2025

🕊️ ঘরে কবুতর, পাখি লালন পালন করলে সত্যই কি শ্বাসকষ্ট ও অ্যালার্জি হয়? আসুন বিস্তারিত জেনে নেই I 👇

অনেকেই শখ করে ঘরে কবুতর ও পাখি পালন করেন, কিন্তু খুব কম মানুষই জানেন—এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

✔️ কেন সমস্যা হয়?

কবুতরের ও পাখির থেকে বাতাসে ছড়িয়ে পড়ে—

পালকের গুঁড়ো

শুকনো বিষ্ঠার ধুলো

দেহের “ড্যান্ডার” (অতি ক্ষুদ্র কণা)

এসব কণা নাক ও ফুসফুসে গিয়ে অনেকের শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া তৈরি করে।

😷 সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা

🔹 1) অ্যালার্জিক রাইনাইটিস🤔

বারবার হাঁচি

নাক বন্ধ

নাক ঝরা

চোখ চুলকানো

🔹 2) অ্যাজমা বা শ্বাসকষ্ট🤔

বুক বাঁধা

শ্বাস নিতে কষ্ট

সাঁ সাঁ শব্দ

রাতে কাশি বাড়া

🔹 3) Bird Fancier’s Lung (এক ধরনের ফুসফুস প্রদাহ)🤔

দীর্ঘদিন পাখির ধুলায় থাকলে এই রোগ হতে পারে।

🧑‍⚕️ যাদের ঝুঁকি বেশি🛑

আগে থেকেই অ্যাজমা আছে

ধুলো বা ঠান্ডায় অ্যালার্জি আছে

সাইনুসাইটিস আছে

পরিবারে কারও অ্যালার্জি ইতিহাস আছে

ছাদে/ঘরে অনেকগুলো কবুতর পাখি রাখা হয়

🛡️ সতর্কতার উপায়

আপনি কবুতর, পাখি পালতে চাইলে কিছু নিয়ম মানা জরুরি:

✔ খাঁচা ও জায়গা নিয়মিত ভেজা পদ্ধতিতে পরিষ্কার

✔ পরিষ্কারের সময় মাস্ক ব্যবহার

✔ কবুতরের, পাখির ঘর বাসার বাইরে, ওপেন জায়গায় রাখা

✔ ঘরে পর্যাপ্ত ventilation রাখা

✔ বাচ্চা, বৃদ্ধ বা অ্যাজমা রোগীকে কবুতরের, পাখির কাছে থাকতে না দেয়া

❤️ শখ ভালো—কিন্তু স্বাস্থ্য সবার আগে

কবুতর, পাখি পালন করতে পারেন, তবে নিজের ও পরিবারের স্বাস্থ্যের ঝুঁকি মাথায় রেখে সাবধানে রাখুন।

Dr. Masum

🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

❄️ শীতকালে কলা খেলে কি সত্যিই ঠান্ডা–কাশি বাড়ে? 🍌 আসুন বিস্তারিত জেনে নেই I 👇 শীতকালে কিছু কারণে অনেকের মনে হয় যে কলা খে...
29/11/2025

❄️ শীতকালে কলা খেলে কি সত্যিই ঠান্ডা–কাশি বাড়ে? 🍌 আসুন বিস্তারিত জেনে নেই I 👇

শীতকালে কিছু কারণে অনেকের মনে হয় যে কলা খেলেই কাশি বেড়ে যায়। নিচে কারণগুলো বুঝিয়ে দিচ্ছি:

✅ ১) কলা একটু “ঠান্ডা-nature” খাবার

আয়ুর্বেদ/প্রাচীন ধারণায় কলা শরীরকে সামান্য “cooling” করে—শীতকালে বা সর্দি-কাশির সময় গলা আরও ঠান্ডা লাগে। ফলে কেউ কেউ অস্বস্তি অনুভব করেন।

✅ ২) শীতকালে নাক-গলা বেশি sensitive থাকে

শীতল আবহাওয়ায় নাক-গলার মিউকাস মেমব্রেন sensitive হয়ে থাকে।
ঠান্ডা প্রকৃতির খাবার (যেমন কলা, দই, ঠান্ডা পানি) খেলে
👉 গলা ভারি লাগে
👉 কফ জমে আছে মনে হয়
👉 কাশি কিছুটা বাড়তে দেখা যায়।

✅ ৩) আগে থেকেই কফ / post-nasal drip থাকলে

যাদের সর্দি-কাশি, অ্যালার্জি, sinus সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কলা খাওয়ার পর গলায় “mucus coating” এর কারণে
→ কাশি বেশি হয়।

✅ ৪) রাতে কলা খেলে কাশি বেড়ে মনে হতে পারে

রাতে শরীরের parasympathetic tone বাড়ে → কফ উঠে আসে বেশি।
রাতে কলা → গলা আরও ঠান্ডা → কাশি বেড়েছে মনে হয়।

✔️ আসল কথা

যাদের কফ-প্রবণতা/অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে শীতকালে কলা কিছুটা অস্বস্তি বা কাশি বাড়াতে পারে।
কিন্তু কলা একটি ভালো খাবার—ভিটামিন, পটাশিয়াম, শক্তির উৎস—চাইলে খাওয়া যায়।

👉 কাশি থাকলে কলা কীভাবে খাবেন?

