Right Dose

Right Dose Subscribe Please https://www.youtube.com/

22/11/2025

ভূমিকম্প কোথায় হবে, কখন হবে এবং কত মাত্রায় হবে এটা কখনই আগে থেকে বের করা সম্ভব নয়৷ এখন পর্যন্ত কোনো সংস্থা বা বিজ্ঞানীদের পক্ষেই একেবারে নিখুঁত ভাবে ভূমিকম্প প্রেডিক্ট করা সম্ভব হয়নি। যেটা সম্ভব সেটা হচ্ছে কোনো নিদিষ্ট এলাকাতে নিদিষ্ট কয়েক বছরের মধ্যে কোনো বড় মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা জানানো৷ সেটা ঘটতেও পারে, আবার নাও পারে৷

তাই বাংলাদেশে অমুক দিনে ৯ মাত্রার ভূমিকম্প হবে, তমুক দিনে হবে না এগুলা বলে ভয় ধরানোর কোনো মানে নেই৷ বিভিন্ন পেইজে ভূমিকম্প প্রেডিকশন করতে দেখা যায়, তাও নিদিষ্ট দিনের রেঞ্জের মাধ্যমে, এগুলার কোনো ভিত্তি নেই৷ বিজ্ঞানীদের পক্ষেই বলা সম্ভব নয়, সেখানে এসকল পেইজের সম্ভাবনা আরো শূন্য। কোনো একটা মিলে গেলেই তারা সেগুলো ফলাও করে প্রকাশ করে৷ তাই ভীত না হয়ে ভূমিকম্পের পরিস্থিতে কীভাবে সেইফ থাকতে পারেন সেসব ব্যাপারে সতর্ক হন।
©Science Bee

25/10/2025

আজ বাংলাদেশের ফার্মা ইন্ড্রাস্ট্রির এক ঐতিহাসিক দিন!

Beximco Pharmaceuticals Ltd. প্রমাণ করেছে, শুধু প্রফিট না, মানুষের জীবন রক্ষাও কতটা গুরুত্বপূর্ণ এবং শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বাংলাদেশ কি করতে পারে!

বেক্সিমকো ফার্মা, Cystic fibrosis, একটি বিরল জিনগত রোগের চিকিৎসায় ব্যবহৃত ট্রিপল কম্বিনেশন থেরাপির জেনেরিক সংস্করণ বাজারে আনছে, যার দাম মূল ঔষধের দামের প্রায় ৯৬ % কম!

কেন এটা ঐতিহাসিক?

* ওই থেরাপির মূল কোম্পানি Vertex এক বছরে প্রতি রোগীর জন্য প্রায় ৩২৫,৩০০ ডলার চার্জ করছিল। এই ঔষধ পাওয়ার জন্য রোগীকে রেজিষ্ট্রেশন করে অপেক্ষা করতে হতো, তাই ছয় বছর আগে এই রোগের ঔষধ আবিষ্কার হলেও তা ছিল সাধারনের লাগালের বাইরে।

* কিন্তু Beximco-র জেনেরিক সংস্করণ বছরে মাত্র ১২,৮০০ ডলার (প্রায়) খরচ হবে, বাচ্চাদের জন্য ৬, ৩৯০ ডলার দামে সেটা পাওয়া যাবে।

* এর ফলে, বিরল রোগে আক্রান্ত মানুষদের — যারা অনেক সময় চিকিৎসার সুযোগই পায় না — তাদের হাতে বেঁচে থাকার এক বড় সুযোগ আসছে।

* বাংলাদেশের ফার্মাসিউটিক সেক্টরের সক্ষমতা প্রমাণিত হলো এবং এখানে এখন আন্তর্জাতিক মনোযোগ বাড়বে, যার সুফল পাবে পুরো ইন্ড্রাস্ট্রি।

বাংলাদেশ এখন শুধু “জেনেরিক” তৈরিতে কাজ করছে না; দেশ এখন দেখাচ্ছে যে, সাশ্রয়ী ও সার্বজনীন চিকিৎসা হতে পারে পৃথিবীর সব মানুষের নাগালে। এই সফল উদ্যোগ দেশের সক্ষমতা ও উদ্ভাবনী মনোভাব উভয়কেই প্রতিফলিত করে।

এই ধরনের পদক্ষেপ শুধু উদাহরণ নয়, এটা একটি মডেল।
এ পদক্ষেপ আবারও প্রমাণ করল, ফার্মাসিউটিক্স শিল্পে বাংলাদেশের কাজ শুধু দেশব্যাপী সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক বাজারেও তার প্রতিশ্রুতি রয়েছে।

“সাশ্রয়ী” ও “উচ্চমান” একসঙ্গে- আমরা যদি এই স্ট্রাটেজি অবলম্বন করি , তাহলে “প্রতিযোগিতার” বদলে “মানবিক দায়িত্ব” হয়ে উঠতে পারে শিল্পের প্রাণ। শুধু ব্যবসা নয়, মানবিক আচরনও ও আজকে ফার্মা ইনডাষ্ট্রিতে অপরিহার্য। আসুন-ই আমরা এমন শিক্ষা ও উদ্যোগগুলো তৈরি করি, যা শুধুই নতুন প্রযুক্তি নয়, নতুন মনোভাবও দেয়।

বাংলাদেশ ফার্মা ইন্ড্রাস্ট্রির জন্য সামনের পথটা আরও উজ্জ্বল হয়ে উঠল। আমরা করব জয়, ইনশাআল্লাহ।

তথ্যসূত্র: Fierce Pharma, Times of India

©️Hasan Mahmood

19/10/2025

Address

Palbari, Jashore
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Right Dose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram