27/08/2025
আমাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন করতে পারলেই অতিরিক্ত গ্যাস বা বমি বমি ভাব বা টক ঢেঁকুর থেকে দূরে থাকা যায়, ওষুধ ছাড়াই। কারণ, আপনি যতদিন ওষুধ ব্যবহার করবেন ততদিন ভালো থাকবেন, ওষুধ বন্ধ করলেই আবার এসব সমস্যা দেখা দেয়। তাই, কিছু সহজ ও মানানসই টিপস দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনারা ওষুধ ছাড়াই অনেক ভালো থাকতে পারবেন। এগুলো মানার পরও অনেকের ওষুধ লাগে পারে, কিন্ত পরিমাণে ও বারে আগের চেয়ে কম লাগবে ইনশা আল্লাহ...
★ একবারে বেশি খাবেন না, অনেক পরিমাণ খাবার একটু সময় নিয়ে বারে বারে অল্প অল্প করে খান। এতে আপনার পাকস্থলীতে খাবারটা সেটেল হওয়ার সময় পাবে, ফলে উপরোক্ত সমস্যাগুলো কম হবে।
★ চেষ্টা করবেন খাবার খাওযার মাঝে পানি বা কোমল পানীয় না খেতে, একেবারে বাধ্য না হলে খাবেন না।
★ খাবার খাওয়া শেষ হবার কমপক্ষে ১৫-২০ মিনিট পর পানি খান, তার আগে নয়।
★ খাবার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, না পারলে বসে থাকবেন কিন্ত কখনোই খাবার পরপরই শুয়ে পড়বেন না।
★ রাতের খাবার ঘুমানোর কমপক্ষে ২-৩ ঘন্টা আগে শেষ করবেন।
★ বেশি মসলাযুক্ত, ভুনা, ভাজা, তৈলাক্ত খাবার যতটুকু পরিহার করা যায় চেষ্টা করবেন। রান্নায় শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচের ব্যবহার বাড়াতে পারেন।
★ ফাস্টফুড, স্ট্রিটফুড, কোমল পানীয়, বার্গার, পিজ্জা, রাস্তার পাশের পুরি, সিঙাড়া, সমুচা সর্বোচ্চ পরিহার করার চেষ্টা করবেন।
★ রাতে শোবার সময় মাথার নিচে একটার পরিবর্তে দুইটা বালিশ বা অন্য কোনভাবে মাথার দিকটা উঁচু করে ঘুমাবেন।
★ ঘুমানোর সময় পরনের কাপড় ঢিলা করে রাখবেন, যেন পেটে চাপ কম পড়ে।
★ সময়মত স্বাস্হ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন।
★ গভীর রাতে অস্বাস্হ্যকর স্ন্যাকস (চানাচুর, বিস্কুট, ফাস্টফুড, মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি) সম্পূর্ণরূপে পরিহার করবেন।
আশা করি উপরের নিয়মগুলো মানলে ওষুধ ছাড়াই আপনারা ভালো থাকতে পারবেন। নিয়মগুলো মেনে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কার কী অভিজ্ঞতা হয় সেটা।
ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য।