রাখালগাছি ব্লাড ব্যাংক

রাখালগাছি ব্লাড ব্যাংক আমরা মানবতার কর্মী - রক্ত দেওয়া আমাদের পেশা নয় নেশা, মানবতার জন্য কাজ করুন ! আমাদের সাথেই থাকুন!

১০ শে জানুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি,দল নিতে যারা ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন। আনিসুর রহমান জী...
05/01/2025

১০ শে জানুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি,দল নিতে যারা ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন।
আনিসুর রহমান জীবন ০১৩১০৬৩৫৬৭৪

27/10/2024

মানবতা বেঁচে থাক সারা জীবন ❤️

✨রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট:-✨ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এ...
29/09/2022

✨রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট:-

✨ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টিজেন
(i) Anti-A
(ii) Anti-B
(iii) Anti-D

২। জীবাণুমুক্ত একটা সুচ।

৩। একটা কাঁচের স্লাইড।

৪। তুলা।

৫। জীবানুনাশক।

✨প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন। এরপর সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন, ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দুরত্ব রেখে। তারপর-
১ম ফোঁটায় এন্টি-A
২য় ফোঁটায় এন্টি-B
৩য় ফোঁটায় এন্টি-D
✨দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেশাবেন। খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।
✨এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম-
১। যদি Anti-A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A...🩸
২। যদি Anti-A না ফাটে আর Anti-B ফাটে তাহলে রক্তের গ্রুপ B...🩸
৩। যদি Anti-A এবং Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB...🩸
৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O...🩸
✨আমরা রক্তের গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন Positive আর Negative নির্বাচন-
১। Anti-D......যদি ফাটে তাহলে রক্ত Positive (+)
২। Anti-D......যদি না ফাটে তাহলে রক্ত Negative (-)

©

বাস প্রস্তুত 🥰এবার শুধু বাঘীনি দের বরন করে নেয়ার অপেক্ষা সাফ ফুটবল জয়ী নারী দলের সংবর্ধনা এয়ারপোর্ট থেকে বনানী হয়ে প্রধা...
21/09/2022

বাস প্রস্তুত 🥰
এবার শুধু বাঘীনি দের বরন করে নেয়ার অপেক্ষা

সাফ ফুটবল জয়ী নারী দলের সংবর্ধনা এয়ারপোর্ট থেকে বনানী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণী ফ্লাইওভার হয়ে তেজগাঁও, মগবাজার চৌরাস্তা হয়ে মালিবাগ দিয়ে কাকরাইল, আরামবাগ মতিঝিল শাপলা চত্বর হয়ে ফুটবল ফেডারেশনের অফিস যাবে।
ফ্লাইট নামার সময় ১ঃ৫০ দুপুর।

21/09/2022
আপনি রক্ত দিতে ভয় পান?? কথা দিলাম আপনাকে কল দিবো না!বলব না একজন মা মারা যাচ্ছে রক্ত দিন!শুধু বলবো ব্লাড গ্রুপটা চেক করে ...
17/09/2022

আপনি রক্ত দিতে ভয় পান??

কথা দিলাম আপনাকে কল দিবো না!

বলব না একজন মা মারা যাচ্ছে রক্ত দিন!
শুধু বলবো ব্লাড গ্রুপটা চেক করে রাখুন।

যে মা মৃত্যু যন্ত্রনাকে ভয় না পেয়ে আপনাকে জন্ম দিয়েছিলো।
সেই মায়ের জন্য যদি কখনও রক্ত লাগে তখন কি করবেন?

আমার রক্তের গ্রুপ..(A+) পজিটিভ.
আপনার রক্তের গ্রুপ জানা থাকলে বলতে পারেন।

ব্লাড দিতে ইচ্ছুক হলে সাথে লোকেশন আর নাম্বারটা দিয়ে দিয়েন নাম্বার দিতে সমস্যা হলে ইনবক্সে নাম্বার দিয়ে দিতে পারেন।

