11/01/2026
আদিতমারী উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সাধারণ রোগী ও সেবাপ্রার্থীদের মাঝে “গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচন” বিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়েছে।
এই লিফলেটের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার, সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো ও মৌলিক অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত করা হয়।
আমাদের উদ্দেশ্য—
#জনগণের মাঝে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া
#গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি
#দায়িত্বশীল নাগরিক হিসেবে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জনসচেতনতামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
#গণভোট২০২৬
#জনসচেতনতা
#ভোটাধিকার
#উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স