09/07/2025
সকালে ঘুম থেকে উঠে রাসূল ﷺ এর সুন্নাহসমূহ:
1. ✅ আল্লাহর নাম নেওয়া (দোয়া পাঠ):
ঘুম থেকে জেগে বলতেন:
> "الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور"
উচ্চারণ:
“আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর”
অর্থ:
“সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পর জীবন দিলেন, এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।”
📚 (বুখারী 6312)
2. ✅ হাতে মুখে ঘষা:
ঘুম থেকে উঠেই মুখে ও চোখে হাত বুলাতেন, ঘুমের ঝিম দূর করতে।
3. ✅ সিওয়াক ব্যবহার (দাঁত পরিষ্কার):
রাসূল ﷺ ঘুম থেকে উঠে সিওয়াক ব্যবহার করতেন।
📚 (বুখারী 888)
4. ✅ ওযু করা:
ঘুম থেকে উঠে অজু করতেন। ঘুমের পর নামাজের প্রস্তুতির জন্য। 5. ✅ ফজরের নামাজ পড়া:
যথাসময়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতেন।
6. ✅ দুয়া ও যিকির করা:
সকালের সময়টা রাসূল ﷺ যিকির, তাসবীহ ও দোয়ায় কাটাতেন।
যেমন:আস্তাগফিরুল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি... ইত্যাদি
7.✅ সকালের মাসনুন দোয়া ও আজকার:
রাসূল ﷺ সকালবেলা বিভিন্ন দোয়া ও যিকির করতেন, যেমন:
> "اللهم بك أصبحنا، وبك أمسينا، وبك نحيا، وبك نموت، وإليك النشور"
8✅ সুন্নাহ খাবার অভ্যাস শুরু করা (যেমন খেজুর, পানি খাওয়া ইত্যাদি):
কখনো সকালে খেজুর বা হালকা কিছু খেতেন।