অনেক ধন্যবাদ ❤️

ভয়ের চেয়ে জীবন বড়,,,,,,,,,,, রক্ত দানে সাহস কর,,,,,,,,,
12/09/2022

ভয়ের চেয়ে জীবন বড়,,,,,,,,,,,
রক্ত দানে সাহস কর,,,,,,,,,

আলহামদুলিল্লাহ! 🌸🤎কালিগঞ্জ ব্লাড ব্যাংক এর আয়োজনে কুল্যা পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনু...
11/09/2022

আলহামদুলিল্লাহ! 🌸🤎

কালিগঞ্জ ব্লাড ব্যাংক এর আয়োজনে কুল্যা পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইন প্রায় ২০০ জন শিক্ষার্থীকে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কালিগঞ্জ ব্লাড ব্যাংক ডোনেশন পরিবারের সকল সেচ্ছাসেবীদের কে যারা উপস্থিত থেকে ক্যাম্পেইন সফল করার জন্য 💙

 #জনসচেতনতামূলক পোস্ট।শোক সংবাদ-()ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন()রক্তদানে আরো সতর্ক হোন।প্রিয়  #রক্ত  #স্বেচ্ছ...
07/09/2022

#জনসচেতনতামূলক পোস্ট।
শোক সংবাদ-
()ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন()

রক্তদানে আরো সতর্ক হোন।

প্রিয় #রক্ত #স্বেচ্ছাসেবী ভাইবোন সকলের দৃষ্টি ও মনুযোগ আকর্ষণ করছি প্লিজ।
অত্যন্ত দুঃখ্যজনক, বেদনা দায়ক ঘটনা।

একমাসের দুইবার রক্তদান করে,কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের,কালেমকান্দী গ্রামের রক্তযোদ্ধা “শুভ”নিজেই চলে গেলেন দুনিয়া ছেড়ে। যদিও #মৃত্যু ও বেচা থাকা উপরওয়ালার হাতে।

সে দীর্ঘদিন হাসপাতালে থেকে গতকাল সকালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলেগেছেন না ফেরার দেশে😢।

এমন ভুল যেনো আমরা আর কেউ না করি। অপরকে বাঁচাতে গিয়ে যেনো আমরা নিজেই অত বড় ক্ষতির সম্মুখীন না হই। সবাই সচেতন হয়ে রক্তদান করার চেষ্টা করবো।

আমাদের রক্ত স্বেচ্ছাসেবী ভাইবোনদের মাঝে লক্ষ্য করলে দেখাযায়, ডোনেট এর হিসাব বাড়াতে গিয়ে তিন মাসের আগেই রক্তদান করতে আগ্রহ প্রকাশ করে থাকেন। এমনটা মুটেও ঠিকনা। #রক্তদানের পর কমপক্ষে তিন মাস পর আপনি রক্তদানের জন্য তৈরি হবেন। শারীরিক মানসিক ও রক্তের হিমোগ্লোবিন সকল কিছু বিবেচনা করে রক্তদানের জন্য প্রস্তুতি নিবেন প্লিজ। নিজের এত বড় ক্ষতি করে অন্যের উপকার করা মোটেও উচিত নয় প্রিয়।

একজন প্রবীণ রক্তযোদ্ধা ছিলো শুভ,এক মাসে দুইবার রক্তদানের পর শরীর আর সুস্থ হয়ে উঠেনি তার।

তুমি ছিলে মানবতার ফেরিওয়ালার এক #যোদ্ধা। তোমার রক্তের বিনিময়ে হাসি ফোঁটে ছিলো কত পরিবারে। তোমার এই দানের ভালোবাসা ভুলার মতো না,কিন্তু আজ তুমি আমাদের থেকে চলে গেছো এক ফিরে না আসার জগতে।

তোমার জন্য দোয়া রইলো প্রিয় ভাই আমার মহান রবের নিকট হাজারো প্রার্থনা করি মহান রব যেনো তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার ...
05/09/2022

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩-ব্লাড দেওয়ার আগে ডাব, স্যালাইন পানি, খাওয়াবেন।

কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕

ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে।

যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো।
একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে।

অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৬/৭ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

রক্তদানে আমরা বাংলাদেশ।

05/09/2022

উৎসাহে করবো রক্তদান,
বাঁচবে মুমূর্ষু রোগীর প্রান।

Address

Jessore
7351

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাখালগাছি ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রাখালগাছি ব্লাড ব্যাংক:

Share

Category