রাতের বেলা না খাওয়াই ভালো

খুব ঠান্ডা কলা খাবেন না

হালকা গরম পানির সাথে বা খাবারের শেষে খেতে পারেন I

কলা একটি পুষ্টিকর ফল—শুধু নিজের শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী খেতে হবে। 🍌😊 ধন্যবাদ I

Dr Masum.

#শীতকাল #স্বাস্থ্যপরামর্শ #পুষ্টি #কলা

🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

🛑👉ভূমিকম্প হলে কী করা যাবে, কী করবেন না❌️ আসুন বিস্তারিত জেনে নেই I 👇 নিচে করণীয়গুলো তুলে ধরা হলো-✅️1. শান্ত থাকুন – আতঙ...
22/11/2025

🛑👉ভূমিকম্প হলে কী করা যাবে, কী করবেন না❌️ আসুন বিস্তারিত জেনে নেই I 👇

নিচে করণীয়গুলো তুলে ধরা হলো-✅️

1. শান্ত থাকুন – আতঙ্কিত হবেন না।

2. বিছানায় থাকলে – মাথা বালিশ দিয়ে ঢেকে রাখুন বা শক্ত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।

3. রান্নাঘরে থাকলে – গ্যাস চুলা বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে আসুন।

4. ভবনের ভিতরে থাকলে – বিম, কলাম ও পিলারের পাশে আশ্রয় নিন।

5. শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে – স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।

6. ঘরের বাইরে থাকলে – গাছ, উঁচু ভবন বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে অবস্থান করুন।

7. জনসমাগমে থাকলে (গার্মেন্টস, হাসপাতাল, মার্কেট, সিনেমা হল) – দরজার সামনে ভিড় এড়িয়ে দুই হাতে মাথা ঢেকে বসে থাকুন।

8. ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে – অপ্রয়োজনীয় নড়াচড়া করবেন না; মুখ কাপড় দিয়ে ঢেকে রাখুন।

9. কম্পন পুনরায় হতে পারে – সুযোগ পেলে খালি জায়গায় চলে যান।

10. উপরে তলায় থাকলে – কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করুন; লিফট ব্যবহার বা ঝাঁপ না দিন।

11. কম্পন থামলে – সিঁড়ি দিয়ে দ্রুত নামুন এবং খোলা আকাশের নিচে অবস্থান করুন।

12. গাড়িতে থাকলে – পদচারী সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটির থেকে দূরে গাড়ি থামান; ভূমিকম্প চলাকালীন গাড়ির ভেতরে থাকুন।

13. প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখুন – ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।

14. ভবন নির্মাণে সতর্কতা – অবশ্যই ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড মেনে নির্মাণ করুন

ভূমিকম্পের সময় কী করবেন না❌️

1. লাফানো বা তাড়াহুড়া করবেন না – বহুতল ভবন থেকে দ্রুত নামার জন্য লাফ দেবেন না বা লিফট ব্যবহার করবেন না।

2. বারান্দায় অবস্থান করবেন না – রেলিং ভেঙে পড়ার সম্ভাবনা থাকে।

ধ্বংসস্তুপে আটকা পড়লে করণীয়

1. চাপা পড়লে সাবধান থাকুন – শরীরের কোনো অংশ বিম, দেয়াল বা কংক্রিটের ছাদের মধ্যে আটকা থাকলে ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করুন। সুযোগ না থাকলে বেশি নড়াচড়া করবেন না, এতে অতিরিক্ত রক্তক্ষরণ বা আহত হওয়ার ঝুঁকি থাকে।

2. ম্যাচ বা আগুন ব্যবহার করবেন না – ধ্বংসস্তুপে গ্যাস লিক থাকতে পারে।

3. চিৎকার করবেন না – চিৎকারের সময় মুখে ধুলাবালি ঢোকে। বরং পাইপ বা দেয়াল দিয়ে শব্দ করে বা শিস বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন।

4. মোবাইল থাকলে ব্যবহার করুন – মোবাইলে টর্চ জ্বালিয়ে অবস্থান জানান।

#ভূমিকম্প # #ভূমিকম্পে_কী_করবেন # Dr Masum Billah Health Tips

🌸পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ I যেকোন স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের পেইজ ফলো করুন I

❤️ পেইজ লিঙ্ক👇 https://www.facebook.com/share/1ACRkG7QmQ/

Address

Al-Karim Pharmacy, Bonomala Road, Jashim Uddin Sarker Market. Tongi. Gazipur
Gazipur
1710

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Friday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Masum Billah Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category