19/10/2025
একজন রুকইয়াহ চিকিৎসক (রাকি)-এর গুণাবলি ও বৈশিষ্ট্য কি
রুকইয়াহ চিকিৎসা এমন এক আমল যা সরাসরি আল্লাহর কালামের মাধ্যমে হয়। তাই, যিনি রুকইয়াহ করবেন, তার মধ্যে অবশ্যই এমন গুণাবলি থাকতে হবে যা ঈমান, আমল, জ্ঞান ও আন্তরিকতার সমন্বয়ে গঠিত।
যিনি রুকইয়াহ করাবেন, তার মধ্যে যে গুণাবলি থাকা উচিতঃ
১️⃣ বিশুদ্ধ আকিদা ও তাওহিদের উপর দৃঢ় বিশ্বাস,
রাকি অবশ্যই শিরক ও বিদআতমুক্ত পরিশুদ্ধ ইসলামী আক্বিদার অনুসারী হবেন।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে, শিফা একমাত্র আল্লাহর কাছেই।
২️⃣ ইবাদাতে যত্নবান ও পরহেজগার,
নামাজ, রোযা, যাকাত, মাহরাম-গায়রে মাহরাম বিষয়ে যত্নবান হবেন।
হালাল-হারাম মেনে চলবেন, হারাম উপার্জন বা হারাম কাজে সম্পৃক্ত থাকবেন না।
৩️⃣ আত্মিকভাবে দৃঢ় ও যিকিরে অভ্যস্ত,
অধিক পরিমাণে যিকির-আজকার, তাহাজ্জুদ, নফল রোযা ইত্যাদির মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করবেন।
৪️⃣ আল্লাহর কালামের প্রভাবের প্রতি দৃঢ় ইয়াক্বীন,
তিনি দৃঢ় বিশ্বাস রাখবেন যে কুরআনের আয়াতসমূহ জ্বিন, শয়তান ও জাদুর ওপর প্রভাব ফেলতে সক্ষম।
৫️⃣ জ্বিন জাতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা,
জ্বিনের প্রকারভেদ, আচরণ, ইতিহাস, মানুষের ওপর প্রভাব ও বের হবার পদ্ধতি সম্পর্কে জানা জরুরি।
এতে চিকিৎসার সময় কৌশলগত সচেতনতা বৃদ্ধি পায়।
৬️⃣ জ্বিনের ধোঁকাবাজি সম্পর্কে সতর্ক থাকা,
জ্বিন জাতি অত্যন্ত মিথ্যাবাদী ও ধোঁকাবাজ—এ বিষয়ে সচেতন থাকা দরকার।
যেমন: ইবনে তাইমিয়া (রহ.) কে জ্বিন বলেছিলো আমি আপনার কথায় চলে যাচ্ছি তখন তিনি জ্বিনকে বলেছিলেন —“না, তুমি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর আনুগত্য করে চলে যাও।”
এতে তিনি জ্বিনের ভবিষ্যৎ প্রতারণা ঠেকাতে সক্ষম হন।
৭️⃣ রাসূল ﷺ শেখানো দোয়াগুলোর প্রতি যত্নবান হওয়া,
ঘরে ঢোকা-বের হওয়া, টয়লেটে প্রবেশ, মসজিদে যাওয়া, কাক-কুকুর ডাক শুনে দোয়া পড়া ইত্যাদি বিষয়ে যত্নবান হবেন।
এজন্য সহীহ দোয়ার বই (যেমন: হিসনুল মুসলিম, দু’আ রুকইয়াহ সংগ্রহ) অধ্যয়ন করা উচিত।
৮️⃣ নিজের আত্মিক নিরাপত্তা নিশ্চিত করা,
রাকি নিজে যদি দুর্বল হন, তাহলে অন্যের উপর থাকা শয়তানকে তাড়ানো কঠিন হবে।
এজন্য সকালে-সন্ধ্যায় দু’আ-মাসনুন আজকার, কুরআন তেলাওয়াত ও ইস্তেগফারে অভ্যস্ত থাকা জরুরি।
৯️⃣ শরীয়ত-বিরোধী কোনো পন্থা অবলম্বন না করা,
রুকইয়াহ করার সময় কুফরি তাবিজ, মন্ত্র, জিনের সাহায্য, সংখ্যা, আগুন ব্যবহার করা যাবে না।
সবসময় তাওয়াক্কুল রাখতে হবে — আল্লাহই মুক্তি দানকারী।
⃣ বিবাহিত ও পরিপক্ক হওয়া শ্রেয়,
আবশ্যক না হলেও বিবাহিত হলে মানসিক ও সামাজিকভাবে পরিপক্কতা বৃদ্ধি পায়।
এতে নারী রোগীর সঙ্গে সীমারেখা রক্ষা করা সহজ হয়।
⚜️ রাক্বির আন্তরিকতা,
রাকি মনে রাখবেন, এটি শুধুমাত্র আধ্যাত্মিক চিকিৎসা নয় — বরং একটি বাস্তবিক রোগের চিকিৎসা।
তাই রোগীর প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও দোয়াপূর্ণ মনোভাব থাকা আবশ্যক।🤲 শেষ কথা:
> রুকইয়াহ চিকিৎসা একটি আমানত।
এর মাধ্যমে মানুষকে জাদু, জ্বিন, বদনজর ও মানসিক কষ্ট থেকে মুক্ত করতে হয়—
তাই রাকির মধ্যে থাকতে হবে ঈমান, জ্ঞান, সততা ও আত্মিক শক্তি।
আল্লাহ আমাদেরকে হক অনুসরণকারী ও শিরকমুক্ত চিকিৎসক ও রোগী বানান।
#রুকইয়াহ_শারইয়াহ #রুকইয়াহ