17/04/2026
আমার চেম্বারে প্রতিনিয়তই অনেক রোগী পাই যে- যাদের সবসময় #মাথাব্যথা, মাথা ধরা, ভার হয়ে থাকা, নাক বন্ধ, লম্বা সময়ের সর্দি, খুশখুশে কাশি, জ্বরজ্বর লাগা,গলায় কফ কফ লাগা ইত্যাদি থাকে,এবং যাদের অধিকাংশের ই দেখি যে #সাইনুসাইটিস এর সমস্যা কিংবা উইদ #পিএনডিএস,
সাইনুসাইটিস কি
আমাদের নাকের চারপাশে ছোট ছোট বাতাসভরা ফাঁপা গহ্বর থাকে, যেগুলোকে সাইনাস বলা হয়।
🦠 যখন এসব সাইনাসে প্রদাহ বা সংক্রমণ হয়, তখন তাকে সাইনুসাইটিস বলা হয়।
⏳ এটি হতে পারে তীব্র (Acute) বা দীর্ঘস্থায়ী (Chronic)।
---
🤧 সাইনুসাইটিসের প্রধান লক্ষণঃ
🤯 মাথাব্যথা (কপাল/চোখ/গালের চারপাশে)
🤧 নাক বন্ধ হয়ে যাওয়া
🟡 নাক দিয়ে সর্দি পড়া
👄 গন্ধ ও স্বাদ কমে যাওয়া
😷 কাশি বা গলা ব্যথা
🦷 দাঁতের উপরে চাপ অনুভব
🌡️ জ্বর
😴 ক্লান্তি ও অবসাদ
---
⚠️ সাইনুসাইটিসের কারণ
1. 🦠 ভাইরাস সংক্রমণ – সর্দি-কাশির পর
2. 🧫 ব্যাকটেরিয়াল সংক্রমণ
3. 🌸 অ্যালার্জি – ধুলো, ধোঁয়া, পোলেন
4. 🦴 নাকের হাড় বাঁকা (Deviated septum)
5. 🍄 ফাঙ্গাল সংক্রমণ
6. 🚬 ধূমপান ও দূষণ
---
🛡️ প্রতিরোধের উপায়
🚭 ধুলো, ধোঁয়া ও ধূমপান এড়িয়ে চলুন
💧 প্রচুর পানি পান করুন
🌬️ স্যালাইন ওয়াটার দিয়ে নাক পরিষ্কার রাখুন
🤒 দ্রুত চিকিৎসা নিন