Al-Madad Islamic Foundation

Al-Madad Islamic Foundation “দুনিয়া ও আখিরাতের কল্যাণে
সহযোগিতাই আমাদের শক্তি
আল-মাদাদ — অসহায়দের ভরসা
সেবাই হোক আমাদের পরিচয়”

12/03/2026

যদি লাইলাতুল কদরের তালাশকৃত বিজোড় রাতটি জুম’আর রাতের মাঝে পড়ে যায়, তাহলে অন্যান্য বিজোড় রাতের তুলনায় এই রাতে লাইলাতুল কদর সংঘটিত হওয়ার বেশি আশা করা যায়।

— ইমাম ইবনে রজব আল হাম্বলী (রহি.)
[সূত্র : লাতায়িফুল মা’আরিফ, ইবনু রাজাব, পৃ.২০৩]

আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দু'আ পড়বো? তিঁনি বলেন, তুমি বলবে—

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন।

— ইবনে মাজাহ : ৩৮৫০, সুনান আত-তিরমিজি : ৩৫১৩।

07/03/2026

সাহরি প্রত্যেক সাওম পালনকারীর জন্য রহমত ও বরকতের প্রতীক; এ সময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে গ্রহণ করা প্রতিটি লোকমাই ইবাদত হিসেবে গন্য হয়। এবং রমাদানে সাহরি এমন একটি বিশেষ মুহূর্ত, যখন আল্লাহ তাঁর বান্দার দু'আ কবুল করে থাকেন!

লেখা : মাহমুদুল হাছান

28/02/2026

আমাদের সাথে কে কে ভালো কাজ করতে চান?
ভালো কাজ করতে চাইলে ইনবক্স করুন💗

26/02/2026

আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত,তিনি বলেন:

রমাদ্বান মাস আসলে আল্লাহর রাসূল (সা:) বলতেন,তোমাদের নিকট রমাদ্বান মাস এসেছে, এ মাস বরকত ও কল্যাণময় মাস। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম ফরজ করেছেন।এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়।জাহান্নামের দরজা বন্ধ করা হয়।শয়তানকে বেঁধে ফেলা হয়।এ মাসে এমন একটা রাত রয়েছে,যে রাত হাজার মাসের চেয়েও উত্তম।এ মাসের কল্যাণ থেকে চেয়ে বঞ্চিত হয়,সে প্রকৃতই হতভাগা।

-সুনান আন নাসাই ❤️

24/02/2026

মানবতার প্রতি দয়া—ইমানেরই প্রতিচ্ছবি।
“যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।”
-Madadislamicfoundation

22/02/2026

সৎ কাজের তাওফিক পাওয়া বড় নিয়ামত:
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ যখন তাঁর কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তাকে (সৎ কাজের মাধ্যমে) ব্যবহার করেন।" সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কীভাবে তিনি ব্যবহার করেন? তিনি বললেন, "মৃত্যুর আগে তাকে সৎ কাজ করার তাওফিক দেন, এরপর সে অবস্থায় তাঁর জান কবজ করেন"
(মুসনাদ আহমাদ, ১১৬২৫, তিরমিজি ২১৪২;

20/02/2026

আল-মাদাদ ইসলামিক ফাউণ্ডেশনঃ

⃣ মূলনীতিঃ

আল্লাহভীতি ও তাকওয়া
মানবতার সেবা
সততা ও স্বচ্ছতা
ভ্রাতৃত্ব ও ঐক্য

⃣ উদ্দেশ্যঃ

অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা
দ্বীনি শিক্ষা ও নৈতিকতা প্রচার
যুব সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করা
সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা।

Address

Beltia
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Madad Islamic Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram