একতা মেডিকেল সার্ভিস-Ekota Medical Service

একতা মেডিকেল সার্ভিস-Ekota Medical Service Founder: Md.

Ibadul Islam
Director: Arif Billah
উদ্দেশ্য: প্রত্যেক গ্রামের দরজায় সাশ্রয়ী,উৎকৃষ্ট স্বাস্থ্যসেবা—হাসি ফিরিয়ে আনবো!
লক্ষ্য:
• দ্রুত গ্রামীণ সেবা—জীবন রক্ষক অবস্থা চালু!
• উন্নত যন্ত্রপাতি দিয়ে সেবা উন্নয়ন।
যোগ দাও, স্বপ্নকে বাস্তবে রূপ দাও!

আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছেস্থান: একতা মেডিকেল সার্ভিসসময়: বিকাল ৩টা থেকেএই ক্যাম্...
02/04/2026

আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে

স্থান: একতা মেডিকেল সার্ভিস
সময়: বিকাল ৩টা থেকে
এই ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিসিন,নাক,কান ও গলা রোগ বিষয়ে
সম্পূর্ণ ফ্রি রোগী দেখা হবে।
অসহায় ও সাধারণ মানুষের জন্য এই সেবা উন্মুক্ত
প্রয়োজনীয় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আসুন, সুস্থ থাকি সচেতন হই
অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
01706000900
01958-434205 (Whatsapp)

01/04/2026

নাসোগ্যাস্ট্রিক টিউব (Nasogastric Tube) — সংক্ষেপে NG Tube করাচ্ছেন ডা. সিয়াম শেখ।
MBBS (CU),
আবাসিক মেডিকেল অফিসার
একতা মেডিকেল সার্ভিস-Ekota Medical Service
রুগি দেখার সময় ২৪/৭।
যে কোন সময় পরামর্শ নিতে চলে আসুন আমাদের সেন্টারে।
আমাদের ঠিকানা: বাঁকড়া বাজার(বাঁগআচড়া রোড), ঝিকরগাছা, যশোর।
মোবাইল: 01706000900
আমাদের জরুরি বিভাগে মাত্র ৫০ টাকা টিকিটে MBBS ডাক্তার দেখানোর সুযোগ।

31/03/2026

আলহামদুলিল্লাহ।
(শুক্রবার বাদে) প্রতিদিন সকাল ১০টা হইতে রুগী দেখছে ডা. নাসরিন সুলতানা।

24/03/2026

আলহামদুলিল্লাহ
নতুন জীবনের প্রথম কান্নাতেই যেনো শক্তির ঘোষণা!
জন্মের পর এত জোরে কান্না মনটা ভরে গেলো…
আল্লাহ তাকে নেক হায়াত, সুস্থতা আর উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। আমীন।

ঈদ পরবর্তী সময়ে আগামী মজ্ঞলবার থেকে পুনরায় যথানিয়মে রুগী দেখবেন।আমাদের সকল কার্যক্রম যথানিয়মে চলমান রয়েছে।ধন্যবাদএকতা মে...
23/03/2026

ঈদ পরবর্তী সময়ে আগামী মজ্ঞলবার থেকে পুনরায় যথানিয়মে রুগী দেখবেন।

আমাদের সকল কার্যক্রম যথানিয়মে চলমান রয়েছে।

ধন্যবাদ
একতা মেডিকেল সার্ভিস।

পবিত্র রমজান মাস জুড়ে আপনাদের সেবায় পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।এই রোজার মাসে আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও সহযোগ...
19/03/2026

পবিত্র রমজান মাস জুড়ে আপনাদের সেবায় পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
এই রোজার মাসে আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ঈদ-উল-ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আপনাদের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করি।
ঈদের পরও একতা মেডিকেল সার্ভিস সর্বদা প্রস্তুত আপনার নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা দিতে।

01/03/2026

চিকিৎসা সেবা এমন একটি দায়িত্ব, যা তিলে তিলে মানুষের আস্থা, ভালোবাসা ও সুনাম দিয়ে গড়ে ওঠে কিন্তু সামান্য একটি জটিলতাই মুহূর্তের মধ্যে সেই সুনামকে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে।
গত ১ মার্চ রাত ৩:৪০ মিনিটে এক প্রসূতি মা হঠাৎ আমাদের ক্লিনিকে আসেন।সাথে রুগির বয়স্ক মা ছাড়া কোন শক্তপোক্ত পুরুষ বা মহিলা নাই। পূর্বে প্রয়োজনীয় পরীক্ষা করার পরামর্শ দেওয়া হলেও নানা কারণে তা করা হয়নি। আগমনের পরপরই আমাদের দায়িত্বশীল সিস্টারা পরীক্ষা করে দেখেন শিশুর মাথা চলে এসেছে এবং দ্রুত স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়। কিন্তু পরবর্তীতে প্লাসেন্টা (ফুল) না আসায় হঠাৎ অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, যা একটি জীবন সংকটময় পরিস্থিতি তৈরি করে দিয়েছিলো।
তাৎক্ষণিকভাবে কর্মরত চিকিৎসক ডা. সিয়াম শেখ রোগীর অবস্থা বিবেচনায় যশোর সদর হাসপাতালে রেফার করেন। রোগীর পাশে তখন কোনো স্বজন উপস্থিত না থাকলেও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন সিস্টার রোগীর সাথে যান এবং পরবর্তীতে একতা মেডিকেল সার্ভিসের চিকিৎসক, স্টাফ ও পরিচালকের সম্মিলিত প্রচেষ্টায় রক্তের ব্যবস্থা করা হয়। আল্লাহর অশেষ রহমতে রোগী এখন আশঙ্কামুক্ত এবং সুস্থতার পথে।

এই ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয় চিকিৎসা সেবা শুধু একটি পেশা নয়, এটি একটি আমানত। প্রতি মাসে ১২–১৪টি সফল স্বাভাবিক ডেলিভারি মানুষের কাছে হয়তো খবর হয় না, কিন্তু একটি জটিলতাই মুহূর্তে সবকিছুকে প্রশ্নবিদ্ধ করতে পারতো।রুগী আমাদের কোন আত্তীয় বা কাছের কোন ব্যাক্তিছিলো না।শুধুমাত্র মানবিক কারনে রুগীর পাশে দাঁড়ানো।এত কিছুর পরেও যদি রুগীকে আল্লাহর ডাকে সাড়া দিতে হতো কেউ উপকারের কথা স্বরন না রেখে সোজা প্রতিষ্ঠানের দিকে আংগুল তুলতো।

আমাদের বিনীত অনুরোধ, সচেতন হোন,গর্ভাবস্থায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। সচেতনতা ও সময়মতো সঠিক সিদ্ধান্তই মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
একতা মেডিকেল সার্ভিস সবসময় মানুষের পাশে ছিল, আছে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

Address

Bankra Bazar (-Bagachara Road)
Jessore
7420

Alerts

Be the first to know and let us send you an email when একতা মেডিকেল সার্ভিস-Ekota Medical Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to একতা মেডিকেল সার্ভিস-Ekota Medical Service:

Share